Advocate Kamruzzaman

Advocate Kamruzzaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Kamruzzaman, Lawyer & Law Firm, Judge Court, Dhaka.

সর্বসাধারণকে সঠিক আইনি পরামর্শ ও আইনি সেবা প্রদান করা হয়। আপনার আইনী সমস্যা নির্দ্বিধায় ইনবক্স করুন। ইনশাআল্লাহ যতদ্রুত সম্ভব আপনাকে আইনী পরামর্শ প্রদান করা হবে।

অনলাইনে জমি রেজিস্ট্রি হোক, রেজিস্ট্রির সাথে সাথে নামজারি হোক, ভূমি নিয়ে জনগণের ভোগান্তি চিরতরে নির্মূল হোক।  #রেজিস্ট্...
19/09/2025

অনলাইনে জমি রেজিস্ট্রি হোক, রেজিস্ট্রির সাথে সাথে নামজারি হোক, ভূমি নিয়ে জনগণের ভোগান্তি চিরতরে নির্মূল হোক।
#রেজিস্ট্রেশন #দলিল #নামজারি #খতিয়ান #মৌজা #ভূমি #মামলা #অনলাইন

বায়না দলিল বা বিক্রয় চুক্তি কি?আমাদের দেশে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর একটি নৈমত্তিক ব্যাপার। সম...
14/04/2025

বায়না দলিল বা বিক্রয় চুক্তি কি?

আমাদের দেশে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর একটি নৈমত্তিক ব্যাপার। সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরণের দলিল সম্পাদন করা হয়ে থাকে। এম মধ্যে বায়নানামা দলিল বা বায়না চুক্তি বা বিক্রয় চুক্তি অন্যতম।

বিক্রয়ের পূর্বে সম্পত্তি বিক্রয়ের জন্য একটি পূর্ব চুক্তি করা হতে পারে যা বিক্রয়ের জন্য চুক্তি বা বায়না চুক্তি (Contract for Sale) নামে পরিচিত। অর্থাৎ কোন সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তিপত্র সম্পাদন করা হয় তাকে বায়না চুক্তি বা বায়না দলিল বলে। বায়না চুক্তিতে যে সকল শর্ত থাকে সেই সকল শর্তপূরণ হলে বিক্রয় সম্পন্ন হয়।

বাংলাদেশে মুসলিম বিয়ের পদ্ধতি আইন এবং ইসলামী শরীয়াহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইন অনুযায়ী বিয়ে একটি আইনগত চুক্তি এবং এর জন্য...
04/02/2025

বাংলাদেশে মুসলিম বিয়ের পদ্ধতি আইন এবং ইসলামী শরীয়াহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইন অনুযায়ী বিয়ে একটি আইনগত চুক্তি এবং এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও পদ্ধতি অনুসরণ করতে হয়।

১. পাত্র-পাত্রীর যোগ্যতা ও সম্মতি:
• বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরের বয়স কমপক্ষে ২১ বছর এবং কনের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। তবে, বিশেষ ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে এই বয়সের কম হলেও বিবাহ করা যায়।
• বিয়ের জন্য পাত্র ও পাত্রী উভয়ের পূর্ণ ও স্বাধীন সম্মতি প্রয়োজন।
• ইসলামে জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ।

২. মোহরানা নির্ধারণ:
• মোহরানা হল বিয়ের সময় পাত্র কর্তৃক পাত্রীকে প্রদেয় অর্থ বা সম্পদ। এটি ইসলামী বিয়ের একটি অপরিহার্য অংশ।
• মোহরানা নির্ধারণ করতে হবে এবং তা বিয়ের চুক্তিতে (নিকাহনামা) উল্লেখ করতে হবে।

৩. বিয়ের প্রস্তাব, গ্রহণ (ইজাব ও কাবুল) ও সাক্ষী:
• বিয়ের প্রস্তাব (ইজাব) এবং গ্রহণ (কাবুল) স্পষ্টভাবে হতে হবে।
• পাত্রী বা তার প্রতিনিধি প্রস্তাব দেবে এবং পাত্র বা তার প্রতিনিধি তা গ্রহণ করবে।
• এই প্রক্রিয়া অবশ্যই দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন করতে হবে।
• সাক্ষীরা বিয়ের প্রস্তাব ও গ্রহণ শুনবেন এবং তা নিশ্চিত করবেন।

৪. বিয়ের চুক্তি (নিকাহনামা/কাবিননামা):
• বিয়ের চুক্তি (নিকাহনামা) লিখিতভাবে সম্পন্ন করতে হবে।
• নিকাহনামায় পাত্র-পাত্রীর নাম, মোহরানা, বিয়ের তারিখ এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করতে হবে।
• নিকাহনামা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এটি স্থানীয় কাজী (বিয়ে রেজিস্ট্রার) করে থাকেন।

৫. বিয়ের পর করণীয়:
• মোহরানা প্রদান: মোহরানা পাত্রীকে প্রদান করতে হবে (এককালীন বা কিস্তিতে)।
• সামাজিক দায়িত্ব: ইসলামী শরীয়াহ অনুযায়ী স্বামী-স্ত্রীর দায়িত্ব ও অধিকার পালন করা।

মুসলিম বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এটি শুধু দুইজন মানুষের বন্ধন নয় বরং দুটি পরিবারেরও মিলন। তাই বিবাহ সম্পন্ন করার আগে সকল নিয়ম ও শর্ত ভালোভাবে জেনে নেওয়া উচিত।

বিয়ে ও তালাক সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুনঃ
কামরুজ্জামান
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মোবাইলঃ 01911062020
ইমেইলঃ [email protected]

#বিয়ে #বিবাহ #মুসলিম_বিয়ে

03/02/2025

নামজারি/মিউটেশন/খারিজ জমির রেকর্ড হালনাগাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু মালিকানা নির্ধারণ করে না।

মুসলিম বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এটি শুধু দুইজন মানুষের বন্ধন নয়, বরং দুটি পরিবারেরও মিলন। তাই,...
03/02/2025

মুসলিম বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এটি শুধু দুইজন মানুষের বন্ধন নয়, বরং দুটি পরিবারেরও মিলন। তাই, বিবাহ সম্পন্ন করার আগে সকল বিষয় ভালোভাবে জেনে নেওয়া উচিত। পরে যেন বলতে না হয় “স্যার, হঠাৎ বিয়ে হয়ে গেছে। আগে জানা বুঝা হয়নি। এখন বিয়ের পর দেখি ছেলে/মেয়ে এমন। তাকে নিয়ে কীভাবে সংসার করবো..... আমি কীভাবে মামলা চালাবো, কীভাবে দেনমোহর পাবো/দেবো.....”

#বিয়ে #দেনমোহর #তালাক #ডিভোর্স
#ভরণপোষণ

ভারতের সুপ্রিম কোর্টের রায়
02/02/2025

ভারতের সুপ্রিম কোর্টের রায়

প্রচন্ড ভীড়ের মধ্যে যখন কেউ সিগারেট টানে তখন ইচ্ছা করে তার কানের নিচে দুইটা মারি।কিন্তু যখন দেখলাম এক বছরে সিগারেট থেকে ...
22/01/2025

প্রচন্ড ভীড়ের মধ্যে যখন কেউ সিগারেট টানে তখন ইচ্ছা করে তার কানের নিচে দুইটা মারি।

কিন্তু যখন দেখলাম এক বছরে সিগারেট থেকে প্রায় ৩৮,০০০ কোটি টাকার ট্যাক্স আদায় হয়েছে তখন থেকে সিগারেটখুরদের জন্য গর্ব হচ্ছে। ভাই, তোরাই আমার দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিস। তোদের ফুসফুস পঁচে গেলেও দেশের অর্থনীতিকে ভালো রাখিস😀😀😀

#সিগারেট

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২(২৩) অনুযায়ী করদিবস অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে ৩০ নভেম্বর। তবে সরকার এ বছর ...
05/01/2025

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২(২৩) অনুযায়ী করদিবস অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে ৩০ নভেম্বর। তবে সরকার এ বছর দুই দফা আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে ৩১ জানুয়ারি। এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। তাই শেষ সময়ের আগেই আপনার আয়কর রিটার্ন দাখিল করুন।

#আয়কররিটার্ন #আয়কর #ইনকামট্যাক্স

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ ১০ ডিসেম্বর ম...
10/12/2024

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস ২০২৪ পালন করা হচ্ছে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে আছে নির্বিচার, বেআইনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, সরকারের পক্ষ থেকে নির্মম, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তিমূলক ব্যবস্থা, কারাগারে কঠোর জীবন, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিচারবিভাগের স্বাধীনতা, রাজনৈতিক কারণে বন্দি, অন্য দেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিপীড়ন, ব্যক্তিগত গোপনীয়তার ওপর নির্বিচার ও বেআইনি হস্তক্ষেপ এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ আসলে তার আত্মীয়দের শাস্তি দেওয়ার প্রবণতা। মানবাধিকার সংগঠন অধিকারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২,৬৯৯ জন। এ সময়ে গুম হন ৬৭৭ জন, কারাগারে মৃত্যুবরণ করেন ১০৪৮ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, দেশের সার্বিক মানবাধিকারের বিভীষিকাময় পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটাতে হলে আমাদের সকলের যার যার জায়গা থেকে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকারের যে বিভীষিকাময় লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করতে হবে। মনে রাখতে হবে বিচারহীনতার সংস্কৃতি অন্যায়ের জন্ম দেয়।
#মানবাধিকারদিবস #মানবাধিকারকর্মী #মানবাধিকারলঙ্ঘন

27/11/2024
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইস্টার্ন ল' পাবলিকেশন্স এর কর্ণধার প্রিয় মিজানুর রহমান পিন্টু ভাইয়ের প্রতি।বইটি পেতে ইস্টার্ন ...
21/11/2024

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইস্টার্ন ল' পাবলিকেশন্স এর কর্ণধার প্রিয় মিজানুর রহমান পিন্টু ভাইয়ের প্রতি।

বইটি পেতে ইস্টার্ন 'ল' পাবলিকেশন্স এর ফেসবুক পেইজে যোগাযোগ করুন।

জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবেঃআপনি কি জমি কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোন প্ল্যান আছে! তা...
03/11/2024

জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবেঃ

আপনি কি জমি কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোন প্ল্যান আছে! তাহলে জমি কেনার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে জমি কেনার পর দেখতে পারেন আপনার ক্রয়কৃত জমির মালিক অন্যএকজন। তাই জমি কেনার সময় আপনার করণীয় কি হবে সেটা না জানলে জমি কেনা বৃথা যেতে পারে। কাজেই এখন জেনে নিন জমি কেনার আগে, কেনার সময় এবং কেনার পর আপনার করণীয় কি।

জমি কেনার আগে নিম্নলিখিত বিষয়গুলি অত্যন্ত গুরত্ব সহকারে দেখতে হবে।

জমি কেনার আগে করণীয়ঃ

◾জমি বিক্রেতার নামে রেজিষ্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা বৈধ স্বত্ব আছে কি না, দখলি স্বত্ব আছে কিনা।

◾হালসন পর্যন্ত খাজনার রশিদ আছে কি না।

◾দলিলে উল্লেখিত পরিমান জমি তার দখলে আছে কি না।

◾জমিটি সম্পুর্ন বা আংশিক বিক্রি করা হয়েছে কি না।

◾জমিটির অন্য কোন ওয়ারিশ আছে কি না।

◾জমির দলিলটি জাল কিনা।

◾মালিকের নামে জমিটি খারিজ করা আছে কি না।

◾দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কি না এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কি না।

◾বিক্রেতা ক্রয় সুত্রে, না উত্তরাধিকার সুত্রে জমিটির মালিক হয়েছেন।

◾জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কি না।

◾জমিটি সহশরিকগন কিনতে চায় কি না।

◾উকিল নোটিশ করা।

◾সরেজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি।

◾বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে।

◾বিক্রিত জমিতে কোন সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে। যেমন-খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড, ২৫ বিঘা, সিলিং বহির্ভূত, ওয়াকফ, দেবোত্তর অধিগ্রহণকৃত, কিনা ব্যাংক কর্তৃক ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানী মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে।

◾বিক্রিত জমিতে যাতায়াতের কোন সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমমোক্তার বা এ্যাটর্নী নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কাহারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মৌজা ম্যাপের সাথে সরেজমিন সঠিক আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রেতা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে।

◾পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগন প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে।

জমি কেনার সময় করণীয়ঃ

◾জমির দলিলের স্ট্যাম্প ক্রেতার নামে খরিদ করা ও রশিদ যত্ন সহকারে রাখা।

◾জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিত থাকা ও স্বাক্ষর/টিপসহি দেওয়া।

◾নিজ নামে দলিল সম্পাদন ও রেজিট্রি করা।

◾দলিল রেজিস্ট্রির রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে তা সংরক্ষন করা।

◾ক্রেতা বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া।

◾বিক্রেতার ক্রমানুসারে ২৫ বছরের মালিকানার ইতিহাস।

◾জমির চৌহদ্দি।

◾বিক্রেতার নামে নামজরিপ কপি এবং আরএস পর্চা উপস্থাপন।

জমি কেনার পর করণীয়ঃ

◾রেজিট্রিকৃত জমি দখল করা।

◾নিজ নামে খারিজ করা।

◾নিজ নামে খাজনা দিয়ে রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষন করা।

◾রশিদ জমা দিয়ে সাবরেজিট্রি অফিস থেকে মুল দলিল সংগ্রহ করা।

◾জমির সকল কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষণ করা।

Address

Judge Court
Dhaka
1100

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Kamruzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share