Adv. Al Mahmud Khan

Adv. Al Mahmud Khan law

যারা কোন কারনে বা কারন ছাড়া টিআইএন সার্টিফিকেট করেছিলেন এবং কোনদিন আয়কর রিটার্ন জমা দেন নাই* তাদেরকে এনবিআর নোটিশ পাঠানো...
15/02/2025

যারা কোন কারনে বা কারন ছাড়া টিআইএন সার্টিফিকেট করেছিলেন এবং কোনদিন আয়কর রিটার্ন জমা দেন নাই* তাদেরকে এনবিআর নোটিশ পাঠানো শুরু করেছে!

আইনের জ্বালায় অস্থির কিন্তু কোনটারই সুবিচার জনগন পায় না। যা পায় তা হলো ভয়ানক দুর্নীতি।  তাই আইন না বানাইয়া আইনের সুষ্ঠু ...
17/06/2023

আইনের জ্বালায় অস্থির কিন্তু কোনটারই সুবিচার জনগন পায় না। যা পায় তা হলো ভয়ানক দুর্নীতি। তাই আইন না বানাইয়া আইনের সুষ্ঠু প্রয়োগই নিশ্চিত করবে সুশাসন...

18/03/2023

নীতি কথা না বলে নিজে নীতির সাথে চলা উচিত! তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন সম্ভব...

31/08/2022

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি না হয়ে সবচেয়ে সুখী ব্যক্তি হওয়ার চেষ্টা করুন!

03/07/2022

মুসলিম আইনানুযায়ী বিবাহীতা স্ত্রীলোক নিম্নে বর্ণিত এক বা একাধিক কারণে তাহর বিবাহবিচ্ছেদের ডিক্রিলাভের অধিকারী হইবেন; যথাঃ
১) স্বামী ৪ বৎসর যাবত নিখোঁজ রহিয়াছেন।
২) স্বামী ২ বৎসর যাবত তাহার ভরণপোষণ দিতে অবহেলা করিয়াছেন বা ব্যর্থ হইয়াছেন।
৩) স্বামী ১৯৬১ সনের মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিধানাবলী লংঘন করিয়া অন্য কোন স্ত্রী গ্রহণ করিয়াছেন।
৪) স্বামী ৭ বৎসর যাবত কিংবা ততোধিক কালের জন্য কারাদন্ডে দন্ডিত হইয়ছেন।
৫) স্বামী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ৩ বৎসর যাবত তাহার অনুরূপ অবস্থা অব্যাহত রহিয়াছেন।
৬) স্বামী বিবাহের সময় পুরুষত্বহীন ছিলেন এবং তাহর অনুরূপ অবস্থা অব্যহত রহিয়াছে।
৭) স্বামী ২বৎসর যাবত অপ্রকৃতিস্থ রহিয়াছে কিংবা কুষ্ঠরোগ বা মারাতœক যৌন ব্যধিতে ভুগিতেছেন।
৮) ১৮ বৎসর পূর্ণ হওয়ার পূর্বে তাহাকে তাহার পিতা বা অন্য কোন অভিভাক বিবাহ দিয়াছেন এবং ১৯ বৎসর পূর্ণ হওয়ার পূর্বে তিনি উক্ত বিবাহ নাকচ করিয়াছেন। তবে শর্ত থাকে যে, বিবাহ যৌন মিলন হয় নাই।
৯) স্বামী-স্ত্রীর সহিত নিষ্ঠুর আচরণ করেন,যেমন- চলবে....

16/06/2022
10/06/2022

যারা ভালো তারা অবশ্যই অহিংস হয় আর যার ভিতর তিল পরিমানও হিংসা থাকে সে কখনও ভাল মানুষ হতে পারে না🤔🤔

01/05/2022

হে মু'মিনগণ! তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার কর তখন উহা লিখিয়া রাখিও; তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায্য ভাবে লিখিয়া দেয়; লেখক লিখিতে অস্বীকার করিবে না। যেমন আল্লাহ্ তাহাকে শিক্ষা দিয়াছেন, সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করে, আর উহার কিছু যেন না কমায়; কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্য ভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয়। সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাযী তাহাদের মধ্যে দুইজন পুরুষ সাক্ষী রাখিবে, যদি দুইজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুইজন স্ত্রীলোক ; স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে। ইহা ছোট হউক অথবা বড় হউক, মেয়াদসহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহ্‌র নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর; কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান-প্রদান কর তাহা তোমরা না লিখিলে কোন দোষ নাই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা কর তখন সাক্ষী রাখিও, লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত কর তবে ইহা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ্ সর্ববিষয়ে অবহিত।

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ‌ؕ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ‌ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـــًٔا ‌ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ‌ؕ وَلَا تَسْـــَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ‌ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ

সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ২৮২

যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখিবে। তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে, যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যর্পণ করে এবং তাহার প্রতিপালক আল্লাহ্‌কে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করিও না, যে কেহ উহা গোপন করে অবশ্যই তাহার অন্তর পাপী। তোমারা যাহা কর আল্লাহ্ তাহা সবিশেষ অবহিত।

وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ‌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ‌ؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ‌ ؕ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ২৮৩

Address

Purana Palton
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Al Mahmud Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category