Advocatus Law Firm

Advocatus Law Firm ADVOCATUS LAW FIRM is a full service law firm. The legal Practice of ADVOCATUS LAW FIRM covers a vas Solving all type legal issues

22/05/2026
ঢাকা বারের কোন আইনজীবী রামিসার ধর্ষকের পক্ষে দাঁড়াবে না।আলহামদুলিল্লাহ।
22/05/2026

ঢাকা বারের কোন আইনজীবী রামিসার ধর্ষকের পক্ষে দাঁড়াবে না।আলহামদুলিল্লাহ।

21/05/2026

মুসলিম আইনে ছেলে না থাকলে, মেয়ে থাকলেও কিছু সম্পত্তি ভাই বোন দেবর ননদ রা পেয়ে যাবে ।আপনি চান সব কিছুর মালিক আপনার মেয়েরা হবে তাহলে হেবা করে মেয়েদের দখল বুঝিয়ে দিন ।
আপনি মারা যাওয়ার আগেই মেয়েরা মালিক হয়ে যাবে। তখন আপনি মারা গেলে ভাই-বোনরা আর কোনো দাবি করতে পারবে না, কারণ সম্পত্তি তখন আর আপনাদের নেই ।

সমস্যা হলো ,হেবা হয়ে গেলে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবে না, ভাড়া দিতে পারবে না, মেয়েরা না চাইলে। মেয়েদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে ।
তাহলে কি করবেন ?
যদি দলিলে লেখা থাকে "আমি এই সম্পত্তি মেয়েদের হেবা করলাম, কিন্তু আমি বেঁচে থাকতে আমি নিজেই ভোগ-দখল করব। আমার মৃত্যুর পর মেয়েরা পূর্ণ মালিক হবে"।
এতে করে আপনি যতদিন বেচে থাকবেন আপনি
মালিকের মতো ভোগ করবেন বিক্রি, ভাড়া সব করতে পারবেন।
আপনি মারা যাওয়ার পর অটোমেটিক মেয়েরা মালিক হয়ে যাবে
ভাই-বোনরা কিছু পাবে না, কারণ সম্পত্তি তখন হেবা হয়ে গেছে।

অবশেষে বাতিল করা হলো নামজারি পদ্ধতি। দলিল রেজিস্ট্রি করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার নামে নামজারি হয়ে যাবে।২০২৬ সাল থেকে...
03/12/2025

অবশেষে বাতিল করা হলো নামজারি পদ্ধতি। দলিল রেজিস্ট্রি করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার নামে নামজারি হয়ে যাবে।
২০২৬ সাল থেকে সারাদেশে কার্যকর করা হবে।

সহকারী কমিশনার(ভূমি) বা এসিল্যান্ডগণ চূড়ান্ত প্রকাশিত খতিয়ানের সকল ভুল সংশোধন করার জন্য দেওয়ানি আদালতের ন্যায় ক্ষমতাপ্রা...
31/10/2025

সহকারী কমিশনার(ভূমি) বা এসিল্যান্ডগণ চূড়ান্ত প্রকাশিত খতিয়ানের সকল ভুল সংশোধন করার জন্য দেওয়ানি আদালতের ন্যায় ক্ষমতাপ্রাপ্ত।
যথার্থভুল (SAT act 149(4)
করনিক ভুল ( প্রজাস্বত্ব বিধিমালা ২৩(৩)
প্রতারণামূলক ভুল (প্রজাস্বত্ব বিধিমালা ২৩(৪)

ব্যাক্তি পর্যায়ে অনলাইনে আয়কর রিটার্নে যৌক্তিকতা নিশ্চিত করে আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে।।
31/10/2025

ব্যাক্তি পর্যায়ে অনলাইনে আয়কর রিটার্নে যৌক্তিকতা নিশ্চিত করে আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে।।

20/09/2025

🟢 বাবার সম্পদ বণ্টননামা ও নামজারীর নিয়ম (Step by Step)

🔹 ধাপ–১: বণ্টননামা করার নিয়ম
1. সম্মতি: সব ওয়ারিশ মিলে বসে সম্পত্তি ভাগাভাগি নিয়ে একমত হতে হবে।
2. খসড়া তৈরি: সম্পত্তির বিবরণ ও কার কত অংশ হবে—এগুলো লিখে একটি খসড়া বণ্টননামা তৈরি করতে হবে।
3. স্ট্যাম্প পেপারে লিখন: খসড়াটি স্ট্যাম্প পেপারে লিখতে হবে।
4. স্বাক্ষর: সব ওয়ারিশকে বণ্টননামায় স্বাক্ষর করতে হবে।
5. রেজিস্ট্রি: সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হবে।
6. ফি পরিশোধ: সম্পত্তির মূল্যের ওপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক ও অন্যান্য খরচ দিতে হবে।

🔹 ধাপ–২: নামজারী করার নিয়ম
1. আবেদন: সহকারী কমিশনার (ভূমি) অফিসে বা অনলাইনে (ই-নামজারী) আবেদন করতে হবে।
2. প্রয়োজনীয় কাগজপত্র:
• বণ্টননামা দলিল / ক্রয় দলিল / ওয়ারিশ সনদ
• খতিয়ান (সার্টিফায়েড কপি)
• দাখিলা বা খাজনার রশিদ
• জাতীয় পরিচয়পত্র ও ছবি
• প্রয়োজনে অন্যান্য প্রমাণপত্র
3. ফি পরিশোধ: আবেদন ফি ও নোটিশ ফি জমা দিতে হবে।
4. যাচাই-বাছাই: ভূমি অফিস থেকে জমির রেকর্ড ও দলিল যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিন তদন্তও করা হতে পারে।
5. অনুমোদন: সবকিছু সঠিক থাকলে নামজারী অনুমোদন হবে।
6. খতিয়ান সংগ্রহ: ডিসিআর (DCR) ফি জমা দিয়ে নতুন খতিয়ান সংগ্রহ করতে হবে।

🔹 বিশেষ নির্দেশনা
• বর্তমানে ই-নামজারী সিস্টেম চালু থাকায় অনলাইনে আবেদন করা সহজ ও দ্রুত।
• ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী:
👉 উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে বণ্টননামা ছাড়া ওয়ারিশদের যৌথ আবেদন করলেও নামজারী করা যাবে।
• তবে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে বণ্টননামা দলিল রেজিস্ট্রি করে নেওয়া শ্রেয়।

‼️জীবনের শেষ সম্বল দিয়ে জমি ক্রয়ের বা বিক্রয়ের সময় দলিলে কোন কোন জিনিসগুলো দেখবেন বা যাচাই করাবেন?✅ জেনে রাখা ভালো
01/09/2025

‼️জীবনের শেষ সম্বল দিয়ে জমি ক্রয়ের বা বিক্রয়ের সময় দলিলে কোন কোন জিনিসগুলো দেখবেন বা যাচাই করাবেন?
✅ জেনে রাখা ভালো

এখন থেকে চাইলেই যে কেউ আদালতে মামলা করতে পারবেনা, ভুক্তভোগীর ভোগান্তির মাত্রা আরও বাড়লো!১। পারিবারিক আদালতের মোকদ্দমা, চ...
07/07/2025

এখন থেকে চাইলেই যে কেউ আদালতে মামলা করতে পারবেনা, ভুক্তভোগীর ভোগান্তির মাত্রা আরও বাড়লো!

১। পারিবারিক আদালতের মোকদ্দমা,
চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম)।

২। যৌতুকের (৩ ও ৪ ধারা)।

৩। নারী নির্যাতন মামলা (১১গ)।

৪। বন্টন সম্পর্কিত বিরোধ।

৫। অগ্রক্রয় মামলা।

এ ৫ টা সহ নিন্মলিখিত ক্ষেত্রে এখন থেকে সরাসরি আদালতে মামলা দায়ের করা যাবে না।
আগে Legal Aid এ দরখাস্ত করতে হবে)। মধ্যস্থতা না হলে তারপর আদালতে মামলা করতে হবে।

(এতে ভুক্তভোগীর ভোগান্তি আরও বাড়বে: নিজস্ব মতামত)!

Address

MOTIJHEEL
Dhaka
1000

Telephone

01771625671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocatus Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocatus Law Firm:

Share