Rahat Legal Aid Center

Rahat Legal Aid Center সকল প্রকার আইনী সহায়তা ও পরামর্শের জন?

25/02/2025

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরো উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

ওই গৃহীত সিদ্ধান্ত সমূহ—
১. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়াতে হবে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।

২. রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত থাকবে।

৩. পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

৪. ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়।

৫. ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হবে।

৬. ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।

৭. ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।

৮. থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নিবে।

৯. মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Rahat Legal Aid Center সর্বদা যে কোন প্রকার নারী ও শিশু  নির্যাতন প্রতিরোধে সকল প্রকার   আইনি সহায়তা নিয়ে আপনাদের পাসে থ...
08/03/2022

Rahat Legal Aid Center সর্বদা যে কোন প্রকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকল প্রকার আইনি সহায়তা নিয়ে আপনাদের পাসে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ-

M.N. Rahatul Islam
LL.B.(Hon's), LL.M.( Jagannath University)
Advocate
District and session judge court, Dhaka.
Head of Chamber
Rahat Legal Aid Centre
Cell:- 01748540805

রাহাত লিগ্যাল এইড সেন্টার এর পক্ষ থেকে পৃথিবীর সকল মানুষ কে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং ভা...
21/02/2022

রাহাত লিগ্যাল এইড সেন্টার এর পক্ষ থেকে পৃথিবীর সকল মানুষ কে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

কোন নারী ও শিশু নির্যাতন,  ধর্ষনের শিকার হলে কি করবেনঃ-নারী নির্যাতনের মাত্রা এত বেড়ে গেছে যে, ইভটিজিং নিয়ে রিপোর্ট করার...
10/01/2022

কোন নারী ও শিশু নির্যাতন, ধর্ষনের শিকার হলে কি করবেনঃ-

নারী নির্যাতনের মাত্রা এত বেড়ে গেছে যে, ইভটিজিং নিয়ে রিপোর্ট করার ফুরসত যেন নেই মিডিয়ার। এদিকে, বিরামহীনভাবে চলছে ধর্ষণ। একের পর লোমহর্ষক খবর সবাইকে অস্থির করে দিচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি মাদরাসায়ও ধর্ষণসহ নানা কায়দায় চলছে নারী নির্যাতন। শিক্ষকতার মহান দায়িত্বে থাকা ব্যক্তিও নাম লেখাচ্ছেন ধর্ষকের খাতায়।
মানুষের আস্থার জায়গা বলে কিছু থাকছে না। পবিত্র শিক্ষাঙ্গন আজ অপবিত্র। নিজের ঠিকানা, নিজের ঘর পর্যন্ত কলুষিত। অবস্থা এতটাই ভয়াবহ যা ভাবাও যায় না, লিখতেও হাত কাঁপে। ধর্ষণ-নির্যাতনের ক’টি খবরইবা মিডিয়ায় আসছে? বহু মা-বোন লুকিয়ে রাখছে তাদের নির্যাতনের খবর। অনেক অসহায় ধর্ষিতা নীরবে নিভৃতে কাঁদছে বছরের পর বছর। ধর্ষণ-নির্যাতন মহামারীর রূপ নিয়েছে। যেকোনো মূল্যে এ অবস্থা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে জাতিকে। আর এই ভয়ংকর অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের কে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ে করে এর প্রতিকার পেতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে যেতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নারী ও শিশু পিটিশন মামলার ক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টস লাগবেঃ-

১) কাবিননামার সত্যায়িত ফটোকপি( সামি কতৃক নির্যাতনের শিকার হলে)
২) ডাক্তারী সনদপত্র মুলকপি।( নির্যাতন এবং ধর্ষনে ক্ষেত্রে, মনে রাখতে হবে যে সনদ অবশ্যই সরকারি হাসপাতালের হতে হবে)
৩) হলফনামার মুল কপি।
৪) পূর্বের জি ডি এর সত্যায়িত ফটোকপি।
৫) ভোটার আইডি কার্ড।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ-

M.N. Rahatul Islam
LL.B.(Hon's), LL.M.( Jagannath University)
Advocate
District and session judge court, Dhaka.
Head of Chamber
Rahat Legal Aid Centre
Cell:- 01748540805

আপনি যদি  সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য। একবিংশ শতাব্দীতে মানুষের কাছে সবচে...
06/01/2022

আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য।

একবিংশ শতাব্দীতে মানুষের কাছে সবচেয়ে সহজলভ্যতার বস্তুতে পরিণত হয়েছে ইন্টারনেট। কিশোর-কিশোরী, যুবক, বৃদ্ধ সবাই আজ নেট দুনিয়ায় চরম ব্যস্ত সময় দিনাতিপাত করছে। তবে যুগের সঙ্গে তালমিলিয়ে অন্তর্জালে যুক্ত হতে গিয়ে কেউ আবার ইচ্ছা-অনিচ্ছায় হচ্ছেন অপরাধী আবার কেউ ভিকটিম। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি বর্তমানে ফেসবুক ব্যাবহারকারি এমন নারীর সংখ্যা খুবই কম যারা কখনো ফেসবুক বা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর, বিভ্রান্তিমূলক, অশালীন, অরুচিকর, অশ্লীল, আক্রমণাত্মক ও উস্কানিমূলক কিছু লেখা বা মন্তব্য করা কিংবা ছবি বা ভিডিও আপলোড মাধ্যমে হয়রানির শিকার হয়নি। এমন ও হয়ে থাকে এই সকল কারণে অনেক নারী ও শিশু আত্মহত্যার পথ বেছেনিতে বাধ্য হয়।আমাদের সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই অপরাধ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইবার ক্রাইম অ্যাওয়ার্নেস ফাউন্ডেশনের’ তথ্যমতে, সাইবার অপরাধে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরা। ভুক্তভোগীদের মধ্যে ১৮ বছরের কম ১০.৫২ শতাংশ, ১৮ থেকে ৩০ বছরের কম ৭৩.৭১ শতাংশ। এছাড়াও ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে এ অপরাধের শিকার ১২.৭৭ শতাংশ নারী জনগোষ্ঠী।

এটি প্রতিরোধ করতে প্রয়োজন সময়মতো উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে আপনার নিকটস্থ, বিশ্বস্ত আইনজীবীর সরনাপ্ন হয়ে তার মাধ্যমে Cyber Tribunal এ মামলা দায়ের করা।

মামলা দায়ের জন্য যে সকল ডকুমেন্টস লাগবেঃ-

১) যে মাধ্যমে অপরাধ টি করা হয়েছে সেটার স্ক্রিনশট। যেমনঃ- ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করা হলে চ্যাটের স্ক্রিনশট।
২) যে আইডি থেকে করা হয়েছে তার URL বা URL এর স্ক্রিনশট।

৩) কোন অশ্লীল/ মানহানিকর ভিডিও বা অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সেটা।

আইন মেনে চলুন এবং কোন অপরাধের শিকার হলে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আত্মহত্যা কোন সমাধান নয় বরং অপরাধী কে আরো অপরাধ করার সুযোগ করে দেওয়া।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ-

M.N. Rahatul Islam
LL.B.(Hon's), LL.M.( Jagannath University)
Advocate
District and session judge court, Dhaka.
Head of Chamber
Rahat Legal Aid Centre
Cell:- 01748540805

মানুষ সাধারণত দুই পেশার মানুষের কাছে তাদের একান্ত গোপনীয় কথাগুলো শেয়ার করে, কোন দুই পেশা? এক আইনজীবী এবংদুই ডাক্তার, যে ...
01/01/2022

মানুষ সাধারণত দুই পেশার মানুষের কাছে তাদের একান্ত গোপনীয় কথাগুলো শেয়ার করে, কোন দুই পেশা? এক আইনজীবী এবংদুই ডাক্তার, যে কথা কেউ জানে না সেই কথা গুলো এদের কাছে মন খুলে বলে কারন সমস্যার সমাধানের আশায়। তাই এই দুই পেশার মানুষের ও উচিৎ এবং পবিত্র দায়িত্ব সেই গোপন তথ্য গুলোর গোপনীয়তা রক্ষা করা। Evidence Act 1872 এর ১২৬ ধারাতে ও Professional Communication এর তথ্য প্রকাশ না করার ক্ষমতা দেওয়া হয়েছে।

Rahat Legal Aid Centre তার মক্কেলের সকল গোপনীয় তথ্য গোপন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই কোন প্রকার আইনী সহায়তা গ্রহণের ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে সঠিক ও সত্য তথ্য আশা করি মিথ্যা তথ্য দিয়ে অযথা আমাদের মূল্যবান সময় অপচয় না করার জন্য অনুরোধ করা হলো।
তাছাড়া সেবা প্রদানের একটা নির্ধারিত সময় আছে তখন যোগাযোগ করুন অফিস টাইমের বাইরে আমরা সেবা প্রদান করি তবে সেটা জরুরি ক্ষেত্রে। যখন তখন ফোন না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমরা এখন পরযন্ত ৪৬ জন কে সম্পূর্ণ বিনা ফিসে পরামর্শ দিয়ে সাহায্য করেছি।ভবিষ্যতে এই সংখ্যা হয়তো পর্যায় ক্রমে হাজার, লাখে পৌছাবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে Rahat Legal Aid Centre কোন সরকারি বা আধাসরকারী প্রতিষ্ঠান না এটি একটি মহৎ উদেশ্য নিয়ে সবেমাত্র যাত্রা শুরু করা বেক্তিগত প্রতিষ্ঠান যা এখনো পরিপক্ব নয় তবে আমরা স্বপ্ন দেখি একদিন এটি এই দেশের অন্যতম সেরা আইনী সহায়তা প্রদান করি প্রতিষ্ঠান হয়ে উঠবে ইনশাআল্লাহ।

আমাদের সেই শুভ যাত্রায় পাসে থাকবেন বলে আশাকরি।
ধন্যবাদ।
সকলের নতুন বছর শুভ হোক।

M.N. Rahatul Islam
Advocate
District and session judge court, Dhaka.
Contact Number -01748540805

16/12/2021
13/12/2021

মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি

আমরা অনেকেই মোটরসাইকেল ব্যাবহার এর উদ্দেশে ক্রয় বা বিক্রয় করে থাকি। কিন্তু অনেকেই মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি ও কি কি কাগজপত্র লাগে তা সন্মন্ধে জানি না।

আসুন দেখি একটি মোটর সাইকেল ক্রয় অথবা বিক্রয় এর সময় কি করাউচিত>

১) বিক্রেতা থেকে মোটর সাইকেল দেখার পর মোটর সাইকেল এর কাগজ, যেমনঃ রেজিস্ট্রেশান পেপার, ফিটনেস পেপার, ব্লু বুক এর ফটোকপি নিয়ে বি আর টি এ তে নিজে গিয়ে চেক করুন
২) কাগজ ওকে থাকলে একজন মেকানিক কে দিয়ে ইঞ্জিন নং এবং চেসিস নং ঠিক আছে নাকি চেক করান।
৩) সব ঠিক থাকলে বিক্রেতা কে অনুরধ করুন নিচের কাগজপত্র গুলো লেনদেন করার সময় নিয়ে আসতে।

ক্রেতা হলে>

* বিক্রেতার জাতীয় পরিচয়পত্র (আসল টি), যা আপনি নিজে দেখে ফটোকপি করে নিবেন। ফটোকপি নিয়ে আসতে বলবেন না।
* বিক্রেতার অন্য কোনও আইডি কার্ড থাকলে তার ফটোকপি। যেমনঃ জব আইডি কার্ড, ভার্সিটি আইডি কার্ড।
* বিক্রেতার ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি। যার পিছনে বিক্রেতার সই আপনার সামনে নিয়ে নিবেন।
* মোটর সাইকেল ক্রয় এর রশিদ। অর্থাৎ যে দোকান থেকে মোটর সাইকেল বিক্রেতা ক্রয় করেছিলেন সেই রশিদ টি।

বিক্রেতা হলে>>

* ক্রেতার জাতীয় পরিচয়পত্র (আসল টি), যা আপনি নিজে দেখে ফটোকপি করে নিবেন। ফটোকপি নিয়ে আসতে বলবেন না।
* ক্রেতার ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি। যার পিছনে বিক্রেতার সই আপনার সামনে নিয়ে নিবেন।
ক্রেতা কি করবেন>>
* ৩০০ টাকার স্ট্যাম্প এ (১৫০ টাকার স্ট্যাম্প করবেন না)
* বিক্রেতার স্বাক্ষর নিবেন প্রতি পাতা তে দুই বার করে। একদম শেষ পাতা তে বিক্রেতার স্বাক্ষর এর সাথে বিক্রেতার বাম হাতের বৃদ্ধা আঙ্গুলির ছাপ নিবেন।
বিক্রেতা বলবে এটা লাগবে না তারপর ও নিবেন। মনে রাখবেন স্বাক্ষর জাল হতে পারে কিন্তু আঙ্গুলের ছাপ নকল হতে পারে না। কিনার সময় মনে করে পকেটে করে আঙ্গুলের ছাপ নেয়ার স্ট্যাম্প কালি প্যাড সাথে নিয়ে যাবেন।
স্বাক্ষর এর নিচে মোবাইল নং ও নিবেন। স্ট্যাম্প টির খালি ঘর গুলো বিশেষ করে বিক্রেতার বিস্তারিত বিক্রেতার নিজের হাতে পুরন করে নিন।
স্ট্যাম্প এ যথাযথ ভাবে সব লেখা আছে। তারপর ও এই লেখা গুলো বিশেষ ভাবে নজর রাখবেন>>
“”প্রকাশ থাকে যে, উক্ত গাড়ী্টি আমার / আমাদের নামে থাকা কালে কোন মামলা মোকাদ্দামা কিংবা ব্যাংকে কোন মর্টগেজ ছিল না । আরো উল্লেখ থাকে যে, মালিকানা পরিবর্তনে কোন সমস্যা হইলে দ্বিতীয় পক্ষ টাকা দেয়া সাপেক্ষে তাহা আমি প্রথম পক্ষ নিজ দায়িত্বে করিয়া দিতে বাধ্য থাকিব কিন্তু
২য় পক্ষকে অবশ্যই আগামী ৩০ দিনের মধ্যে নাম ট্রান্সফার করতে হবে, অন্যথায় আমি ১ম পক্ষ দায়ভার বহন করিবে না এবং অদ্য……………………………………ইং তারিখ হইতে আমি দ্বিতীয় পক্ষ উল্লেখিত গাড়ীটির সমস্ত দায়িত্বে দায়বহন করবো ।
যদি নাম ট্রান্সফারে কোন বিগ্ন ঘটে, তাহা হইলে ১ম পক্ষ উপস্তিত থেকে উহা করিয়া দিতে বাধ্য থাকিবে ।””
*********************************************
**সব স্বাক্ষর করা শেষ হলে বিক্রেতার স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশান পেপার, ফিটনেস পেপার সব জায়গার বিক্রেতার স্বাক্ষর এর সাথে মিলিয়ে দেখুন। সব যদি মিল থাকে তাহলে তারপর এ লেনদেন করুন।
চুক্তিনামা নিয়ে উকিল এর কাছে এফিদেফিট ( নোটারি) করিয়ে নিবেন অবশ্যই।
**সব কাগজ এর ফটোকপি করে এক সেট আপনার বাসায় রেখে দিবেন।

শৈশব থেকে স্বপ্ন দেখতাম দেশ এবং মানুষের জন্য কিছু করবো সেই তাড়না থেকে আইন নিয়ে পড়া। এখনই সময় সৃষ্টি কর্তা আল্লাহ কে দেওয়...
03/12/2021

শৈশব থেকে স্বপ্ন দেখতাম দেশ এবং মানুষের জন্য কিছু করবো সেই তাড়না থেকে আইন নিয়ে পড়া। এখনই সময় সৃষ্টি কর্তা আল্লাহ কে দেওয়া আমার সেই প্রতিজ্ঞা পালন করা। আর সেই উদেশ্য আমার এই Rahat Legal Aid Centre.

Rahat Legal Aid Centre দরিদ্র,অসহায়, নিরীহ, নিরপরাধ, মানুষদের কে সম্পূর্ণ বিনামূল্যে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করবে এ ছাড়া অসহায়, দরিদ্র, নারী ধর্ষনের, স্লিলতা হানির অপরাধের ক্ষেত্রে উক্ত নারী ভিকটিম কে সম্পূর্ণ বিনামূল্যে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করবে।

আপাতত শুক্রবার এবং শনিবার Rahat Legal Aid Centre এর অস্থায়ী ঠীকানা কেরানীগঞ্জ মডেল টাউন থেকে যাত্রা শুরু করছে এবং এখান থেকে সকল কার্যক্রম পরিচালনা করাহবে ইনশাআল্লাহ।

এবং রবি,সোম, বুধ,বৃহস্পতিবার পল্টনে আমার কর্পোরেট চেম্বারে এসে দেখা করতে পারেন।

ধন্যবাদ।
পাসে থাকুন।
ভালো কিছু করুন।

এডভোকেট এম. এন. রাহাতুল ইসলাম
এল এল.বি.(অনার্স)
এল এল.এম.(জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

Address

Dhaka

Telephone

+8801748540805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat Legal Aid Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahat Legal Aid Center:

Share