Barrister Aiman R Khan

Barrister Aiman R Khan Supreme Court lawyer letting you know your rights. For private consultations, WA: 01580362039 Official page of Barrister Aiman R.

Khan, Advocate, Supreme Court of Bangladesh

আমার ব্যক্তিগত মতামত।
20/05/2026

আমার ব্যক্তিগত মতামত।

19/05/2026

সিভিল মামলায় কোর্ট ফি কত টাকা লাগে?

আজ সেগুনবাগিচা চেম্বারে সকল পেন্ডিং কাজ শেষ করা হলো। ঈদের ছুটির আগে আর মাত্র ৪ দিন চেম্বার খোলা থাকবে।
18/05/2026

আজ সেগুনবাগিচা চেম্বারে সকল পেন্ডিং কাজ শেষ করা হলো। ঈদের ছুটির আগে আর মাত্র ৪ দিন চেম্বার খোলা থাকবে।

আদালতে মামলা চালালে নিজ থেকে মামলার নথিপত্র দেখে বিগত আদেশগুলো জেনে নিবেন।বিচারপ্রার্থীদের মাঝে এমন অনেকেই আছেন যারা মনে...
17/05/2026

আদালতে মামলা চালালে নিজ থেকে মামলার নথিপত্র দেখে বিগত আদেশগুলো জেনে নিবেন।

বিচারপ্রার্থীদের মাঝে এমন অনেকেই আছেন যারা মনে করেন মামলা দায়ের করা মানেই মামলার ফলাফল হয়ে যাওয়া। অথচ মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার আগে তা বিভিন্ন ধাপ অতিক্রম করে। কোন কোন সময় আদালতে একটা মামলা নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগে যেতে পারে, যার ফলে আইনজীবীকেই এর দায় বহন করতে হয়।

একজন বিচারপ্রার্থী চাইলে মামলার নথী নিজেই দেখে জানতে পারেন মামলাটি কোন পর্যায় আছে। এজন্য আপনাকে মামলার তারিখের দিন সকালে এসে সংশ্লিষ্ট আদালতের পেশকারের নিকট নিজের পরিচয় মামলার নথী চাইতে হবে। পেশকার সাহেবের সামনেই মামলার নথীতে আদেশেসমূহ দেখে নিতে পারেন, আর না বুঝলে পেশকার সাহেবের সহোযোগিতা নিতে পারেন। মামলার বিগত আদেশ জানা আপনার অধিকার। এবং তা প্রতি তারিখে দেখে নেয়া আপনার দ্বায়িত্ব।

কারিনার সাথে আমার পরিচয় হয় কোর্ট এ, তাদের একটি জমিজমার মামলায়। ও ওর মাকে নিয়ে বসেছিল কোর্ট শুরু হওয়ার অপেক্ষায়। তাদের আই...
16/05/2026

কারিনার সাথে আমার পরিচয় হয় কোর্ট এ, তাদের একটি জমিজমার মামলায়। ও ওর মাকে নিয়ে বসেছিল কোর্ট শুরু হওয়ার অপেক্ষায়। তাদের আইনজীবী সেদিন ছিল না বিধায় তাদের পক্ষে আদালতে পদক্ষেপ নিয়েছিলাম। কারিনা সেইদিন প্রথমবারের মত কোর্টে এসেছিল, তাই আমাকে নানান কৌতুহল নিয়ে কোর্ট নিয়ে প্রশ্ন করছিল। কোর্টের ভিতরে এতো গরম আর অস্বস্তিকর পরিবেশেও সে ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিল। কোর্ট শেষে ও আমাকে টেক্সট করে "চলো সামনে আবার দেখা করি"

ভাবতেই অবাক লাগে তার সাথে আর দেখা হবেনা। মেয়েটা খুব মিশুক ও হাস্যজ্বল ছিল। তার অকাল মৃত্যু মেনে নেয়া যায়না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

15/05/2026

দেনমোহর দেয়ার প্রথা যেভাবে চালু হয়েছিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২৬-২৭ এর নির্বাচনে সফলভাবে ভোট প্রদান করলাম।
14/05/2026

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২৬-২৭ এর নির্বাচনে সফলভাবে ভোট প্রদান করলাম।

১০টি বিষয় যা চেক গ্রহণকালে স্ট্যাম্পে লিখে রাখা অত্যন্ত জরুরি।আপনি যদি কাউকে ঋণ প্রদান করেন এবং এর বিপরীতে জামানত হিসেবে...
14/05/2026

১০টি বিষয় যা চেক গ্রহণকালে স্ট্যাম্পে লিখে রাখা অত্যন্ত জরুরি।

আপনি যদি কাউকে ঋণ প্রদান করেন এবং এর বিপরীতে জামানত হিসেবে চেক গ্রহণ করেন তাহলে অবশ্যই স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর করে রাখবেন। এই চুক্তিতে আবশ্যিক ভাবে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তা হচ্ছে--

১। উভয় পক্ষের নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা এ সকল তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ করুন। চেকদাতার স্বাক্ষর ও টিপসই চুক্তির প্রতি পাতায় নিন।
২। উক্ত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক এবং কি কারনে তার কাছ থেকে চেক গ্রহণ করছেন
৩। ঋণ হয়ে থাকলে ঋণের পিছনে কারন।
৪। ঋণ না হলে অন্য যেকোন কারন থাকলে সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করুন।
৫। ঋণ হয়ে থাকলে তা ফেরত প্রদানের শর্তাবলি।
৬। চেকের একাউন্টের নম্বর, ব্যাংকের নাম, চেক এর নম্বর ও চেকের অর্থের পরিমাণ।
৭। একাধিক চেক থাকলে সেই সবগুলোর তথ্য।
৮। ঋণ হলে তা পরিশোধে ব্যর্থ হলে যে চেকের মাধ্যমে তুলে নেওয়া যাবে এই ব্যাপারে।
৯। চেকটি অবশ্যই একটা ভবিষ্যৎ তারিখের জন্য নিবেন৷ কারন একটি চেকের মেয়াদ ৬ মাস। ৬ মাসের ভেতর যদি উক্ত ব্যক্তি ঋণ পরিশোধে ব্যর্থ হলে এবং ৬ মাস অতিক্রম হয়ে গেলে চেকটি নিয়ে কোন আইনি পদক্ষেপ নিতে পারবেন না।
১০। চুক্তিতে উভয়পক্ষের ৪ জন স্বাক্ষির স্বাক্ষর ও এন আই ডি নম্বর নিয়ে রাখবেন।

এই ১০টি বিষয় লেখতে আপনার কোন উকিলের দারস্থ হতে হবেনা। উভয়পক্ষের সম্মতিতে নিজে নিজেই ৩০০টাকার স্ট্যাম্পে এগুলো লেখতে পারবেন। এগুলোর মধ্যে একটাও যদি চেকদাতা না উল্লেখ করতে চায় তাহলে এমন কোন লেনদেন না করাই উত্তম।

ব্যারিস্টার আইমান রহমান খান
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

13/05/2026

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে এটর্নি জেনেরাল Ruhul Quddus Kazal Sir ভোট প্রদান করতে এসেছেন

বৈবাহিক জীবনে স্ত্রীকে দেনমোহরের অর্থ আংশিক বা কিস্তিভিত্তিক পরিশোধ করলে, তা অবশ্যই লিখিতভাবে স্ট্যাম্পের মাধ্যমে সংরক্ষ...
12/05/2026

বৈবাহিক জীবনে স্ত্রীকে দেনমোহরের অর্থ আংশিক বা কিস্তিভিত্তিক পরিশোধ করলে, তা অবশ্যই লিখিতভাবে স্ট্যাম্পের মাধ্যমে সংরক্ষণ করা উচিত।

আজ একটি যৌতুক মামলায় আসামিপক্ষের জামিন শুনানির সময় ম্যাজিস্ট্রেট আদালতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হতে হয়। আদালত জানতে চান, আসামি কি বাদিনীকে তালাক দেওয়ার পূর্বে দেনমোহরের অর্থ পরিশোধ করেছিলেন কিনা। উক্ত বিবাহে কাবিননামা অনুযায়ী দেনমোহর নির্ধারিত ছিল ১০,০০,০০০/- টাকা।

আসামি তার বৈবাহিক জীবনের বিভিন্ন সময়ে পারস্পরিক মৌখিক সমঝোতার ভিত্তিতে কিস্তিতে দেনমোহরের একটি বড় অংশ পরিশোধ করেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে, সেই অর্থ পরিশোধের কোনো লিখিত প্রমাণ সংরক্ষিত ছিল না।

আদালতে আমরা যখন উল্লেখ করি যে মূল দেনমোহরের অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৬,০০,০০০/- টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে, তখন আদালত তার লিখিত প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেন। কিন্তু যথাযথ দলিল বা প্রমাণের অভাবে আমরা তা প্রদর্শন করতে ব্যর্থ হই। ফলস্বরূপ, বিজ্ঞ আদালত কাবিননামায় উল্লিখিত সম্পূর্ণ দেনমোহরের অর্থ পরিশোধের শর্তে আসামির জামিন মঞ্জুর করেন।

বর্তমান পরিস্থিতিতে আমার মক্কেলকে সম্পূর্ণ ১০,০০,০০০/- টাকা পরিশোধ করতে হবে; অন্যথায় তার জামিন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। যেহেতু দেনমোহরের অর্থ কিস্তিতে পরিশোধ করা আইনগতভাবে গ্রহণযোগ্য, তাই প্রতিটি কিস্তি প্রদানের ক্ষেত্রে লিখিত প্রমাণ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে রাখতে হবে, মানবজীবনের পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল। আপনি যদি দেনমোহরের অর্থ পরিশোধের উদ্দেশ্যে স্ত্রীকে কিস্তিতে কোনো অর্থ প্রদান করেন (সাধারণ হাতখরচের বাইরে), তাহলে বিষয়টি যতই পারিবারিক বা অনানুষ্ঠানিক মনে হোক না কেন, তা যথাযথভাবে লিখিত ও স্ট্যাম্পের মাধ্যমে সংরক্ষণ করা বুদ্ধিমানের কাজ। কারণ আজ সম্পর্ক স্বাভাবিক থাকলেও, ভবিষ্যতে একই পরিস্থিতি বজায় থাকবে—তার কোনো নিশ্চয়তা নেই।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ "প্রার্থী পরিচিতি সভা"
11/05/2026

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ "প্রার্থী পরিচিতি সভা"

Address

D-2, House-13, Segunbagicha
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801580362039

Website

https://youtube.com/@barristeraiman?si=wyuwKYpjiWqIdlYO

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Aiman R Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share