Law Consultants in Dhaka

Law Consultants in Dhaka Free Advice is the best law site for consumers, with free answers to legal questions from lawyers.

23/10/2023

আপনি তালাক দিয়েছেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১) ধারা মোতাবেক তালাক গ্রহীতাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন কিন্তু তিনি নোটিশ গ্রহন করেননি। দুশ্চিন্তার কারণ নেই। আপনার দেয়া তালাক কার্যকর হবে। আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো। বাঁকী কাজ আইন অনুযায়ী আপনা আপনিই কার্যকর হয়ে যাবে।

আপনি দুটি উপায়ে স্ব-স্ব ব্যক্তির কাছে তালাকের নোটিশ পাঠাতে পারেন। ১। সরাসরি তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান/মেয়র এবং তালাক গ্রহীতার নিকট পৌঁছে দিয়ে আরেকটি রিসিভ কপিতে স্বাক্ষর করিয়ে নিতে পারেন, ২। সরকারী ডাক যোগে অর্থাৎ পোষ্ট অফিসের মাধ্যমে প্রাপ্তিস্বীকার সহ (এডি) সহযোগে রেজিস্ট্রি করে চিঠি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন। এতে সুবিধা বেশী এবং আইনী জটিলতা কম। কারণ সংশ্লিষ্ট ঠিকানায় চেয়ারম্যান বা মেয়র চিঠি গ্রহণের পর প্রাপ্তি স্বীকার (এডি) ডকুমেন্টস আপনার ঠিকানায় আপনার নিকট ফিরে আসে। মনে রাখবেন চেয়ারম্যান বা মেয়র মহোদয় সব ধরণের চিঠি গ্রহন করে থাকে। আপনি পোষ্ট অফিসের মাধ্যমে নিয়ম মেনে তালাকের নোটিশ পাঠালে তালাক গ্রহীতা নোটিশ গ্রহণ না করলে তাহলে কেন গ্রহণ করেননি তা পোষ্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি আপনার নিকট ফেরত আসবে। যেমন চিঠির খামের উপর লেখা থাকে ‘প্রাপক চিঠি গ্রহণ না করায় ফেরত’ অথবা ‘গ্রহণে অস্বীকৃতি’ অথবা ‘খুঁজে পাওয়া গেল না’ কিংবা ‘এ ঠিকানায় পাওয়া গেল না’-কৌশলে এমন মন্তব্য কথাগুলো লেখা থাকে। যেদিন চিঠিখানা আপনার নিকট ফিরে আসবে, সেদিন থেকে ৯০ দিন পার হলে তালাক আপনা আপনিই কার্যকর হয়ে যাবে। অনেকে নোটিশ গ্রহণ না করে চিঠি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে থাকে যে তালাকের নোটিশ পায়নি কিংবা নোটিশ স্বাক্ষর করিনি। তারা নিছক বোকার মতো কাজ করে থাকে।

Ref

General Clauses Act 1897 এ Legal Benefit of Registered Post সম্পর্কে ২৭ ধারায় বলা হয়েছে যে, if any person under any act serve any document by registered post where the proper procedure and processes is maintained, the post shall deemed to be served on due time. যার বাংলা অর্থ আপনি সঠিক ঠিকানায় রেজিষ্ট্রি ডাক যোগে সঠিক নিয়ম মেনে চিঠি পাঠালেই প্রাপকের উপর উক্ত চিঠি যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে।

10/07/2023

👉 করবর্ষ ২০২৩-২০২৪এ আয়কর রিটার্ন জমা দিতে যা যা প্রয়োজন-

✅ ব্যক্তিগত তথ্যঃ
1. Photocopy of E-TIN Certificate.
2. Photocopy of NID.
3. Passport size photo one copy.

✅ চাকুরির তথ্যঃ
1. Salary Certificate.
2. Bank statement from 01-07-2022 to 30-06-2023.
3. Provident fund info. (if any)

✅ ব্যবসায়ের তথ্যঃ
1. ট্রেড লাইসেন্স 2022-2023।
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী।
3. সম্পদ ও দায় বিবরনী।
4. ব্যাংক স্টেটমেন্ট।

✅ বিনিয়োগের তথ্যঃ
1. D.P.S (যদি থাকে)।
2. Insurance Certificate (যদি থাকে)।
3. Share Investment (যদি থাকে)।
4. সঞ্চয় পত্র সংক্রান্ত প্রত্যয়ন পত্র (যদি থাকে)।

✅ সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)।
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)।
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)।
4. Others Loan info. (যদি নিজ নামে হয়)।

👉 বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ঐ রিটানের একটি ফটোকপি লাগবে। (যদি না থাকে সার্কেল থেকে সংগ্রহ করা যাবে।)

সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
০১৯২২২২৭৭৭৯

25/06/2023

Law Consultants in Dhaka :

আমাদের মূল লক্ষ উদ্দেশ্য হলো সঠিকভাবে আইনের সেবা প্রদান করা।

আমাদের আইনজীবীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ সমগ্র বাংলাদেশের সকল নিম্ন আদালতের সকল দেওয়ানী, ফৌজদারী, পারিবারিক, কোম্পানি, ইনকাম ট্যাক্স আইনের আওতায় মামলা মোকদ্দমা দক্ষতার সঙ্গে নিষ্পত্তি করে থাকেন।

✅ যেকোনো আইনগত সমস্যার সমাধান জানতে সমস্যার কথা লিখে মেসেজ করুন। আমরা উক্ত বিষয়ে আইনি সহয়তা প্রদানের চেষ্টা করবো। আমরা নিম্নলিখিত বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। যেমন-

১. ফৌজদারী মামলা।

২. বিবাহ/তালাক/বিবাহ বিচ্ছেদ।

৩. দেনমোহর ও ভরনপোষণের মামলা।

৪. যৌতুকের মামলা।

৫. যৌন হয়রানি বা ধর্ষণের মামলা।

৬. নারী ও শিশু নির্যাতন আইনের মামলা।

৭. ফেইসবুক, ইউটিউব অথবা ইমোতে অশ্লীল তথ্য বা ভিডিও প্রকাশ করার মামলা।

৮. মাদক মামলা

৯. শ্রম আইনে মামলা

১০. চেকের মামলা।

১১ এফিডেভিট/নোটারী পাবলিক।

১২ হাইকোর্টের সকল প্রকার মামলার সমাধান করে থাকি।

১৩/সকল সিভিল মামলা।

#রাজনৈতিক_সকল_মামলার_আগাম_জামিন_সহ_৫৬১_ধারার_মাধ্যমে_মামলা_নিস্পত্তি_করা_হয়‌।

আপনি কোনটি সম্পর্কে জানতে চান তা মেসেজ অপশনে লিখুন। আমাদের পক্ষ থেকে উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সার্বিকভাবে সহায়তা করা হবে।

তাছাড়া অত্র পেইজে ইতিপূর্বে অনেক আইনগত পরামর্শ পোস্ট করা আছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। তাছাড়া নিত্যনতুন বিভিন্ন আইনগত তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

♦️জনসচেতনতায়-

প্রয়োজনে কল করুনঃ
০১৯২২-২২৭৭৭৯

.consultants.dhaka

A Full Service Law Firm Services We Offers:-▪️ফৌজদারী মামলা।▪️  বিবাহ/তালাক/বিবাহ বিচ্ছেদ।▪️ দেনমোহর ও ভরনপোষণের মামলা।▪...
29/04/2023

A Full Service Law Firm
Services We Offers:-

▪️ফৌজদারী মামলা।

▪️ বিবাহ/তালাক/বিবাহ বিচ্ছেদ।

▪️ দেনমোহর ও ভরনপোষণের মামলা।

▪️ যৌতুকের মামলা।

▪️ যৌন হয়রানি বা ধর্ষণের মামলা।

▪️ নারী ও শিশু নির্যাতন আইনের মামলা।

▪️ ফেইসবুক, ইউটিউব অথবা ইমোতে অশ্লীল তথ্য বা ভিডিও প্রকাশ করার মামলা।

▪️ মাদক মামলা

▪️ শ্রম আইনে মামলা

▪️ চেকের মামলা।

▪️ এফিডেভিট/নোটারী পাবলিক।

প্রয়োজনে যোগাযোগ:
মোঃ আসাদুজ্জামান
অ্যাডভোকেট
০১৯২২-২২৭৭৭৯

25/04/2023

জমি/ ফ্ল্যাট ক্রয়ের সময় অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করুন।
প্রচারে:
মোঃ আসাদুজ্জামান
অ্যাডভোকেট
জজ কোর্ট ঢাকা
০১৯২২-২২৭৭৭৯।

11/04/2023

বাংলাদেশ সরকারী আইন অনুযায়ী- টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ জমা দিতে হবে।
সেক্ষেত্রে ইনকাম ১ টাকা হোক বা ১ কোটি টাকা হোক তাতে কিছু যায় আসে না-আয়কর রিটার্ণ জমা দিতেই হবে।
যাদের TIN Certificate আছে, কিন্তু কখনও রিটার্ন জমা করেননি, ৩০ শে জুন, ২০২৩ পর্যন্ত জরিমানা ছাড়ায় রিটার্ন জমা করতে পারবেন।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

মোঃ আসাদুজ্জামান
অ্যাডভোকেট
জজ কোর্ট, ঢাকা
০১৯২২-২২৭৭৭৯

17/03/2023
11/03/2023

জমি কেনার আগে করণীয়

জমি কেনার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিক্রেতার মালিকানা এবং জমির বিভিন্ন দলিল ভালোভাবে যাচাইবাছাই করতে হবে; নইলে পড়তে পারেন বিপদে, এমনকি প্রতারিতও হতে পারেন। জমির দলিলপত্র যাচাই না করে জমি কেনা উচিত নয়।

কী কী যাচাই করতে হবে:
১. জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে।
২. জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।
৩. প্রযোজ্য ক্ষেত্রে সিএস; এসএ; আরএস পরচা দেখাতে হবে।
৪. বিক্রেতা ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে।
৫. বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যাঁর মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।
৬. জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পরচা যাচাই করে দেখতে হবে।
৭. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে।
৮. বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল, খতিয়ান/পরচা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে তলবকারী /স্বত্বলিপি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
৯. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে। জমির খাজনা বকেয়া থাকলে এবং বকেয়া খাজনাসহ জমি ক্রয় করলে বকেয়া খাজনা পরিশোধের দায় ক্রেতার।
১০. বিবেচ্য জমিটি সার্টিফিকেট মোকদ্দমা ভুক্ত কি না, কখনো নিলাম হয়েছে কি না, তা তহশিল অফিস / উপজেলা ভূমি অফিস থেকে জেনে নিতে হবে। সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়।
১১. বিবেচ্য ভূমি খাস, পরিত্যক্ত/অর্পিত, অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কি না, তা তহশিল, উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।
১২. বিবেচ্য ভূমি কোনো আদালতে মামলা–মোকদ্দমাভুক্ত কি না, তা জেনে নিতে হবে। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়।
১৩. বিবেচ্য জমিটি সরেজমিনে যাচাই করে এর অবস্থান নকশার সঙ্গে মিলিয়ে দেখতে হবে এবং দখল সম্পর্কে খোঁজখবর নিয়ে বিক্রেতার মালিকানা ও দখল নিশ্চিত হতে হবে।
১৪. সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।
১৫. প্রস্তাবিত জমিটি ঋণের দায়ে কোনো ব্যাংক /সংস্থার কাছে দায়বদ্ধ কি না।
১৬. প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কি না, তা–ও দেখা প্রয়োজন।

ধন্যবাদ 🙂

08/03/2023

আজ নারী দিবস সকল নারীদের প্রতি রইল শুভেচ্ছা।

07/03/2023

সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।
আজ সবার সব গুণাহ আল্লাহ ক্ষমা করেন ।
ইবাদতের রাত, শাবান মাস শুরুর প্রথম রাত, লাইলাতুল বরাত। এই রাতে আল্লাহর কাছে মাগফেরাত চেয়ে নিন। এ দোয়া কবুল হওয়ার রাত। এই পবিত্র রাতে গহীন কবরবাসী হয়ে যাওয়া প্রিয়জনদের জন্য রহমত, নাজাত, বেহেস্ত প্রার্থনা করতে হবে। রাতভর ইবাদতে মিলবে শান্তি, স্বস্তি।

আমাদের প্রত্যেকের জীবনে শান্তি আনুক, এই দোয়া রইল🌷🌷🌷

সকল প্রকার আইনি সহযোগিতার জন্য যোগাযোগ করুন।০১৯২২২২৭৭৭৯
06/03/2023

সকল প্রকার আইনি সহযোগিতার জন্য যোগাযোগ করুন।
০১৯২২২২৭৭৭৯

Address

1/1 Mirpur Dhaka
Dhaka
1216

Telephone

+8801922227779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Consultants in Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law Consultants in Dhaka:

Share