AHMED AKTER HUSSAIN & CO.

AHMED AKTER HUSSAIN & CO. Tax & Vat Consultant Company Affairs, Taxation, VAT, Accounting, Auditing, Consultiong, Business Advisory & Civel & Criminal Cases

20/08/2025

অনেকেই ব্যাংকে লাখ লাখ টাকা লেনদেন থাকা সত্ত্বেও হয় আয়কর রিটার্ন দিচ্ছেন না, অথবা গোলেমালে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। যাদের ব্যাংকে বার্ষিক লেনদেন ১০ লাখ টাকার বেশি হবে, তাদের আয়কর রিটার্ন নিয়মিতভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
অনেক করদাতা বিভিন্ন ধরনের ব্যবসার আয়-ব্যয় ভিন্ন ভিন্ন ব্যাংকের মাধ্যমে করেন এবং কর ফাঁকি দিতে ব্যাংক হিসাব রিটার্নে উল্লেখ করেন না। অনেকে বড় অঙ্কের সঞ্চয় বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেও তা রিটার্নে উল্লেখ করেন না। কারো আয়কর রিটার্নে বড় অঙ্কের ব্যাংক হিসাব গোপনের প্রমাণ পাওয়া গেলে তাদের ব্যাংক হিসাব জব্দ ও মামলা করা হবে।

আয়কর রিটার্নের বিষয়ে সবারই সতর্ক হওয়া উচিত। কম্পিউটার দোকানদার আর ইউটিউব ভিডিও দেখে আয়কর রিটার্ন ফাইল তৈরি বন্ধ করুণ। সঠিক সিদ্ধান্ত নিতে প্রয়োজনে আয়কর অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করুণ।

21/07/2025
21/07/2025
21/07/2025

শূন্য রিটার্ন সবকিছু শূন্য নয় - করদাতার জন্য ৭ পরামর্শ

শূন্য রিটার্ন কী
কারও যদি করযোগ্য আয় না থাকে, তখন ওই করদাতা যদি রিটার্ন জমা দেন। কিন্তু কোনো কর দেননি। তাহলে সেই রিটার্নকে শূন্য রিটার্ন বলে ধরে নেন কর কর্মকর্তারা। অর্থাৎ রাষ্ট্রের কোনো কর প্রাপ্তি হয়নি।

এবার শূন্য রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো ঃ-

এক. বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা কম আয় হলে করদাতা চাইলে শূন্য রিটার্ন দিতে পারেন।

দুই. শূন্য রিটার্ন হলো, করযোগ্য আয় নেই। কিন্তু রিটার্ন দিচ্ছেন। তাই রিটার্নের ফরমের প্রয়োজনীয় অংশ পূরণ করতে হয়। একটি কর রিটার্নের মধ্যে অনেকগুলো অংশ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করযোগ্য আয় নির্ধারণ, আয় ও কর হিসাব, রেয়াত হিসাব, সম্পদ ও দায় বিবরণী তৈরি, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি। এগুলো যথাযথভাবে করতে হবে।

তিন. আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যে জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দিতে হয়, সেই ফরম পূরণ করতে হবে। আপনাকে আপনার পুরো বছরের সংসার খরচ, ঘুরে বেড়ানো, বাড়িভাড়া, শিক্ষা খরচসহ যাবতীয় খরচ দেখাতে হবে।

চার. শূন্য রিটার্ন জমা দিলেও সম্পদ বিবরণীও দিতে হবে। আপনি যদি সরকারি কর্মচারী হন; আপনার সম্পদের পরিমাণ যদি ৫০ লাখ টাকা পেরিয়ে যায় কিংবা আপনি যদি ওই করবর্ষে বাড়ি, গাড়ির মালিক হলে অবশ্যই সম্পদ বিবরণী জমা দিতে হবে।

পাঁচ. মনে রাখতে হবে, কোনো সম্পদ নিজের নামে থাকার পরেও সেটা না দেখানো একটা বড় ভুল কাজ। তাই শূন্য রিটার্ন দেওয়ার আগে বুঝেশুনে রিটার্ন ফরম পূরণ করতে হবে। তাহলে আপনি ঝামেলামুক্ত থাকবেন। ভুলভাবে জমা দিলে যেকোনো সময় পড়তে পারেন মহাবিপদে।

ছয়. বর্তমানে ৩৯ ধরনের সরকারি-বেসরকারি সেবা নিতে হলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। অনেকেই এই সেবাগুলো পেতে শূন্য রিটার্ন দেন। এই ৩৯ সেবার তালিকায় আছে সঞ্চয়পত্র কেনা, ঋণ নেওয়া, বাড়ি, গাড়ির মালিক হওয়া, অভিজাত ক্লাবের সদস্য হওয়া, পেশাজীবী সংগঠনের সদস্য হওয়া ইত্যাদি।

সাত. শূন্য রিটার্ন জমা দেওয়া অনেক সময় প্রয়োজনীয় ও উপকারী হলেও তা জমা দেওয়ার আগে নিজের আর্থিক অবস্থা, আইনগত বাধ্যবাধকতা ও ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় রাখা দরকার। প্রয়োজনে একজন আয়কর পরামর্শকের সাহায্য নিতে পারেন.

ধন্যবাদ এবং সংকলনে,
মোঃ মোশাররফ হোসেন
সিনিয়র কর আইনজীবী এবং
ভ্যাট কনসালটেন্ট
০১৭৭৮৫৯৪১৯৭ (WhatsApp)

21/07/2025

আয়কর আইন অনুযায়ী শূন্য রিটার্ন (Zero Tax Return) দাখিল কি এবং এই প্রসঙ্গে কিছু কথা।

একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার প্রথম ট্যাক্স রিটার্ন (First Tax Return) অথবা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) দাখিল করার সময় আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় সকল হিসাব নিকাশ করার পর যদি ট্যাক্স আসে তাহলেই শুধুমাত্র সরকারকে ট্যাক্স দিতে হবে। আর যদি আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স না আসে তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে না, আর এই বিষয়টাকেই আমরা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) বলি।

কিন্তুু (Zero Tax Return) দিতে গিয়ে নিচের উল্লেখিত বিষয় গুলোর যদি কোনোটা একজন করদাতার থাকে তাহলে সঠিক ভাবে রিটার্নে দেখাতে হবে, এই তথ্য গুলো দেখাতে কখনো ভুল করা যাবেনা।

১, করদাতার নামে যদি কোনো জমি থাকে ( কৃষি ও অকৃষি জমি) অথবা বাড়ি, ফ্লাট ইত্যাদি থাকে তা অবশ্যই আয়কর রিটার্ন এ দেখাতে হবে। (অনেকেই বলবে জমি / ফ্লাট দেখালে, Tax দিতে হবে, তাই না দেখানো ভালো হবে, তাদের কথাশুনা যাবেনা, আপনারা অবশ্যই জমি / ফ্লাট রিটার্ন এ দেখাবেন)।

২, করদাতার নামে যদি কোনো মোটর গাড়ি থাকে তাহলে দেখাতে হবে। মোটর যান (রেজিস্ট্রেশন খরচসহ ক্রয়মূল্য) মোটর যানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে)

৩, করদাতার নামে যদি কোনো (Bank Account) ব্যাংক একাউন্ট থাকে, সঞ্চয়ী/মেয়াদি আমানত। ( যতগুলো ব্যাংক একাউন্ট থাকবে সব ব্যাংক একাউন্ট দেখাতে হবে)। (ব্যাংক একাউন্টে অন্য কারো টাকা আদান প্রদান করা যাবেনা, যদি আদান প্রদান করেন অন্যের টাকা তাহলে উপযুক্ত প্রমান সাথে রাখবেন।)

৪, ব্যাংক ঋণের মাধ্যমে যদি কোন কিছু করা হয় তাহলে ব্যাংক ঋণ দেখাতে হবে। আমরা অনেক সময় রিটার্ন এ কোনো জমি দেখাইনা কিন্তুু ঐ জমির উপর বিল্ডিং করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি আর আমাদের তখনই মনে হয় রিটার্ন এ জমি না প্রদর্শন করে ভুল করেছি তাই প্রথম রিটার্ন এ সকল সঠিক তথ্য প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ।

৫, শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিজ /ইউনিট সার্টিফিকেট।

৬, সঞ্চয়পত্র/ডিপোজিট পেনশন স্কিম।

৭, ঋণ প্রদান ( অন্যকে ঋন দিলে, ঋণ গ্রহণকারীর নাম ও NID এনআইডি উল্লেখ করুন)

৮, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফান্ড (যদি থাকে)

৯, অলংকারাদি (পরিমাণ উল্লেখ করুন), আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী।

১০, অন্যান্য পরিসম্পদ ( অনেকের কিছু গরু, মহিষ ইত্যাদি) থাকে এগুলো ও রিটার্ন এ অন্যান্য পরিসম্পদ এ দেখতে হয়।

একটি বিষয় মনে রাখবেন জাতীয় রাজস্ব বোর্ড ধীরে ধীরে দ্রুতগতিতে ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করছে। সে ক্ষেত্রে সম্পদ গোপন রাখার সুযোগ একেবারে সীমিত হয়ে আসছে।

সম্পদ গোপন করে Zero Tax Return দিয়ে ভবিষ্যতে যেন আইনগত জটিলতায় না পড়ে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এইসব ক্ষেত্রে একজন ভাল পরামর্শকের পরামর্শ নিয়ে, আপনি আপনার ও প্রতিষ্ঠানের Income Tax রিটার্ন দাখিল করার চেষ্টা করবেন।

সব সময় মনে রাখবেন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল। খুব বেশি কমপ্লেক্স না হলে আপনি নিজেই আপনার রিটার্ন দাখিল করতে পারবেন। কোনভাবেই কম্পিউটার দোকান কিংবা একজন অপেশাদার লোকের খপ্পরে পড়ে, কখনো ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন না।

প্রয়োজনে একজন পেশাদার আয়কর পরামর্শকের সাহায্য নিয়ে, আইনি প্রক্রিয়ায় করের দায় কমিয়ে, যথাযথভাবে রিটার্ন সাবমিট করার পরামর্শ রইলো।

ধন্যবাদ এবং সংকলনে,
মোঃ মোশাররফ হোসেন
সিনিয়র কর আইনজীবী এবং
ভ্যাট কনসালটেন্
০১৭৭৮৫৯৪১৯৭ (WhatsApp)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHMED AKTER HUSSAIN & CO. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category