EMA Legal

EMA Legal We provide the most secure advice and services across many industries, individuals, and businesses.

এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি,সুখ,রহমত ও অফুরন্ত ভালোবাসা।ঈদ মুবারাক ❤️
27/05/2026

এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি,
সুখ,রহমত ও অফুরন্ত ভালোবাসা।
ঈদ মুবারাক ❤️

🏭 আপনার ব্যবসার জন্য কলকারখানার লাইসেন্স কেন গুরুত্বপূর্ণ?বানিজ‍্যিক, উৎপাদনমুখী বা শিল্পভিত্তিক ব্যবসা পরিচালনা করছেন, ...
24/05/2026

🏭 আপনার ব্যবসার জন্য কলকারখানার লাইসেন্স কেন গুরুত্বপূর্ণ?

বানিজ‍্যিক, উৎপাদনমুখী বা শিল্পভিত্তিক ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু এখনো কলকারখানার লাইসেন্স করেননি? তাহলে আপনার প্রতিষ্ঠান থাকতে পারে আইনগত ও প্রশাসনিক ঝুঁকির মধ্যে।

📌 সম্প্রতি গুলশান ও বনানী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স ও কমপ্লায়েন্স না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে।

⚖️ কেন কলকারখানার লাইসেন্স প্রয়োজন?
✔️ শ্রম আইন ও সরকারি বিধিমালা অনুসরণে বাধ্যতামূলক
✔️ পরিবেশ ছাড়পত্র ও EIA শর্ত পূরণে সহায়ক
✔️ ব্যাংক ঋণ, LC ও আমদানি কার্যক্রমে প্রয়োজনীয়
✔️ সরকারি পরিদর্শন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করে
✔️ কর্পোরেট ও আন্তর্জাতিক ক্লায়েন্টের আস্থা বৃদ্ধি করে

🎯 কলকারখানারলাইসেন্স থাকলে সুবিধা
🔹 আইনগত ঝুঁকি কমে যায়
🔹 সরকারি অনুমোদন দ্রুত হয়
🔹 ব্যাংক ও আর্থিক সুবিধা পাওয়া সহজ হয়
📞 সময়মতো লাইসেন্স নিশ্চিত করুন, আপনার ব্যবসা নিরাপদ রাখুন ।

📊 ২০২৬–২০২৭ অর্থবছরের ট্যাক্স পরিকল্পনাশুধু Tax Return জমা দিলেই দায়িত্ব শেষ নয় — সঠিক Tax Planning হতে পারে আপনার আর্থি...
21/05/2026

📊 ২০২৬–২০২৭ অর্থবছরের ট্যাক্স পরিকল্পনা

শুধু Tax Return জমা দিলেই দায়িত্ব শেষ নয় — সঠিক Tax Planning হতে পারে আপনার আর্থিক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

নতুন অর্থবছর শুরু মানেই এখনই সময় নিজের আয়, ব্যয়, বিনিয়োগ ও কর কাঠামো নতুনভাবে সাজানোর। কারণ বছরের শেষে তাড়াহুড়ো করে পরিকল্পনা করলে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।

🔎 ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য এখন থেকেই যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত:

✔️ আয় ও ব্যয়ের সঠিক রেকর্ড সংরক্ষণ
✔️ ব্যাংক লেনদেন ও Tax Return তথ্যের সামঞ্জস্য রাখা
✔️ Tax Rebate পাওয়ার উপযোগী বিনিয়োগ পরিকল্পনা করা
✔️ অপ্রদর্শিত আয় বা সম্পদের ঝুঁকি এড়িয়ে চলা
✔️ ব্যবসায়িক ও ব্যক্তিগত খরচ আলাদা রাখা
✔️ TIN, Return ও অন্যান্য Compliance সময়মতো সম্পন্ন করা
✔️ সম্পদ, গাড়ি, জমি বা শেয়ার বিনিয়োগে তথ্য সঠিকভাবে উপস্থাপন করা

💡 মনে রাখবেন:
“Good Tax Planning is not Tax Evasion.”

সঠিক Tax Planning আপনাকে শুধু আইনগত ঝুঁকি থেকেই রক্ষা করে না, বরং ভবিষ্যতের Financial Stability নিশ্চিত করতেও সাহায্য করে।

আজকের সঠিক পরিকল্পনাই আগামী দিনের নিরাপদ আর্থিক ভিত্তি।

🏢 পুরোনো ব্যবসাকে কি Company-তে রূপান্তর করতে চান?অনেক ব্যবসা দীর্ঘদিন সফলভাবে চললেও সঠিক Legal Structure না থাকায় পরবর্...
19/05/2026

🏢 পুরোনো ব্যবসাকে কি Company-তে রূপান্তর করতে চান?

অনেক ব্যবসা দীর্ঘদিন সফলভাবে চললেও সঠিক Legal Structure না থাকায় পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়—

❌ ব্যাংকিং জটিলতা
❌ বড় ক্লায়েন্ট বা টেন্ডারের সুযোগ হারানো
❌ পার্টনারশিপ ও মালিকানা নিয়ে বিরোধ
❌ Tax & Compliance Risk

✅ একটি Proper Company Structure আপনার ব্যবসাকে দেয়:
✔️ Legal Identity
✔️ Business Credibility
✔️ Investment Opportunity
✔️ Brand Value
✔️ Long-term Security

📌 আমাদের সেবাসমূহ:
✔️ Company Formation
✔️ RJSC Return Submission
✔️ Company Compliance Services
✔️ BIDA Registration
✔️ Foreign Power of Attorney
✔️ Power of Attorney Registration
✔️ Chamber of Commerce Membership
✔️ Tax & VAT Services
✔️ IRC & ERC
✔️ Foundation & Co-operative Society Registration
✔️ TIN & BIN Registration
✔️ Trademark Registration

📌 নতুন ব্যবসা শুরু করা হোক কিংবা পুরোনো ব্যবসাকে Legal Structure-এ আনা— সঠিক নিবন্ধন ও Compliance অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📞 প্রয়োজনে যোগাযোগ করুন।

📌 ব্যবসা শুরুতেই লিমিটেড কোম্পানি করা — সবসময় কি সঠিক সিদ্ধান্ত?অনেকেই মনে করেন ব্যবসা শুরু মানেই “লিমিটেড কোম্পানি” করা...
17/05/2026

📌 ব্যবসা শুরুতেই লিমিটেড কোম্পানি করা — সবসময় কি সঠিক সিদ্ধান্ত?

অনেকেই মনে করেন ব্যবসা শুরু মানেই “লিমিটেড কোম্পানি” করা। কিন্তু বাস্তবে সব ধরনের ব্যবসার জন্য শুরুতেই লিমিটেড কোম্পানি প্রয়োজন নাও হতে পারে।

🔎 কেন শুরুতেই লিমিটেড কোম্পানি না করাই ভালো হতে পারে?

✔️ Compliance জটিলতা
লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন আইনগত নিয়ম ও Compliance মেনে চলতে হয়। বিষয়গুলো ভালোভাবে না বুঝলে পরে আইনি ও প্রশাসনিক ঝামেলা তৈরি হতে পারে।

✔️ পরিচালনায় অতিরিক্ত নিয়ম
কোম্পানি পরিচালনার জন্য নির্দিষ্ট আইন, কাগজপত্র ও নিয়মিত ফাইলিং করতে হয়, যা নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সময় জটিল হয়ে যায়।

✔️ অতিরিক্ত খরচ
শুরুতে ব্যবসার পরিধি ও মূলধন কম থাকলে Sole Proprietorship বা Partnership অনেক বেশি সহজ ও বাস্তবসম্মত হতে পারে।

💡 কখন লিমিটেড কোম্পানি করা ভালো?

যখন ব্যবসায় —
✅ বড় বিনিয়োগ প্রয়োজন হয়
✅ একাধিক পার্টনার বা শেয়ারহোল্ডার থাকে
✅ Corporate Structure দরকার হয়
✅ দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনা থাকে

📌 সঠিক Business Structure নির্বাচন ব্যবসার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসার ধরন, ঝুঁকি, খরচ ও ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে বিবেচনা করা উচিত।

📌 টিআইএন কেন জরুরি?কোন কোন ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক!✔️ চাকরিজীবীসরকারি চাকরিজীবীদের বেতন ১৬,০০০ টাকার বেশি হলে এবং বে...
14/05/2026

📌 টিআইএন কেন জরুরি?কোন কোন ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক!

✔️ চাকরিজীবী
সরকারি চাকরিজীবীদের বেতন ১৬,০০০ টাকার বেশি হলে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা প্রশাসনিক পর্যায়ের কর্মীদের জন্য টিআইএন প্রয়োজন।

✔️ ব্যবসায়ী
ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য টিআইএন বাধ্যতামূলক।

✔️ জমি ও ফ্ল্যাট মালিক
জমি বা ফ্ল্যাট ক্রয়, নিবন্ধন ও মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে টিআইএন প্রয়োজন।

✔️ গাড়ির মালিক
গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও নবায়নের জন্য টিআইএন লাগবে।

✔️ পেশাজীবী
ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ নিবন্ধিত পেশাজীবীদের জন্য টিআইএন বাধ্যতামূলক।

✔️ আমদানি-রপ্তানি ব্যবসা
এলসি খোলা, সিএন্ডএফ কার্যক্রমসহ বিভিন্ন কাজে টিআইএন প্রয়োজন।

✔️ সরকারি টেন্ডার
সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে টিআইএন থাকতে হবে।

✔️ ক্রেডিট কার্ড
ক্রেডিট কার্ড গ্রহণের জন্য টিআইএন প্রয়োজন।

✔️ ব্যবসা ও সেবা খাত
মোবাইল রিচার্জ, এজেন্সি, কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি সার্ভিসসহ বিভিন্ন ব্যবসায় টিআইএন প্রয়োজন।

✔️ ব্যাংক ঋণ
৫ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে টিআইএন আবশ্যক।

✔️ নির্বাচনে প্রার্থী
জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য টিআইএন বাধ্যতামূলক।

🔎 টিআইএন থাকলে সুবিধা কী?
✅ সহজে ব্যাংকিং ও আর্থিক লেনদেন করা যায়
✅ ব্যবসা পরিচালনায় আইনি জটিলতা কমে
✅ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা পাওয়া সহজ হয়
✅ ভবিষ্যতে আয়কর রিটার্ন দাখিল সহজ হয়

12/05/2026

Worried About a Tax Audit? Know Your Next Steps

আপনি কি আপনার ব্যবসার রেজিষ্ট্রেশন নিয়ে ভাবছেন!
10/05/2026

আপনি কি আপনার ব্যবসার রেজিষ্ট্রেশন নিয়ে ভাবছেন!

07/05/2026

💼আয়কর রিটার্ন অডিটে কর কর্মকর্তারা কী কী বিষয় যাচাই করেন
আয়কর রিটার্ন অডিটে অন্তর্ভুক্ত হলে করদাতার জমা দেওয়া তথ্যসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করে সম্ভাব্য অসঙ্গতি শনাক্ত করা হয়। সম্প্রতি প্রায় ৭,২৪১টি রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

🚨অডিট চলাকালীন আয়কর কর্মকর্তারা নিম্নোক্ত বিষয়গুলো যাচাই করেন
১. তথ্যের সামঞ্জস্যতা
✔️রিটার্নে প্রদর্শিত আয়, ব্যয়, উৎসে কর কর্তন (TDS) ও ব্যাংক লেনদেনের মধ্যে সঙ্গতি রয়েছে কি না।
২. অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি
✔️পূর্ববর্তী বছরের তুলনায় সম্পদ বৃদ্ধি পেলে তার বৈধ উৎসের ব্যাখ্যা।
৩. আয় গোপন বা কম প্রদর্শন
✔️করযোগ্য আয় ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয়েছে কি না।
৪. ব্যবসায় অতিরিক্ত ব্যয়
✔️অস্বাভাবিক ব্যয় দেখিয়ে মুনাফা কমানো হয়েছে কি না (বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে)।
৫. উৎসে কর
✔️TDS সঠিকভাবে দাবি করা হয়েছে কি না এবং কোনো অতিরিক্ত বা ভুল দাবি আছে কি না।
৬. ডকুমেন্টেশনের সঠিকতা
✔️আয়, ব্যয়, বিনিয়োগ ও সম্পদের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ ও নির্ভুল কি না।
৭. অস্বাভাবিক নগদ অর্থ (Cash in Hand)
✔️হাতে প্রদর্শিত নগদ অর্থ যৌক্তিক সীমার মধ্যে আছে কি না।
৮. ঋণ বা দায়ের অসংগতি
✔️অস্বাভাবিক ঋণ বা দায়ের ক্ষেত্রে যথাযথ উৎস ও প্রমাণ রয়েছে কি না।
৯. সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য
✔️জমি, ফ্ল্যাট, গাড়িসহ অন্যান্য সম্পদের লেনদেন সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না।
১০. বিনিয়োগের যথার্থতা
✔️বিনিয়োগ সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কি না এবং কোনো কর সুবিধা নেওয়ার জন্য ভুল তথ্য দেওয়া হয়েছে কি না।

05/05/2026

📊 আপনার আয়কর রিটার্ন কি সঠিকভাবে জমা হয়েছে?
আয়কর রিটার্নে ছোট ভুলও অডিট ঝুঁকি তৈরি করতে পারে। তবে নির্দিষ্ট শর্তে রিটার্ন সংশোধনের সুযোগ রয়েছে।

🔎 যা সংশোধন করা যায়:
✔️ আয় (Income) তথ্য
✔️ ট্যাক্স অব্যাহতি (Tax Exemption)
✔️ অন্যান্য অনিচ্ছাকৃত বা যৌক্তিক ভুল

⏳ মনে রাখুন:
* ১৮০ দিনের মধ্যে সংশোধন করতে হবে
* বছরে মাত্র একবার সুযোগ পাওয়া যায়
* অডিটে গেলে সংশোধন করা যায় না

👉 রিটার্ন জমার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন, এতে অডিট ঝুঁকি কমবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

03/05/2026

⚠️ পণ্যে QR Code বাধ্যতামূলক করার পরিকল্পনা এনবিআরের
🔹 কর ফাঁকি রোধ ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এনবিআর তামাকজাত পণ্য, বোতলজাত পানীয়সহ বিভিন্ন পণ্যে QR Code চালুর পরিকল্পনা করছে।
এর মাধ্যমে
✅ ভোক্তারা স্ক্যান করে সহজেই জানতে পারবেন পণ্যটি আসল ও বৈধ কি না
✅ পণ্যে ভ্যাট পরিশোধ হয়েছে কিনা যাচাই করা যাবে
✅ কর ফাঁকি ও নকল পণ্য শনাক্ত করা সহজ হবে
✅ অনিয়মের অভিযোগ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হুইসেল ব্লোয়ার ব্যবস্থা চালু থাকবে
📌 শুরুতে তামাকজাত পণ্যে এই ব্যবস্থা চালু হতে পারে। পরে ধীরে ধীরে অন্যান্য পণ্যেও এটি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি স্বয়ংক্রিয় অডিট, কম জটিলতা এবং ব্যবসাবান্ধব কর ব্যবস্থা গড়ার দিকেও গুরুত্ব দিচ্ছে এনবিআর।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when EMA Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EMA Legal:

Share

Category