14/03/2026
যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি থেকে পদত্যাগ করেছেন, অতএব তাদের সংসদ সদস্যপদ বাতিল হলো কি না এবং তাদের আসন দুটি শূন্য হলো কি না?
কেননা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দুটি কারণে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়।
১. যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করলে অথবা
২. সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে।
যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেছেন বলে খবর এসেছে, অতএব সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের এমপি পদ বাতিল হওয়ার কথা এবং সে কারণে তাদের আসন দুটিও শূন্য হওয়ার কথা।
আমার মনে হয় এখানে একটু ফাঁক আছে। সেটি হলো, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন। আর ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। তিনি ডেপুটি স্পিকার হওয়ার পরে এই পদটি ছেড়েছেন। অর্থাৎ স্পিকার ও ডেপুটি স্পিকার কেউই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েননি। অর্থাৎ তারা বিএনপি থেকে বেরিয়ে যাননি বা এরকম কোনো ঘোষণা দেননি।
আমি নিন্মে যে দুটি পদত্যাগ পত্র সংযুক্ত করেছি তা যদি সত্যে হয় তাহলে, সেখানে বিষয়টাঃ.......... আপনারা পড়ুন । যদি সত্যিই তারা বিএনপির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেন, তাহলেই কেবল সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রয়োগের মাধ্যমে তাদের আসন দুটি শূন্য ঘোষণা করা হবে। তার আগে নয়।
তাছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের এই ফ্যাকরা জানেন না, তা তো নয়। আপনাদের বিশ্লেষন কি হতে পারে??