29/04/2026
অডিটের তালিকায় আপনার নাম আছে কি?
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ পদ্ধতিতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই, ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং করদাতাদের আস্থা আরও শক্তিশালী হবে।
এর আগে, প্রথম ধাপে গত জুলাই মাসে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ১৫,৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল। এবার নির্বাচন করা হয়েছে আধুনিক ‘Risk Based Audit Criterion’-এর ভিত্তিতে, যা সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে রিটার্ন নির্বাচন করে।
প্রতিটি কর সার্কেল থেকে ন্যূনতম ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে এই অডিট কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
আপনার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে কিনা, তা জানতে এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার টিআইএন নম্বর দিয়ে সহজেই যাচাই করতে পারেন।