21/11/2022
Prosongsar dabidar
Inshallah Bangladesh er sob bar i ekdin Emon hobe
পঞ্চগড় আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারপ্রার্থীদের জন্য এগারোটি অনুরোধ করেছেন যা সত্যিই একজন আইডিয়াল বিচারকের উদাহারন। তা হলোঃ
১. ছোটখাটো বিরোধগুলো নিজেদের মধ্যে আপসে মীমাংসা করুন। আপনার শিশু সন্তানের কথা বিবেচনা করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বগুলো মীমাংসা করুন। সংসার সমাজে ও পরিবারে শান্তি ফিরিয়ে আসবে। মামলা আপস হলে বিচারকের কাছ থেকে আপনি পাবেন দুটি চকলেট। আর আপনার বিজ্ঞ আইনজীবীও পাবেন দুটি চকে।
২. ধৈর্য ধরে অপেক্ষা করুন প্রত্যেকটি মামলা শুনানির জন্য ডাক পড়বে।
৩. causelist.judiciary.org.bd এ লিংকে অত্র আদালতের প্রতিটি মামলার পরবর্তী তারিখ ও ফলাফল দেওয়া আছে। প্রয়োজনে আপনি ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে এ লিংক থেকে আপনার মামলার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
৪. অত্র আদালত থেকে কোনো সাক্ষীকে ফেরত দেওয়া হয় না। সমন পেয়ে সাক্ষী দিতে এলে আদালতের ভেতরে পেছনের বেঞ্চে বসে দয়া করে অপেক্ষা করুন। যথা সময়ে আপনার মামলার ডাক পড়বে। সাক্ষ্য দিতে আপনাকে সহযোগিতা করা হবে।
৫. আপনি পরীক্ষার্থী হলে বা সামনে আপনার পরীক্ষা থাকলে অযথা সময় নষ্ট না করে আদালতের বারান্দায় রক্ষিত বেঞ্চে বসে বই বা নোট পড়তে পারেন। এজন্য সঙ্গে বই নিয়ে আসুন।
৬. এ আদালতের বিচারকের কাছে শিশুদের জন্য চকলেট আছে। শিশু কান্নাকাটি করলে অস্থির হওয়ার কিছু নেই। দুগ্ধপোষ্য শিশু বা ছোট শিশু থাকলে তার মামলা আগে শুনানি করা হয়।
৭. নামাজের সময় দয়া করে অপেক্ষা করুন। নামাজের পর আপনার মামলার শুনানি হবে।
৮. পেছনের একটি বেঞ্চ সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও অসুস্থ বৃদ্ধ মানুষের বসার ব্যবস্থা আছে। দয়া করে তাদের বসতে সহায়তা করুন।
৯. এ আদালতে দীর্ঘ সময় ধরে মামলার শুনানি হয়। আদালতের নিচ তলায় ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা আছে। ক্ষুধা লাগলে নিজ টাকায় খেয়ে আসুন। টেনশন করবেন না, নিশ্চিত থাকুন- আপনার মামলার শুনানি হবে।
১০. আদালতে আসামির কাঠগড়ায় ও হাজত থানায় আসামিদের পড়ার জন্য দুটি বুক সেলফ আছে, যা ‘আদালত পাঠাগার’ নামে পরিচিত। আপনি প্রয়োজনে সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন।
১১. মনে রাখবেন ন্যায়বিচার পাওয়া আপনার অধিকার কোনো অনুকম্পা বা দয়া নয়।