12/09/2024
ব্যাংক চেক ডিসঅনার একটি মারাত্মক অপরাধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ- নিজের নামের চেক ডিসঅনার হলে কোন সমস্যা নয় কিন্তু অন্য নামে ইস্যু করা চেক ডিস অনার হলেই অপরাধ সংঘটিত হয়–
কোন আইনে প্রত্যাখ্যাত মামলা করা যায়?– The Negotiable Instruments Act, 1881 (হস্তান্তরযোগ্য দলিল আইন) এর ১৩৮ ধারা অনুযায়ী চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলা করা যায়। শুধু ”অপর্যাপ্ত তহবিলের” জন্য চেক প্রত্যাখ্যাত হয় না। যেকোন কারণে চেক প্রত্যাখ্যাত হলেই আপনি মামলা দায়ের করতে পারবেন। যেমনঃ আপনি চেক দিয়েছেন বন্ধ একাউন্টের বা চেক দেয়ার পরে একাউন্ট বন্ধ করে দিয়েছেন বা চেক দিয়েছেন স্থগিত (Dormant) একাউন্টের বা এমন একাউন্টের যেখানে Stop Payment Instruction দেয়া আছে, বা আপনার স্বাক্ষর একরকম, আপনি করেছেন আরেক রকম, বা চেকে টাকার পরিমাণ অংক ও কথায় দুইরকম লিখেছেন ইত্যাদি। আবার ধরা যাক, আপনি মজা করে আপনার বন্ধুকে একটি চেক দিয়েছেন, আসলে সে আপনার কাছে কোনো টাকাই পায়না। এই চেকও যদি প্রত্যাখ্যাত হয়, আইন অনুযায়ী আপনি চেকের টাকা দিতে বাধ্য। অর্থাৎ যিনি চেক দিচ্ছেন তার কাছে যাকে চেকটা দেয়া হচ্ছে সেই ব্যক্তি টাকা পান কিনা তা মূখ্য বিষয় নয়। আপনি একটি চেক দিয়েছেন এবং তা প্রত্যাখ্যাত হয়েছে মানে হচ্ছে আইন অনুযায়ী আপনি একটি শাস্তিযোগ্য অপরাধ (Criminal Offence punishable under the law) করেছেন।
প্রত্যাখ্যাত চেকের মামলায় শাস্তি কত দিনের? ব্যাংক চেকের অংকের ৩ (তিন) গুণ পর্যন্ত জরিমানা অথবা ১ (এক) বছর পর্যন্ত জেল অথবা উভয় দন্ড। তবে মনে রাখবেন, চেকের অংকের যতগুণ পর্যন্ত জরিমানাই আরোপ হোক না কেন, বাদী কিন্তু চেকের সমপরিমাণ অর্থই পাবেন, বাকী অর্থ সরকারী কোষাগারে জমা হবে। নতুন আইনে অবশ্য কোর্ট হতে প্রথমবার ৬ মাসের সময় দিয়ে জামিন দেওয়া হয়। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে ব্যর্থ হলেই কেবল চেক ইস্যুকারীকের হাজতে গ্রহণ করা হয়। দোষী সাব্যস্থ হলে আপনি আপিল করতে পারবেন, কিন্তু ওই আদালতে আগে আপনাকে জরিমানার ৫০ ভাগ অর্থ জমা দিতে হবে।
চেকের মামলায় কি হাজিরা দিতে হয়?
হ্যাঁ। আসামী আদালতে হাজির না হলে সহজেই গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। মামলার জন্য নির্ধারিত প্রায় প্রতি তারিখেই আসামীকে আদালতে হাজির থাকতে হয়। মামলা দ্রুত নিষ্পত্তি হয় এবং একবার রায় হয়ে গেলে, জরিমানার অন্তত ৫০ ভাগ অর্থ জমা না দিয়ে কোনো আপিল করা যায় না।
চেক পাওয়ার ছয় মাস পরে কি ডিসঅনার করানো যাবে?
না। চেকের তারিখ হতে ৬ মাস সময়ের মধ্যে চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করতে হবে। চেকটি যেদিন প্রত্যাখ্যাত হবে, সেদিন থেকে ৩০ (ত্রিশ) দিন সময়ের মধ্যে চেকের অংকের অর্থ দাবী করে লিখিতভাবে চেক প্রদানকারীকে নোটিশ (নোটিশ প্রদানের নিয়ম নিচে বলে দেয়া আছে) দিতে হবে। চেক প্রদান কারী ব্যক্তি যেদিন ওই নোটিশটি পাবেন সেদিন থেকে (বা যদি নোটিশ ফেরত আসে তবে ফেরতের দিন থেকে) ৩০ (ত্রিশ) দিন সময়ের মধ্যে চেকের অংকের অর্থ পরিশোধে ব্যর্থ হলে; পরবর্তী ৩০ (ত্রিশ) দিন সময়ের মধ্যে অবশ্যই মামলা দায়ের করতে হবে। উল্লেখ্য যে, ৩০ (ত্রিশ) দিন গণনার ক্ষেত্রে ক্যালেন্ডার দিন গণনা করতে হবে, কার্যদিবস (Working days) নয়।
চেক ডিজঅনার মামলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
#চেকডিজঅনার #চেকেরমামলা #চেক