Bangladesh Institute of Forensic Psychology & Sciences

Bangladesh Institute of Forensic Psychology & Sciences Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Institute of Forensic Psychology & Sciences, Legal Service, 1/85/C, 1st Floor, Eastern Banabithi Shopping Complex, Plot:1/A, Main Road, Block:L, South Banasree, Khilgaon, Dhaka.

Bangladesh's First Private Forensic Company | Handwriting, Signature & Fingerprint Verification | Private Investigation | Polygraph (Lie Detection) | Corporate Training | Behavioral Analysis | Professional Training | Where Truth Meets Forensics

19/07/2026

বন্ধুবান্ধব বাছাই এর ক্ষেত্রে আমাদের কি করনীয়

Video credit: D Talks

মাননীয় প্রতিমন্ত্রী Bobby Hajjaj  সাহেবকে ITC প্রোগ্রামে বললাম, আমি বাংলাদেশে একটি ফরেনসিক বিশ্ববিদ্যালয় এবং ফরেনসিক সায়...
19/07/2026

মাননীয় প্রতিমন্ত্রী Bobby Hajjaj সাহেবকে ITC প্রোগ্রামে বললাম, আমি বাংলাদেশে একটি ফরেনসিক বিশ্ববিদ্যালয় এবং ফরেনসিক সায়েন্টিস্ট দ্বারা পরিচালিত প্রতিটি জেলায় ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে Short-term & Long-term Proposal তৈরি করেছি। কিভাবে কাজ করা যায়, কী কী চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো কিভাবে মোকাবিলা করা যায়, সবকিছু বিস্তারিতভাবে সেখানে উল্লেখ আছে।

উনি বললেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে।
যদিও আমি গত মে মাসেই মাননীয় মন্ত্রী ও সচিব বরাবর চিঠি পাঠিয়েছি। এমনকি প্রধানমন্ত্রী বরাবরও পাঠিয়েছি।

আপনারা কি মনে করেন, মন্ত্রী ও সচিবের সিডিউল পাওয়া সাধারণ মানুষের জন্য এত সহজ?

দেখা যাক, বাংলাদেশের জনগণ সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়ার জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি হয়, নাকি আগের মতোই জোড়াতালি দিয়ে চলতে থাকে।

মো: মিরাজ হোসেন
পরিচালকঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি এন্ড সায়েন্সস

কমেন্টে Proposal-এর বিস্তারিত লিংক দেওয়া হলো:
Proposal for Establishing a National Forensic Sciences Laboratory( FSL) Network and Specialized Forensic Sciences University in Bangladesh

বাংলাদেশের লিজেন্ড ট্রেইনারদের সঙ্গে এক অনন্য মিলনমেলা।আজ International Trainers Conference (ITC) 2026 এ অংশ নেওয়ার সুয...
18/07/2026

বাংলাদেশের লিজেন্ড ট্রেইনারদের সঙ্গে এক অনন্য মিলনমেলা।

আজ International Trainers Conference (ITC) 2026 এ অংশ নেওয়ার সুযোগ হলো, যা অনুষ্ঠিত হয়েছে Hotel Sheraton, Banani-তে। বাংলাদেশের প্রায় ৫০০ জন ট্রেইনার একত্রিত হয়েছিলেন একটি লক্ষ্য নিয়ে—নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং একটি দক্ষ বাংলাদেশ গড়ে তোলা।

আজকের সবচেয়ে বড় উপলব্ধি ছিল একটি কথায়:

"Skills ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা কঠিন।"

অনেকেই আমার Body Language Analysis, Human Profiling, Lie Detection, Criminal Investigation এবং Corporate Training নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন খাতের অসাধারণ ট্রেইনার, বিশেষজ্ঞ এবং পরিচিত ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়া ও মতবিনিময় সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।

এই সম্মেলনের অনুপ্রেরণাদায়ক বক্তব্যগুলো আবারও মনে করিয়ে দিল—

শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। কারণ, যে শেখা বন্ধ করে, তার উন্নতিও থেমে যায়।

Theme: Skills Matter.

একটি দক্ষ, জ্ঞানভিত্তিক ও সক্ষম বাংলাদেশ গড়তে দক্ষতার কোনো বিকল্প নেই।

"আমার Next Version-এ কী কী পরিবর্তন, নতুন ফিচার বা উন্নতি দেখতে চান? আপনার মূল্যবান পরামর্শই হবে আমার পরবর্তী আপডেটের ভি...
18/07/2026

"আমার Next Version-এ কী কী পরিবর্তন, নতুন ফিচার বা উন্নতি দেখতে চান?

আপনার মূল্যবান পরামর্শই হবে আমার পরবর্তী আপডেটের ভিত্তি। 💡"

16/07/2026

কিভাবে ফরেনসিক শূন্য একটা দেশ স্বয়ংসম্পূর্ণ হবে! নাকি শুধু চেতনা দিয়ে বা আইন দিয়ে দেশ পরিবর্তন হয়ে যাবে, experts বানানো ছাড়া?

Video Credit: Bangladesh Pratidin

14/07/2026

আজকে আরেকজন কট!
Lie Detection machine কে পরীক্ষা করতে গিয়েই নিজের secret বের হয়ে গিয়েছে।

মানুষের hidden truth & Personality জানার জন্য আছে অনেক টেকনিক। Lie Detection & Handwriting Analysis এর live test করি আজকে প্রোগ্রাম এ
https://www.facebook.com/share/v/19P5mozdah/

আজ উত্তরার School of Intelligence-এ অনুষ্ঠিত ১৯০তম ও ১৯১তম Basic Immigration Course-এ ৪ জন Inspector এবং ৯১ জন Sub-Inspe...
13/07/2026

আজ উত্তরার School of Intelligence-এ অনুষ্ঠিত ১৯০তম ও ১৯১তম Basic Immigration Course-এ ৪ জন Inspector এবং ৯১ জন Sub-Inspector (SI)-এর জন্য Behaviour Analysis & Non-Verbal Communication বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে।

প্রশিক্ষণে আলোচনা করেছি কীভাবে বিমানবন্দরে suspect detection, আচরণ বিশ্লেষণ, non-verbal communication এবং psychological indicators ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ব্যক্তি শনাক্ত করা যায়। পাশাপাশি ব্যক্তিগত জীবন, পেশাগত যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং মানুষকে আরও গভীরভাবে বোঝার ক্ষেত্রেও behavioural study কতটা কার্যকর, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এখন প্রায় সব জায়গাতেই পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। আজকের ব্যাচেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই ছিলেন। বিশেষ আনন্দের ছিল আমার সাবেক মেসমেট এবং বড় ভাই ফয়সাল ভাই-এর সঙ্গে অনেক দিন পর দেখা হওয়া। বিশ্ববিদ্যালয় জীবনের অসংখ্য স্মৃতি মনে পড়ে গেল। সেই সময় ভাইয়া ও অন্যান্য বড় ভাইরা সবসময় ভালো পড়াশোনা, ক্যারিয়ার এবং নিজেকে গড়ে তোলার জন্য আমাকে মেন্টরিং করতেন। আজ তাঁদের সামনে প্রশিক্ষক হিসেবে দাঁড়াতে পারা সত্যিই এক অন্যরকম অনুভূতি।

আরও অনেক বছর পর দেখা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উত্তরা পশ্চিম থানার 2nd Officer শরীফ ভাই-এর সঙ্গে। বিভিন্ন সময়ে ভাইয়া আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন। আবার দেখা হওয়ায় খুবই ভালো লাগলো।

আসলেই দুনিয়াটা অনেক ছোট। মানুষ যদি আন্তরিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো জায়গায় আবার দেখা হয়ে যায়। সম্পর্ক, সম্মান এবং মানুষের জন্য করা ছোট ছোট কাজই একসময় সবচেয়ে বড় সম্পদ হয়ে ফিরে আসে।

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আরও অনেক মানুষের উপকারে আসতে পারি।

10/07/2026

৩০ বছর পরে সালমান শাহের লা*শ তুলে কি কিছু পাওয়া সম্ভব? কিভাবে সমাধান করা সম্ভব? ফরেনসিক বিশ্লেষণ

Video credit: Bangladesh Pratidin

আর মাত্র ৫ দিন বাকি !!!যারা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা বা পলিগ্রাফ টেস্ট সার্ভিসটি নিতে চাচ্ছেন, আগামী ১২ ই জুলাই শেষ হয়ে ...
06/07/2026

আর মাত্র ৫ দিন বাকি !!!

যারা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা বা পলিগ্রাফ টেস্ট সার্ভিসটি নিতে চাচ্ছেন, আগামী ১২ ই জুলাই শেষ হয়ে যাচ্ছে আমাদের অফার এর সময়। যারা এর মধ্যে বুক করবেন, তারা পাবেন অফার ফি তে মাত্র ৩০,০০০ টাকায়!

এরপর যথারীতি রেগুলার ফি তে চলে আসবে পলিগ্রাফ টেস্ট ফি। তাই যারা একান্তই করাতে চাচ্ছেন লাই ডিটেক্টর (পলিগ্রাফ) টেস্ট, তারা এ সময়ের মধ্যে বুক করে ফেলতে পারেন।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত মাধ্যমগুলোতে -
কল/ হোয়াটসএপঃ 01988-896656
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.forensicbd.org

🔍 দলিল/ডকুমেন্টের স্বাক্ষর বা ফিঙ্গারপ্রিন্ট—আসল নাকি জাল?একটি জাল স্বাক্ষর বা ভুয়া ফিঙ্গারপ্রিন্ট আপনার ব্যক্তিগত, ব্য...
04/07/2026

🔍 দলিল/ডকুমেন্টের স্বাক্ষর বা ফিঙ্গারপ্রিন্ট—আসল নাকি জাল?

একটি জাল স্বাক্ষর বা ভুয়া ফিঙ্গারপ্রিন্ট আপনার ব্যক্তিগত, ব্যবসায়িক বা আইনি জীবনে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

Bangladesh Institute of Forensic Psychology & Sciences এ আমরা আধুনিক ফরেনসিক পদ্ধতি ও বিশেষজ্ঞদের মাধ্যমে প্রদান করি—

১। স্বাক্ষর (Signature) যাচাই
২। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ
৩। হাতের লেখা (Handwriting) পরীক্ষা
৪। ডকুমেন্ট ফরেনসিক পরীক্ষা ও বিশেষজ্ঞ মতামত

📑 আদালত, আইনজীবী, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত প্রয়োজনে খুবই অল্পসময়ের মধ্যে নির্ভরযোগ্য ফরেনসিক রিপোর্ট পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

⏱️ মাত্র ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদান।
(ইমারজেন্সি কেস এর ক্ষেত্রে ১-২ দিনের মধ্যে রিপোর্ট দেয়া হয় !)

🔒 ক্লায়েন্টের তথ্য ও নথির সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিতকরণ আমাদের দায়িত্ব।

যোগাযোগঃ 01988-896656 (call/whatsapp)

Address

1/85/C, 1st Floor, Eastern Banabithi Shopping Complex, Plot:1/A, Main Road, Block:L, South Banasree, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Institute of Forensic Psychology & Sciences posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Institute of Forensic Psychology & Sciences:

Shortcuts

Share

Category