11/01/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহান রাষ্ট্রপতি কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ও The Excises and Salt Act, ১৯৪৪ এ পরিবর্তন স্বরূপ দুটি অধ্যাদেশ জারী করা হয়েছে ।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ তে যেসব পরিবর্তন করা হয়েছে ।
০১. টার্নওভার ৩০ লক্ষ টাকা হলে তালিকাভুক্ত হতে হবে ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৩(১) এর বিধান অনুযায়ী ৪% হারে টার্নওভার কর প্রদান করতে হবে পূর্বে টার্নওভারের সীমা ছিল ৫০ লক্ষ টাকা।
০২. টার্নওভার ৫০ লক্ষ টাকার উর্দ্ধে হলে ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হবে ও দ্বারা নির্ধারিত পরিমাণ ভ্যাট প্রদান করতে হবে পূর্বে ভ্যাট নিবন্ধন গ্রহণের সীমা ছিল ৩ কোটি টাকার উর্দ্ধে।
০৩. SRO নং ১৮-আইন/২০২৪/২৭২-মূসক তারিখঃ ০৯-০১-২০২৫ ইং দ্বারা HS Code: ২৫১৭.১০.৯০ এর আওতায় আমদানি পর্যায়ে Limestone ও Dolomite এর উপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করিয়াছে যা পূর্বে Industrial IRC holder কর্তৃক আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক অব্যাহতি ছিল ।
০৪. SRO নং ১৪-আইন/২০২৪/২৬৮-মূসক তারিখঃ ০৯-০১-২০২৫ ইং দ্বারা LP Gas এর স্থানীয় সরবরাহ পর্যায়ে ৫% ভ্যাট প্রযোজ্য ছিল তা ৭.৫% নির্ধারণ করা হয়েছে কিন্তু LP Gas এর ব্যবসায়ে পর্যায়ে ২% ভ্যাট প্রযোজ্য থাকলেও তা অব্যাহতি প্রদান করা হয়েছে।
The Excises and Salt Act, ১৯৪৪ তে যেসব পরিবর্তন করা হয়েছে ।
SRO নং ১৩-আইন/২০২৪/২৬৭-মূসক তারিখঃ ০৭-০১-২০২৫ ইং দ্বারা বিমানের টিকেটে নিম্নোক্ত আবগারী শুল্ক নির্ধারণ করা হয়েছে ।
০১. অভন্তরীণ বিমান টিকেট ক্রয়ে ৫০০ টাকার স্থলে ৭০০ টাকা ।
০২. সার্কভুক্ত দেশের বিমান টিকেট ক্রয়ে ৫০০ টাকার স্থলে ১০০০ টাকা ।
০৩. এশিয়া মহাদেশে (সার্কভুক্ত দেশ ছাড়া) ২০০০ টাকার স্থলে ২৫০০ টাকা ।
০৪. বিশ্বের অন্যান্য দেশে বিমান টিকেট ক্রয়ে ৩০০০ টাকার স্থলে ৪০০০ টাকা ।
যেসব পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ে ভ্যাট হার বৃদ্ধি করা হয়েছে ।
০১. পটেটো ফ্ল্যাকস-৫% থেকে ১৫%
০২. Maize Corn Starch-৫% থেকে ১৫%
০৩. মেশিনে প্রস্তুত বিস্কিট-৫% থেকে ১৫%
০৪. হাতে তৈরি বিস্কুট (কেজি ২০০ টাকার উর্দ্ধে)-৫% থেকে ১৫%
০৫. কেক (কেজি ৩০০ টাকার উর্দ্ধে)-৫% থেকে ১৫%
০৬. আচার, চাটনী, টমেটো পেস্ট, তেতুল পেস্ট, আম, আনারস ও কলার পাল্প-৫% থেকে ১৫%
০৭. পোড়া/ব্যবহার অযোগ্য ট্রান্সফরমার/লুব্রেকেটিং ওয়েল/রাবার প্রসেসিং ওয়েল-৫% থেকে ১৫%
০৮. বাল্ক ইম্পোর্টেড পেট্রোলিয়াম বিটুমিন-৫% থেকে ১৫%
০৯. এলপি গ্যাস-৫% থেকে ৭.৫%
১০. এইচ আর কয়েল থেকে সিআর কয়েল-৫% থেকে ১৫%
০৯. সিআর কয়েল থেকে জিপি শিট ও অন্যান্য-৫% থেকে ১৫%
১০. জিআই ওয়্যার-৫% থেকে ১৫%
১১. বিভিন্ন কেবিএ ট্রান্সফরমার-৫% থেকে ১৫%
১২. বৈদ্যুতিক খুঁটি, ইলেকট্রনিক পোল-১০% থেকে ১৫%
১৩. বিআরটিএ কর্তৃক লেমিনেটিং ড্রাইভিং লাইসেন্স-৫% থেকে ১৫%
১৪. কঠিন শিলা-৫% থেকে ১৫%
১৫. ফেরো মাঙ্গানিজ ও ফেরো সিলিকন মাঙ্গানিজ এলোয়-৫% থেকে ১৫%
১৬. নারিকেল ছোবড়ার ম্যাট্রেস-৫% থেকে ১৫%
১৭. চশমার ফ্রেম-৫% থেকে ১৫%
১৮. রিডিং গ্লাস-৫% থেকে ১৫%
১৯. কিচেন টাওয়াল-৭.৫% থেকে ১৫%
২০. টয়লেট/ন্যাপকিন টিস্যু- ৭.৫% থেকে ১৫%
২১. ফেসিয়াল/পকেট টিস্যু-৭.৫% থেকে ১৫%
২২. হ্যান্ড/পেপার টাওয়াল-৭.৫% থেকে ১৫%
২৩. ক্লিনিক্যাল বেড শিট-৭.৫% থেকে ১৫%
২৪. সান গ্লাস-৭.৫% থেকে ১৫%
যেসব সেবার সরবরাহ পর্যায়ে ভ্যাট হার বৃদ্ধি করা হয়েছে ।
০১. যোগানদার-৭.৫% থেকে ১০%
০২. ব্যবসায়ী ভ্যাট-৫% থেকে ৭.৫%
০৩. পরিবহন ঠিকাদার ১০% থেকে ১৫% (পেট্রোলিয়াম পণ্য পরিবহনে ৫%)
০৪. ইন্ডেটিং সংস্থা-৫% থেকে ১৫%
০৫. তৈরি পোশাক বিপনন-৭.৫% থেকে ১৫%
০৬. মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপ-১০% থেকে ১৫%
০৭. ডকইয়ার্ড-১০% থেকে ১৫%
০৮. ছাপাখানা-১০% থেকে ১৫%
০৯. চলচ্চিত্র স্টুডিও/প্রদর্শক/পরিবেশক-১০% থেকে ১৫%
১০. স্বয়ং চালিত বা যন্ত্রচালিত করাত কল-১০% থেকে ১৫%
১১. মেরামত ও সার্ভিসিং-১০% থেকে ১৫%
১২. হোটেল, রেস্তোরাঁ ও মিস্টান্ন ভান্ডার-৭.৫% থেকে ১৫%
১৩. ঔষধ ব্যবসায়ী পর্যায় ৩%
১৪. খেলাধুলা আয়োজক-১০% থেকে ১৫%
১৫. সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব-১০% থেকে ১৫%
১৬. টেইলারিং এন্ড টেইলার্স শপ-১০% থেকে ১৫%
১৭. বোর্ড সভায় যোগদানকারী-১০% থেকে ১৫%
১৮. ভবন মেজে ও অঙ্গন পরিস্কারকারী-১০% থেকে ১৫%
আমদানি পর্যায়ে যেসব ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে ।
০১. Areca Nut-৩০% থেকে ৪৫%
০২. Pine Nut-৩০% থেকে ৪৫%
০৩. তাজা বা শুকনা সুপারি-৩০% থেকে ৪৫%
০৪. তাজা বা শুকনা আম-২০% থেকে ৩০%
০৫. তাজা বা শুকনা কমলা লেবু-২০% থেকে ৩০%
০৬. তাজা বা শুকনা লেবুজাতীয় ফল-২০% থেকে ৩০%
০৭. তাজা বা শুকনা আঙ্গুর-২০% থেকে ৩০%
০৮. তাজা বা শুকনা লেবু-২০% থেকে ৩০%
০৯. তাজা বা শুকনা অন্যান্য লেবু-২০% থেকে ৩০%
১০. তরমুজবু-২০% থেকে ৩০%
১১. Apricot, Cherries, Peaches (Fresh)-২০% থেকে ৩০%
১২. অন্যান্য তাজা ফল-২০% থেকে ৩০%
১৩. ফলের রস বা সবজি রস-২০% থেকে ৩০%
১৪. Unmanufactured To***co, To***co Refuse-৬০% থেকে ১০০%
১৫. Paints, Varnishes, Polyester based Paints, Acrylic and Vinyl Polymer-২০% থেকে ৩০%
১৬. সাবান-৪৫% থেকে ৬০%
ও ডিটারজেন্ট-২০% থেকে ৩০%
স্থানীয় সরবরাহ পর্যায়ে যেসব পণ্য ও সেবার উপর সম্পূরক শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে ।
০১. ফলের রস ১০% থেকে ১৫%
০২. আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস(কার্বনেটেড)-০% থেকে ৩০%
০৩. আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস(নন-কার্বনেটেড)-০% থেকে ১৫%
০৪. তামাক যুক্ত সিগারেট -৬৬% থেকে ৬৭%
০৫. পেইন্টস (প্রাইমার)-৫% থেকে ১০%
০৬. হোটেল ও রেস্তোরা -২০% থেকে ৩০%
০৭. টেলিফোন-২০% থেকে ২৩%
০৮. ইন্টারনেট সংস্থা(ISP)-০% থেকে ১০%