Solution Law chamber -SLC

Solution Law chamber -SLC সারা দেশে সকল শ্রেনী পেশার মানুষের আইনী প্রতিকার দিতে পাশে আছি আমরা -SLC

03/09/2026
আলহামদুলিল্লাহ সফল শুনানি (জামিন মঞ্জুর)
24/08/2026

আলহামদুলিল্লাহ সফল শুনানি (জামিন মঞ্জুর)

Written exam to be held on 22.8.2026. MCQ উত্তীর্ণ আইন শিক্ষার্থীদের জন‍্য প্রযোজ‍্য।
07/07/2026

Written exam to be held on 22.8.2026. MCQ উত্তীর্ণ আইন শিক্ষার্থীদের জন‍্য প্রযোজ‍্য।

যারা ব্যারিস্টার জাইমা রহমানের ৬ মাসের pupilage নিয়ে প্রশ্ন তাদের জন্য --"[Provided further that the Bar Council may exe...
13/06/2026

যারা ব্যারিস্টার জাইমা রহমানের ৬ মাসের pupilage নিয়ে প্রশ্ন তাদের জন্য --

"[Provided further that the Bar Council may exempt appropriate cases the requirement of pupilage as aforesaid case of any person holding a degree in law and admitted either as Attorney at law or a Barrister in U.K. or U.S.A."

​বাংলা অনুবাদ:
​"আরও শর্ত থাকে যে, যুক্তরাজ্য (U.K.) বা মার্কিন যুক্তরাষ্ট্রে (U.S.A.) 'অ্যাটর্নি অ্যাট ল' (Attorney at law) অথবা 'ব্যারিস্টার' (Barrister) হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আইনের ডিগ্রিধারী যেকোনো ব্যক্তির ক্ষেত্রে, বার কাউন্সিল উপযুক্ত বিবেচনা করলে পূর্বোক্ত শিক্ষানবিশকাল বা পিউপিলেজ (pupilage)-এর বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে পারে।"
​সহজ কথায় এর অর্থ:
​যদি কোনো ব্যক্তি যুক্তরাজ্য (UK) বা যুক্তরাষ্ট্র (USA) থেকে আইনের ডিগ্রি নেন এবং সেখানে আইনজীবী (Barrister বা Attorney) হিসেবে স্বীকৃতি পান, তবে বাংলাদেশ বার কাউন্সিল চাইলে তার জন্য বাংলাদেশে প্র্যাকটিস শুরু করার আগের যে বাধ্যতামূলক 'শিক্ষানবিশকাল' বা সিনিয়র আইনজীবীর অধীনে কাজ করার নিয়ম রয়েছে, তা মওকুফ বা ছাড় দিতে পারে।

19/05/2026

**ẞarrister Ashraf Rahman**
সচেতনতামূলক পোস্টঃ
গতকাল হাইকোর্টের এক কোটে দীর্ঘক্ষণ শুনানি করি, মামলার বিষয়বস্তু, আসামী বিদেশ যাওয়ার সময় তার বন্ধুকে দেয়ার জন‍্য বন্ধুর ছোটভাই ১টি কাঁধ ব‍্যাগ ধরিয়ে দেয়, মূলত যার ভিতর ছিল ৪৩০০ পিছ ইয়ারা। সাবমিশনে আমি আদালতকে বলি, এয়ারপোর্ট অত্যন্ত সেনসেটিভ জায়গা, সবাই জানে এখানে কয়েক ধাপে স্ক্যানিং হয়। যেখানে মানুষের ঘড়ি, বেল্ট খুলে ফুল বডি স্ক‍্যনিং হয়, সেখানে কারো দুঃসাহস নেই, ইয়াবা কাঁধে নিয়ে সারাসরি প্রবেশ করবে!!! না জেনে ও সরল বিশ্বাসে ব‍্যাগটি গ্রহণ করেছে বলেই, সে ব‍্যাগটি কাঁধে রেখেছিল। যদি জানতো ইয়াবা তবে সে ব্যক্তি অবশ্যই বিশেষ কায়দায় লুকাতো বা লাগেজে বিশেষভাবে লুকিয়ে রাখতো। সে পরিস্থিতির শিকার বলেই সে না জেনে ইয়াবা গুলোকে কাঁধে নিয়েছে, যা এজাহার ও ফরওয়ার্ডিং কিছুটা দৃশ্যমান।
বিচারপতিদ্বয় বলেন, আপনার কাস্টুডি মাত্র ২ মাসও হয়নি, আপনার কাছ থেকে পেয়েছে, জামিন বিবেচনার সুযোগ নেই এই মুহূর্তে। জজ সাহেব বলেন, না দেখে ও বুঝে কেন অন‍্যের পণ‍্য নিবে??
আমি বললাম, লর্ডশীপ এটি একটি আনকমন ও ইউনিক কেস। এই ধরনের ঘটনায় যে কেউ ভিকটিম হয়ে যেতে পারে। আমরাও যখন বিদেশ যাই বা আসি, আমাদেরও অনেক সময় অনেকে তার পরিবার বা বন্ধুর জন‍্য গিফট দেয়, যা আমরা বহন করি। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম-বাংলার প্রবাসীরা প্রতিনিয়ত গিফট আনা-নেওয়া করে। সুতরাং অপরাধের ধরণ থেকে বুঝা যাচ্ছে, অত্র আসামী ভিকটিম হওয়ার সম্ভাবনা প্রবল।
দীর্ঘক্ষণ সকল বক্তব্য শুনেও বিচারপতিদ্বয় বলেন, ২ মাস পরে আসেন, কাস্টুডি হোক। আমি অনুরোধে পরে ১ মাস করল ও আমি কোর্ট থেকে চলে গেলাম।
৫ মিনিট ঐ কোর্টের ডিএজি আমাকে ফোন দিয়ে বলে দ্রুত কোর্টে আসতে, জজ সাহেব আমাকে খুঁজতেছে। আমি দৌড়ে কোর্টে যাই এবং জজ সাহেব বলেন, পরক্ষণে উনাদের মনে হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরণের ঘটনায় নিরাপরাধ মানুষেরও ভিকটিম বা পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সিদ্ধান্ত বদলে জামিন মন্জুর করলাম। কিন্তু সবাইকে সচেতন করবেন, কেউ যেন না দেখে বা জেনে কখনোই কোন পণ‍্য পরিবহন না করে।
আইনজীবীরা আমাদের মেধা-জ্ঞানে সবোর্চ্চ চেষ্টা করি প্রতিকার পেতে, কিন্তু ফলাফল নির্ভর করে ক্লায়েন্টের ভাগ্যের উপর। অনেক সময় ছোট মামলায়ও ফাঁক-ফোকর না থাকলে আসামীর সাজা হয়ে যায়, আবার অনেক ভয়ঙ্কর মামলায়ও সাক্ষী-প্রমাণে ফাঁকফোকর

পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে চেকের মামলা (NI Act) সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়: 56 DLR (AD) 17মামলার পটভূমি:আসামি হাসিবুল ...
06/05/2026

পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে চেকের মামলা (NI Act) সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়: 56 DLR (AD) 17

মামলার পটভূমি:

আসামি হাসিবুল বাশার তার আত্মীয় আনোয়ারুল ইসলামের কাছ থেকে ৩০,৭৭,০০০ টাকা ধার নিয়েছিলেন। এই টাকা পরিশোধের জন্য তিনি ৩টি চেক প্রদান করেন। কিন্তু চেকে উল্লিখিত টাকা ব্যাংকে না থাকায় বা পেমেন্ট বন্ধ করে দেওয়ায় চেকগুলো বারবার ডিজঅনার হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় আনোয়ারুল ইসলামের নিয়োজিত অ্যাটর্নি (পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তি) গুলজার রহমান ঢাকার সিএমএম আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন।

আসামি পক্ষের বক্তব্য:

আসামিপক্ষ মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে (৫৬১এ ধারা অনুযায়ী) কোয়াশমেন্টের আবেদন করেন। তাদের প্রধান যুক্তি ছিল:

১. এনআই অ্যাক্টের ১৪১ ধারা অনুযায়ী, মামলাটি সরাসরি 'পেয়ী' (Payee) বা যার নামে চেক তাকেই করতে হবে।
২. যেহেতু আনোয়ারুল ইসলামের বদলে তার অ্যাটর্নি মামলা করেছেন এবং জবানবন্দি দিয়েছেন, তাই এই আইনি প্রক্রিয়া অবৈধ।

হাইকোর্ট বিভাগের রায়:

হাইকোর্ট বিভাগ রুলটি খারিজ করে অভিমত দেন যে, পাওয়ার অফ অ্যাটর্নি দ্বারা চেকের মামলা চলতে আইনি কোন বাধা নেই।

আপিল বিভাগের পর্যবেক্ষণ:

* পাওয়ার অফ অ্যাটর্নি আইন অনুযায়ী, একজন আমমোক্তার (Attorney) তার দাতার পক্ষে মামলা করা বা আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন।

* পূর্বের নজির (যেমন- ১৯৯৬ BLD (AD) ২০৬) টেনে আদালত বলেন, পেয়ীর পক্ষে তার অ্যাটর্নি মামলা দায়ের করলে এবং আদালত ২০০ ধারায় ওই অ্যাটর্নির জবানবন্দি গ্রহণ করে আমলে (Cognizance) নিলে তা সম্পূর্ণ বৈধ।

ফলাফল:
আপিল বিভাগ হাসিবুল বাশারের লিভ টু আপিল পিটিশনটি খারিজ করে দেন এবং হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন।

নজির:
চেক ডিজঅনারের মামলায় মূল পাওনাদারের পরিবর্তে তার আইনগত প্রতিনিধি বা পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তি মামলা করতে পারবেন এবং তা আইনের পরিপন্থী নয়।

(সংগৃহীত)

Address

আগরবাতি গলি , কোর্ট স্ট্রীট হাউস ৩৩, কোতয়ালী
Dhaka
DHAKA1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solution Law chamber -SLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share