S & S Legal Associates

S & S Legal Associates আসলামুআলাইকুম,
যে কোনো আইনী সহয়তার জন্য আপনাদের পাশে আছি।
ধন্যবাদ!

07/08/2025

🟩 ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার [ITP] পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন।🎉

সেই সাথে আপনাদের জন্য আমার পক্ষ হতে 6️⃣টি অনুরোধ রইল:

✅ ১। ভালো অডিট ফার্ম থেকে আপনারা কাজ করিয়ে নিবেন যাতে একটি একাউন্টস অডিট হওয়ার পরে ট্যাক্স অফিস আর কোন ভুল ত্রুটি খুঁজে না পায়, এর ফলে আপনার, ওই অডিটরের এবং কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে, আপনি ক্যারিয়ারে এগিয়ে যাবেন।

✅ ২। সঠিক এবং অথেন্টিক নাম্বার দিয়ে একাউন্টস তৈরি করবেন যাতে প্রতিটা ফিগারের এগেনস্টে সাপোর্টিং থাকে। এর ফলে আপনি এবং উক্ত কোম্পানি বিপদের হাত থেকে রক্ষা পাবে।

✅ ৩। প্রতিটি asset addition এবং খরচের জন্য আইন অনুযায়ী যে পরিমাণ TDS এবং VDS দেওয়ার কথা সেই পরিমাণ দেওয়া হয়েছে কিনা নিশ্চিত করবেন। আর যদি না দেওয়া হয়ে থাকে তাহলে সেটার জন্য Provision রাখা হয়েছে কিনা সেটা নিশ্চিত করবেন।

✅ ৪। কোম্পানির মালিকদেরকে সকল ধরনের ইনকাম একাউন্টে দেখাতে উৎসাহ দিবেন কারণ সেটা না করলে একদিন না একদিন ধরা খেতেই হবে কারণ একাউন্টিং সিস্টেম একটি বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া এটি হাইড করার কোন সুযোগ থাকে না। সাময়িকভাবে হাইড করতে পারবেন কিন্তু সঠিকভাবে তদন্ত করলে অবশ্যই ধরা পড়বে।

✅ ৫। আমাদের দেশে অনেক ছোটখাটো কোম্পানির রয়েছে যারা ডাবল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখে না, শুধু ক্যাশ এবং ব্যাংকের হিসাব রাখে। এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আপনারা Balance Sheet Approach ফলো করে একাউন্টস তৈরি করবেন এবং প্রথমেই Cash Basis Trial Balance কে Accrual Basis Trial Balance এ কনভার্ট করে নিবেন।

✅ ৬। আপনার প্রতিটি কাজে যেন মেধা এবং আপনার জ্ঞানের প্রতিফলন ঘটে যেটা আপনাকে ধাপে ধাপে সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

🤲 সবার জন্য শুভকামনা রইল।

💝🙏💝

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেনজমি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং সঠিকভাবে যাচাই-বাছাই করে ন...
18/12/2024

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন

জমি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং সঠিকভাবে যাচাই-বাছাই করে নিন। যেকোনো জমি কেনা সংক্রান্ত আইনি পরামর্শ এবং সহায়তায় Advocate Sharmi Akter আছেন আপনার পাশে।

কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।

আপনার আইনি সহায়তা পেতে যোগাযোগ করুন:
📌 Sharmi Akter
LL.B (Hon’s), LL.M
Advocate & Income Tax Lawyer
Judge Court, Dhaka

📱 Mobile: 01744-278713
✉️ Email: [email protected]

চেম্বার সমূহ:
📍 Judge Court Chamber: Room No-749 (Lift-06), Dhaka Bar Association (Main Building).
📍 Evening Chamber: 4G, Meherba Plaza, 33, Topkhana Road, Paltan, Dhaka.
📍 Supreme Court Chamber: Room No-11009, Hossain Shahid Suhrawardy Bhaban, Supreme Court Bar Association.

#জমি_কেনার_পরামর্শ #আইনজীবী_সহায়তা #জমি_সংক্রান্ত_আইন

আর মাত্র ২১ দিন সময় বাকি। যাদের টিন সার্টিফিকেট রয়েছে জরিমানা এড়াতে ৩১শে ডিসেম্বরের পুর্বে রিটার্ন দাখিল করুন। ❤️ধন্যবাদ...
10/12/2024

আর মাত্র ২১ দিন সময় বাকি।
যাদের টিন সার্টিফিকেট রয়েছে জরিমানা এড়াতে ৩১শে ডিসেম্বরের পুর্বে রিটার্ন দাখিল করুন।

❤️ধন্যবাদ❤️

ব্যবসায়ীদের জন্য আয়কর রিটার্ন: দায়িত্ব পালন করুন, সাফল্যের পথে এগিয়ে চলুন!আপনার ব্যবসার আকার বা লাভের পরিমাণ যাই হোক না ...
21/11/2024

ব্যবসায়ীদের জন্য আয়কর রিটার্ন: দায়িত্ব পালন করুন, সাফল্যের পথে এগিয়ে চলুন!

আপনার ব্যবসার আকার বা লাভের পরিমাণ যাই হোক না কেন, TIN থাকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। সময়মতো রিটার্ন জমা দেওয়া শুধু আইনের প্রতি সম্মান নয়, এটি আপনার ব্যবসায়িক সাফল্যের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কেন ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দাখিল করা জরুরি?
✅ ব্যবসার বৈধতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি।
✅ ব্যাংক ঋণ, ব্যবসা সম্প্রসারণ বা বিনিয়োগ পেতে সহজতা।
✅ করপোরেট চুক্তি ও সরকারি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ।
✅ জরিমানা বা আইনি ঝামেলা এড়ানো।
✅ ব্যবসার আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ।

ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

আয়কর রিটার্ন দাখিল করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস জমা দিতে হয়। নিচে ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা দেওয়া হলো:

১. ব্যক্তিগত তথ্যের জন্য:
✅TIN সনদপত্র।
✅জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
✅ব্যবসার মালিকানার প্রমাণপত্র (যদি ব্যবসা ব্যক্তিগত হয়)।
২. ব্যবসার আয়-ব্যয়ের হিসাবের জন্য:
✅ব্যবসার আয়ের বিবরণী:
✅মোট আয়।
✅অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয় (যদি থাকে)।
✅ব্যয়ের বিবরণী:
✅অফিস ভাড়া।
✅কর্মচারীদের বেতন।
✅সরবরাহ ও অপারেটিং খরচ।
৩. ব্যাংক ও আর্থিক তথ্য:
✅ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ১ বছরের)।
✅ব্যবসার নগদ লেনদেনের হিসাব (Cash Flow Statement)।
৪. ব্যবসার নিবন্ধন ও লাইসেন্স:
✅ট্রেড লাইসেন্সের কপি।
✅ভ্যাট নিবন্ধন সনদ (যদি প্রযোজ্য)।
✅কোম্পানি হলে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (MOA) এবং আর্টিকল অব অ্যাসোসিয়েশন (AOA)।
৫. অতিরিক্ত প্রয়োজনীয় নথি:
✅পূর্ববর্তী বছরের আয়কর রিটার্নের কপি (যদি দাখিল করা হয়ে থাকে)।
✅জমি, স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ।
✅ঋণের বিবরণ (যদি ব্যবসায়িক ঋণ থাকে)।
✅দাতব্য খরচ বা দান সংক্রান্ত নথি (যদি থাকে)।
৬. অন্যান্য:
✅অডিট রিপোর্ট (যদি বার্ষিক আয় নির্ধারিত সীমার ওপরে হয়)।
✅হিসাবপত্রের বই (যেমন: লেজার, ক্যাশ বুক, স্টক রেজিস্টার ইত্যাদি)।
✅শেয়ারহোল্ডার বা অংশীদার থাকলে তাদের বিনিয়োগের বিবরণ।

মনে রাখবেন:
সঠিক ও বিস্তারিত তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় ও ব্যয়ের মিথ্যা তথ্য দিলে আইনগত সমস্যা হতে পারে। প্রয়োজনে একজন আয়কর পরামর্শকের সাহায্য নিন।

আজই আপনার নথি প্রস্তুত করুন এবং রিটার্ন দাখিল করুন সময়মতো!

মনে রাখবেন:
রিটার্ন দাখিলের শেষ তারিখ: ৩১শে ডিসেম্বর

⛔সময়মতো দাখিল না করলে জরিমানা ও আইনগত জটিলতার মুখোমুখি হতে পারেন।
⛔ব্যবসায়িক অগ্রগতির জন্য নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করুন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুন।
⛔⛔প্রশ্ন থাকলে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন।

👉 আজই আপনার রিটার্ন জমা দিন!

“অনলাইনে আয়কর রিটার্ন দেয়া এখন থেকে বাধ্যতামূলক"- ড. মুহাম্মদ ইউনূসমাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরক...
21/11/2024

“অনলাইনে আয়কর রিটার্ন দেয়া এখন থেকে বাধ্যতামূলক"

- ড. মুহাম্মদ ইউনূস

মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার।



TourWala Travels
’tDelay

সকল চাকুরিজীবীদের আগামী ৩১শে ডিসেম্বর  এর ভিতর অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে।যে সকল ডকুমেন্টস লাগবে:-১. গত বছরের র...
20/11/2024

সকল চাকুরিজীবীদের আগামী ৩১শে ডিসেম্বর এর ভিতর অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে।

যে সকল ডকুমেন্টস লাগবে:-
১. গত বছরের রিটার্ন
২. বেতন বিবরনী
৩. সম্পদ/টাকা বিবরন
৪. টিন সার্টিফিকেট
৫. মোবাইল নম্বর
৬. GPF/DPS হিসাব

যে সকল ডকুমেন্টস পাবেন:-
১. আয়কর সার্টিফিকেট
২. প্রাপ্তিস্বীকার সার্টিফিকেট
৩. রিটার্ন কপি ১০ পৃষ্ঠা

প্রয়োজন হলে নক করুন।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/11/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আর মাত্র ১৬ দিন সময় বাকি। যাদের টিন সার্টিফিকেট রয়েছে জরিমানা এড়াতে ৩০ নভেম্বরের পুর্বে রিটার্ন দাখিল করুন। ❤️ধন্যবাদ❤️
14/11/2024

আর মাত্র ১৬ দিন সময় বাকি।
যাদের টিন সার্টিফিকেট রয়েছে জরিমানা এড়াতে ৩০ নভেম্বরের পুর্বে রিটার্ন দাখিল করুন।

❤️ধন্যবাদ❤️

13/10/2024

https://www.facebook.com/profile.php?id=61552206502084

Welcome to TourWala Travel! Your premier travel agency for all your air ticket and holiday package needs. Explore the world with us and experience seamless travel planning and booking. Let us take you on a journey of a lifetime.

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
05/12/2023

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।

এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সিভিল কোর্ট কমিশনার ওবায়েদ
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 520 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= 520/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

📌 প্রত্যেক আইনজীবীর জন্যে তার বার সদস্যভুক্ত জেলায় সরকারিভাবে একটি করে প্লট বরাদ্দ দেওয়া হবে। 📌বার কাউন্সিল বেনোভোলেন্ট ...
21/10/2023

📌 প্রত্যেক আইনজীবীর জন্যে তার বার সদস্যভুক্ত জেলায় সরকারিভাবে একটি করে প্লট বরাদ্দ দেওয়া হবে।

📌বার কাউন্সিল বেনোভোলেন্ট ফান্ডে ৩০ কোটি টাকা প্রদান করা হবে।

___মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

🖤🤍🖤
19/10/2023

🖤🤍🖤

আসন্ন শীতকালীন ঋতুতে মামলার শুনানিতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের আবারো কালো কোট ও গাউন পরি.....

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when S & S Legal Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share