Advocate Md. Hemail Or Rashid Bhuiyan

Advocate Md. Hemail Or Rashid Bhuiyan 08 years Experienced in Court & In-House Legal | Advocate | Corporate, Company, Startup, IP Lawyer

বিঃদ্রঃ এই ফেসবুক পেইজ আইন পেশার কোন প্রকার প্রচার কিংবা বিজ্ঞাপনের জন্য নয়। দয়াকরে এই পেইজকে বিজ্ঞাপন প্রচার মাধ্যম ভেবে বিভ্রান্ত হবেন না। সাধারণ মানুষদেরকে আইনের যেকোন বিষয় সহজে জানানো এবং জনসচেতনতার জন্য এই পেইজ ব্যাক্তিগত ভাবে পরিচালিত হয়।

02/10/2022
Hajr-e-Aswad 🕋
01/10/2022

Hajr-e-Aswad 🕋

01/10/2022

আগাম জামিন প্রদান করার ক্ষেত্রে মহামান্য আপীল বিভাগ ১৬ টি নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনা গুলো নিম্নে অনুলিখিত হল:

১. আসামীদের বিরুদ্ধে যে FIR টি lodge করা হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে ও সতর্কতার সাথে বিশ্লেষন করতে হবে।

২. অভিযোগের প্রকৃতি ও আসামীর ভূমিকা যথাযথভাবে অনুধাবন করতে হবে।
৩. আসামীকে আগাম জামিন প্রদান করলে পালিয়ে যাবার সম্ভাবনা আছে কিনা

৪. চরিত্র, আচরণ, জীবিকা ও সামাজিক অবস্থান বিবেচনায় নিতে হবে।

৫. Arrest টি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে কিনা। কারন Arrest এর সাথে সামাজিক অপমান ও মানসিক ক্লেশ জড়িত থাকে। Arrest পরিবারের জন্য বিভিন্ন বিরুপ প্রভাব বয়ে আনে।

৬. দুটি অনুঘটকের মাঝে সমন্বয় সাধন করতে হবে। ১.প্রথমত, Arrest নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। দ্বিতীয়ত, লাঞ্চনা, অপমান ও অন্যায্য আটক প্রতিরোধ করতে হবে।

৭.বিশেষ ক্ষেত্রে আগাম জামিন প্রদান করতে যাবে। বিশেষ ক্ষেত্র গুলো proper discretion এর মাধ্যমে নির্ণয় করতে হবে।

৮. আগাম জামিন প্রদান করার সময় এটি বিবেচনায় নিতে হবে যে আগাম জামিন দিলে আসামী সাক্ষী Tamper করবেনা।

৯. আগাম জামিন প্রদানের সময় কোর্ট বিবেচনায় নিবে যে, আসামী সাক্ষীকে, প্রলোভন, জোর কিংবা তথ্য প্রদানে বাঁধা দিবেনা।

১০.হত্যা, ধর্ষণ, দস্যুতা ইত্যাদি গুরুতর অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবেনা।

১১. আগাম জামিন প্রদানের জন্য ফৌজদারি কার্যবিধির ৪৯৭ এ বিলোপ করা হয়েছে।

১২. অনির্দিষ্টকাল সময়ের জন্য আগাম জামিন প্রদান করা যাবেনা।

১৩. তদন্ত চলমান অবস্থায় আগাম জামিন প্রদানের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে।

১৪. আগাম জামিন প্রদানের সময় আদালত আসামীকে তদন্তে সহযোগিতার নির্দেশনা প্রদান করবে।

১৫.আগাম জামিন আট সপ্তাহের বেশি প্রদান করা যাবেনা। অভিযোগপত্র প্রদানের পর আগাম জামিন চলমান থাকবেনা।

১৬.আদালত যে কোন সময় আগাম জামিন বাতিল করতে পারে।

Ref: State vs Professor Dr. Morshed Hasan Khan and others.
71 DLR( AD)364

Courtesy: Adv. Anichur Rahman

Only law students will understand!
27/09/2022

Only law students will understand!

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল, সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উ...
26/09/2022

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল, সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*
*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
Copied
________

সুন্দর পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই নোয়াখালী আইনজীবী সমিতিকে।
25/09/2022

সুন্দর পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই নোয়াখালী আইনজীবী সমিতিকে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী শিহাব উদ্দিন শাহীন বলেন, আমি জেলা আইনজীবী সমিতির বর্তম.....

23/09/2022

⛔আয়কর রিটার্ন জমা না দিলে আপনি বঞ্চিত হবেন অনেক সরকারি ও প্রয়োজনীয় সেবা থেকে। তাই নির্ভুল ভাবে ঘরে বসেই আমাদের দক্ষ আইনজীবীর মাধ্যমে জমা দিন আপনার আয়কর রিটার্ন।
✅বিস্তারিত কল অথবা হোয়াটসঅ্যাপ করুন
+880 1517-005947

20/09/2022

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়:-
১) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না। কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারন।
২) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না।
৩) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ।
কাজেই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, অধীনস্থ সকলের সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে আপনি ততটাই পেরেশানির সম্মুখীন হবেন।
৪) অতিলোভ করবেন না। অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকওয়ারও পরিচায়ক।
৫) সাধ্যের বাইরে নিজের অর্থ-সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে।
৬) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন। আগামী কাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।
৭) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান। এ সময় আল্লাহর নিকট দুয়া করুন।
৮) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন।
৯) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক সহজভাবে মেনে নিন। আল্লাহর লিখিত তাকদিরের বাইরে কিছুই ঘটে না। বিপদাপদেই হয়ত কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে আমার দৃষ্টিগোচর হচ্ছে না।
১০) মনে আনন্দ বজায় রাখুন, মানুষের সাথে দেখা-সাক্ষাতে হাসতে শিখুন।
১১) শরীরকে তার হক দিন। প্রয়োজনীয় খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।
১২) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন। অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে।
১৩) ‘প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে’ এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। কেননা, পূর্ণাঙ্গতার গুণ কেবল মাত্র আল্লাহর।
১৪) নিশ্চিত থাকুন, আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে।
আল্লাহ ভীতি, নামায, সকাল-সন্ধ্যার দুয়া ও যিকির, নেকীর কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন, সমস্যা দূরভিত করেন আর তখন জীবন হয়ে উঠে আরও প্রাণবন্ত, স্বাচ্ছন্দয় ও আল্লাহর ভালবাসায় সুরভিত।
Copied from the wall of M.m. Rana

অনুপ্রেরণা বিচারক নিজেই আসন ছেড়ে নিচে নেমে এলেন-ভারতের তেলেঙ্গানার ভুবনাপল্লী জেলা জজের আদালত। কোর্টকে জানানো হল, বাদী এ...
16/09/2022

অনুপ্রেরণা
বিচারক নিজেই আসন ছেড়ে নিচে নেমে এলেন-

ভারতের তেলেঙ্গানার ভুবনাপল্লী জেলা জজের আদালত। কোর্টকে জানানো হল, বাদী একজন বয়স্ক মহিলা। তাঁর অবসর ভাতার মামলাটি ঝুলে আছে দুই বছর ধরে। আজ মামলার তারিখ, কিন্ত তিনি এতটাই দুর্বল যে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠতে পারছেন না ।
একথা শুনে জেলা জজ আবুল হাসেম মামলার নথি নিয়ে নিজেই নেমে এলেন নীচে। বসলেন সিঁড়ির গোড়ায়। শুনলেন মহিলার কথা। নিষ্পত্তি করলেন মামলাটি।
©অজানা

Address

Dhaka
1217

Telephone

+8801717688442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md. Hemail Or Rashid Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md. Hemail Or Rashid Bhuiyan:

Share