Advocate Md.Faruk Hassan

Advocate Md.Faruk Hassan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Md.Faruk Hassan, Legal Service, Dhaka.

21/03/2026

আব্বা নাই আজ ৩য় ঈদ।
আব্বা ছিলেন আমার নাম্বার ওয়ান ফ্রেন্ড। ২০০৫ এর ১৮ ডিসেম্বর মাকে কবরে রেখে গভীর রাতে বাড়ি ফিরে আব্বা যখন তার ঘরে ঢুকলো, আমি আব্বার একাকিত্বকে উপলব্ধি করতে পারলাম!
জীবনে আব্বা-মা কে আলাদা ঘরে থাকতে দেখা আমার মনে পড়ে না। সেই বাবা একা ঘরে কেমনে থাকবে -এই ভাবনা থেকে ৩ বছর রাতের পর রাত বাপ-বেটা বিনিদ্র কাটিয়েছি।
২০০৮ এ আব্বার বিয়ে দেয়ার অনেক দিন বাদে আব্বার অসুস্থতার জন্য ২০২৫ এর ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাপ-বেটা আবার একসাথে বিনিদ্র রাত জেগে গল্প করার সুযোগ হলো।
এক রাতে আব্বা বললেন- ফারুক, মুই একটা স্বপ্ন দেখনু- তুই সিটির মেয়র হছিস; মানুষ তোক বাড়ি আসি ফুল দিবার নাগছে!
শৈশবে ক্যান্টের প্রিন্সিপাল- আনোয়ার হোসেন স্যার একবার আব্বাকে ডেকে বলেছিলেন, আমি নাকি দারুন ভালো কিছু যেমন করতে পারি, আবার ভয়ংকর খারাপ কিছুও ঘটাতে পারি।
৫১ বছরে তেমন কিছু করতে না পারলেও আমি অনেকের অনেক ঋণ স্বীকার করি। কতজন যে আমাকে তাদের বাইসাইকেল, মটর সাইকেল, রিকশা, গাড়িতে আমাকে স্কুলে নিয়ে গেছেন!
আমার জন্মভূমি আমাকে যা দিয়েছে, সেগুলোর প্রতিদান দেয়ার সুযোগ আল্লাহ আমাকে দেবেন কি না -আল্লাহ‌ই জানেন। মানুষ হিসেবে আমার দায়িত্ব- সর্বাত্মক চেষ্টা করা। সেই চেষ্টার‌ই অংশ রংপুর সিটির মেয়র নির্বাচন করা। আল্লাহ চাহেন তো আমি জনতার টাকায় জনতার মেয়র নির্বাচন করব।
আজ ঈদগাহে সকল মুসল্লির সাথে বুক মেলাতে পারলে বুকটা আমার ভরে যেত, সেটা পারিনি।
আমার এ অক্ষমতা ক্ষমা করুন!
ভালো থাকুন, ঈদ মোবারক।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে!

21/03/2026

আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রতি হিংসা পরায়ণ, সমালোচক -সকলকে ঈদ মোবারক।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে!

আমরা আইনজীবী যারা, তারা যদি কোন মিথ্যা অভিযোগের কোনো মামলা না করি, তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়!
18/03/2026

আমরা আইনজীবী যারা, তারা যদি কোন মিথ্যা অভিযোগের কোনো মামলা না করি, তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়!

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলার ১০০টি পর্যালোচনা করেছে প্রথম আলো। ...

ঈদ আসছে!রংপুর মহানগরীর সকল নাগরিকের মাঝে ছড়িয়ে যাক ঈদের খুশি!জনতার মেয়র, রসিক এডভোকেট মোঃ ফারুক হাসান সদস্য: আইনজীবী ...
18/03/2026

ঈদ আসছে!
রংপুর মহানগরীর সকল নাগরিকের মাঝে ছড়িয়ে যাক ঈদের খুশি!

জনতার মেয়র, রসিক
এডভোকেট মোঃ ফারুক হাসান
সদস্য:
আইনজীবী সমিতি, ঢাকা
আইনজীবী সমিতি, রংপুর
এডভোকেট কমিশনার, রংপুর জজশীপ
01718199564
01558877944

মাননীয় মন্ত্রী,যাত্রী কল্যাণ সমিতি এসব কী বলছে?প্রয়োজনীয় ব্যবস্থা নিন!
18/03/2026

মাননীয় মন্ত্রী,
যাত্রী কল্যাণ সমিতি এসব কী বলছে?
প্রয়োজনীয় ব্যবস্থা নিন!

আল্লাহু আকবার!
17/03/2026

আল্লাহু আকবার!

পার্সপেক্টিভ পডকাস্টের (Perspective Podcast) এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্ক.....

রংপুর সিটির মধ্যে থাকা আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব সচেতনতা আরও বাড়াতে হবে।বহির্বিভাগীয় বানানের ভুলটা কে কে...
16/03/2026

রংপুর সিটির মধ্যে থাকা আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব সচেতনতা আরও বাড়াতে হবে।
বহির্বিভাগীয় বানানের ভুলটা কে কে ধরতে পারে দেখা যাক।

ঢোক গিলতে ব্যাথা অনুভূত হচ্ছে জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার সাহেব গলাটা ভালোভাবে দেখে চিকিৎসা যা দিয়েছেন -ভালো লাগল!
এন্টি বায়োটিক সহ এত ঔষধ না লিখলে আরও ভালো হতো।
এক্ষেত্রে কুসুম গরম পানি খাওয়া, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে সেই দ্রবণ দিয়ে গার্গিলিং করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ!

রংপুর মহানগরীর বাসিন্দাদের উন্নত, মানবিক চিকিৎসা নিশ্চিত করতে জনতার টাকায় জনতার মেয়র নির্বাচিত করুন!

14/03/2026

সুপরিকল্পিত, যানজটমুক্ত রংপুর মহানগরী গড়ার জন্য জনতার টাকায় জনতার মেয়র নির্বাচিত করুন!

আলহামদুলিল্লাহ, বিজ্ঞ বন্ধু মাহফুজ উনি নবী ডন রসিক প্রশাসক হ‌ওয়ায় অভিনন্দন!
14/03/2026

আলহামদুলিল্লাহ, বিজ্ঞ বন্ধু মাহফুজ উনি নবী ডন রসিক প্রশাসক হ‌ওয়ায় অভিনন্দন!

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সরকারী দপ্তরে কাজের বিশাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছেন।১৯৯৯ সালে এইচ এন আশিকুর রহমান বন ...
12/03/2026

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সরকারী দপ্তরে কাজের বিশাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছেন।

১৯৯৯ সালে এইচ এন আশিকুর রহমান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে সুন্দরবনের হিরন পয়েন্ট কেন্দ্রে UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্য ফলক উন্মোচন করে। তখন আমি সেখানে সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্যের হিরন পয়েন্ট কেন্দ্রের ওসি হিসেবে দায়িত্বরত ছিলাম।
সুন্দরবন পূর্ব অভয়ারণ্যের সুপতি কেন্দ্রে ৩ জুলাই,১৯৯৬ ওসির সহযোগী কর্মকর্তা হিসেবে যোগদানের কয়েকদিন পর মন্ত্রী হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরী আমার কেন্দ্রে সফর করেন।
আমার ওসি ছুটিতে থাকায় আমার DFO আমাকেই মন্ত্রীর কাছে ওসি হিসেবে পরিচয় করিয়ে দিলে, মন্ত্রী তার পিএস আনিসসহ আমার অফিসে দেড় ঘণ্টা বৈঠক করে।
পরে আমার প্রস্তাবগুলোকে ভিত্তিমূল ধরে ৪৬৩ কোটি টাকার সুন্দরবন জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প অনুমোদন করে।
খুলনায় যে এরশাদ শিকদারের ফাঁসি হয়, ওয়ান ইলেভেনের সময় যৌথবাহিনী ঢাকায় বনের রাজা ওসমান গনির বাসায় বালিশের ভেতর থেকে টাকা উদ্ধার করে।
এরকম আরো অনেক বড় বড় কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ।

এগুলো লিখে নিজের ঢোল নিজে পেটানোর পক্ষপাতী আমি ন‌ই।
কিন্তু এখন যে সময় দেখছি, সবাই তো সেলফি আর শোআপ নিয়ে ব্যস্ত।
জনতার টাকায় জনতার মেয়র হ‌ওয়ার জন্য আমি বাধ্য হয়ে নিজেই নিজের ঢোলটা পেটাচ্ছি।
কী আর করা, যস্মিন দেশে যদাচার!

ঠিক‌ই তো, সোনা মূল্যবান ধাতু!
12/03/2026

ঠিক‌ই তো, সোনা মূল্যবান ধাতু!

দেখা যাক -
25/11/2025

দেখা যাক -

Address

Dhaka

Telephone

+8801718199564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md.Faruk Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md.Faruk Hassan:

Share

Category