25/08/2026
🔰 আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৫ অনুযায়ী, একজন Individual করদাতার রিটার্নে তার সব ধরনের আয়, বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও দায় এবং প্রযোজ্য ক্ষেত্রে জীবনযাপন সংক্রান্ত ব্যয়ের বিবরণ দিতে হয়।অর্থাৎ, রিটার্নে আয় গোপন করা বা ইচ্ছেমতো কোনো অঙ্ক বসানো উচিত নয়।
🔰 কোন কোন আয়ের ক্ষেত্রে কী ধরনের প্রমাণ থাকতে পারে চলুন জেনে নেই।
1️⃣ চাকরি থেকে আয়
➡️বেতন সনদ,
➡️ Salary Certificate,
➡️ Pay Slip,
➡️ ব্যাংক স্টেটমেন্ট এবং
➡️প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর্তনের সনদ রাখা উচিত।
2️⃣একজন ব্যবসায়িকের ক্ষেত্রে
➡️আয় বিক্রয়-বিক্রির হিসাব
➡️ক্রয়-বিক্রির রেকর্ড
➡️ব্যাংক স্টেটমেন্ট
➡️চালান
➡️ভাউচার
➡️খরচের প্রমাণপত্র
➡️হিসাববই ও
➡️অন্যান্য ব্যবসায়িক দলিল সংরক্ষণ করা প্রয়োজন।
3️⃣বাড়ি/ফ্ল্যাট ভাড়া থেকে আয়
➡️ভাড়ার চুক্তিপত্র
➡️ভাড়া গ্রহণের প্রমাণ
➡️ব্যাংক স্টেটমেন্ট এবং
➡️সংশ্লিষ্ট খরচের কাগজপত্র রাখা উচিত।
4️⃣ ব্যাংক সুদ/মুনাফা
➡️ব্যাংক স্টেটমেন্ট,
➡️Interest Certificate এবং
➡️উৎসে কর্তিত করের প্রমাণপত্র রাখা প্রয়োজন।
5️⃣ সঞ্চয়পত্রের মুনাফা
➡️সঞ্চয়পত্রের Interest/Profit Certificate এবং
➡️ উৎসে কর্তিত আয়করের প্রমাণপত্র সংরক্ষণ করা উচিত।
6️⃣ শেয়ার/সিকিউরিটিজ থেকে আয়
➡️ব্রোকারেজ স্টেটমেন্ট
➡️ Contract Note
➡️ Dividend Statement এবং
➡️উৎসে কর কর্তনের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।
7️⃣জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদ বিক্রয় ক্রয় দলিল, বিক্রয় দলিল, ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট ব্যয়ের কাগজপত্র সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🔰গুরুত্বপূর্ণ আইনগত বিষয় আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৯ অনুযায়ী রিটার্ন নির্ধারিত ফরমে প্রয়োজনীয়
➡️ particulars-
➡️ information-
➡️ schedules-
➡️ statements-
➡️ accounts-
➡️ appendices বা documents সহ দাখিলের বিধান রয়েছে। আর ধারা ১৭৯ অনুযায়ী, কর নির্ধারণ বা অডিটের প্রয়োজনে উপ কর কমিশনার করদাতাকে হিসাব, স্টেটমেন্ট, দলিলপত্র, তথ্য অথবা electronic records উপস্থাপনের জন্য লিখিত নোটিশ দিতে পারেন।
🔰আয়কর রিটার্ন শুধু একটি আয়-ব্যয়ের ফরম নয়। এটি করদাতার আয়, সম্পদ, দায় ও আর্থিক অবস্থার একটি আইনগত ঘোষণা। তাই রিটার্নে সঠিক তথ্য,বাস্তবসম্মত হিসাব এবং প্রয়োজনীয় প্রমাণপত্রের ভিত্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় দেখাবেন বাস্তবতার ভিত্তিতে, কাগজপত্র রাখবেন প্রমাণের জন্য।