26/01/2026
সরকারিভাবে বিদেশে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ মাস্টার্স এবং PhD' (দেশের টাকায় বিদেশে উচ্চশিক্ষা)
বাংলাদেশ সরকারের বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপ/ফেলোশিপ প্রজেক্ট ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (STFT) ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য দেশ ও বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত উচ্চশিক্ষার ফেলোশিপ আবেদনের ঘোষণা দিয়েছে।
> 🔶 আবেদন সময়সীমা
আবেদন শেষ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯)
🔶 অধ্যয়ন/গবেষণার বিষয়/ক্ষেত্রসমূহ
পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অণুজীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্লানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস এন্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
🔶 আবেদনে আবশ্যিকভাবে নিমোক্ত কাগজপত্র সংযুক্ত থাকতে হবে
আবেদন জমা প্রদানের পদ্ধতির জন্য ফেলোশিপ প্রদানসম্পর্কিত নীতিমালা-২০২৫ (পুনঃসংশোধিত) অনুসরণ করতে হবে। নীতিমালাটি বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের অনুলিপি (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত);
(খ) বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত কোর্স শুরু ও শেষের তারিখ, মেয়াদ এবং টিউশন ফি’র তথ্য সম্বলিত চূড়ান্ত অফার লেটার, যা পরবর্তীতে কোনক্রমেই পরিবর্তন/সংশোধনযোগ্য নয়। উল্লেখ্য, টিউশন ফি’র তথ্য বছর, সেশন ও সেমিস্টার ভিত্তিক থাকতে হবে। যদি কোন কারণে চূড়ান্ত অফার লেটারে তা’ না থাকে, কোর্স শুরুর ৬(ছয়) মাসের মধ্যে তা’ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত হবে;
(গ) সুপারভাইজার/তত্ত্বাবধায়কের (স্বাক্ষর, নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেইল সম্বলিত) প্রতিস্বাক্ষরিত প্রস্তাবিত গবেষণা প্রস্তাব ও গবেষণা পরিকল্পনা’র অনুলিপি। গবেষণা প্রস্তাবে; গবেষণার প্রাসঙ্গিকতা (context, relevancy), গুরুত্ব (significance), পূর্বের গবেষণা কর্মের সারমর্ম (literature review and cited reference), উদ্দেশ্যের; সুনির্দিষ্টতা, পরিমাপযোগ্যতা, অর্জনযোগ্যতা ও বর্তমান জ্ঞানের সাথে সম্পর্ক (objectives’
specification, miserableness, attainability, relationship with present state of knowledge), গবেষণার পদ্ধতি; গবেষণার উদ্দেশ্যের সাথে পদ্ধতির সামঞ্জস্যতা, সঠিকতা, সীমাবদ্ধতা (methodology; alignment with research objective, appropriateness, transparent, challenges, specificness and credibleness) সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
(ঘ) প্রস্তাবিত অধ্যয়ন/গবেষণা, আবেদনকারীর বর্তমান/সম্ভাব্য (বর্তমানে পেশাজীবী না হলে) পেশার সাথে কীভাবে সম্পৃক্ত ও তার পেশাগত উন্নয়নে কীভাবে ভূমিকা রাখবে/কীভাবে তার বর্তমান কর্মস্থলে প্রয়োগ করবে/দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখবে তার বিস্তারিত বিবরণ;
(ঙ) "অন্য কোন সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান হতে উক্ত শিক্ষা/গবেষণার জন্য কোন প্রকার ফেলোশিপ/ অনুদান গ্রহণ করেন না" এ মর্মে প্রত্যয়ন;
(চ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণের জন্য; যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়ন পত্র;
(ছ) প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এর কপি;
(জ) পাসপোর্ট সাইজের তিন কপি ছবি (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত);
(ঝ) IELTS (Academic)/ TOEFL iBT/ PTE Academic এর Valid স্কোরসংক্রান্ত সনদের সত্যায়িত কপি;
(ঞ) প্রস্তাবিত গবেষণার বিষয়বস্তু জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী কাজে বিশেষ অবদান রাখলে তার প্রমান পত্র;
(ট) দেশি/বিদেশি জার্নালে ইংরেজিতে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে থাকলে তার প্রমান পত্র;
(ঠ) বিজ্ঞপ্তি/ আবেদন ফর্মে বর্ণিত নির্দেশাবলী অনুসরণে অন্যান্য কাগজ পত্রাদি।
©️ Higher Education Commission, Bangladesh