26/02/2026
নরসিংদীর কিশোরী আমেনাকে ১৫ দিন আগে জো'রপূর্বক তুলে নিয়ে ৫/৬ জন মিলে ধ/র্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে আমেনার বাবাকে বলা হয়, সে যেন পরিবার নিয়ে গ্রামে চলে যায়। অসহায় বাবা এতে রাজি হয় এবং সামনের মাসে চলে যাবে বলে জানায়।
কিন্তু জীবিত আমেনাকে নিয়ে গ্রামে ফেরা আর হলো না। আজ আমেনার বাবার কাছ থেকে জো'রপূর্বক আমেনাকে তুলে নিয়ে গিয়ে পুনরায় শারীরিক নি'র্যাতন চালিয়ে হ'ত্যা করা হয়েছে।
২০২৬ এ এসে মানুষ এতটা বেপরোয়া হয় কিভাবে? এত সাহস তারা কিভাবে পায়, আমি জানি না। হয়তোবা সেইসব জানোয়ার জানে যে, এটা বাংলাদেশ এখানে টাকা দিলে সব সম্ভব। এখানে কোন নিয়ম নেই, নেই কোন আইন। যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশে সবই সম্ভব।
একটা দেশে এরকম নৃশংসতা হবে চর রাষ্ট্র চুপচাপ থাকবে, এটা কিভাবে সম্ভব? রাষ্ট্রের কাছে প্রশ্ন যে রাষ্ট্র কেন তার নাগরিকের নিরাপত্তা দিতে পারছে না? রাষ্ট্র কি এই নৃশংসতার জবাবদিহিতা দিতে পারবে? আমি জানি এটা কখনোই পারবে না। কারণ এই রাষ্ট্রের আইন আছে কিন্তু প্রয়োগ নেই এবং কখনো কোনদিন প্রয়োগ হয় না। রাষ্ট্র তাদের উপর আইন প্রয়োগ করে যারা দুর্বল, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী। যাদের উপর নির্দ্বিধায় কোন কিছু চাপিয়ে দেওয়া যায়।
এতবড় একটা নৃশংসতা হয়েছে কিন্তু আমি কোন প্রথম সারির নিউজে এটা খুঁজে পাচ্ছি না। এই বিষয় তো এখন বাংলাদেশের হট টপিক হওয়ার কথা এবং দেশ উত্তাল থাকাট কথা। কিন্তু কোথাও কিছু হচ্ছে না, হবেও না। দেশের সরকার, মন্ত্রী, মিনিস্টার কারো এ বিষয়ে কোন মতামত নেই, তারা হয়তোবা এটা জানোও না আর কখনো জানবেও না।
এ কেমন বাংলাদেশ? বাকরুদ্ধ!