Advocate Kashem, Dhaka

Advocate Kashem, Dhaka ADVOCATES and BARRISTERS

আইনজীবীর উপযুক্ত ফি, মামলা পরিচালনার প্রেরণা !
10/07/2026

আইনজীবীর উপযুক্ত ফি, মামলা পরিচালনার প্রেরণা !

''বিজ্ঞ সিনিয়র ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন স্যার এর সাথে হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানী শেষে টিভি মিডিয়া ডেস্ক...
01/06/2026

''বিজ্ঞ সিনিয়র ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন স্যার এর সাথে হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানী শেষে টিভি মিডিয়া ডেস্ক-এ .....'আমি একজন আইনজীবী, কোনো দলের ব্যক্তি হিসেবে আসি নাই' Learned Senior Barrister Abdullah-Al-Mamun.

07/03/2026

বিবাহবিচ্ছেদের পর সন্তানের জিম্মা (Custody) কে পাবেন—মা নাকি বাবা?? চলুন আলোচনা করি
=================================

🇧🇩সন্তানের জিম্মার বিষয়টি ধর্ম ও দেশের প্রচলিত আইন, বিশেষ করে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০ (The Guardians and Wards Act, 1890), দ্বারা নিয়ন্ত্রিত হয়।

🇧🇩আইনের মূলনীতিটি হলো:
"সন্তানের সর্বোত্তম কল্যাণ (Best Interest of the Child)" নিশ্চিত করা।

🇧🇩এখানে মুসলিম আইন এবং প্রচলিত আইন অনুযায়ী জিম্মার নিয়মাবলী এবং আদালত কীভাবে সিদ্ধান্ত নেয়, তা আলোচনা করা হলো:

🇧🇩১. মুসলিম আইন অনুযায়ী জিম্মার নিয়ম (Custody Rules in Muslim Law)

মুসলিম আইনে শিশুর জিম্মার প্রাথমিক অধিকার সাধারণত মায়ের থাকে (এটিকে হিজানত বা হেফাযত বলা হয়)। তবে এই অধিকার একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রযোজ্য:

🇧🇩মায়ের জিম্মা (প্রাথমিক অধিকার বা হিজানত):
মা নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মা পাওয়ার অধিকারী।
🇧🇩পুত্রের ক্ষেত্রে:
সাধারণত ৭ বছর বয়স পর্যন্ত।
🇧🇩কন্যার ক্ষেত্রে:
সাধারণত বয়ঃসন্ধি (Puberty) অর্থাৎ প্রায় ১৮ বছর বয়স পর্যন্ত।

🇧🇩এই সময়কালটি শেষ হলে জিম্মার অধিকার সাধারণত পিতার কাছে চলে যায়।

🇧🇩পিতার জিম্মা (গার্ডিয়ানশিপ)আইন অনুযায়ী,: সন্তানের প্রাকৃতিক অভিভাবক (Natural Guardian) হলেন পিতা। জিম্মার চেয়েও গুরুত্বপূর্ণ হলো অভিভাবকত্ব।

🇧🇩পিতা হলেন সন্তানের সম্পত্তির অভিভাবক এবং সন্তানের কল্যাণের চূড়ান্ত জিম্মাদার (Custody)।

🇧🇩মায়ের হিজানত বা প্রাথমিক জিম্মার সময়কাল শেষ হলে, জিম্মা সাধারণত পিতার কাছে চলে আসে।

🇧🇩মা কখন তার জিম্মার অধিকার হারান?

🇧🇩নিম্নলিখিত পরিস্থিতিতে মা তার 'হিজানত' বা প্রাথমিক জিম্মার অধিকার হারাতে পারেন:

🇧🇩১।যদি মা অন্য কোনো ব্যক্তির সাথে (যার সাথে শিশুর রক্ত সম্পর্ক নেই বা বিবাহ বৈধ নয় এমন) পুনরায় বিবাহ করেন।

🇧🇩২।যদি মা সন্তানের প্রতি অযত্ন করেন বা অবহেলা করেন।
🇧🇩যদি মা এমন কোনো স্থানে বসবাস করেন যেখানে শিশুর শারীরিক বা মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

২🇧🇩. আদালতের ভূমিকা ও চূড়ান্ত সিদ্ধান্ত (The Role of the Court)
যদিও ধর্মীয় আইনে প্রাথমিক জিম্মার বিষয়ে নির্দিষ্ট বিধি আছে, তবে যখনই কোনো বিরোধ আদালতে আসে, আদালত গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০ অনুযায়ী সন্তানের সর্বোত্তম কল্যাণের নীতি অবলম্বন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

🇧🇩আদালত যা বিবেচনা করে:
আদালত জিম্মার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তানের জীবনের প্রতিটি দিক বিবেচনা করে:

🇧🇩বিবেচ্য বিষয় | ব্যাখ্যা

🇧🇩১. সন্তানের সর্বোত্তম কল্যাণ :
এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। মা বা বাবা কার কাছে থাকলে শিশুর শারীরিক, মানসিক, শিক্ষাগত ও নৈতিক বিকাশ সবচেয়ে ভালো হবে, আদালত তা বিবেচনা করে।

🇧🇩২. সন্তানের ইচ্ছা (Child's Preference) :
যদি সন্তান যথেষ্ট বোঝার মতো বয়স বা পরিপক্কতায় পৌঁছে যায় (সাধারণত ১২ বছরের বেশি), তবে আদালত শিশুর ব্যক্তিগত মতামত জানতে চাইতে পারে।

🇧🇩৩. পিতামাতার আর্থিক সামর্থ্য :
কে সন্তানের জন্য উন্নত জীবন, শিক্ষা ও ভরণপোষণের ব্যবস্থা করতে পারবে।

🇧🇩৪. পিতামাতার নৈতিকতা ও চরিত্র:
পিতামাতার জীবনযাপন, অভ্যাস এবং সন্তানের প্রতি তাদের আচরণ।

🇧🇩৫. পিতামাতার শারীরিক ও মানসিক স্বাস্থ্য : সন্তানের যত্ন নেওয়ার জন্য পিতামাতা শারীরিকভাবে ও মানসিকভাবে উপযুক্ত কিনা।

🇧🇩৬. আগে থেকে জিম্মায় থাকা :
শিশু যদি দীর্ঘদিন ধরে কোনো এক পক্ষের সাথে বসবাস করে অভ্যস্ত হয়, তবে সেই পরিস্থিতি বজায় রাখার প্রবণতা থাকে।

🇧🇩৭. সন্তানের সাথে সম্পর্ক :
মা বা বাবার সাথে সন্তানের আবেগিক বন্ধন এবং সম্পর্কের গভীরতা।

🇧🇩সংক্ষিপ্তসার:
প্রাথমিক জিম্মা (Custody):
মুসলিম আইনে ছোটবেলায় মা সাধারণত জিম্মা পান (৭ বছর পর্যন্ত পুত্র, বয়ঃসন্ধি পর্যন্ত কন্যা)।

🇧🇩চূড়ান্ত অভিভাবকত্ব (Guardianship):
চূড়ান্ত অভিভাবক সব সময় পিতা, এমনকি মা জিম্মা পেলেও।

🇧🇩বিরোধের ক্ষেত্রে:
কোনো বিরোধ সৃষ্টি হলে আদালত সন্তানের সর্বোত্তম কল্যাণ বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ৭ বছর বা বয়ঃসন্ধির পর আইনত অধিকার পিতার থাকলেও, যদি আদালত মনে করে যে মায়ের কাছে থাকলেই সন্তানের মঙ্গল হবে, তবে আদালত জিম্মা মায়ের কাছেই রাখতে পারেন।

🇧🇩বিবাহবিচ্ছেদ ও জিম্মা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে আলোচনা করা সবচেয়ে জরুরি।

ফলো দিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ।


🍓🍓বিঃদ্রঃ আইনী পরামর্শের জন্য প্রাথমিক আলোচনা ফি প্রয়োজন। তবে দুঃস্থ এবং অসহায়দের জন্য ফ্রী।

ধন্যবাদান্তে
-------------
এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)
বি.এস.এস(১ম শ্রেনী)
এম.এস.এস( ১ম শ্রেনী ৩৬তম মেধা তালিকা)
এলএল.বি, এলএল.এম ( DIU)
জজকোর্ট, ঢাকা।

Civil & Criminal Lawyer.
Life Member - Civil Law Foundation.
মোবাইলঃ 01791118968- WhatsApp

যে কোন জিজ্ঞাসা কমেন্টস বক্সে লিখুন।
যে কোন আইনী পরামর্শের জন্য কল করার পূর্বে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন।

নিজে জানুন অন্যকে জানতে টাইমলাইনে শেয়ার করে দিন

আমাকে হাই কোর্টে চিঠিপত্র / ডকুমেন্টস ইত্যাদি পাঠানোর ঠিকানা....
18/02/2026

আমাকে হাই কোর্টে চিঠিপত্র / ডকুমেন্টস ইত্যাদি পাঠানোর ঠিকানা....

শুভকামনা, মাননীয় প্রতিমন্ত্রী ♥️ তিঁনি আইন পেশায় আমার সিনিয়র, নিজ জেলা পাশাপাশি..... সম্পর্ক রাজনীতির উর্দ্ধে: ভালোবাসা ...
17/02/2026

শুভকামনা, মাননীয় প্রতিমন্ত্রী ♥️ তিঁনি আইন পেশায় আমার সিনিয়র, নিজ জেলা পাশাপাশি..... সম্পর্ক রাজনীতির উর্দ্ধে: ভালোবাসা ও শ্রদ্ধার ♥️♥️

তিঁনি আইন পেশায় আমার সিনিয়র, বীর মুক্তিযোদ্ধা, সুপ্রীম কোর্ট চেম্বার পাশাপাশি, নিজ জেলাও পাশাপাশি..... সম্পর্ক রাজনীতির ...
17/02/2026

তিঁনি আইন পেশায় আমার সিনিয়র, বীর মুক্তিযোদ্ধা, সুপ্রীম কোর্ট চেম্বার পাশাপাশি, নিজ জেলাও পাশাপাশি..... সম্পর্ক রাজনীতির উর্দ্ধে: ভালোবাসা-শ্রদ্ধা ও স্নেহের ♥️♥️

সুপ্রীম কোর্টের Full Court সভা কী এবং কেনো : ৯/০২/২০২৬ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব জু...
11/02/2026

সুপ্রীম কোর্টের Full Court সভা কী এবং কেনো : ৯/০২/২০২৬ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী "ফুল কোর্ট সভা " ডেকেছেন। বাংলাদেশের অনেক মানুষের জিজ্ঞাসিত এবং জানার বিষয় হল ফুল কোর্ট মিটিং কি এবং অনেক আইনজীবীর ও জানার বিষয় মাননীয় প্রধান বিচারপতির ফুলকোর্ট মিটিং কি এবং এই মিটিং এ কি কি বিষয় আলোকিত হয় এবং এ মিটিং এর গুরুত্ব কি? আসুন আমরা আইনের আলোকে আজকে জানবো মাননীয় প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং এর সংজ্ঞা আলোচ্য বিষয় এবং এর গুরুত্ব।

★★ ​সংজ্ঞা ও কাঠামো: ফুল কোর্ট মিটিং বলতে বোঝায়- সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে যে সভা বা মিটিং অনুষ্ঠিত হয়। High Court Division Rules,1973 Chapter- IA (Rule 16) এ বলা আছে-
" 16. Matters of Full Court meeting.—The following matters shall be placed before the Full Court:
​(a) proposed changes in the law where the proposition emanates from the Government or a Committee or when any Judge(s) of the Court considers that action is called for;
​(b) annual Report of the Supreme Court (High Court Division), before its publication;
​(c) rules which, if published, will have the force of law;
​(d) all recommendation for suspension and promotion of, and imposition of penalties upon, a judicial officer;
​(e) any matter required by any provision of these Rules to be placed before Full Court;
​(f) any matter which the Chief Justice may place.

★★ ​আহ্বান করার ক্ষমতা: High Court division rules এর বিধি ১৮ তে বলা আছে 18. Notice of Full Court meeting.— The Registrar shall, under the orders of the Chief Justice, circulate to all the Judges notices of the meeting of the Full Court along with the agenda, at least two days before the day of the meeting; and in case of special urgency reasonably before the meeting.

★★​ আলোচ্য বিষয়সমূহ: সাধারণত কী ধরনের প্রশাসনিক, বিচার বিভাগীয় নীতি নির্ধারণ বা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এই সভা ডাকা হয়? (যেমন: আদালতের ছুটি, বিচার বিভাগীয় সংস্কার, বা বিশেষ কোনো সংকট)।
★★ ​সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া: সভায় সিদ্ধান্ত কীভাবে গৃহীত হয় এবং এই সিদ্ধান্তের বাধ্যবাধকতা কতটুকু?

​** প্রধান বিচারপতির নির্দেশনা: প্রধান বিচারপতি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় এই সভায় উত্থাপন করতে পারেন এবং সেখানে গৃহীত সিদ্ধান্তসমূহ সুপ্রিম কোর্টের সামগ্রিক প্রশাসনিক কাঠামোর জন্য চূড়ান্ত বলে গণ্য হয়।
​বাধ্যবাধকতা: রেজিস্ট্রারকে অবশ্যই প্রধান বিচারপতির আদেশক্রমে সভার অন্তত দুদিন আগে এজেন্ডাসহ সকল বিচারপতির কাছে নোটিশ পাঠাতে হয়, যা সভার সিদ্ধান্ত গ্রহণের আনুষ্ঠানিকতা ও বৈধতাকে সুসংহত করে।

​ ​ ​ #ফুলকোট_সভা
​ #প্রধান_বিচারপতি ​
​ ​
​ ​
​ #সুপ্রিম_কোর্ট ​ #বিচারবিভাগ ​ #আইনজীবী

Md.Mizanur Rahman
Advocate Bangladesh Supreme Court
01836-796699

https://youtu.be/l3NZb6bk2D8?si=ac6PGir5JaTaoBT_
27/01/2026

https://youtu.be/l3NZb6bk2D8?si=ac6PGir5JaTaoBT_

কুমিল্লা- ২: হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন | Nagorik TVThanks for your trust In Nagorik TV, subscribe to our official channel to...

Address

Supreme Court Bar Association
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Kashem, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Kashem, Dhaka:

Shortcuts

Share