Law call centre

Law call centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law call centre, Legal Service, Purana Palton Line, Kakrail, Dhaka.

মানবতা সেটাই - যা আইন দিয়ে কাভার হয়না। আইন পাল্টে যায়, মানবতার টিকে যায়। আইন নয়, মানতায় ভর করেই টিকে আছে মানব সম্প্রদায়। ল' কল সেন্টার-আইনকে ব্যবহার করে মানবিক স্তরের কাজ করবে।

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রমাণিত না হওয়ায় বাদী স্ত্রী মোসা. লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড...
13/08/2026

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রমাণিত না হওয়ায় বাদী স্ত্রী মোসা. লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় ঘোষণা করেন। একই মামলায় স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

#আদালত #যৌতুক #মিথ্যামামলা #আইন #আইনওঅধিকার

11/08/2026

যেসব মামলায় আগে লিগ্যাল এইডে যেতে হবে
প্রচারিত নির্দেশনা অনুযায়ী, নিম্নোক্ত সাত ধরনের বিরোধে সরাসরি আদালতে মামলা দায়ের করা যাবে না—

১. পারিবারিক আদালতের মামলা।
২. যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারার মামলা।
৩. নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ১১(গ)-এ বর্ণিত যৌতুক-সংক্রান্ত অভিযোগ।
৪. অগ্রক্রয়ের (Pre-emption) মামলা।
৫. বাড়ি-ভাড়া সংক্রান্ত বিরোধ।
৬. সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন (Partition) সংক্রান্ত বিরোধ।
৭. পিতা-মাতার ভরণপোষণ সংক্রান্ত বিরোধ।

#কী_হবে_প্রক্রিয়া?
নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি প্রথমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করবেন। সেখানে উভয় পক্ষকে নিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে।

যদি মধ্যস্থতা সফল হয়, তাহলে আদালতে মামলা করার প্রয়োজন হবে না। আর মধ্যস্থতা ব্যর্থ হলে লিগ্যাল এইড অফিস প্রয়োজনীয় সনদ বা প্রত্যয়ন দেওয়ার পর আদালতে মামলা দায়ের করা যাবে।

#যেসব_জেলায়_কার্যকর
বর্তমানে দেশের ৩০টি জেলায় এই বাধ্যতামূলক মধ্যস্থতা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলাগুলো হলো—

সিলেট
মৌলভীবাজার
সুনামগঞ্জ
ফরিদপুর
ময়মনসিংহ
রংপুর
দিনাজপুর
সাতক্ষীরা
কুষ্টিয়া
কুমিল্লা
নোয়াখালী
রাঙামাটি
মুন্সীগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ
জয়পুরহাট
কুড়িগ্রাম
নরসিংদী
ঝিনাইদহ
মাগুরা
লক্ষ্মীপুর
বগুড়া
ঠাকুরগাঁও
পটুয়াখালী
ভোলা
নাটোর
যশোর
শরীয়তপুর
কক্সবাজার
পঞ্চগড়
টাঙ্গাইল।

#কেন_নেওয়া_হয়েছে_এই_উদ্যোগ
আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের বাইরে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করলে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হয়। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার সুযোগ তৈরি হয়। আদালতে বিচারাধীন মামলার সংখ্যাও কমে আসে, ফলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হওয়ার সম্ভাবনা থাকে।

#সাধারণ_মানুষের_জন্য_পরামর্শ
যেসব জেলার বাসিন্দাদের বিরোধ ওপরের সাতটি বিষয়ের আওতায় পড়ে, তারা মামলা দায়েরের আগে অবশ্যই সংশ্লিষ্ট জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করবেন। কারণ বাধ্যতামূলক মধ্যস্থতার ধাপ সম্পন্ন না করে সরাসরি আদালতে মামলা করলে আইনগত জটিলতার মুখোমুখি হতে হতে পারে। তাই মামলা দায়েরের পূর্বে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার প্রক্রিয়া অনুসরণ করাই হবে যথাযথ আইনগত পদক্ষেপ।

অবিরত শ্রদ্ধা দেশপ্রেমের মহা নায়ক।  #মহান  #বীর  #ইলিয়াসকাঞ্চন  #নিরাপদ  #সড়ক  #আইন।  #আইনওঅধিকার
07/08/2026

অবিরত শ্রদ্ধা দেশপ্রেমের মহা নায়ক।

#মহান #বীর #ইলিয়াসকাঞ্চন #নিরাপদ #সড়ক #আইন। #আইনওঅধিকার

07/08/2026

⚖️ এক নারী কি একসাথে দুজন স্বামী রাখতে পারেন? 📜

"আমাদের সমাজ ও প্রচলিত আইন অনুযায়ী, একজন নারী কখনোই এক সময়ে একাধিক স্বামী রাখতে পারেন না।"

আইন কী বলে?
🔹 বিবাহ বহাল থাকা অবস্থায়:
প্রথম বিয়ের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বিচ্ছিন্ন (ডিভোর্স) না হওয়া পর্যন্ত কোনো নারী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।
🔹 আইনি শাস্তি:
প্রথম বিয়ে গোপন রেখে বা তা বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
🔹 সন্তানের বৈধতা:
এই ধরণের অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তান সমাজে আইনি স্বীকৃতি বা উত্তরাধিকার পায় না।

আইন জানুন, সচেতন থাকুন এবং যেকোনো বিভ্রান্তি থেকে নিজেকে ও সমাজকে দূরে রাখুন।

06/08/2026
05/08/2026

মিথ্যা দাবী নিয়ে অপরকে হয়রানি করা ও ডিভোর্স কে নিরুৎসাহিত করার সামাজিক প্রচারণা জরুরী

05/08/2026

মানুষকে তার আর্থিক সাধ্য অনুযায়ী আইনের সঠিক তথ্য দেওয়ার সেবা উদ্যোগ কি অন্যায় কাজ?

03/08/2026

নতুন আইন। দান বা হেবা বিষয়ে ভালো খবর

বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’ অনুযায়ী, কেউ সম্পত্তি দান করলে ওই সম্পত্তির মালিকানা ও ভোগদখলের অধিকার সম্পূর্ণভাবে গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী কার্যকর হলে মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার সংরক্ষণ করতে পারবেন।

02/08/2026

অধিকার বা স্বাধীনতার নামে ডিভোর্স কে উৎসাহ দিবেন না প্লিজ।

পারিবারিক আদালতে কখন যাবেন?কোনো বিষয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে? ভাবছেন কী করবেন। কোনোভাবেই নিষ্পত্তি করতে পারছেন না...
02/08/2026

পারিবারিক আদালতে কখন যাবেন?

কোনো বিষয়ে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে? ভাবছেন কী করবেন। কোনোভাবেই নিষ্পত্তি করতে পারছেন না। যদি একেবারেই কোনোভাবে বিরোধটি নিষ্পত্তি করতে না পারেন তাহলে আপনি পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। পারিবারিক কোনো বিরোধ নিষ্পত্তির জন্যই দেশে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। তবে পারিবারিক বিরোধ বলতে আবার সব ধরনের বিরোধকে বোঝাবে না। পারিবারিক আদালতে মূলত পাঁচটি পারিবারিক সমস্যার নিষ্পত্তি হয়। প্রতিটি জেলায় সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হয়। আবার কিছু এলাকায় সহকারী জজ আদালতকে পারিবারিক আদালত হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।

#যে_বিরোধগুলো_নিষ্পত্তি_হবে‌ঃ

#বিবাহ_বিচ্ছেদ:
বিবাহবিচ্ছেদের জন্য সব সময় আদালতে যাওয়ার প্রয়োজন নেই। যে ক্ষেত্রে কাবিননামার ১৮ নম্বর ঘরে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা না থাকলে কেবল স্ত্রী আদালতে যেতে পারে। এ ছাড়া স্ত্রী যদি স্বামীকে ‘খোলা’ বা ‘মোবারাত’ বিচ্ছেদে সম্মত করাতে পারেন, সে ক্ষেত্রেও আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে না।

#দাম্পত্য_অধিকার_পুনরুদ্ধার:
কোনো কারণে দাম্পত্য জীবন ব্যাহত হলে এবং সংসারে ফেরত না আসতে পারলে স্বামী বা স্ত্রী যে কেউ পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন।

#মোহরানা:
স্বামীর পরিশোধ না করা দেনমোহরের জন্য স্ত্রী মামলা করতে পারেন। তাৎক্ষণিক মোহরানার জন্য যে তারিখে তা দাবি করা হয় এবং অগ্রাহ্য করা হয়, সে তারিখ থেকে তিন বছরের মধ্যে এবং বিলম্বে মোহরানার জন্য বিচ্ছেদ ঘটার তারিখ থেকে তিন বছরের মধ্যে মামলা করতে হবে।

#ভরণপোষণ:
স্বামী যদি স্ত্রীর ভরণপোষণ দিতে না চান, তাহলে স্ত্রী যেদিন থেকে ভরণপোষণের টাকা দাবি করবেন, সেদিন থেকে তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে হবে।

#সন্তানের_অভিভাবকত্ব:
সন্তানের অভিভাবকত্ব এবং হেফাজত নিয়ে কোনো বিরোধ হলে পারিবারিক আদালতে যাওয়া যেতে পারে।

#কীভাবে_আশ্রয়_নেবেনঃ
উভয় পক্ষ যেখানে বসবাস করে বা সর্বশেষ বসবাস করেছে এবং যে পারিবারিক আদালতের স্থানীয় সীমার মধ্যে সমস্যা উদ্ভূত হয়েছে, সেই আদালতে মামলা করতে হবে। তবে বিবাহবিচ্ছেদ, মোহরানা ও ভরণপোষণের ক্ষেত্রে যেখানে স্ত্রী বসবাস করেন, সেই এলাকায় বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন। দেনমোহর বা ভরণপোষণের পরিমাণ যতই হোক, মামলা করা যাবে। পারিবারিক আদালতে আইন চর্চা করেন এমন একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করতে হবে। পারিবারিক আদালতে আশ্রয় নিতে হলে খুব বেশি কোর্ট ফি দেওয়ার প্রয়োজন পড়ে না। এ ছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার যারা পারিবারিক বিষয়ে কাজ করে তাদের আইনজীবীর মাধ্যমেও আদালতে মামলা দায়ের করা যাবে। পারিবারিক আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিলের বিধান থাকলেও বিবাহবিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এ ছাড়া পাঁচ হাজার টাকার কম মোহরানার ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। কোনো আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে আদালত বাদী ও বিবাদীকে হাজির হওয়ার নির্দেশ দেবেন। আদালত প্রয়োজনে রুদ্ধদ্বার কক্ষেও বিচারের ব্যবস্থা করতে পারেন।

#আপোষ_মীমাংসার_সুযোগঃ

পারিবারিক আদালতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে নিজেদের মধ্যে আপস মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। একবার মামলার বিচার শুরু হওয়ার আগে এক দফা এবং পরবর্তী সময়ে রায় ঘোষণার আগে দ্বিতীয় দফায় আপসের সুযোগ রয়েছে। তাই পারিবারিক বিষয়ে আদালতে গেলেও নিজেদের মধ্যে আপস মীমাংসা করে নেওয়াই উচিত। আবার আপসমূলে আদালতের ডিক্রি নেওয়ার সুযোগও রয়েছে।

#পারিবারিক #আইন #আইনওঅধিকার #আইনসেবা

Address

Purana Palton Line, Kakrail
Dhaka
1000

Telephone

+8801747618761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law call centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law call centre:

Shortcuts

Share

Category