Xplore & Xpose

Xplore & Xpose Astonishing mirror of reallity.
(2)

06/08/2026

জুলাই !!!

১ ঘণ্টা ২০ মিনিটের ইমিগ্রেশন! ✈️একজন ১৫ বছরের ছেলে। জীবনে প্রথমবার একা বিদেশ ভ্রমণ। গন্তব্য ঢাকা (DAC) → ব্যাংকক (BKK)।স...
06/08/2026

১ ঘণ্টা ২০ মিনিটের ইমিগ্রেশন! ✈️

একজন ১৫ বছরের ছেলে। জীবনে প্রথমবার একা বিদেশ ভ্রমণ। গন্তব্য ঢাকা (DAC) → ব্যাংকক (BKK)।
সবচেয়ে কঠিন অংশটা ছিল ইমিগ্রেশন।

ডেস্ক–০১
অফিসার: “তুমি একা যাচ্ছ?”
— “জ্বি।”
অফিসার: “কোথায় যাচ্ছ?”
— “ব্যাংকক।”
অফিসার: “কেন যাচ্ছ?”
— “বাবা-মায়ের কাছে।”
কিছুক্ষণ কথা বলে তিনি বললেন,
“ভিসা চেক ডেস্ক থেকে ভেরিফাই করে নিয়ে আসো।”
ভিসা চেক ডেস্কের দিকে যেতেই একজন অফিসার এসে বললেন,
“চলো, আমার সাথে।”
তিনি সরাসরি নিয়ে গেলেন স্যারের রুমে।
স্যার প্রথমেই বাবার পাসপোর্টের কপি চাইলেন।
— “তোমার বাবা কোথায়?”
— “ব্যাংককে।”
এরপর মায়ের পাসপোর্টের কপিও নিলেন।
দুটো পাসপোর্টের কপি কম্পিউটারে যাচাই করে কয়েক মুহূর্ত নীরবে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা তুলে বললেন,
“অদ্ভুত! তোমার মা-বাবাকে তো বাংলাদেশেই দেখাচ্ছে!” 😳
এরপর বললেন,
“তোমার বাবাকে ফোন দাও। Google Live Location পাঠাতে বলো।”
লোকেশন পাঠানো হলো।
এরপর বাবা-মায়ের পাসপোর্টের বাংলাদেশের ডিপার্চার সিল এবং থাইল্যান্ডের অ্যারাইভাল সিলের ছবিও চাওয়া হলো। সবকিছু মিলিয়ে দেখার পর অবশেষে বোর্ডিং পাসে বড় করে OK লিখে আবার ইমিগ্রেশন লাইনে যেতে বলা হলো।

ডেস্ক–০২
ভাবলো, এবার বুঝি সব শেষ… কিন্তু না।
আবার একই প্রশ্ন।
— “কোথায় যাবে?”
— “কেন যাবে?”
— “বাবার পাসপোর্টের কপি দাও।”
— “মায়ের পাসপোর্টের কপি দাও।”
সব দেখে অফিসার এবার বললেন,
“তোমার বাবা-মাকে তো বেইজিংয়ে দেখাচ্ছে। তারা কি সেখান থেকে ব্যাংকক যাবে?”
আবরার একদম শান্তভাবে উত্তর দিল,
“আঙ্কেল, বেইজিংয়ে আমিও বাবা-মায়ের সঙ্গে ছিলাম। আমরা এপ্রিলে একসাথেই বাংলাদেশে ফিরেছি। একটু আগেই সিনিয়র অফিসার ওই রুমে বলল, সিস্টেমে বাবা-মাকে বাংলাদেশে দেখাচ্ছে। তারপর বাবার-মায়ের ডিপার্চার সিল, থাইল্যান্ডের অ্যারাইভাল সিল আর Google Live Location দেখে বোর্ডিং পাসে OK লিখে দিয়েছেন।”
অফিসার বললেন,
“চলো, আবার স্যারের কাছে যাই।”

আসল রহস্য তখন বের হলো…
বড় স্যারের রুমে গিয়ে দেখা গেল,
ইমিগ্রেশনের একটি কম্পিউটারে দেখাচ্ছে আবরারের বাবা-মা বাংলাদেশেই আছেন, অর্থাৎ কোথাও যাননি।
অন্যদিকে আরেকটি কম্পিউটারে দেখাচ্ছে তারা বেইজিং গেছেন, কিন্তু এখনো দেশে ফেরেননি।
একই ডাটাবেজ, কিন্তু দুই কম্পিউটারে দুই রকম তথ্য!
স্যার কিছুটা বিরক্ত হয়ে বললেন,
“একেকটা কম্পিউটার একেক রকম তথ্য দেখাচ্ছে! বুঝতে পারছি না কী হচ্ছে।”
কিছুক্ষণ যাচাই-বাছাই করে তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন।
বোর্ডিং পাসে বড় করে একটি রেফারেন্স নম্বর লিখলেন, অফিসারকে পাসপোর্টে সিল দিতে বললেন এবং নিজের মোবাইল নম্বর দিয়ে বললেন,
“ব্যাংককে পৌঁছানোর পর তোমার বাবাকে বলবে যেন আমাকে একবার ফোন করে জানায়।”

আলহামদুলিল্লাহ, আবরার নিরাপদে ব্যাংককে পৌঁছেছে।
পৌঁছানোর পর বড় স্যারকে ফোন করে জানানো হয়েছে।
তখন হয়তো বারবার প্রশ্ন, এক রুম থেকে আরেক রুমে যাওয়া—সবকিছু বিরক্তিকর মনে হচ্ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, একজন ১৫ বছরের ছেলে প্রথমবার একা বিদেশে যাচ্ছে—তাই তারা কোনো ঝুঁকি নিতে চাননি।
তারা নিয়ম মেনেছেন, দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে শিশুটি সত্যিই তার বাবা-মায়ের কাছেই যাচ্ছে।
সেই দায়িত্বশীল ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতি আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা। ❤️
আর আবরারের জন্য… জীবনের প্রথম Solo International Travel-ই হয়ে থাকল এমন একটি অভিজ্ঞতা, যা সে সারাজীবন মনে রাখবে। ✈️🌍

সত্যিকারের সৌন্দর্য কোনো সস্তা মেকআপের মোড়কে নয়, বরং স্নিগ্ধতার মাঝেই সবচেয়ে শক্তিশালী হয়ে ফুটে ওঠে! জুলাই কনসার্টে নিজে...
06/08/2026

সত্যিকারের সৌন্দর্য কোনো সস্তা মেকআপের মোড়কে নয়, বরং স্নিগ্ধতার মাঝেই সবচেয়ে শক্তিশালী হয়ে ফুটে ওঠে! জুলাই কনসার্টে নিজের স্ত্রীকে সাথে নিয়ে উপস্থিত হয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গোটা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, জীবনের এই দৌড়ে আসিফ ভাই-ই চূড়ান্তভাবে জিতেছেন।
সমাজের কিছু মেয়ে যখন নির্লজ্জের মতো রংঢং করে আর সস্তা প্রসাধনী মেখে গেঁয়ো ভূতের মতো সেজে ঘুরে বেড়ায়, সেখানে তাঁর স্ত্রী যেন এক বিশুদ্ধতার চূড়ান্ত প্রতীক।

অন্য কোনো নারী হলে হয়তো এমন সুযোগ পেয়ে বেহায়ার মতো লোকদেখানো অহংকারে মেতে উঠত, কিন্তু আপুকে মাশাআল্লাহ একদম সাদামাটা সাজেই সবচেয়ে সুন্দর মানিয়েছে। এই ছিমছাম উপস্থিতিতেই তিনি প্রমাণ করেছেন যে, উগ্র কৃত্রিমতার চেয়ে সাধারণ সৌন্দর্য কতটা প্রভাবশালী ও হৃদয়স্পর্শী হতে পারে।

যুগে যুগে এমন রুচিশীল মানুষেরাই সমাজের তথাকথিত মূর্খ আর চাটুকারী মানসিকতার গালে চপেটাঘাত করে আসল আভিজাত্য চিনিয়ে দেয়।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman বাংলা করে দিলাম সবার জন্য। এত ভাল্লাগছে। আসলে আপনি ভালো কিছু করলে (সাদা কে স...
06/08/2026

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman

বাংলা করে দিলাম সবার জন্য।
এত ভাল্লাগছে। আসলে আপনি ভালো কিছু করলে (সাদা কে সাদা আর কালো কে কালো বললে) ভালোই লাগে। আমি বা আমরা ভালোই বলবো ❤️

পররাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা

স্মারক নং: ১৯.০০.০০০০.৬২৫.০৩.০০২.২৬/২৩৭

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ০৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ গভীর ক্ষোভ প্রকাশ করছে যে, পলাতক ও দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।

বাংলাদেশ সরকার দুঃখ প্রকাশ করছে যে, এ ধরনের অনুষ্ঠানের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই জনসম্মুখের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়েছে।

বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, তখন ভারতের মাটিতে শেখ হাসিনার এই গণমাধ্যমে অংশগ্রহণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান। জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সত্য, যার মধ্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী শাসনামলে নিরীহ বেসামরিক মানুষ, এমনকি শিশুদের নৃশংস হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত, তা অস্বীকার করা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর অপরাধী সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতেও এ ধরনের জঘন্য অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনও তা প্রত্যাখ্যান করে চলেছে।

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ যে, দেশ আর কখনও ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনও কোনো পরাধীন বা অন্যের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা এবং তাঁর অপরাধী চক্রের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান হবে না।

বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু দুঃখজনকভাবে, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। বরং তাঁকে যেকোনো অজুহাতে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত করেছে এবং বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য ক্ষতিকর।

মুগ্ধ'র আইডিটা কখনো ঘুরে দেখেছেন?প্রোফাইল পিকচারে চোখ পিটপিট করা হাস্যেজ্জ্বল চেহারার একটা ছবি। কভার ফটোতে ট্যুরে গিয়ে ব...
06/08/2026

মুগ্ধ'র আইডিটা কখনো ঘুরে দেখেছেন?

প্রোফাইল পিকচারে চোখ পিটপিট করা হাস্যেজ্জ্বল চেহারার একটা ছবি। কভার ফটোতে ট্যুরে গিয়ে বাইকের সাথে তোলা ছবি।
ছেলেটা ট্যুর পাগল ছিল। ট্যুরে গিয়েই তুলেছিল হাসিমাখা ছবিগুলো। মৃত্যুর আগে সে লিখেছিল- এখন আমি আপনিই মিডিয়া, দেশে আর কোন মিডিয়া নাই সব বেইচ্চা দিছে।
আবু সাঈদের আইডিটা খেয়াল করেছেন?

কপালে পতাকা বাঁধা, হাতেও বাংলাদেশের বিশাল পতাকা নিয়ে বীরের বেশে ঠায় দাঁড়িয়ে আছে। কভার ফটোতেও হাস্যেজ্জ্বল ছবি।
মৃত্যুর আগে সে লিখেছিল- আমি শহীদ হলে আমার লা*শটা রাজপথেই ফেলে রাখবেন।
ওয়াসিমের প্রোফাইলটা খেয়াল করলে দেখবেন সাদা শার্ট পড়ে একজন সুদর্শন তাগড়া যুবক দাঁড়ানো, কভার ফটোতে ঝর্ণার পানিতে হাসি হাসি মুখ করে বসে আছে।
মৃত্যুর আগে সে সবাইকে একত্রিত করতে লিখেছিল- চলে আসুন ষোলশহর।

শহীদ শান্তর আইডিটা লক্ষ্য করলে দেখবেন হাসিখুশি বাচ্চা একটা ছেলে, কাঁধে এখনো স্কুল ব্যাগ। সে বের হয়েছিল টিউশন করানোর জন্যে। তারপর ফিরেছে লা*শ হয়ে।
মৃত্যুর আগে সে লিখেছিল- আমি আমার রবের কাছে ফিরব ডানামেলা পাখির মতো।

নাফিসা মারওয়ার আইডিটা খেয়াল করলে দেখবেন কি হাসি হাসি মুখ করে দাড়িয়ে আছে মেয়েটা। এইচএসসি এক্সামও দিয়েছিল। কিন্তু রেজাল্টের আগেই মেয়েটা শহীদ হয়েছে।
মৃত্যুর আগে কল করে সে বাবাকে বলেছিল- আব্বু আমার গায়ে গু*লি লেগেছে, আমি বোধহয় মারা যাব। আমার লা*শটা এসে নিয়ে যেও।
মাঝেমধ্যে জুলাই আন্দোলনের এই শহীদদের আইডিগুলো দেখবেন। কি স্নিগ্ধ ছিল ছেলেমেয়েগুলো। তাদের সরকারি চাকরির দরকার ছিল না, কোন চাহিদা ছিল না।

মুগ্ধ একাই ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার কামাতো। এই ছেলেমেয়ে গুলোর কোন স্বার্থ ছিল না, ক্ষমতার লোভ ছিল না। ছিল শুধু জেদ। ভাইয়ের র*ক্তের প্রতিশোধের জেদ।
তারা রাজপথে নেমেছিল শুধুমাত্র ভাইয়ের র*ক্তের বদলা নিতে।
বেঁচে থাকলে হয়তো এই ছেলেমেয়ে গুলোও আজকে হাসতো, ছবি তুলতো, ট্যুর যেতো। অথচ ওরা আজ অতীত।

এই ছেলেমেয়ে গুলোর র*ক্তের উপর ভর করেই আজকের নেতারা ক্ষমতায় এসেছে, বড় বড় স্লোগান দিতে পারছে।
মাঝেমধ্যে সময় পেলেই এই ছেলেমেয়ে গুলোর আইডিটা ভিজিট করবেন। তাদের নিষ্পাপ চেহারাগুলোর দিকে তাকাবেন। কতটা স্নিগ্ধতা নিয়ে ওরা তাকিয়ে আছে সেটা খেয়াল করবেন।
ক্ষমতা আর চেয়ারের লোভে পড়ে এই

ছেলে-মেয়েগুলোকে কেউ ভুলে যাইয়েন না.....

"জুলাই ছাড়া তাদের পরিচয় নাই!তাদের একটা মেম্বর হওয়ার যোগ্যতা ছিল না।"
05/08/2026

"জুলাই ছাড়া তাদের পরিচয় নাই!
তাদের একটা মেম্বর হওয়ার যোগ্যতা ছিল না।"

গ্রামীনফোনের এই মহতি উদ্দ্যগের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার, তবে আমারে কাছ জোর করে এমন অনুমতি আদায় করার মানে কি? আপ...
05/08/2026

গ্রামীনফোনের এই মহতি উদ্দ্যগের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার, তবে আমারে কাছ জোর করে এমন অনুমতি আদায় করার মানে কি? আপনি স্টার মার্ক দিলে ত সেইটা আমার অনিচ্ছা থাকা সত্বেও তা দিতে হচ্ছে!

Grameenphone দয়া করে ব্যাখ্যা দেবেন কি?

শুধু ভালো বেতন মানেই ভালো কর্মক্ষেত্র নয়।চাকরি পরিবর্তন আমাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু অনেক সম...
04/08/2026

শুধু ভালো বেতন মানেই ভালো কর্মক্ষেত্র নয়।

চাকরি পরিবর্তন আমাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু অনেক সময় আমরা শুধু Salary, Designation বা Brand Name দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। অথচ দীর্ঘমেয়াদে একজন পেশাজীবীর সফলতা অনেকটাই নির্ভর করে প্রতিষ্ঠানের Leadership, Culture এবং Growth Opportunity-এর উপর।

আমার পর্যবেক্ষণে, চাকরিতে যোগ দেওয়ার আগে অন্তত এই কয়েকটি বিষয় যাচাই করা উচিতঃ

🔴 অতিরিক্ত Employee Turnover
🔴 Management Transparency-এর অভাব
🔴 Overwork কিন্তু Recognition নেই
🔴 Growth ও Learning Opportunity সীমিত
🔴 Office Politics বেশি

একই সঙ্গে, একটি ভালো প্রতিষ্ঠানের কিছু ইতিবাচক লক্ষণও খুঁজে দেখুনঃ

✅ Clear KPI ও বাস্তবসম্মত Target
✅ সময়মতো Salary ও Benefits
✅ সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ Leadership
✅ শেখা ও Career Development-এর সুযোগ
✅ Stable Team ও Healthy Work Culture

কোনো কোম্পানিই নিখুঁত নয়। তবে এমন একটি কর্মপরিবেশ বেছে নেওয়া উচিত, যেখানে আপনি শিখতে পারবেন, অবদান রাখতে পারবেন এবং দীর্ঘমেয়াদে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবেন।

💬 আপনার অভিজ্ঞতায়, একটি ভালো কোম্পানি চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কী? মন্তব্যে জানাতে পারেন।

সঠিক সিদ্ধান্ত 🙏
23/07/2026

সঠিক সিদ্ধান্ত 🙏

আর কি কি যে বাকি আছে 🤣🤣🤣
23/07/2026

আর কি কি যে বাকি আছে 🤣🤣🤣

Address

Dhaka

Telephone

+8801670754747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Xplore & Xpose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category