25/07/2026
#গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে দায়মুক্তি বা আইনি সুরক্ষা দেওয়া হয়ে।
এর মূল কথা হলো রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কাজ করলে তার জন্য তিনি কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন।
#রাষ্ট্রপতির দায়মুক্তির মূল বিধানসমূহ জবাবদিহিতা থেকে অব্যাহতি:
রাষ্ট্রপতি তাঁর কার্যভার গ্রহণ বা পালনের সময় কোনো কাজের জন্য কোনো আদালতের নিকট জবাবদিহি করতে বাধ্য নন।
তবে তাঁর অভিশংসন বা অপসারণের বিধান এর আওতাভুক্ত নয়।
#ফৌজদারি মামলা নিষেধ: রাষ্ট্রপতির কার্যভারকালে তাঁর বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের বা চালু রাখা যাবে না।
#গ্রেপ্তার ও পরোয়ানা নিষিদ্ধ: রাষ্ট্রপতির গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে কোনো পরোয়ানা জারি করা যাবে না।