Kazol & Associates

Kazol & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazol & Associates, Lawyer & Law Firm, 25/1 Nahar Complex House Street, Dhaka Judge Court, Dhaka.

"আইনের জ্ঞান সবার জন্য ⚖️📚
বিভিন্ন আইন, অধিকার এবং আইনি পরামর্শ নিয়ে তথ্যসমৃদ্ধ পোস্ট। সচেতনতা বাড়াতে এবং সঠিক আইনি জ্ঞান পৌঁছে দিতে আমরা আছি আপনার পাশে।
& Associates "সবার জন্য আইনের জ্ঞান—সচেতন নাগরিক গড়তে আমাদের উদ্যোগ ⚖️📚"

আমাদের পেইজ মূলত তাদের জন্য, যারা আইন সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে চান। আমরা বিভিন্ন ধরনের আইন, নাগরিক অধিকার, ফৌজদারি ও দেওয়ানি আইন, পরিবার আইন, শ্রম আইনস

হ সব ধরনের আইনি তথ্য সহজ ভাষায় তুলে ধরি।

এখানে পাবেন আইনি পরামর্শমূলক পোস্ট, তথ্যসমৃদ্ধ আর্টিকেল, এবং আইন বিশেষজ্ঞদের পরামর্শ যা আপনার আইনি জ্ঞানকে সমৃদ্ধ করবে। আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে আইনের জ্ঞান ছড়িয়ে দেওয়া, যাতে সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং প্রয়োজনে সঠিক আইনি পদক্ষেপ নিতে পারে।

আমরা বিশ্বাস করি—আইনের সঠিক জ্ঞান থাকলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অন্যায় কমবে। তাই আমরা নিয়মিত নতুন আইন, সংশোধনী, এবং আইনি টিপস শেয়ার করি যাতে সবাই আপডেট থাকতে পারে।

চলুন, একসাথে গড়ে তুলি একটি সচেতন সমাজ যেখানে সবাই জানবে নিজের অধিকার এবং দায়িত্ব। 🏛️✨
Law Firm

৩০ শে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে মিলবে ৫% প্রণোদনা।
02/08/2026

৩০ শে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে মিলবে ৫% প্রণোদনা।

অবশেষে বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে। অনুগ্রহ করে সবাই এখন তাড়াহুড়ো করে ভুল আয়কর ...
22/07/2026

অবশেষে বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে।

অনুগ্রহ করে সবাই এখন তাড়াহুড়ো করে ভুল আয়কর রিটার্ন জমা দিবেন না। নতুন আইন অনুযায়ী সিস্টেম অনেক পরিবর্তন হয়েছে ফলে ধীরে সুস্থে আয়কর রিটার্ন ফাইল তৈরি করবেন।

মনে রাখবেন, ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে আপনি ৫% ইনসেনটিভ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর ছাড় পাবেন।

ঘরে বসে অনলাইন আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন:

📞 01511737978

#আয়কর #রিটার্ন #অনলাইনে #কর #ছাড় #কর #সিস্টেম

তালাকের বিষয় উচ্চ আদলতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত."চেয়ারম্যানকে নোটিশ না দিলেই তালাক অকার্যকর নয়"[Md. Serajul Islam vs. Mo...
18/07/2026

তালাকের বিষয় উচ্চ আদলতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত.

"চেয়ারম্যানকে নোটিশ না দিলেই তালাক অকার্যকর নয়"
[Md. Serajul Islam vs. Most. Helana Begum 48 DLR (HCD) 48, প্যারা-১৩]

48 DLR (HCD) 48 Para-13]


18/07/2026
12/07/2026

প্রিয় সম্মানিত করদাতা, করবর্ষ ২০২৬-২০২৭ সালে আপনার Online Tax eReturn জমা দেওয়ার জন্য নিচের প্রয়োজনীয় সকল Documents List-
১. মৌলিক তথ্য ও সাধারণ কাগজপত্র ১২-ডিজিটের ই-টিআইএন (e-TIN) সার্টিফিকেট: আপনার ট্যাক্স সার্কেল এবং জোনের তথ্য জানার জন্য।জাতীয় পরিচয়পত্র (NID): ফরমে আপনার নাম, জন্মতারিখ এবং পিতা/স্বামীর নাম হুবহু মেলাতে এটি প্রয়োজন।বায়োমেট্রিক রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর: লগইন করার সময় ওটিপি (OTP) পাওয়ার জন্য এটি আপনার নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।
২. আয়ের উৎস অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণপত্র:
আয়ের খাত -আপনার কাছে যে কাগজপত্র থাকতে হবে
★ চাকরিজীবী (Salaried)-
অফিস থেকে দেওয়া স্যালারি সার্টিফিকেট (Salary Certificate)। এতে মূল বেতন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং উৎস কর (TDS) কর্তনের বিস্তারিত বিবরণ থাকে। (সময়কাল: ১লা জুলাই ২০২৫ হতে ৩০শে জুন ২০২৬)
★ ব্যাংক আমানত ও সঞ্চয়:
পুরো অর্থবছর (১ জুলাই ২০২৫ থেকে ৩০শে জুন ২০২৬) এর ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক থেকে সংগৃহীত সুদ/মুনাফার সার্টিফিকেট (যা ট্যাক্স কর্তনের প্রমাণ নির্দেশ করে)।
★ সঞ্চয়পত্র (Sanchayapatra):
সঞ্চয়পত্রের মূল কপি/লেজার বা মুনাফা প্রাপ্তির স্টেটমেন্ট (যেখানে মোট বিনিয়োগ ও অর্জিত সুদের পরিমাণ উল্লেখ থাকে)।
★ বাড়িভাড়া থেকে আয়-
★ ভাড়াটে চুক্তিপত্র (Rental Agreement):
প্রতি মাসের ভাড়া আদায়ের রসিদ বা ব্যাংক বুক রেকর্ড, পৌর করের রসিদ এবং গৃহনির্মাণ ঋণের সুদের বিবরণী (যদি থাকে)।
★ ব্যবসা / ফ্রিল্যান্সিং:
হালনাগাদ ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং লাভ-ক্ষতির হিসাব বিবরণী। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে Upwork, Fiverr বা Payoneer এর ইনভয়েস ও ব্যাংক রেমিটেন্স সার্টিফিকেট।
৩. কর রেয়াত বা বিনিয়োগের কাগজপত্র (Tax Rebate):
আপনার করের পরিমাণ কমাতে বা রেয়াত (ছাড়) দাবি করতে নিচের কাগজগুলো সাথে রাখুন:
★জীবন বীমা (Life Insurance): পুরো বছরে পরিশোধিত প্রিমিয়ামের রসিদ।
★ডিপিএস (DPS) : ডিপিএস-এর মাসিক জমার বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট।
★শেয়ার বাজারে বিনিয়োগ: আপনার বিও (BO) অ্যাকাউন্টের সার্টিফিকেট এবং পোর্টফোলিও স্টেটমেন্ট (Portfolio Statement)।
★অনুদানের রসিদ: এনবিআর অনুমোদিত কোনো দাতব্য সংস্থা, হাসপাতাল বা সরকারি ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার রসিদ।
৪. সম্পদ ও দায়ের বিবরণী (IT-10B / Wealth Statement): যদি আপনার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার বেশি হয়, অথবা আপনার নামে গাড়ি বা ফ্ল্যাট/বাড়ি থাকে, তবে এই তথ্যগুলো লাগবে:জমির দলিল ও মিউটেশন: জমি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দলিল, দাগ এবং খতিয়ান নম্বর।গাড়ির কাগজপত্র: বিআরটিএ (BRTA) রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ফিটনেস নবায়নের সময় পরিশোধিত অগ্রিম আয়করের (AIT) রসিদ।
৫. ঋণের বিবরণী (Loan Statement): কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন নেওয়া থাকলে তার লেটেস্ট স্টেটমেন্ট।
বি: দ্র: সকল দলিলাদি লাগবে ( ১লা জুলাই ২০২৫ হতে ৩০শে জুন ২০২৬)

09/07/2026

সম্মানিত করদাতা,

করবর্ষ ২০২৬–২০২৭-এর আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি শুরু হয়েছে।

আমাদের ল’ ফার্ম কর্তৃক (ব্যক্তি/কোম্পানী) সকল প্রকার (পূর্ববর্তী ও বর্তমান) করবর্ষের আয়কর ফাইল, রিটার্ন প্রস্তুত, ট্যাক্স পরিকল্পনা (Tax Planning), IT10BB, সম্পদ ও দায় বিবরণীসহ সকল আয়কর-সংক্রান্ত সেবা পেশাদারিত্বের সঙ্গে প্রদান করা হয়।

সময়মতো সঠিকভাবে আপনার ট্যাক্স ফাইল প্রস্তুত করতে ও আইনী জটিলতা (জরিমান/শাস্তি) এড়াতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে হেবার ঘোষণা বা দানের ঘোষণা দলিল করা হয় তবে দানকর প...
01/07/2026

যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে হেবার ঘোষণা বা দানের ঘোষণা দলিল করা হয় তবে দানকর প্রযোজ্য হবে না।

যদি দাদা বা নানা নাতি-নাতিদেরকে হেবার ঘোষণা বা দানের ঘোষণা দলিল করে দেন তাহলে দানকর প্রযোজ্য হবে!

এছাড়া সাধারণ দানপত্র দলিলে দানকর প্রযোজ্য হবে।

© Rabiul Islam, Sub-Register

19/06/2026

কমলাপুর রেল স্টেশনে ১৮-১৯ বছরের দুই তরুণ, সুজন ও রাকিব ধরা পড়ে একটি বাজারের থলিতে থাকা এক শিশুর রক্তাক্ত মাথাসহ। পুলিশের অকথ্য নির্যাতন ও প্রলোভনের মুখে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য হয় যে, তারা চাঁদা আদায়ের জন্য শিশুটিকে খুন করেছে এবং ধড়টি গাজীপুরের শালবনে পুঁতে রেখেছে। তাদের তথ্যের ভিত্তিতে শালবন থেকে একটি কঙ্কাল উদ্ধারও করা হয়।

অতঃপর শুরু হয় বিচার ব্যবস্থার এক অন্ধকার অধ্যায়। এই সাজানো মামলায় ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত সুজন ও রাকিবকে মৃত্যুদণ্ড প্রদান করে। আসামীদের নিজস্ব উকিল না থাকায় স্টেট ডিফেন্স লয়ার মামলাটি পরিচালনা করেন, যার চরম গাফিলতি ও উদাসীনতার কারণে আসামীদের প্রতি হওয়া নির্যাতনের কথা আদালতের দৃষ্টিগোচর হয়নি। জেলখানায় বিচারের অপেক্ষায় ১০ বছর এবং ফাঁসির আদেশে ডেথ সেলে আরও ১০ বছর—মোট ২০টি বছর বিনা অপরাধে পার করে দেয় এই দুই নিরীহ তরুণ।

অবশেষে ত্রাতা হয়ে আসেন হাইকোর্টের ডেথ রেফারেন্স বেঞ্চের এক সিনিয়র বিচারপতি। নিজের ৪১ বছরের কর্মজীবন থেকে অবসরে যাওয়ার মাত্র চারদিন আগে তিনি এই মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের মামলার নথিটি পর্যালোচনার জন্য বাড়িতে নিয়ে যান। রাত জেগে প্রতিটি পাতা খুঁটিয়ে পড়ার পর তিনি ভয়ংকর কিছু অসামঞ্জস্য খুঁজে পান। প্রথম পোস্টমর্টেম রিপোর্টে বলা ছিল বিচ্ছিন্ন মাথাটি ৮ বছরের এক সদ্য মৃত ছেলে শিশুর, অথচ শালবন থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি ছিল ১৪-১৫ বছরের এক অজ্ঞাত ব্যক্তির, যার লিঙ্গও শনাক্ত করা সম্ভব ছিল না!

মামলার নথিতে থাকা একটি পুরনো খবরের কাগজের ক্লিপ থেকে বিচারপতি জানতে পারেন, ঘটনার দিন কমলাপুরে ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ে এক বালকের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।অর্থাৎ, সুজন ও রাকিব কোনো খুন করেনি! শুধুমাত্র পুলিশ নিজেদের পদোন্নতি এবং কোটা পূরণের লোভে এই সাজানো মামলা ও ভুয়া চার্জশিট তৈরি করেছিল। এই মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনই ছিল পুলিশের লোক, কিন্তু ৮ বছর পর শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা ছাড়া আর কেউই সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়নি।

বিচারপতি দ্রুত একজন 'অ্যামিকাস কিউরি' (আদালতের বন্ধু) হিসেবে অ্যাডভোকেট মিস্টার মনিরুজ্জামানকে নিয়োগ দেন। তিনি আদালতে ২০ বছর আগের ১০টি শীর্ষস্থানীয় পত্রিকার শিরোনাম উপস্থাপন করে কমলাপুরের সেই ট্রেন দুর্ঘটনার সত্যতা প্রমাণ করেন। অবশেষে নিজের বিদায়ী কর্মদিবসে সিনিয়র বিচারপতি সুজন ও রাকিবকে বেকসুর খালাস প্রদান করেন এবং মিথ্যা সাক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলও জানান যে তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবেন না।

গল্পের শেষটা কান্নার, তবে আশারও। ৪০ বছর বয়সে যেদিন এই দুজন জেল থেকে মুক্তি পায়, তাদের স্বাগত জানাতে কোনো পরিবার জেলগেটে ছিল না। কিন্তু সেই অ্যামিকাস কিউরি মিস্টার মনিরুজ্জামান নিজে জেল গেটে উপস্থিত হন। তাঁকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে ওঠে সুজন আর রাকিব, যাদের যৌবনের সেরা ২০টি বছর কেড়ে নেওয়া হয়েছে কেবল কিছু মানুষের লোভের কারণে। মিস্টার মনিরুজ্জামান তাদের নিজ বাড়িতে নিয়ে যান এবং দুটি সেলাই মেশিন কিনে দেন। আজ তারা সেই অন্ধকার অতীত ভুলে দর্জির কাজ করে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে।

( সাবেক বিচারপতি Krishna Debnath ম্যাডামের প্রমাণিত - অপ্রমাণিত অনুষ্ঠান থেকে নেয়া)

আইনের মজাটাই এখানে। চাইলেই আপনি সত্যিটা উৎঘাটন করতে পারবেন।

18/06/2026

জুয়া খেলার দন্ড।

Address

25/1 Nahar Complex House Street, Dhaka Judge Court
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 03:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801711015837

Alerts

Be the first to know and let us send you an email when Kazol & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazol & Associates:

Shortcuts

Share