Income Tax BD

Income Tax BD Largest Taxation Network in Bangladesh. INCOME TAX BD has been the best Income Tax Consultancy service provider in Bangladesh.

আয়কর, ভ্যাট এবং একাউন্টিং এর সমন্বিত প্রয়াস।

“Income Tax BD” an Income Tax Consultancy service provider in Bangladesh Since 2011. It has one of the largest Income Tax Consultant networks to provide Income Tax Consultancy Services over the country. More than 200 Income Tax Consultants are directly connected with this network. “Income Tax BD” has the country’s first income tax-related web-based ret

urn preparation system & mobile application for Income Tax Return filing (www.incometaxbd.com) and the online service is now free of cost. In our network there’re many lawyers are specialized in Income Tax Consultancy. Moreover, our lawyers have practical and legal knowledge that prepared us for any challenges that others may fail to acknowledge. Vision & Mission:

To make the tax system simpler and more people-oriented with user-friendly technology. To make some contribution to GDP and increase Public revenue we believe to earn the public revenue, Authority needs to have some digitalized automated systems with experienced people. We try to increase the number of taxpayers in the country. Our Mission is to provide our clients with a broad range of complete, innovative & cost-effective solutions, ensure progress, prosperity, and protection of client’s interests by adding value to everything we do with world-class efficiency and a higher degree of integrity. Return Preparation on WEB: https://www.app.incometaxbd.com/web/taxpayer/login

03/09/2026

📘 e-Return করতে গিয়ে বারবার Confused হচ্ছেন?
কোন ঘরে কী তথ্য দেবেন?
কোথায় ক্লিক করবেন?
Salary, Rent, Business, Bank Interest—কোন তথ্য কোথায় যাবে?
TDS ও AIT কীভাবে মিলাবেন?
Assets & Liabilities কীভাবে দেখাবেন?
Return Submit করার আগে কী কী যাচাই করবেন?
আর চিন্তা নয়!
আপনার হাতে থাকুক
ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬
সম্পাদনায়ঃ আমান উল্লাহ সরকার
একটি বই, যেখানে e-Return শেখানো হয়েছে শুধু তত্ত্ব দিয়ে নয়—বাস্তব কাজের মাধ্যমে।
📱 স্ক্রিনশট দেখে শিখুন
👉 কোথায় ক্লিক করবেন
👉 কোন অপশন নির্বাচন করবেন
👉 কোন ঘরে কী তথ্য লিখবেন
👉 তথ্যের Source Document কোথায় পাবেন
👉 হিসাব কীভাবে করবেন
👉 প্রয়োজনীয় তথ্য কীভাবে মিলিয়ে দেখবেন
👉 Return Submit করার আগে কীভাবে Final Review করবেন
📚 বইটিতে রয়েছে—
✔ e-Return Registration ও Login
✔ Forgot Password
✔ Salary/Employment Income
✔ Rent Income
✔ Car Rent
✔ Agriculture Income
✔ Business & Profession
✔ Capital Gain
✔ Financial Assets
✔ Tax Rebate
✔ Other Sources
✔ Tax Exempted Income
✔ Partner of Firm/AoP
✔ Carry Forward
✔ Refund & Adjustment
✔ Assets & Liabilities
✔ Expenditure/Lifestyle Information
✔ TDS & AIT
✔ Tax Payment
✔ Complete Return—বাস্তব উদাহরণসহ
🎯 কার জন্য এই বই?
নিজের Income Tax Return নিজে করতে চান?
Tax Professional হিসেবে কাজ করেন?
Accountant বা Accounts Professional?
Business Owner?
নতুন Tax Practitioner?
অথবা e-Return শিখতে আগ্রহী?
তাহলে এই বইটি আপনার জন্য।
🔍 বইটির সবচেয়ে বড় সুবিধা
এটি শুধু “কোথায় ক্লিক করবেন”—তার বই নয়।
এখানে গুরুত্ব দেওয়া হয়েছে—
তথ্য কোথা থেকে আসবে
→ কীভাবে হিসাব হবে
→ e-Return-এ কোথায় যাবে
→ কোন নথির সঙ্গে মিলবে
→ কীভাবে Reconciliation করবেন
→ Submit করার আগে কীভাবে Review করবেন।
অর্থাৎ,
Concept → Document → Calculation → e-Return Entry → Reconciliation → Review → Submission
একটি সম্পূর্ণ কাজের ধারাবাহিকতা।
📖 ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬
আপনার e-Return-এর কাজকে সহজ, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করার জন্য একটি ব্যবহারিক গাইড।
📌 নিজের জন্য একটি কপি সংগ্রহ করুন।
📌 আপনার অফিসের Tax/Accounts টিমের জন্য সংগ্রহ করুন।
📌 একজন Tax Professional হিসেবে আপনার ডেস্ক রেফারেন্স হিসেবে রাখুন।
বইটি সংগ্রহ করতে এখনই Inbox করুন।
ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬
সম্পাদনায়ঃ আমান উল্লাহ সরকার
#ভিজ্যুয়ালইরিটার্নম্যানুয়াল

📘 e-Return করতে গিয়ে বারবার Confused হচ্ছেন?কোন ঘরে কী তথ্য দেবেন?কোথায় ক্লিক করবেন?Salary, Rent, Business, Bank Interes...
03/09/2026

📘 e-Return করতে গিয়ে বারবার Confused হচ্ছেন?

কোন ঘরে কী তথ্য দেবেন?
কোথায় ক্লিক করবেন?
Salary, Rent, Business, Bank Interest—কোন তথ্য কোথায় যাবে?
TDS ও AIT কীভাবে মিলাবেন?
Assets & Liabilities কীভাবে দেখাবেন?
Return Submit করার আগে কী কী যাচাই করবেন?

আর চিন্তা নয়!

আপনার হাতে থাকুক
ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬

সম্পাদনায়ঃ আমান উল্লাহ সরকার

একটি বই, যেখানে e-Return শেখানো হয়েছে শুধু তত্ত্ব দিয়ে নয়—বাস্তব কাজের মাধ্যমে।

📱 স্ক্রিনশট দেখে শিখুন
👉 কোথায় ক্লিক করবেন
👉 কোন অপশন নির্বাচন করবেন
👉 কোন ঘরে কী তথ্য লিখবেন
👉 তথ্যের Source Document কোথায় পাবেন
👉 হিসাব কীভাবে করবেন
👉 প্রয়োজনীয় তথ্য কীভাবে মিলিয়ে দেখবেন
👉 Return Submit করার আগে কীভাবে Final Review করবেন

📚 বইটিতে রয়েছে—

✔ e-Return Registration ও Login
✔ Forgot Password
✔ Salary/Employment Income
✔ Rent Income
✔ Car Rent
✔ Agriculture Income
✔ Business & Profession
✔ Capital Gain
✔ Financial Assets
✔ Tax Rebate
✔ Other Sources
✔ Tax Exempted Income
✔ Partner of Firm/AoP
✔ Carry Forward
✔ Refund & Adjustment
✔ Assets & Liabilities
✔ Expenditure/Lifestyle Information
✔ TDS & AIT
✔ Tax Payment
✔ Complete Return—বাস্তব উদাহরণসহ

🎯 কার জন্য এই বই?

নিজের Income Tax Return নিজে করতে চান?

Tax Professional হিসেবে কাজ করেন?

Accountant বা Accounts Professional?

Business Owner?

নতুন Tax Practitioner?

অথবা e-Return শিখতে আগ্রহী?

তাহলে এই বইটি আপনার জন্য।

🔍 বইটির সবচেয়ে বড় সুবিধা

এটি শুধু “কোথায় ক্লিক করবেন”—তার বই নয়।

এখানে গুরুত্ব দেওয়া হয়েছে—

তথ্য কোথা থেকে আসবে
→ কীভাবে হিসাব হবে
→ e-Return-এ কোথায় যাবে
→ কোন নথির সঙ্গে মিলবে
→ কীভাবে Reconciliation করবেন
→ Submit করার আগে কীভাবে Review করবেন।

অর্থাৎ,

Concept → Document → Calculation → e-Return Entry → Reconciliation → Review → Submission

একটি সম্পূর্ণ কাজের ধারাবাহিকতা।

📖 ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬

আপনার e-Return-এর কাজকে সহজ, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করার জন্য একটি ব্যবহারিক গাইড।

📌 নিজের জন্য একটি কপি সংগ্রহ করুন।
📌 আপনার অফিসের Tax/Accounts টিমের জন্য সংগ্রহ করুন।
📌 একজন Tax Professional হিসেবে আপনার ডেস্ক রেফারেন্স হিসেবে রাখুন।

বইটি সংগ্রহ করতে এখনই Inbox করুন।

ভিজ্যুয়াল ই-রিটার্ন ম্যানুয়াল – ২০২৬
সম্পাদনায়ঃ আমান উল্লাহ সরকার

#ভিজ্যুয়ালইরিটার্নম্যানুয়াল

প্রশ্নঃ  একজন নারী করদাতা, কিন্তু  ই-রিটার্ন  সিস্টেমে পুরুষ (Male) হিসেবে কর পরিগণনা করা হচ্ছে। এর কারণ কী এবং এটি সংশো...
03/09/2026

প্রশ্নঃ একজন নারী করদাতা, কিন্তু ই-রিটার্ন সিস্টেমে পুরুষ (Male) হিসেবে কর পরিগণনা করা হচ্ছে। এর কারণ কী এবং এটি সংশোধনের জন্য করণীয় কী?

উত্তর: সিস্টেমে করদাতার জেন্ডার (Gender) ভুল প্রদর্শিত হওয়া এবং করের হার পুরুষ করদাতার স্ল্যাব অনুযায়ী পরিগণিত হওয়ার কারণ ও সংশোধনের সহজ সমাধান নিচে দেওয়া হলো:

সমস্যার কারণ: টিআইএন (TIN) রেজিস্ট্রেশন করার সময় অসাবধানতাবশত লিঙ্গ বা Gender অপশনে 'Male' সিলেক্ট করা হয়েছিল। এই কারণে ই-রিটার্ন সিস্টেম পুরুষ করদাতা হিসেবে বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে কর হিসাব করছে।

সমাধানের জন্য করণীয়:
TIN সিস্টেমে লিঙ্গ সংশোধন: প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-টিআইএন (e-TIN) ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে একাউন্টে লগইন করে 'Edit/Correct/Update' অপশনে যান এবং Gender সংশোধন করে সঠিকটি সিলেক্ট করে সাবমিট করুন।

e-Return সিস্টেমে তথ্য সিঙ্ক (Sync): টিআইএন সংশোধন সম্পন্ন হওয়ার পর আপনার e-Return সিস্টেমে লগইন করুন।
এরপর Profile সেকশনে গিয়ে 'Sync with TIN' বাটনে ক্লিক করুন। এর ফলে টিআইএন-এর সংশোধিত তথ্যটি ই-রিটার্ন প্রোফাইলে আপডেট হয়ে যাবে এবং করের হিসাব স্বয়ংক্রিয়ভাবে নারী করদাতার নিয়ম অনুযায়ী সংশোধিত হবে।

জরুরি সহায়তা: এই সংশোধন প্রক্রিয়া চলাকালীন কোনো জটিলতার সম্মুখীন হলে তাৎক্ষণিক সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের হেল্পলাইন বা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন।

সুমন সরকার , আই টি পি
ট্যাক্স কনসালট্যান্ট, ইনকাম ট্যাক্স বিডি

01875772759

প্রশ্নঃ যৌথ সঞ্চয়পত্রের (Joint Sanchaypatra) মুনাফা এবং উৎসে করের (TDS) তথ্য কীভাবে প্রদর্শন ও দাবি করতে হবে?উত্তর: যৌথ...
03/09/2026

প্রশ্নঃ যৌথ সঞ্চয়পত্রের (Joint Sanchaypatra) মুনাফা এবং উৎসে করের (TDS) তথ্য কীভাবে প্রদর্শন ও দাবি করতে হবে?

উত্তর: যৌথ সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার আয়ের নিজস্ব অংশ এবং উৎসে করের তথ্য সঠিকভাবে প্রদর্শন ও দাবি করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন:

ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট: প্রথমে e-Return পোর্টালে লগইন করে Tax & Payment সেকশনে যান । এরপর Total Amount Payable অপশনটির ঠিক নিচে থাকা 'Update Tax Payment Status' বাটনে ক্লিক করুন। এটি আপনাকে সরাসরি e-Return Ledger-এর হোম পেজে নিয়ে যাবে । উৎস কর দাবি ও ডাটা সিঙ্ক: লেজারের হোম পেজে থাকা 'Claim source tax' অপশন থেকে Sanchaypatra সিলেক্ট করে 'Sync from Income' বাটনে ক্লিক করুন ।

তথ্য যাচাই: এর ফলে পরবর্তী স্ক্রিনে আপনার Income পেজের Financial asset > Sanchaypatra-এ পূর্বে পূরণকৃত সঞ্চয়পত্র আয়ের যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে ।

ব্যক্তিগত করের অংশ ইনপুট: স্ক্রিনে প্রদর্শিত 'TDS available' ঘরের পাশে থাকা 'TDS claim (in case of joint holder your portion only)' ইনপুট ফিল্ডে যৌথ সঞ্চয়পত্রের মোট উৎসে করের মধ্য থেকে শুধুমাত্র আপনার অংশের জন্য প্রযোজ্য করের অংকটি টাইপ করে পূরণ করুন।

আবরার আজওয়াদ, আই টি পি
কন্সাল্টেন্ট, ইনকাম ট্যাক্স বিডি
01674731574

ব্লকচেইন ও কর ব্যবস্থার ভবিষ্যৎ: বাংলাদেশের রাজস্ব প্রশাসন কতটা প্রস্তুত?একজন ব্যবসায়ী আজ একটি পণ্য বিক্রি করলেন। বিক্র...
02/09/2026

ব্লকচেইন ও কর ব্যবস্থার ভবিষ্যৎ: বাংলাদেশের রাজস্ব প্রশাসন কতটা প্রস্তুত?

একজন ব্যবসায়ী আজ একটি পণ্য বিক্রি করলেন। বিক্রয়ের তথ্য তৈরি হলো, ভ্যাট হিসাব হলো, টাকা ব্যাংকে জমা হলো, হিসাবের খাতায় এন্ট্রি হলো এবং বছর শেষে সেই তথ্যের ভিত্তিতে আয়কর রিটার্ন দাখিল হলো।

প্রশ্ন হলো—এই প্রতিটি তথ্য কি সত্যিই একই, নির্ভরযোগ্য এবং যাচাইযোগ্য?

বাস্তবতা হলো, প্রায়ই নয়। বিক্রয় রেজিস্টার এক সংখ্যা বলে, ভ্যাট চালান আরেক সংখ্যা, ব্যাংক স্টেটমেন্ট তৃতীয় একটি সংখ্যা। যেখানেই এই তথ্যের মধ্যে অমিল দেখা দেয়, সেখান থেকেই শুরু হয় রিকনসিলিয়েশন, নোটিশ, অডিট এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া—যা করদাতা ও কর প্রশাসন উভয়ের জন্যই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

কিন্তু এমন একটি ব্যবস্থা যদি তৈরি করা যায়, যেখানে একটি লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নির্ভরযোগ্য ডিজিটাল রেকর্ড তৈরি হবে, এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অনুমোদিতভাবে সেই তথ্য সরাসরি যাচাই করতে পারবে—তাহলে কেমন হবে? এখানেই সামনে আসে ব্লকচেইন।

ব্লকচেইন শুধু ক্রিপ্টোকারেন্সি নয়

ব্লকচেইনকে আমরা সাধারণত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত করে দেখি। কিন্তু এর প্রকৃত সম্ভাবনা অনেক বড়। এটি মূলত একটি Distributed Ledger Technology (DLT), যার মাধ্যমে একটি অনুমোদিত নেটওয়ার্কে লেনদেনের রেকর্ড নির্ভরযোগ্যভাবে সংরক্ষণ ও যাচাই করা যায়। একবার একটি তথ্য ব্লকচেইনে যুক্ত হলে, নেটওয়ার্কের সম্মতি ছাড়া তা পরিবর্তন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক এই বৈশিষ্ট্যের কারণেই কর, ভ্যাট, অডিট এবং রাজস্ব ব্যবস্থাপনায় এর সম্ভাব্য প্রয়োগ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ক্রমশ বাড়ছে।

বাংলাদেশের জন্যও এই আলোচনা অপ্রাসঙ্গিক নয়। ২০১৯ সালের ডিসেম্বরে আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) যৌথভাবে প্রণয়ন করে National Blockchain Strategy: Bangladesh, যার লক্ষ্য ছিল সরকারি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যয় হ্রাস, দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি "ব্লকচেইন-সক্ষম রাষ্ট্র" হিসেবে গড়ে তোলার ভিশন তুলে ধরা হয়েছে, এবং অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত হয়েছে সুশাসন, ব্যাংকিং ও আর্থিক খাত, কৃষি, স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা এবং ভূমি প্রশাসন। রাজস্ব খাত এখনো এই অগ্রাধিকার তালিকার কেন্দ্রে নেই—কিন্তু সেটিই এই আলোচনার মূল বার্তা: আগামী দিনের রাজস্ব ব্যবস্থা শুধু আইন ও প্রশাসনের ওপর নয়, প্রযুক্তি ও ডেটার ওপরও দাঁড়িয়ে থাকবে।

ভ্যাটের ভবিষ্যৎ: চালান থেকে ট্রানজেকশন ট্রেসিং

ভ্যাট ব্যবস্থার মূল ভিত্তি হলো লেনদেনের সঠিক হিসাব। একটি পণ্য উৎপাদনকারী থেকে পরিবেশক, পরিবেশক থেকে পাইকার, পাইকার থেকে খুচরা বিক্রেতা এবং শেষ পর্যন্ত ভোক্তার কাছে যায়। প্রতিটি পর্যায়ে যদি বিক্রয়, ক্রয় ও ভ্যাটের তথ্য আলাদা আলাদাভাবে তৈরি হয়, তাহলে কোথাও তথ্য গোপন বা পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশে এই সমস্যা মোকাবিলায় ইতিমধ্যে ডিজিটাইজেশনের পথে হাঁটা শুরু হয়েছে। ২০২৬ সালে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) e-VAT সিস্টেমে পুরনো কাগুজে ভ্যাট রিটার্ন আপলোডের জন্য একাধিকবার সময়সীমা বাড়িয়েছে, যা দেখায় যে কাগজভিত্তিক ও ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় এখনো একটি চলমান চ্যালেঞ্জ। এখানেই ব্লকচেইনের সম্ভাবনা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ব্লকচেইন-ভিত্তিক একটি permissioned VAT ecosystem তৈরি করা গেলে প্রতিটি অনুমোদিত ট্রানজ্যাকশনের একটি যাচাইযোগ্য ডিজিটাল ট্রেইল তৈরি করা সম্ভব হতে পারে। তখন একটি লেনদেনকে শুধু একটি ইনভয়েস হিসেবে দেখা হবে না; বরং তার সঙ্গে যুক্ত থাকবে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রানজ্যাকশন হিস্ট্রি। ফলে ভ্যাট প্রশাসনের ভবিষ্যৎ ধাপগুলো হতে পারে এরকম:

Invoice Verification → Transaction Tracking → Automated Reconciliation → Risk-based Audit

তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি: ব্লকচেইন নিজে কর ফাঁকি বন্ধ করার কোনো জাদুকরী সমাধান নয়। ভুল তথ্য যদি প্রথমেই সিস্টেমে প্রবেশ করে, ব্লকচেইন সেই ভুল তথ্যকে সত্যে পরিণত করবে না—বরং সেই ভুল তথ্যকেই অপরিবর্তনীয়ভাবে সংরক্ষণ করবে। অতএব প্রয়োজন হবে Trusted Data Input, Digital Identity, Validation এবং Blockchain—এই সবকিছুর সমন্বিত ব্যবস্থা।

Smart Contract: কর হিসাবের স্বয়ংক্রিয় ভবিষ্যৎ

ব্লকচেইনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো Smart Contract। সহজ ভাষায়, নির্ধারিত শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সক্ষম প্রোগ্রামেবল নিয়মকানুনকে স্মার্ট কন্ট্র্যাক্ট বলা যায়।

ভবিষ্যতে কোনো নির্দিষ্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সিস্টেম যদি স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে যে নির্ধারিত শর্ত পূরণ হয়েছে, তাহলে সংশ্লিষ্ট কর বা ভ্যাট গণনা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ ভবিষ্যতের ট্যাক্স টেকনোলজি হতে পারে একটি সমন্বিত ডিজিটাল প্রবাহ:

Transaction → Tax Calculation → Accounting Record → Compliance Record

এর অর্থ এই নয় যে মানুষের কাজ শেষ হয়ে যাবে। বরং মানুষের কাজের ধরন পরিবর্তিত হবে। রুটিন হিসাব ও তথ্য মিলানোর কাজ কমে গিয়ে ট্যাক্স পেশাজীবীর সময় ব্যয় হবে বিশ্লেষণ, পরিকল্পনা, ঝুঁকি নিরূপণ এবং পরামর্শমূলক কাজে।

ট্যাক্স অডিট কি তখনও আগের মতো থাকবে?

সম্ভবত না।

আজকের অডিটে অনেক সময় ইনভয়েস, লেজার, ব্যাংক স্টেটমেন্ট, স্টক রেকর্ড এবং সহায়ক দলিল সংগ্রহ করে তথ্য যাচাই করতে হয়। কিন্তু ভবিষ্যতের ব্লকচেইন-সক্ষম ইকোসিস্টেমে অডিটরের সামনে লেনদেনের একটি অধিক ট্রেসেবল ডিজিটাল রেকর্ড থাকতে পারে।

তখন অডিটরের প্রশ্ন হবে শুধু "কাগজপত্র কোথায়?" নয়; বরং "ট্রানজ্যাকশনের ডিজিটাল ট্রেইল কী বলছে?"

একজন অডিটরকে তখন বুঝতে হবে—

Data provenance বা তথ্যের উৎস কী?
Digital signature কীভাবে কাজ করে?
Transaction hash কী নির্দেশ করে?
On-chain এবং off-chain ডেটার পার্থক্য কী?
Smart contract কীভাবে tax-related event তৈরি করছে?
ব্লকচেইন রেকর্ডের সঙ্গে হিসাবের রেকর্ডের রিকনসিলিয়েশন হচ্ছে কি না?

ফলে ভবিষ্যতের ট্যাক্স অডিটর হতে পারেন একই সঙ্গে অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স বিশেষজ্ঞ, ডেটা অ্যানালিস্ট এবং টেকনোলজি প্রফেশনাল।

AI ও ব্লকচেইন: রাজস্ব প্রশাসনের শক্তিশালী সমন্বয়

ব্লকচেইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয় রাজস্ব প্রশাসনে আরও বড় পরিবর্তন আনতে পারে। ধরা যাক, একটি প্রতিষ্ঠানের বিক্রয়ের তথ্য, ক্রয়ের তথ্য, ভ্যাট ইনভয়েস, ইনভেন্টরি মুভমেন্ট, ব্যাংকিং লেনদেন এবং কর রিটার্নের তথ্য বিভিন্ন ডিজিটাল সিস্টেমে ছড়িয়ে রয়েছে।

এই তথ্যগুলো যদি একটি ইন্টারঅপারেবল ইকোসিস্টেমের মাধ্যমে বিশ্লেষণ করা যায়, তাহলে AI অস্বাভাবিক ট্রানজ্যাকশন প্যাটার্ন শনাক্ত করতে পারে। যেমন—

Sales ≠ VAT Invoice
VAT Invoice ≠ Bank Receipt
Inventory Movement ≠ Reported Sales

এ ধরনের অসামঞ্জস্য ভবিষ্যতে সম্ভাব্য ট্যাক্স রিস্ক হিসেবে চিহ্নিত হতে পারে। তখন অডিট হবে আরও বেশি ঝুঁকিভিত্তিক (risk-based)—অর্থাৎ সবাইকে একইভাবে অডিট করার পরিবর্তে ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে উচ্চ ঝুঁকির করদাতা বা লেনদেন আগেই চিহ্নিত করা সম্ভব হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব বোঝা যায় সাম্প্রতিক পরিসংখ্যান থেকেও। ২০২৫-২৬ কর বছরে রেকর্ডসংখ্যক প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন, এবং ২০২৬-২৭ কর বছরের জন্য ২২ জুলাই ২০২৬ তারিখে NBR নতুন e-Return সেবা চালু করেছে। যত বেশি লেনদেন ও রিটার্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে, ততই এই বিপুল পরিমাণ ডেটা যাচাই ও বিশ্লেষণের জন্য AI ও ব্লকচেইনের মতো প্রযুক্তির প্রাসঙ্গিকতা বাড়ছে—কারণ মানুষের পক্ষে ম্যানুয়ালি এত বিপুল তথ্য যাচাই করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সবচেয়ে বড় পরিবর্তন: ট্যাক্স প্রফেশনালের দক্ষতায়

এই প্রযুক্তিগত পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে কর পেশাজীবীদের ওপর।

একসময় একজন ট্যাক্স প্র্যাকটিশনারের মূল দক্ষতা ছিল আয়কর আইন জানা, হিসাব বোঝা এবং রিটার্ন প্রস্তুত করা। কিন্তু ভবিষ্যতে সেটি যথেষ্ট নাও হতে পারে। একজন আধুনিক ট্যাক্স প্রফেশনালকে জানতে হবে—

Tax Law + Accounting + Data Analytics + AI + Blockchain + Cybersecurity

তাকে ব্লকচেইন ডেভেলপার হতে হবে না। কিন্তু ব্লকচেইন-সক্ষম ব্যবসায়িক লেনদেন এবং ট্যাক্স সিস্টেম কীভাবে কাজ করে—তা বুঝতে হবে। তাকে জানতে হবে ব্লকচেইন কী, ডিস্ট্রিবিউটেড লেজার কী, স্মার্ট কন্ট্র্যাক্ট কী, ডিজিটাল সিগনেচার কী, ডেটা প্রোভেন্যান্স কী, পারমিশনড ব্লকচেইন কী, এবং ব্লকচেইন-ভিত্তিক অডিট কীভাবে করা যায়—কারণ আগামী দিনের ব্যবসায়িক লেনদেনের একটি অংশ যদি ব্লকচেইন-ভিত্তিক অবকাঠামোর ওপর চলে, তাহলে সেই লেনদেনের ট্যাক্স ইমপ্লিকেশন বুঝতে ট্যাক্স প্রফেশনালের প্রযুক্তিগত জ্ঞান থাকা অপরিহার্য হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয় ও পেশাগত শিক্ষায় পরিবর্তন প্রয়োজন

এখানেই আসে শিক্ষা ব্যবস্থার প্রশ্ন। আমরা যদি ভবিষ্যতের ট্যাক্স প্রফেশনাল তৈরি করতে চাই, তাহলে শুধু প্রচলিত ট্যাক্স ল ও অ্যাকাউন্টিং শিক্ষা যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয় ও প্রফেশনাল ট্রেনিং কারিকুলামে Tax Technology, Data Analytics, Artificial Intelligence এবং Blockchain-এর মৌলিক ধারণা যুক্ত করা প্রয়োজন।

একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স কনসালট্যান্ট, ভ্যাট কনসালট্যান্ট, অডিটর কিংবা রেভিনিউ অফিসারের জন্য ব্লকচেইনের গভীর প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন নেই। কিন্তু প্রযুক্তিটি কীভাবে ট্রানজ্যাকশন, অ্যাকাউন্টিং, অডিট এবং ট্যাক্স কমপ্লায়েন্সকে পরিবর্তন করতে পারে—তা বোঝার সক্ষমতা থাকা প্রয়োজন। কারণ প্রযুক্তি যখন ব্যবসার ভাষা বদলে দেয়, তখন করের ভাষাও বদলাতে বাধ্য।

নতুন পেশারও সৃষ্টি হবে

এই পরিবর্তন শুধু পুরোনো চাকরির ধরন বদলাবে না; নতুন পেশারও সৃষ্টি করতে পারে। আগামী দিনে আমরা দেখতে পারি—

Blockchain Tax Consultant
Digital Tax Auditor
Tax Data Analyst
Blockchain Compliance Specialist
Digital Forensic Tax Specialist
Tax Technology Consultant

অর্থাৎ ট্যাক্স প্রফেশন এবং টেকনোলজি প্রফেশনের মধ্যে যে দেয়ালটি আজও অনেকাংশে বিদ্যমান, ভবিষ্যতে তা আরও পাতলা হয়ে যাবে।

বাংলাদেশের জন্য সুযোগ কোথায়?

বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা যেন শুধু প্রযুক্তি গ্রহণকারী না হয়ে Tax Technology Architecture-এর পরিকল্পনাকারী হতে পারি।

e-TIN, e-Return, e-VAT, ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং ডেটা, কাস্টমস ডেটা এবং অন্যান্য সরকারি ডেটাবেসকে যদি ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে ধীরে ধীরে একটি সমন্বিত ইকোসিস্টেমে আনা যায়, তাহলে ভবিষ্যতে AI ও ব্লকচেইনের ব্যবহার আরও কার্যকর হতে পারে। একটি সম্ভাব্য কাঠামো হতে পারে এরকম:

e-TIN → e-Return → e-VAT / e-Invoice → Digital Payment → Banking & Business Data → Blockchain-based Transaction Layer → AI-powered Tax Intelligence

উল্লেখযোগ্য বিষয় হলো, এই যাত্রার প্রথম ধাপগুলো বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২০২৬-২৭ কর বছরের জন্য NBR-এর e-Return সেবা এবং e-VAT সিস্টেমে ক্রমাগত রিটার্ন আপলোড এই ডিজিটাইজেশন প্রক্রিয়ারই অংশ। পাশাপাশি ২০১৯ সালের জাতীয় ব্লকচেইন কৌশলপত্র সরকারি পর্যায়ে এই প্রযুক্তি নিয়ে চিন্তাভাবনার একটি ভিত্তি তৈরি করে দিয়েছে। তবে এই দুটি ধারা—ডিজিটাল ট্যাক্স অবকাঠামো এবং জাতীয় ব্লকচেইন কৌশল—এখনো পরস্পরের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। ভবিষ্যতে এই দুটি ধারাকে একীভূত করাই হতে পারে বাংলাদেশের জন্য প্রকৃত কৌশলগত সুযোগ।

এটি বাস্তবায়ন কোনো স্বল্পমেয়াদি প্রকল্প নয়। এর সঙ্গে আইন, প্রযুক্তি, ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা, অবকাঠামো, দক্ষ জনবল এবং আন্তঃপ্রতিষ্ঠানীয় সমন্বয়ের বিষয় জড়িত।

প্রাইভেসি ও আইনের প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ

করদাতার তথ্য অত্যন্ত সংবেদনশীল। তাই ট্যাক্স ব্লকচেইন বলতে এমন কোনো ব্যবস্থা বোঝানো উচিত নয় যেখানে সবার তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। বরং প্রয়োজন হবে Permissioned এবং Privacy-aware Architecture।

একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন সামনে আসবে—ব্লকচেইন রেকর্ডের আইনগত গ্রহণযোগ্যতা কী? স্মার্ট কন্ট্র্যাক্টের আইনি অবস্থান কী? ভুল ট্রানজ্যাকশন কীভাবে সংশোধন হবে? করদাতার প্রাইভেসি রাইটস কীভাবে সুরক্ষিত হবে? স্বয়ংক্রিয় সিদ্ধান্তের বিরুদ্ধে করদাতার প্রতিকার কী হবে?

অতএব ব্লকচেইন ইমপ্লিমেন্টেশনের সঙ্গে Legal Framework, Data Governance এবং Cybersecurity Framework সমানভাবে গুরুত্বপূর্ণ।

শেষ কথা: কর ব্যবস্থা এখন আর শুধু করের বিষয় নয়

কর ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটি বিষয় মেনে নিতে হবে—Tax is no longer only about tax. এটি এখন Data, Technology, AI, Cybersecurity এবং Digital Economy-এরও বিষয়।

ব্লকচেইন হয়তো আগামীকালই বাংলাদেশের কর ব্যবস্থার মূল অবকাঠামো হয়ে যাবে না। কিন্তু এটি যে ভবিষ্যতের ট্যাক্স টেকনোলজির গুরুত্বপূর্ণ একটি অংশ হতে পারে, সেই সম্ভাবনা উপেক্ষা করার সুযোগ নেই।

আজ যে ট্যাক্স প্রফেশনাল শুধু আইন জানেন, তিনি একজন দক্ষ কর পেশাজীবী। কিন্তু আগামী দিনের ট্যাক্স প্রফেশনাল হতে হলে তাকে জানতে হবে আইনের ভাষা, হিসাবের ভাষা, ডেটার ভাষা এবং প্রযুক্তির ভাষা—সব একসঙ্গে।

কারণ ভবিষ্যতের কর ব্যবস্থা হবে শুধু Return-based নয়, Transaction-based; শুধু Periodic নয়, Continuous; শুধু Manual নয়, Data-driven; এবং শুধু Human-dependent নয়, Technology-enabled।

সুতরাং ব্লকচেইন শিক্ষা কোনো বিলাসিতা নয়। এটি হতে পারে ভবিষ্যতের ট্যাক্স প্রফেশনালের অন্যতম গুরুত্বপূর্ণ Professional Competency।

আজকের প্রশ্ন তাই "ব্লকচেইন আসবে কি না" নয়। প্রশ্ন হলো—ব্লকচেইন-ভিত্তিক ভবিষ্যতের ট্যাক্স ইকোনমির জন্য আমরা কতটা প্রস্তুত?

Aman Ullah Sarker
CEO & Founder Income Tax BD

তথ্যসূত্র: National Blockchain Strategy: Bangladesh (আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিসেম্বর ২০১৯); জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর e-Return ও e-VAT সংক্রান্ত সাম্প্রতিক তথ্য, ২০২৬।

টার্নওভার করের হিসাব সাধারণত লাভের ওপর নয়, নির্ধারিত টার্নওভার/গ্রস রিসিপ্টের ভিত্তিতে হয়—তাই ব্যবসায়ীরা শুধু বিক্রয়ের প...
01/09/2026

টার্নওভার করের হিসাব সাধারণত লাভের ওপর নয়, নির্ধারিত টার্নওভার/গ্রস রিসিপ্টের ভিত্তিতে হয়—তাই ব্যবসায়ীরা শুধু বিক্রয়ের পরিমাণ দেখে সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট আইন ও বিধান যাচাই করবেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের করভার কমানোর উদ্দেশ্যে এমন উদ্যোগ বাস্তবায়িত হলে তা নিঃসন্দেহে ব্যবসায়ীদের জন্য ইতিবাচক খবর হতে পারে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় স্বস্তি: টার্নওভার করে নতুন সংশোধনী জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়কর আইন, ২০২৩...
31/08/2026

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় স্বস্তি: টার্নওভার করে নতুন সংশোধনী

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য টার্নওভার করের হারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

নতুন পুনর্নির্ধারিত টার্নওভার করের হার:
২ কোটি টাকা পর্যন্ত গ্রস প্রাপ্তি: ০% (শূন্য শতাংশ)। অর্থাৎ, যেসব ব্যবসার বার্ষিক গ্রস প্রাপ্তি বা টার্নওভার ২ কোটি টাকা পর্যন্ত, তাদের ক্ষেত্রে টার্নওভার কর শূন্য।
২ কোটি টাকার অধিক কিন্তু ৪ কোটি টাকার কম: ০.৫০% (শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ)।
৪ কোটি টাকার অধিক: ১% (এক শতাংশ)।

ছোট ও মাঝারি উদ্যোক্তা, যাদের বার্ষিক বিক্রি বা গ্রস প্রাপ্তি ২ কোটি টাকার মধ্যে, তারা এই সিদ্ধান্তের ফলে করের বোঝা থেকে বড় রেহাই পাবেন। এটি ব্যবসার হিসাব-নিকাশ সহজ করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহ জোগাবে।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের করের চাপ কমাতে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।                #বাংলাদেশ
24/08/2026

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের করের চাপ কমাতে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

#বাংলাদেশ

Address

Mahtab Centre, Suite Numbe:01, 2nd Floor, Shahid Syed Nazrul Islam Shoroni, 177, Bijoy Nagar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax BD:

Shortcuts

Share

Category