Noorain Nion

Noorain Nion আইন শিখুন, আইনের পথে চলুন

25/11/2025

#বার_কাউন্সিল এর দৃষ্টি আকর্ষন করে বলছিঃ-

আমি যতটুকু জানি ২০১২ সালে বার কাউন্সিল MCQ পরীক্ষা ১ম শুরু হয় এবং তিন ধাপের পরীক্ষা ২০১২ সাল থেকেই শুরু হয়। আর ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শুধু লিখিত এবং ভাইবা পরীক্ষা ছিলো। যদি ভুল না করে থাকি ২০০৮ সালের পূর্বে শুধু Viva Exam এ পাশ করলেই একজন শিক্ষা নবীশ আইনজীবীকে #সনদ প্রদান করা হত।

সব চেয়ে মজার বিষয় ২০১২ সালে একজন শিক্ষা নবীশ আইনজীবী যখন প্রিলি এবং রিটেন পাশ করে ভাইভা বোর্ডে ভাইবা পরীক্ষা দিতে যায় তখন সেখানে যে লার্নেড মহোদয়গণ তাকে প্রশ্ন করেন উনারা কেউ প্রিলি এবং রিটেন পরীক্ষা দিয়ে Advocate হন নি বা #সনদ পান নি।

👉তাহলে বর্তমানে বার কাউন্সিল এই তিন ধাপের পরীক্ষা নিয়ে কি প্রমাণ করতে চান? পূর্বের লার্ণেড গন যোগ্যতা সম্পূর্ণ লার্নেড নন? যদি তা না হয় তাহলে আমরা কেন পরীক্ষা দিচ্ছি?
#বার_কাউন্সিল এর #প্রিলি এবং #রিটেন পরীক্ষা #বাতিল করা হউক।

06/03/2025

ফৌজদারি কার্যবিধি,১৮৯৮
১ম পর্ব ঃ- ধারা (১-৫)

ধারা ১ এর যাবতীয় MCQ : ....................................................

👉The Code of Criminal Procedure, 1898 কত সালের কোন তারিখে কার্যকর হয়?
উত্তর : ১লা জুলাই ১৮৯৮

ধারা ৪ এর যাবতীয় MCQ :...................................................

👉The Code of Criminal Procedure, 1898 এর অ্যাডভোকেট (Advocate) এর সংজ্ঞা কত ধারায়?
উত্তর : ৪ (১) (ক) ধারা।
👉অ্যাটর্নি জেনারেল (Attorney General) এর সংজ্ঞা The Code of Criminal Procedure, 1898 এর ৪ ধারার কোন উপ-ধারায় বর্ণিত আছে?
উত্তর : উপ-ধারা (১) (কক)
👉 The Code of Criminal Procedure, 1898 এর জামিনযোগ্য অপরাধের (Bailable Offence) সংজ্ঞা ৪ ধারার কোন উপ-ধারায় উল্লেখ করা আছে?
উত্তর : উপ-ধারা (১)(খ)
👉জামিনযোগ্য এবং জামিনঅযোগ্য অপরাধ The Code of Criminal Procedure, 1898 এ কোথায় বর্ণিত আছে?
উত্তর: ২য় তফসিলের ৫ম কলাম।
👉"রাষ্ট্রীয় কেরানী" (Clerk of the State) কার দ্বারা নিযুক্ত হবেন?
উত্তর : প্রধান বিচারপতি
👉The Code of Criminal Procedure, 1898 এর নালিশ (Complaint) এর সংজ্ঞা দেওয়া আছে
উত্তর : -৪ (১) (জ) ধারায়
👉Complaint বলতে বুঝায়?
উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ।
👉 The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী Complaint দায়ের করতে হয়-
উত্তর : বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট।
👉C. R. এর পূর্ণরূপ কি -
উত্তর : Complaint Registered
👉The Code of Criminal Procedure, 1898 এর অনুসন্ধান (Inquiry) এর সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে?
উত্তর: ৪(১) (ট) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪(১) (ট) ধারায় বর্ণিত অনুসন্ধান (Inquiry) করে?
উত্তর : ম্যাজিস্ট্রেট
👉The Code of Criminal Procedure, 1898 এর তদন্ত (Investigation) এর সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ঠ) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪(১) (ঠ) ধারায় বর্ণিত তদন্ত (Investigation) করে?
উত্তর : পুলিশ
👉The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় অপরাধের (Offence) সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ণ) ধারায়
👉The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় পাবলিক প্রসিকিউটরের (Public Prosecutor) সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর : ৪ (১) (ন) ধারায়
👉পিপি (PP) অর্থ কি?
উত্তর : Public Prosecutor
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪ক(১) (ঘ) ধারা অনুসারে পদ বৈশিষ্টোর উল্লেখ ছাড়াই ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকলে বুঝাবে?
উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
👉The Code of Criminal Procedure, 1898 এর ৪ক (১)(ঘ) ধারা অনুসারে সহকারী দায়রা জজ বলতে বোঝাবে?
উত্তর : যুগ্ম দায়রা জজ।

[ বি:দ্র: ধারা ২, ধারা ৩ এবং ধারা ৫ থেকে তেমন প্রশ্ন আসে না ]

02/03/2025
25/02/2025
I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
21/04/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

16/02/2024

Bangladesh Bar Council
MCQ Examination For Enrollment
as Advocates, 2023 :..................
পরীক্ষার্থী : ৩৯,১৯৮ জন।
অনুপস্থিত : ৪৫৫৬ জন।
Withheld : ৭ জন।
পাশ : ৬২২৯ জন।
ফেল : ২৮৪০৬ জন।

Bangladesh Bar Council
Written Examination For Enrollment
as Advocates, 2023 ..................
পরীক্ষার্থী : ৬২২৯ + ৫৭১৩ = ১১৯৪২ জন।
পাশ করেছে : মাত্র ২৫৩৯ জন।
ফেল করেছে : ৯৪০৩ জন।

Viva তে কতজন পাশ করাবে? কি হচ্ছে এইসব?
খুবই দুঃখজনক 😭😭😭😭

11/01/2024

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাণ্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২..................................

👉আইনজীবীর অসদাচরণের বিচার কার্যক্রম
[ বিধি ৪১ থেকে ৫০ ]
👉আইনজীবী হিসেবে তালিকাভুক্তির নিয়মাবলি
[ বিধি ৫৮ থেকে ৬৬(২) ]
👉শিক্ষানবীশ
[ বিধি ৬০ থেকে ৬৬ ]
👉সভাসমূহ
[ বিধি ২৮ থেকে ৪০ ]

👉পেশাগত অসদাচরণ ও নিয়মাবলি
[ অধ্যায় ৪ টি, বিধি ৪২ ] .....................
১ম অধ্যায় = আইনজীবীর প্রতি আইনজীবীর আচরণ [ বিধি ১১ টি ]
২য় অধ্যায় = মক্কেলের প্রতি একজন আইনজীবীর আচরণ [ বিধি ১৪ ]
৩য় অধ্যায় = আদালতের প্রতি একজন আইনজীবীর আচরন [ বিধি ৯ টি ]
৪র্থ অধ্যায় = জনগণের প্রতি একজন আইনজীবীর আচরণ [ বিধি ৮ টি ]

30/12/2023

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাণ্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২.................................

অনুচ্ছেদ ১ : সংক্ষিপ্ত শিরোনাম, আওতা ও আরম্ভ।
অনুচ্ছেদ ২ : সংঙ্গাসমূহ।
অনুচ্ছেদ ৩ : বার কাউন্সিলের সংঙ্গা।
অনুচ্ছেদ ৪ : বার কাউন্সিলের মেয়াদকাল।
অনুচ্ছেদ ৫ : বার কাউন্সিলের গঠন।
অনুচ্ছেদ ৫ - ক :
কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হিসেবে পর পর দুই মেয়াদের অধিক সদস্য হতে পারবেন না।
অনুচ্ছেদ ৬: বার কাউন্সিলের সভাপতি ও সহসভাপতি।
অনুচ্ছেদ ৬ - ক : বার কাউন্সিলের সচিব নিয়োগ।
অনুচ্ছেদ ৮ : বার কাউন্সিলের নির্বাচন।
অনুচ্ছেদ ৯ : ভোটার তালিকা প্রকাশ।
অনুচ্ছেদ ১০ : বার কাউন্সিলের কার্যাবলি।
অনুচ্ছেদ ১১(১) : বার কাউন্সিলের বিভিন্ন কমিটি।
অনুচ্ছেদ ১১ - খ : আইনজীবী তালিকাভুক্তির কমিটি।
অনুচ্ছেদ ১৮ :
বার কাউন্সিল বা যে কোন ট্রাইব্যুনাল কমিটি, কর্মকর্তা বা কর্মচারী সৎ উদ্দেশ্য গৃহীত কোন কাজের জন্য তাদের বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অন্য কোন কৃত কাজের জন্য তাদের বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অন্য কোন আইনগত ব্যাবস্থা নেওয়া যাবে না।
অনুচ্ছেদ ১৯(১) :
অত্র আদেশের ভিন্ন কোন ব্যতিক্রম সাপেক্ষ্যে, কোন ব্যক্তি একজন অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত আইন পেশা চর্চা করবার অধিকারী হবেন না।
অনুচ্ছেদ ২১ : হাইকোর্টে আইন চর্চা করবার যোগ্যতা।
অনুচ্ছেদ ২৬ :
# বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সকল আাইনজীবীগণের উপর নিরীক্ষণ করার ক্ষমতা রাখেন।
# অন্যান্য আইনজীবীগনের মধ্যে নিরীক্ষণ করার অধীকার তাদের পরস্পরের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে।
অনুচ্ছেদ ২৭(১) : অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা।
অনুচ্ছেদ ২৭(৩) : অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির অযোগ্যতা।
অনুচ্ছেদ ৩২ : পেশাগত অসদাচরণের অভিযোগ ।
অনুচ্ছেদ ৩২ (১) : পেশাগত অসদাচরণের শাস্তুি।
অনুচ্ছেদ ৩৩ : বার কাউন্সিল ট্রাইব্যুনাল।
অনুচ্ছেদ ৩৪ : ট্রাইব্যুনালের কার্যাবলি।
অনুচ্ছেদ ৩৬ : ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল।
অনুচ্ছেদ ৪১ : অ্যাডভোকেট না হয়ে আইন পেশা চর্চার শাস্তি।

28/12/2023

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাণ্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
[ রাষ্ট্রপতির আদেশ নং ৪৬, ১৯৭২..................................

প্রাথমিক আলোচনা ঃ বাংলাদেশ বার কাউন্সিল আইন দ্বারা গঠিত একটি বিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত সংস্থা। আইনজীবী হিসেবে কোন ব্যক্তির আইন পেশার শুরু হতে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম এ সংস্থা নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশ বার কাউন্সিল এর সকল কার্যক্রম President Order No. 46 of 1972. The Bangladesh Legal Practitioners and Bar Council Order & Rules, 1972 দ্বারা নিয়ন্ত্রিত।

👉 রাষ্ট্রপতির আদেশ নাম্বার - ১৯৭২ সালের ৪৬ নং।
কার্যকাল - ২৬ শে মার্চ ১৯৭১ ইং।
মোট অনুচ্ছেদ - ৪৬ টি।
মোট বিধি - ১০১ টি।
পেশাগত আচরণ ও শিষ্টাচার বিষয়ক অধ্যায় - ০৪ টি।
পেশাগত আচরণ ও শিষ্টাচার বিষয়ক বিধি - ৪২ টি।

মনে রাখা প্রয়োজন ঃ সমগ্র বাংলাদেশে মোট ৮১ টি 'বার অ্যাসোসিয়েশন' রয়েছে।

27/12/2023

Apprentice Lawyer হিসেবে বিদ্যমান রহিয়াছি, উকিল হওয়ার লক্ষ্যে এই পথ চলা শুরু করিলাম, এই পথের শেষ দেখিবার বড়ই স্বাদ জাগিয়াছে মনে।

Address

Dhaka

Telephone

+8801915693439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noorain Nion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share