Khan Law Chamber- Klc

Khan Law Chamber- Klc !! Khan Law Chamber (Pvt.) Limited !! A Leading Corporate Law Firm.

আমাদের সেবাসমূহঃ

দেওয়ানি
ফৌজদারি
কোম্পানি (নতুন গঠন, শেয়ার ট্রান্সফার সহ অন্যন্য)
ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল(ব্যক্তি ও কোম্পানি)
আয়কর বিষয়ক মামলা নিষ্পত্তি
ভ্যাট রিটার্ন দাখিল(ব্যক্তি ও কোম্পানি)
ট্রেড লাইসেন্স (নতুন ও নবায়ন)
অংশীদার ব্যবসায়ীক চুক্তি
ইমপোর্ট লাইসেন্স
এক্সপোর্ট লাইসেন্স
পারিবারিক মামলা সমূহ
যৌতুক ও ভরন পোষন মামলা সমূহ সহ অন্যন্য বিষয়ে কনসাল্টেন্সি ইত্যাদি



OUR SERVICES:

C

ivil
Criminal
Company (rjsc-joint stock)
Income tax (e-tin registration, submission of income tax return)
Disposal of income tax cases
Vat (e-vat registration, submission of income vat return)
Trade licence (new+renew)
Partnership deed,
Irc
Erc
Family cases
Dowry and maintenance cases

পুরোনো জমি জমা বা হিস্যা পরিমাপের আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি ও তিল পদ্ধতির প্রতীক এবং তার সাথে আধুনিক এককের (অযুতাংশ/শতাং...
03/08/2026

পুরোনো জমি জমা বা হিস্যা পরিমাপের আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি ও তিল পদ্ধতির প্রতীক এবং তার সাথে আধুনিক এককের (অযুতাংশ/শতাংশ) একটি রূপান্তর চিত্র।

মোঃ সাব্বির আহমেদ খানআয়কর আইনজীবী০১৭১৮-২৯৫০৪৫
07/07/2026

মোঃ সাব্বির আহমেদ খান
আয়কর আইনজীবী
০১৭১৮-২৯৫০৪৫

আলহামদুলিল্লাহ, জনগণের জন্য সুখবর! হেবা ও দান দলিলে উৎসে কর বাতিল করেছে সরকার। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আ...
07/07/2026

আলহামদুলিল্লাহ, জনগণের জন্য সুখবর! হেবা ও দান দলিলে উৎসে কর বাতিল করেছে সরকার। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়েছে।

১) পিতামাতা ছেলে মেয়েদের আগের মতোই সম্পত্তি হেবা করতে পারবে। কোনো কর লাগবেনা।

২) স্বামী-স্ত্রী আগের মতোই পরস্পরকে কোনো কর ছাড়াই হেবা করতে পারবে।

৩) একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে সম্পত্তি হেবা করলেও কোনো কর লাগবেনা।

এসব সম্পর্কের বাইরে হেবা বা দান দলিল করলে তখনও উৎস কর দিতে হবেনা, কেবল প্রযোজ্য হারে দানকর দিতে হবে।

টিন (TIN) সার্টিফিকেট বাতিল করার সহজ উপায় (বাংলাদেশ) অনেকেই বিভিন্ন কারণে টিন (Tax Identification Number) খুলেছিলেন, কিন...
07/07/2026

টিন (TIN) সার্টিফিকেট বাতিল করার সহজ উপায় (বাংলাদেশ)
অনেকেই বিভিন্ন কারণে টিন (Tax Identification Number) খুলেছিলেন, কিন্তু এখন আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে সঠিক নিয়মে টিন সার্টিফিকেট বাতিল করা জরুরি, না হলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেওয়া হলো
কেন টিন বাতিল করবেন?
ব্যবসা/চাকরি বন্ধ হয়ে গেছে
ভুল করে টিন খুলেছেন
ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন না
একাধিক টিন হয়ে গেছে
অফলাইন পদ্ধতি :
নিকটস্থ ট্যাক্স সার্কেলে যোগাযোগ করুন
একটি লিখিত আবেদন দিন
প্রয়োজনীয় ডকুমেন্ট (NID কপি, TIN কপি) সংযুক্ত করুন
গুরুত্বপূর্ণ বিষয়:
টিন থাকলে প্রতি বছর রিটার্ন দিতে হয় (ইনকাম না থাকলেও)
বাতিল না করলে জরিমানা হতে পারে
একাধিক টিন থাকা আইনত অপরাধ

#টিন_সার্টিফিকেট_বাতিল_করার_উপায়

মোঃ সাব্বির আহমেদ খান
আয়কর আইনজীবী
০১৭১৮-২৯৫০৪৫

কালো টাকা ধুয়ে মুছে সাদা করার বিধান আবার আসতে চলেছে। তবে এবার শর্ত থাকবে জমি/বাড়ি/ফ্ল্যাট ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আয...
07/07/2026

কালো টাকা ধুয়ে মুছে সাদা করার বিধান আবার আসতে চলেছে। তবে এবার শর্ত থাকবে জমি/বাড়ি/ফ্ল্যাট ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আয়কর রিটার্ন এ প্রদর্শন করতে হবে।
অপ্রদর্শিত টাকা নিয়মিত কর দিয়ে সাদা করার বিধান আসার সম্ভাবনা রয়েছে আসন্ন বাজেটে।
অর্থাৎ যারা সরকারি মৌজা রেটের জন্য না চাইতেও কালো টাকার বেড়াজালে আটকা পড়ছেন, তাদের জন্য এটা হতে পারে সুবর্ণ সুযোগ।
যারা অতীতে সম্পদ ক্রয়-বিক্রয় করতে গিয়ে অপ্রদর্শিত টাকার পাহাড় গড়েছেন তারা এবার দ্রুত কালো টাকা সাদা করে ফেলুন।
#ইরিটার্ন #রিবেট #করযোগ্য #অনলাইনে #আয়কর #রেয়াত #রিটার্ন #কালো #টাকা #সাদা

মোঃ সাব্বির আহমেদ খান
আয়কর আইনজীবী
০১৭১৮-২৯৫০৪৫

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পাওয়া যাবে না। যাদের করযোগ্য আয় নেই, তাদেরও এখ...
07/07/2026

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পাওয়া যাবে না।
যাদের করযোগ্য আয় নেই, তাদেরও এখন অগ্রিম করের টাকা ফেরত পেতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং আয়কর রিটার্ন দাখিল করা লাগবে।
আবার শহর এলাকায় জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন করতে হলে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে।
রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন (নামজারি) করা যাবে না।
সুখবর হলো, আগামী বছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে করছাড়ও মিলবে।

ট্যাক্স এর নতুন নিয়মের কারণে যে পদক্ষেপ না নিলে ট্যাক্স আসবে বেশি  মনে করেন আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা। ট্যাক্স হিসাব ...
07/07/2026

ট্যাক্স এর নতুন নিয়মের কারণে যে পদক্ষেপ না নিলে ট্যাক্স আসবে বেশি
মনে করেন আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা।
ট্যাক্স হিসাব করার নতুন নিয়ম অনুযায়ী আপনার গ্রস ট্যাক্স হবে ৭৮,৭৫০ টাকা। (গত বছরের নিয়ম অনুযায়ী ৬৭,৫০০ টাকা)
যদি আপনি NBR কর্তৃক নির্ধারিত খাতে বিনিয়োগ করেন তাহলে সেই ৭৮,৭৫০ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না।
নির্ধারিত খাতগুলো হলো সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড, সুকুক, শেয়ারবাজারে বিনিয়োগ, ব্যাংকে বা ফাইন্যান্স কোম্পানিতে DPS, লাইফ ইনসুরেন্স পলিসিতে বিনিয়োগ, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ইত্যাদি।
এখন প্রশ্ন হলো কত টাকা বিনিয়োগ করলে কত টাকা কর ছাড় (ট্যাক্স রিবেট) পাওয়া যাবে.?
কত বিনিয়োগ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছে।
কিন্তু কত টাকা ছাড় পাবেন সেটা নির্ভর করছে নিচের ৩টা বিষয়ের উপর।
১. করযোগ্য আয়ের ৩% মানে হলো ১০ লাখ টাকার ৩% এ হয় ৩০,০০০ টাকা।
২. বিনিয়োগের পরিমাণের ১০% এবং
৩. ৭ লাখ ৫০ হাজার টাকা।
এই ৩টা এমাউন্টের মধ্যে যাহা কম, তাহা আপনি গ্রস ট্যাক্স থেকে ছাড় পাবেন মানে কর রেয়াত পাবেন।
এইবার নতুন বাজেটে এখানেও সরকার একটা নিয়ম চেঞ্জ করার প্রস্তাব করেছে। যেমন: ২ নাম্বার পয়েন্টে বলা হয়েছে বিনিয়োগের পরিমাণের ১০%, এটা গতবছর পর্যন্ত ১৫% ছিল। সাড়ে ৭ লাখের যে লিমিট সেটা ছিল ১০ লাখ।
তার মানে হলো ৩০,০০০ টাকা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যেখানে গত বছর আপনাকে ২ লাখ টাকা বিনিয়োগ করলেই হতো সেখানে এবার ৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।
আর কেউ যদি ২ লাখ টাকা বিনিয়োগ করে তাহলে গতবার যেখানে ৩০ হাজার টাকা ছাড় পেয়েছিল, এবার সেখানে ২০ হাজার টাকা ছাড় পাবে। মানে, ১০ হাজার টাকা অধিক ট্যাক্স তাকে দিতে হবে।
যাইহোক, সরকার নিয়ম করলে সেটা আইন। সেই আইনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই।
শুধু একটা ছোট্ট টেকনিক মনে রাইখেন, নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ট্যাক্স রিবেট পেতে হলে করযোগ্য আয়ের ৩০% টাকা আপনাকে সেই নির্ধারিত জায়গায় বিনিয়োগ করতে হবে।
এই বিনিয়োগের শেষ টাইম ৩০শে জুন, আর মাত্র ৬/৭ দিন বাকি আছে।
যদি ৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-৩০,০০০) = ৪৮,৭৫০ টাকা।
আর যদি গতবারের মতো ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-২০,০০০) = ৫৮,৭৫০ টাকা। (১০ হাজার বেশি ট্যাক্স)
আর যদি এক টাকাও বিনিয়োগ না করেন তাহলে আপনাকে পুরো ৭৮,৭৫০ টাকাই ট্যাক্স দিতে হবে

এবার যারা আগে আগে ট্যাক্স রিটার্ন জমা দিবে তাদের জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হবে 🔥🇧🇩✅ প্রস্তাবিত বাজেট অনুযা...
07/07/2026

এবার যারা আগে আগে ট্যাক্স রিটার্ন জমা দিবে তাদের জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দেয়া হবে 🔥🇧🇩

✅ প্রস্তাবিত বাজেট অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিলে আপনার পরিশোধযোগ্য ট্যাক্সের ৫% বা ২৫,০০০ টাকা, যাহা কম তাহা ছাড় পাবেন।

✅ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে যা ট্যাক্স আসবে তাই দিতে হবে, কোনো ছাড় পাবেন না।

✅ জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য ট্যাক্সের উপর ২% বা ৩,০০০ টাকা, যাহা বেশি তাহা অতিরিক্ত (মনে করেন জরিমানা) দিতে হবে।

✅ আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য ট্যাক্সের উপর ৫% বা ৫,০০০ টাকা, যাহা বেশি তাহা অতিরিক্ত (মনে করেন জরিমানা) দিতে হবে।

এক কথায়, সারাবছর ট্যাক্স রিটার্ন জমা দেয়া যাবে কিন্তু আগে দিলে ডিস্কাউন্ট পাবেন, পরে দিলে শাস্তি পাবেন।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।
07/07/2026

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।

নতুন আয়কর আইন: জমি বিক্রির গেইন ট্যাক্স নিয়মবাংলাদেশের নতুন আয়কর আইন অনুযায়ী জমি বিক্রি থেকে অর্জিত মুনাফা এখন করযোগ্য আ...
07/07/2026

নতুন আয়কর আইন: জমি বিক্রির গেইন ট্যাক্স নিয়ম

বাংলাদেশের নতুন আয়কর আইন অনুযায়ী জমি বিক্রি থেকে অর্জিত মুনাফা এখন করযোগ্য আয়ের অংশ। অর্থাৎ জমি বিক্রির লাভের ওপর করদাতাকে আলাদাভাবে কর দিতে হবে।
জমি বিক্রির মুনাফার ওপর ১৫% গেইন ট্যাক্স প্রযোজ্য
ক্রয়ের ৫ বছরের মধ্যে বিক্রি করলে আয় অনুযায়ী সাধারণ হারে কর দিতে হবে
৫ বছরের পর বিক্রি করলে ১৫% হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য
আগে প্রদত্ত উৎসে কর (TDS) সমন্বয় করে চূড়ান্ত কর নির্ধারণ করা হবে
বিশেষ নিয়ম
উপহার, হেবা বা অন্য নামে রেজিস্ট্রি করে ৫ বছরের মধ্যে পুনরায় বিক্রি করলে সেখানেও গেইন ট্যাক্স প্রযোজ্য হবে।
উদাহরণ
১ কোটি টাকায় কেনা জমি ২ কোটি টাকায় বিক্রি হলে ১ কোটি টাকা লাভের ওপর ১৫% অর্থাৎ ১৫ লাখ টাকা কর প্রযোজ্য হবে। যদি ক্রয়ের সময় ১০ লাখ টাকা উৎসে কর দেওয়া থাকে, তবে সমন্বয়ের পর বাকি ৫ লাখ টাকা দিতে হবে।
নতুন পরিবর্তন
আগে এই ধরনের উৎসে করকে চূড়ান্ত কর ধরা হতো। এখন এটি সমন্বয়যোগ্য ন্যূনতম কর হিসেবে বিবেচিত হচ্ছে।
নীতিগত প্রভাব
নতুন আইনে জমি বিক্রির আয়কে “ক্যাপিটাল গেইন ইনকাম” হিসেবে ধরা হচ্ছে, যা কর ব্যবস্থাকে আরও কাঠামোবদ্ধ করেছে। তবে দীর্ঘদিন আগের জমির ক্রয়মূল্য নির্ধারণ নিয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে।

Address

Cha 83/1, Hazi Rafiq Super Market, (2nd Floor), Room No-11, North Badda
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+88028837025

Alerts

Be the first to know and let us send you an email when Khan Law Chamber- Klc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Law Chamber- Klc:

Shortcuts

Share