16/08/2026
অনধিকার গৃহ প্রবেশ (House-trespass) ও অপথে গৃহ প্রবেশ (House-breaking)
১. অনধিকার গৃহ প্রবেশ (House-trespass)
সংজ্ঞা:
দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৪২ অনুযায়ী, কোনো ব্যক্তি মানুষের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ, তাঁবু, জলযান বা উপাসনালয়ে অপরাধমূলকভাবে অনধিকার প্রবেশ করে অথবা সেখানে অবস্থান করে, তাহলে তা অনধিকার গৃহ প্রবেশ (House-trespass) বলে।
উদ্দেশ্য:
এ অপরাধ সংঘটনের সময় অপরাধ করা, কাউকে ভয় দেখানো, অপমান করা বা বিরক্ত করার উদ্দেশ্য থাকতে পারে।
সংঘটনের পদ্ধতি:
অনধিকার গৃহ প্রবেশের জন্য দণ্ডবিধিতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়নি। যেকোনোভাবে অপরাধমূলক উদ্দেশ্যে গৃহে প্রবেশ বা অবস্থান করলেই এটি হতে পারে।
অপরাধের প্রকৃতি:
এটি তুলনামূলকভাবে কম গুরুতর অপরাধ।
শাস্তি:
দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৪৮ অনুযায়ী, শাস্তি—
- সর্বোচ্চ ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা
- ১,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা
- উভয় দণ্ড।
---
২. অপথে গৃহ প্রবেশ (House-breaking)
সংজ্ঞা:
দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৪৫ অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডবিধিতে নির্ধারিত বিশেষ ৬টি উপায়ের যেকোনো একটির মাধ্যমে কোনো গৃহে অনধিকার প্রবেশ করলে অথবা অপরাধ সংঘটনের পর একই বিশেষ উপায়ে গৃহ থেকে বের হয়ে গেলে, তাকে অপথে গৃহ প্রবেশ (House-breaking) বলে।
উদ্দেশ্য:
এ অপরাধ সাধারণত অন্য কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সংঘটিত হয়।
সংঘটনের পদ্ধতি:
House-breaking অবশ্যই দণ্ডবিধিতে উল্লেখিত ৬টি নির্দিষ্ট উপায়ের যেকোনো একটির মাধ্যমে সংঘটিত হতে হবে।
অপরাধের প্রকৃতি:
এটি অনধিকার গৃহ প্রবেশের (House-trespass) তুলনায় অধিক গুরুতর অপরাধ।
শাস্তি:
দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৫৩ অনুযায়ী, শাস্তি—
- সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এবং
- অর্থদণ্ড।