Smart VAT Tax

Smart VAT Tax Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart VAT Tax, Legal, 10/1, Arambagh, Motijheel, Dhaka.

31 march 2026 individual tax prayer!
26/02/2026

31 march 2026 individual tax prayer!

স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার, এই শ্রেণীর করদাতাদের করবর্ষ ২০২৫- ২৬ এর রিটার্ন দাখিলের সময় আগামী ২...
29/01/2026

স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার, এই শ্রেণীর করদাতাদের করবর্ষ ২০২৫- ২৬ এর রিটার্ন দাখিলের সময় আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করলে “সাধারণ রিটার্ন" হিসাবে গন্য হবে। ধারা-১৭৫, ২(৮০ক)  #করবর্...
22/01/2026

রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করলে “সাধারণ রিটার্ন" হিসাবে গন্য হবে। ধারা-১৭৫, ২(৮০ক) #করবর্ষঃ২০২৫-২৬

18/01/2026
12/01/2026

[২(৮০ক) “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” অর্থ-

(ক) স্বাভাবিক ব্যক্তি (individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ (ত্রিশ) তম দিন;

(খ) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 24[পনেরোতম দিন অথবা যেইক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন];

(গ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ;

(ঘ) বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি-

(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা

(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে 25[বাংলাদেশের] বাহিরে অবস্থান করেন;

(ঙ) কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপ-দফা (ক), (গ) ও (ঘ) এ উল্লিখিত দিন হইতে ৯০ (নব্বই) দিনের বেশি হইবে না;

(চ) যদি উপ-দফা (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) এ উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।]

স্বাভাবিক ব্যক্তি রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬
28/12/2025

স্বাভাবিক ব্যক্তি রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬

ভ্যাট রিফান্ড প্রক্রিয়া (iVAS প্ল্যাটফর্মে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত)সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পরিপত্র নং ০৮.০...
09/11/2025

ভ্যাট রিফান্ড প্রক্রিয়া (iVAS প্ল্যাটফর্মে ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত)
সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পরিপত্র নং ০৮.০৩.০০০০.০৬৯.০২.০০৫.২৪/৬৯, তারিখ ৭ নভেম্বর ২০২৫

🧾 মূল সিদ্ধান্ত:
এখন থেকে সমস্ত ভ্যাট রিফান্ড আবেদন ও নিষ্পত্তি সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে (iVAS প্ল্যাটফর্মে) সম্পন্ন হবে।
রিফান্ডের অনুমোদিত অর্থ প্রদান করা হবে BEFTN (iBAS++) ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে—কোনো ম্যানুয়াল চেক ব্যবহার করা যাবে না।

⚙️ রিফান্ড আবেদন প্রক্রিয়া (Workflow):

1. আবেদনকারী (Taxpayer) অনলাইনে মূসক–৯.১ ফরম জমা দেবেন iVAS সিস্টেমে।

2. কমিশনারেট অফিস আবেদনটি ডিভিশন অফিসে রিরাউট করবে।

3. ডিভিশন অফিস আবেদনটি সার্কেল অফিসে প্রেরণ করবে।

4. সার্কেল অফিস আবেদন যাচাই করে প্রস্তাব তৈরি করে ডিভিশন অফিসে পাঠাবে।

5. ডিভিশন অফিস প্রস্তাব পরীক্ষা করে—

কোনো প্রশ্ন থাকলে সার্কেলে ফেরত পাঠাবে পুনঃপর্যালোচনার জন্য,

প্রশ্ন না থাকলে HQ Refund Committee-তে প্রেরণ করবে।

6. HQ Refund Committee প্রস্তাব পর্যালোচনা করবে—

প্রয়োজন হলে ব্যাখ্যা চেয়ে ডিভিশনে ফেরত পাঠাবে,

ব্যাখ্যা প্রাপ্তির পর সুপারিশ কমিশনারের নিকট প্রেরণ করবে।

7. কমিশনার সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন—

অনুমোদিত হলে DDO (Drawing & Disbursing Officer)-এর মাধ্যমে iBAS++ এ রিফান্ড কার্যকর করা হবে।

অগ্রহণযোগ্য হলে আবেদনকারীকে প্রত্যাখ্যান বিজ্ঞপ্তি পাঠানো হবে।
---
📜 অতিরিক্ত নির্দেশনা:

পূর্বের ম্যানুয়াল বা হার্ডকপি আবেদন আর গ্রহণযোগ্য নয়।

সমস্ত ডেটা, নথি ও যাচাই কার্যক্রম iVAS সিস্টেমে ডিজিটালি সম্পাদিত হবে।

সংশ্লিষ্ট কমিশনার, বিভাগ ও সার্কেল অফিসারদের জন্য iVAS ইউজার আইডি তৈরি করা হবে।

রিফান্ড অনুমোদনের পর অর্থপ্রদান সম্পন্ন হবে BEFTN ট্রান্সফার এর মাধ্যমে।

HQ, ডিভিশন, সার্কেল ও কমিশনারেট পর্যায়ে সময়সীমা ও প্রক্রিয়াগত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

📅 পরিপত্র জারিকারক:
তৃপ্তি রায়
দ্বিতীয় সচিব (মূসক নীতি, পরিদর্শন ও ব্যবস্থাপনা)
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
তারিখ: ০৭ নভেম্বর ২০২৫

বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক ফাইনাল সেটেলমেমেন্ট পদ্ধতিতে প্রথম বিক্রির ক্ষেত্রে দাখিলপত্রে এন্ট্রি দেয়ার পদ্ধতি।-লিখেছে...
02/11/2025

বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক ফাইনাল সেটেলমেমেন্ট পদ্ধতিতে প্রথম বিক্রির ক্ষেত্রে দাখিলপত্রে এন্ট্রি দেয়ার পদ্ধতি।

-লিখেছেন #মোঃ আব্দুর রউফ, স্যার।

কৃষি খাতে আয় ৫ লক্ষ টাকা পযন্ত কর ছাড়। করবর্ষ ২৫-২৬, ষষ্ঠ তফসিল।
09/10/2025

কৃষি খাতে আয় ৫ লক্ষ টাকা পযন্ত কর ছাড়। করবর্ষ ২৫-২৬, ষষ্ঠ তফসিল।

To whom it may concern!
27/09/2025

To whom it may concern!

Address

10/1, Arambagh, Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart VAT Tax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category