08/09/2026
নিকটাত্মীয়ের পাঠানো বৈদেশিক অর্থ রিটার্নে প্রদর্শনের সঠিক নিয়ম
বর্তমানে বিদেশ থেকে অনেকেই নিজ আত্মীয় স্বজনকে টাকা পাঠান।অনেকে নিজেেও দেশে নিজের একাউন্টে টাকা পাঠান। রেমিট্যান্স যদি বৈধ ব্যাংকিং চ্যানেলে আসে, তবে এটি সম্পূর্ণ করমুক্ত, এই তথ্যের উপর নির্ভর করে অনেকেই ভাবেন এই অর্থ আয়কর ফাইলে দেখানোর প্রয়োজ নাই। আবার অনেকেই বিদেশ থেকে প্রেরিত অর্থ কিভাবে আয়কর রিটার্ন ফাইলে দেখাবেন তা নিয়ে বেশ জটিলতায় ভুগেন। প্রকৃতপক্ষে আয়কর ফাইলিং করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে বিষয়টি উপস্থাপন করা আবশ্যক।
১. উৎসের শ্রেণীবিন্যাস ও করযোগ্যতা
নিজের রেমিট্যান্স যদি বৈধ ব্যাংকিং চ্যানেলে আসে, তবে এটি সম্পূর্ণ করমুক্ত।
আয়কর ও দানকর আইন অনুযায়ী পিতা, মাতা, স্বামী/স্ত্রী, সন্তান এবং আপন ভাই-বোনের কাছ থেকেপ্রাপ্ত উপহার বা আর্থিক সাহায্য সম্পূর্ণ করমুক্ত।
যদি টাকা পাঠানো ব্যক্তি নিকটাত্মীয় (বাবা, মা, ভাই, বোন, সন্তান, স্বামী/স্ত্রী) না হন, তবে তা উপহার হিসেবে দেখানো জটিল হতে পারে। এই উপহার অন্যান্য উৎসের আয় হিসেবে গন্য হবে এবং মোট আয়ের সাথে যুক্ত হবে এবং নিয়মিত হারে কর গণনা করতে হবে। অনেক ক্ষেত্রে ঋণ হিসেবে নিকটাত্মীয় হতে গ্রহন করেন । সেক্ষেত্রে কর দাতে হবে না তবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে বিষয়টি উপস্থাপন করা আবশ্যক।
২. রিটার্নে কোথায় এবং কিভাবে দেখাবেন?
নিজের রেমাট্যান্স - করমুক্ত আয় (Tax-Exempted Income) অংশে: করদাতার বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে আসা এই অর্থ মূল আয়ের (Total Income) সাথে যুক্ত হবে না। এটি রিটার্নের করমুক্ত আয়ের বিবরণীতে প্রদর্শন করতে হবে।
আত্মীয় থেকে প্রাপ্ত করমুক্ত উপহার :
সম্পদ ও দায়ের বিবরণী (IT-10B / Assets and Liabilities Statement):
তহবিলের উৎস (Source of Fund): অন্যান্য প্রাপ্তির ঘরে উপহার হিসেবে উল্লেখ করতে হবে।
দূর-আত্মীয় থেকে প্রাপ্ত উপহার : যেহেতু এই প্রাপ্তি কর মুক্ত নয় তাই অন্যান্য আয়ের ঘরে দেখাতে হবে।
দূর-আত্মীয় থেকে ঋণ : যেহেতু এই প্রাপ্তি দায় তাই ঋণের ঘরে দেখাতে হবে।
৩. প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি (Audit Requirement)
ট্যাক্স অফিস বা কর কর্মকর্তা (DCT) যাতে কোনো আপত্তি না তুলতে পারেন, সেজন্য নিচের ডকুমেন্টসগুলো সংরক্ষণ করতে হবে:
ব্যাংক স্টেটমেন্ট ও এনসিডিবি/রেমিট্যান্স সার্টিফিকেট: বৈদেশিক মুদ্রা যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে এসেছে, তার ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংকের প্রদানকৃত Official Remittance Certificate।
উপহারের ঘোষণা (Gift Deed/Declaration): উপহারের ক্ষেত্রে "Gift Declaration" তৈরি করে রাখতে হবে।
ঋণ ঘোষণা (Loan Deed/ Declaration): ঋনের ক্ষেত্রে "Loan Deed/ Declaration" তৈরি করে রাখতে হবে। সঠিক সময়ে পরিশোধ না করলে এই অর্থ আয় হিসেবে গণ্য হবে।
সতর্কতা:
অর্থ কখনোই হুণ্ডি বা অবৈধ উপায়ে গ্রহণ করবেন না। ক্যাশ বা অবৈধ উপায়ে আনলে কর কর্মকর্তা তা আপনার "অন্যান্য উৎস থেকে আয়" হিসেবে গণ্য করে স্বাভাবিক হারে কর আরোপ করতে পারেন। জরামানাও করতে পারেন।
অর্থ হস্তান্তরের পুরো লেনদেনটি ব্যাংক টু ব্যাংক (Banking Channel) হতে হবে।