Property Consultant Agency

Property Consultant Agency Ready Plot and Flat Near at Dhaka. we are working with different kind of land project organization. we providing good investment policy.

it's a very profitable business plan. we provided Land and Plot Near at purbachal .

 #জমির_পরিমাপ_বের_করার_নিয়মঃআমরা অনেকেই জমির পরিমাপ করতে চাই, কিন্তু পারি না। নিম্নে জমির পরিমান বের করার নিয়ম সম্পর্ক...
03/12/2022

#জমির_পরিমাপ_বের_করার_নিয়মঃ

আমরা অনেকেই জমির পরিমাপ করতে চাই, কিন্তু পারি না। নিম্নে জমির পরিমান বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হল। পুরো লেখাটি পডুন বুঝতে পারবেন।

জমি পরিমাপ করার সূত্র - জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন, ( ফুট এককে) জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুন করে গুণফল যেটা পাবেন সেটা জমির পরিমান। জমির যে পরিমাণ পাবেন সেটা বর্গফুট এককে। যদি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানা না থাকে মৌজা ম্যাপ থেকে মেপে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ ফুট এককে হিসাব করুন। মৌজা ম্যাপ না থাকলে দেখে নিনঃ-

চিত্রের মতো জমির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ৪৩ ফুট তাহলে এই জমির পরিমান ২৪০৮ বর্গফুট। নিচে জমি পরিমাপের আরো একক দেওয়া হলো সেগুলো প্রয়োজন অনুযায়ী হিসাব করে বের করে নিবেন।

প্রথমেই আমরা জেনে নিই জমি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত একক গুলো সম্পর্কে। জমি পরিমাপের একক গুলো হলো - শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর ।

কিন্তু এই শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর এগুলো কি? কোনটার সঙ্গে কোনটার সম্পর্ক কি ?

শতাংশ কি ?
১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট। এক বর্গফুট হলো ১ ফুট * ১ ফুট জমি। অতএব একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ গুন করে যদি ৪৩৫.৬ বর্গফুট হয় তাহলে ঐ জমির পরিমান ১ শতাংশ।

কাঠা কি ?
১ কাঠা = ১.৬৫ শতাংশ। সুতরাং কাঠা শতাংশ থেকে বড় জমি পরিমাপের একক।

১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ২০ কাঠা
১ একর = ১০০ শতাংশ
১ হেক্টর = ২৪৭ শতাংশ

02/10/2022
08/08/2022
 #ওয়ারিশ_সম্পত্তি বা  #পৈত্রিক_সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেন...
04/08/2022

#ওয়ারিশ_সম্পত্তি বা #পৈত্রিক_সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন। তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।

#ডোকুমেন্ট_গুলো:-

১) #ওয়ারিশ_সনদ_পত্র।
২) #পারিবারিক_ভাগবন্টন_রেজিষ্ট্রেশন_দলিল
৩) #নামজারি_খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।

যেমন: বিক্রেতা যে সূত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।

এই তিনিটি ডকুমেন্ট যার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিকভাবে ভাগের অংশ বিক্রি করেন।

মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির চেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করল,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বলছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।

তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ারিশ সনদ, বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল, যার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টননামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কি না, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কি না,,, বন্টননামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম, ঠিকানা সঠিকভাবে উল্লেখ্য কি না।

অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, যিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক, সেসব ডোকোমেন্ট দেখা উচিত ছিল। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টননামা দলিল, নামজারি, খতিয়ান, এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।

কোথায় কীভাবে পাবেন  #জমির এই উল্লেখযোগ্য  #ডকুমেন্ট?➥১.  #পর্চা_বা_খতিয়ান। ➥২.  #দলিল। ➥৩.  #ম্যাপ_বা_নকশা।এই ডকুমেন্টগ...
27/07/2022

কোথায় কীভাবে পাবেন #জমির এই উল্লেখযোগ্য #ডকুমেন্ট?
➥১. #পর্চা_বা_খতিয়ান।
➥২. #দলিল।
➥৩. #ম্যাপ_বা_নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

অর্পিত সম্পত্তির লিজির নাম পরিবর্তনসহ লিজ নবায়ন Sources :- https://land.gov.bd/       #
19/07/2022

অর্পিত সম্পত্তির লিজির নাম পরিবর্তনসহ লিজ নবায়ন
Sources :- https://land.gov.bd/

#

আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত
16/07/2022

আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত

Used flat sale,at Lalmatia areaCall For details +8801708469950Only Real Bayer Contact plz Sft: 1500 3rd Floor availableT...
02/07/2022

Used flat sale,at Lalmatia area
Call For details +8801708469950
Only Real Bayer Contact plz
Sft: 1500
3rd Floor available
Titas gas available
Building height : G+7
Facing : south
Hand over date: 2016
Land area : 6.5 katha
2 Unit apartment
3 bed room apartment, 2 attached bath,1 common bath, 3 varanda, kitchen, living space, dining space, servant bath, 1 car parking
24 hour's Security facilities, Rooftop gardening, BBQ zone, prayer room,
CCTV etc.

প্রজেক্ট নামঃঅনলাইন ফাগুনলোকেশনঃ ২৭৯/৬ মিরপুর DOHS রোড। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্ত্বর থেকে মিরপুর DOHS.🏢 ১০০% রেডি ফ্...
10/11/2021

প্রজেক্ট নামঃঅনলাইন ফাগুন
লোকেশনঃ ২৭৯/৬ মিরপুর DOHS রোড। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্ত্বর থেকে মিরপুর DOHS.
🏢 ১০০% রেডি ফ্ল্যাট।
🚦 ১৫০ ফুট রাস্তার পাশে প্লট।
🏠 বড় সাইজের ৩টি বেড রুম।
🛀 ৩টি বাথ(২টি এটাস বাথ,১টি কমন )।
🌄২টা বারান্দা।
🗼 ২টি লিফ্ট ও ১ টি সিঁড়ি।
⚡ ২৪ ঘন্টা জেনারেটর।
♨️ তিতাস গ্যাস কানেকশন।
🚗 পার্কিং এর জায়গা।
⛺পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য প্রতিটা ইউনিটের ৪ সাইড খোলামেলা রাখা হয়েছে।
👀 ২৪ঘন্টা সিসি ক্যামেরা ও প্রহরি দ্বারা নিরাপত্তা ব্যাবস্থা।
💧 নিরাপদ পানির জন্য সাবমারসিবল পাম্প।
💹 ১০০% নিরাপদ বিনিয়োগ এবং ভবিষ্যতের মূল্যবান সম্পদ হিসেবে অনলাইন ফাগুন আপনার জন্য সব চেয়ে সঠিক বিনিয়োগ হবে।
💰 কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।
💚আমরা দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও সুনামের ১৩ বছর যৌথ ভাবে বেশ অনেক বিল্ডিং তৈরী করেছি এবং সঠিক সময়ে হস্তান্তর করেছি। আলহামদুলিল্লাহ.
💘লোকেশন ও আনুসাংগিক বিচারে ১ম দেখায় পছন্দ হবার মতো একটা প্রজেক্ট।
👉বিস্তারিত জানতে এবং সাইড ভিজিট করতে চাইলে ফোন করুন 01730375763 অথবা ইনবক্সে মেছেজ দিন।

ফ্ল্যাট বিক্রয়: মাত্র ২৯,০০,০০০/- টাকায় মিরপুর D.O.H.S. সন্নিকটে ৩০' রোডের সাথে দক্ষিণমুখী  ১০০% রেডি ফ্ল্যাট বিক্রয় I**...
06/10/2021

ফ্ল্যাট বিক্রয়:
মাত্র ২৯,০০,০০০/- টাকায় মিরপুর D.O.H.S. সন্নিকটে ৩০' রোডের সাথে দক্ষিণমুখী ১০০% রেডি ফ্ল্যাট বিক্রয় I
***Contact # 01928568853, 01994045704, 01994045693, 01405612965, 01994045694, 01994045705, 01994045696, 01728772727,

05/10/2021

Address

Mohakhali
Dhaka
1200

Telephone

+8801721629744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Property Consultant Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Property Consultant Agency:

Share

Category