20/04/2023
সচেতনতা মূলক পোস্ট:
আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকার ছাড়া জমি রেজিষ্ট্রেশন করা যায় না।
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, সাব রেজিস্টি অফিসের কিছু দালাল শ্রেণীর লোক রিটার্ন সাবমিট করে দিচ্ছে। পরে ক্লায়েন্ট এসে বলে আমরা তো জানি না রিটার্ন সাবমিট হয়েছে। রিটার্ন সাবমিট করার আইনগত বিধি-বিধান গুলো পালন না করে শূন্য হারে রিটার্ন জমা দিয়ে দিচ্ছে।
মনে রাখবেন, আয়কর রিটার্ন আপনার সারা জীবনের সম্পত্তি ও দায়ের ব্যালেন্স এবং আয়-ব্যয়ের বিবরণী। পরবর্তী ঝামেলা আপনাকেই পোহাতে হবে।
সুতরাং কর দাতাদের বিশেষ করে সচেতন হতে হবে।
(সংগৃহীত)