Integrity Law Solutions

Integrity Law Solutions Our Consultancy & Serve:
1. Bank & Company Matter
2. All kind of Civil and Criminal Matter.
3. Income Tax
4. Vat

এখন থেকে আপীল বিভাগে চেম্বার জজ হিসেবে দুইটি (০২) আদালতে মামলা শুনানি হবে।
20/07/2025

এখন থেকে আপীল বিভাগে চেম্বার জজ হিসেবে দুইটি (০২) আদালতে মামলা শুনানি হবে।

অস্ত্র আইনে লাইসেন্স  পাওয়ার বয়সঃবাংলাদেশের অস্ত্র আইন ও সংশ্লিষ্ট বিধিমালায় সাধারণত লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স ২১ বছর ...
01/07/2025

অস্ত্র আইনে লাইসেন্স পাওয়ার বয়সঃ

বাংলাদেশের অস্ত্র আইন ও সংশ্লিষ্ট বিধিমালায় সাধারণত লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স ২১ বছর বলা আছে (Arms Rules, 2017, Rule 17).

তবে নিরাপত্তা বাহিনী, বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, বা বিশেষ শ্রেণির ব্যক্তির জন্য কোনো নির্দিষ্ট বয়স বা অভিজ্ঞতার শর্ত থাকতে পারে — যেমন:

নিরাপত্তা গার্ড/প্রাইভেট কোম্পানির অস্ত্র বহনকারী কর্মী

সরকার নির্ধারিত কোনো ক্যাটাগরির আবেদনকারী

এইসব ক্ষেত্রে নীতিমালায় ভিন্ন বয়সসীমা থাকতে পারে, কিন্তু তা সাধারণ লাইসেন্সধারীদের ক্ষেত্রে নয়।
সংক্ষেপে:
🔹 অস্ত্র লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স: ২১ বছর
🔹 ৩০ বছর বয়স — কোনো নির্দিষ্ট লাইসেন্স বা পদবির জন্য আলাদাভাবে নির্ধারিত নয়, যদি না সেটি কোনো বিশেষ ক্ষেত্রে হয়।
"Arms Licensing Policy" বা "অস্ত্র লাইসেন্স নীতিমালা"-তে নির্ধারিত আছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রণীত একটি প্রশাসনিক নীতিমালা।

এই নীতিমালাটি সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত হয় এবং এটি Arms Act, 1878 ও Arms Rules, 2017 এর পরিপূরক নির্দেশনা হিসেবে কাজ করে।

---

🎯 সরাসরি নির্দেশনা (মূল বক্তব্য):

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র লাইসেন্স নীতিমালায় বলা হয়:

> “লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির বয়স সাধারণত ৩০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। ৩০ বছরের কম ও ৭০ বছরের বেশি বয়সের ব্যক্তির আবেদন ব্যতিক্রমী পরিস্থিতিতে বিবেচনা করা যেতে পারে।”
📚 এটি কোথায় পাওয়া যায়?

এই তথ্য পাওয়া যায়:

1. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেট / অফিস আদেশ / লাইসেন্সিং গাইডলাইন
2. জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের দফতরে প্রচলিত “অস্ত্র লাইসেন্স গাইডলাইন”
3. RTI (Right to Information) বা আদালতের মামলায় উদ্ধৃত সরকারি নথিপত্র

🔍 উদাহরণস্বরূপ উৎস:

> যেমন ২০২০ সালের পর সংশোধিত “অস্ত্র লাইসেন্স ইস্যু নীতিমালা” (স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ) -তে এই ৩০–৭০ বছর বয়সসীমার উল্লেখ পাওয়া যায়।

যেহেতু এটি নিয়মিত হালনাগাদ হয়, সর্বশেষ কপি চেয়ে আপনি চাইলে জেলা প্রশাসকের কার্যালয়, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mhapsd.gov.bd) থেকে সংগ্রহ করতে পারেন।
📌 সংক্ষেপে:

আইনে (Arms Act) বয়সসীমা ২১ বছর বলা আছে (ন্যূনতম)

কিন্তু লাইসেন্স প্রদানের বাস্তব নীতিমালায় বলা আছে:
👉 বয়সসীমা: ৩০ থেকে ৭০ ব

পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

25/06/2025

সিকিউরিটি চেক ডিজঅনার হইলে ১৩৮ ধারার মামলা করা যাইবে:

বাকীতে মালামাল ক্রয় করা হইলে উহার মূল্য পরিশোধের জন্য জামানত হিসাবে প্রদত্ত চেক কিংবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে জামানত ব্যতীত ঋণ নিলে উক্ত ঋণ পরিশোধের জন্য জামানত হিসাবে যে চেক প্রদান করা হয়, তাহাই মূলত সিকিউরিটি চেক নামে পরিচিত।
Post dated Cheque এবং Security cheque মূলত একই উদ্দেশ্যে ইস্যু হইয়া থাকে। Security Cheque বা জামানত হিসাবে প্রদত্ত চেকের মূল উদ্দেশ্য হইল চেক দাতা অনুরূপ চেক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখিয়া ঐ প্রতিষ্ঠান থেকে ঋণচেক ডিজঅনার সংক্রান্ত আইনের বিধি-বিধান নিয়া এই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, সময় মত ঋণের টাকা/কিস্তি পরিশোধ করিতে না পারিলে ঐ প্রতিষ্ঠান তাহার বিরুদ্ধে মামলা করিতে পারিবে।
Security cheque ডিজঅনার হইলে উহার বিরুদ্ধে ১৩৮ ধারার মামলা করা যাইবে।
Majad Hossain and others Vs. the State 32 (2012) BLD (AD) 214.

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে.... দেখা হবে বিজয়ে।
24/06/2025

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে....
দেখা হবে বিজয়ে।

অর্থ ঋণ আদালত  অধিক্ষেত্র পূনর্বিন্যাস।
23/06/2025

অর্থ ঋণ আদালত অধিক্ষেত্র পূনর্বিন্যাস।

23/02/2025

মামলার কোর্ট ফি (Advalorem Fees) নির্ধারণ পদ্ধতি।
নির্ধারণ করা হয় Court Fees Act, 1870
সংশোধনী ২০১০ (২০১০ সনের ৪৫ নং আইন-১
আগষ্ট ২০১) এবং ২১ সেপ্টেম্বর ২০১০ এর
এস,আর,ও নং-৩২৬-আইন/২০১০ অনুযায়।
কোর্ট ফি নির্ধারণ পদ্ধতি:
কোন মোকদ্দমার মূল্যমান এর উপর বা দাবীর
মূল্যমানের উপর কোর্ট ফি নির্ণয়
করা হয়ে থাকে।
তায়দাদের উপর ২%
উক্ত ২% এর উপর ১৫% ভ্যাট। মোট (২%+২% এর
১৫%= কোর্ট ফি)
মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমা :
মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার ক্ষেতে সর্ব
নিম্ন কোর্ট ফি হলো ৩০০ টাকা এবং সর্বোচ্চ
কোর্ট ফি হবে ৫০,০০০ টাকা।
দেওয়ানী মোকদ্দমা:
দেওয়ানী মোকদ্দমার সর্বো নিম্ন কোর্ট
ফি হবে ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট
ফি হবে ৪০,০০০ টাকা।
সাকসেশন মোকদ্দমা:
সাকসেশন মোকদ্দমায় ২০,০০০ টাকা পর্যন্ত ফ্রি।
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১%
এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত ২%।
যেমন:
কোন মোকদ্দমার তায়দাদ ধরি ১৫,০০,০০০ টাকা। এর
কোর্ট ফি হবে
১৫,০০,০০০ টাকার ২%=৩০,০০০ টাকা
৩০,০০০ টাকার ১৫%= ৪,৫০০ টাকা
মোট কোর্ট ফি লাগবে ৩০,০০০+৪,৫০০=৩৪,৫০০
টাকা।
গত ১ আগস্ট কোর্ট ফি (সংশোধনী) আইন, ২০১০-এর প্রজ্ঞাপন জারি করা হয়। ১ সেপ্টেম্বর থেকে এ আইন কার্যকর হয়। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর কোর্ট ফি অনুযায়ী পাওনা টাকা আদায়ে মামলা দায়ের করার জন্য কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল মোট দাবিকৃত টাকার ১৫ শতাংশ হারে। এটি এখন কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে, তবে তা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি হবে না। জমি সংক্রান্ত মামলায় নতুন কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল ১০ শতাংশ হারে। সেটা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তবে তা সর্বোচ্চ ৪০ হাজার টাকার বেশি হবে না।
রাজস্ব বিভাগ ও জেলা পরিষদসহ বিভিন্ন স্থানে আইনী আবেদনের ক্ষেত্রে কোর্ট ফি ২০০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করা হয়েছে।
ঘোষণামূলক মোকদ্দমায় প্রতি ঘোষণায় কোর্ট ফি ২০০ টাকা থেকে ৩০০ টাকা, রেভিনিউ অফিসের দরখাসত্মের কোর্ট ফি ৪ টাকা থেকে ২০০ টাকা (বর্তমানে ২০ টাকা), আপীলের কোর্ট ফি ২০ টাকা থেকে ১০০ টাকা, ফৌজদারি আদালতের দরখাস্ত ৫ টাকা থেকে ১০ টাকা, সিভিল আদালতের আর্জি ৫ টাকা থেকে ১০ টাকামেমো অব আপীল ৫ টাকা থেকে ৫০ টাকা, বেল বন্ড ১০ টাকা থেকে ২৫ টাকা, বিবাহ বিচ্ছেদ এবং দাম্পত্য জীবন পুনরুদ্ধার ২০ টাকা থেকে ২০০ টাকা, ওকালতনামা ১০ টাকা থেকে ৩০ টাকা, সরকারী অফিসের রেভিনিউ ২০ টাকা থেকে ২০০ টাকা, দেওয়ানি রাজস্ব।

👉 জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারণাঃ ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫...
10/02/2025

👉 জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারণাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

07/01/2025

NBWW: Non-Bailable Witness Warrant

NBWW হচ্ছে Non-Bailable Witness Warrant এর সংক্ষিপ্ত রূপ। সাক্ষীর বিরুদ্ধে ইস্যুকৃত অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্টকে ইংরেজিতে বলা হয় Non-Bailable Witness Warrant। ফৌজদারি মামলার বিচারের সময় সাক্ষীর প্রতি বা বিরুদ্ধে বিভিন্ন পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু করার পরও যদি সাক্ষী আদালতে হাজির না হয় তখন সাক্ষীকে গ্রেফতার করে জামিন না দিয়ে আদালতে উপস্থাপন করার জন্য এই Non-Bailable Witness Warrant বা NBWW বলা হয়।

Address

Eastern Trade Center, 56 Inner Circular (VIP) Road, Room No. 01, Second Floor
Dhaka
1000

Opening Hours

Monday 16:00 - 21:00

Telephone

+8801724995777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Integrity Law Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Integrity Law Solutions:

Share