29/04/2025
আলহামদুলিল্লাহ। আমাদের নতুন বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। অর্ডার করতে ইনবক্স করুন।
চেক ডিজঅনার মামলা নিয়ে চিন্তিত?⚖️
নবীন আইনজীবী বন্ধুরা, আপনাদের জন্য সুখবর!
চেক ডিজঅনার মামলা পরিচালনার জটিলতা নিয়ে আর কোনো চিন্তা নয়। আমরা নিয়ে এসেছি হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ এবং চেকের মামলা সংক্রান্ত এক অসাধারণ বই, যা আপনার পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা উচিত?
✓ ১৭৫টি প্রশ্নোত্তর: চেকের মামলা সংক্রান্ত সকল প্রশ্নের বিস্তারিত ও সহজ ভাষায় উত্তর।
✓ নজীর দ্বারা সমর্থিত: প্রতিটি উত্তরের স্বপক্ষে বাংলাদেশ ও ভারতের উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নজিরের উল্লেখ।
✓ গুরুত্বপূর্ণ ধারার বিশ্লেষণ: হস্তান্তরযোগ্য দলিল আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলোর সহজ ভাষায় বিশ্লেষণ।
✓ সহজ বাংলা ভাষায় লেখা: জটিল আইনি বিষয়বস্তু সহজ ভাষায় উপস্থাপিত, যা বুঝতে অত্যন্ত সহজ।
✓ বাস্তব মামলার প্রেক্ষিতে লেখা: বাস্তব মামলার উদাহরণসহ প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে।
✓ পর্যাপ্ত উদাহরণ: বিষয়বস্তু আরও স্পষ্ট করার জন্য পর্যাপ্ত উদাহরণ সংযোজন।
✓ ৩৬৮ পৃষ্ঠা: বিস্তারিত এবং পরিপূর্ণ আলোচনা।
✓ দক্ষতার সাথে মামলা পরিচালনা: এই প্রশ্নোত্তরগুলি জানলে আপনি চেকের মামলা আরও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন।
✓ শুধুমাত্র আইনজীবীদের জন্য: বিশেষভাবে নবীন আইনজীবীদের জন্য তৈরি করা হয়েছে।
📕এই বইটি আপনাকে যেভাবে সাহায্য করবে:
✅চেকের মামলা পরিচালনার খুঁটিনাটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ।
✅আইনি জটিলতা মোকাবেলা করার আত্মবিশ্বাস অর্জন।
পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লায়েন্টদের আরও ভালোভাবে সেবা প্রদান।
🟡বিশেষ অফার:🟡
মূল্য: মাত্র ৪৫০ টাকা! (সীমিত সময়ের জন্য)
🔰অফারটি পেতে এখনি ইনবক্স করুন!🔰
🔆লেখক:🔅
মো: আজাদুর রহমান
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
লেখকের অন্যান্য বইয়ের তালিকা:
১। জজকোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল
২। হাইকোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল (১ম ও ২য় খন্ড)
৩। মামলা জেতার কৌশল
৪। জজকোর্ট থেকে হাইকোর্ট
#চেক_ডিজঅনার #আইন #আইনজীবী #ইবুক #হস্তান্তরযোগ্য_দলিল #মামলা #বাংলাদেশ #ভারত িক্ষা #নবীন_আইনজীবী
📕 বইয়ে প্রকাশিত লেখা কিছু প্রশ্ন 📕
প্রশ্ন: ৮- হস্তান্তরযোগ্য দলিলের বৈধতা এবং প্রতিদান (consideration) প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়?
প্রশ্ন: ৯- যদি কোনো অপ্রাপ্তবয়স্কের অভিভাবক (guardian) কোনো প্রমিসরি নোট পৃষ্ঠাঙ্কন (endorse) করেন এবং পৃষ্ঠাঙ্কনে এই কথা উল্লেখ না করেন যে তিনি অভিভাবক হিসেবে পৃষ্ঠাঙ্কন করছেন, তাহলে হস্তান্তরগ্রহীতা (endorsee) নোটের মালিকানা পাবেন কি না?
প্রশ্ন: ১০- ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার কখন হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হয়?
প্রশ্ন: ১১- চেক কি? চেক এর সংজ্ঞা চেকের বৈশিষ্ট্য
প্রশ্ন: ১২- ব্যাংক কখন গ্রাহকের অ্যাকাউন্টে জাল চেকের মাধ্যমে খোয়া যাওয়া অর্থ ফেরত দিতে বাধ্য থাকে?
প্রশ্ন: ১৩- পে অর্ডার কি? যদি কোনো ব্যক্তি পে অর্ডারের মাধ্যমে পাওনা অর্থ আদায়ের জন্য দেওয়ানি মামলা করেন এবং একই সাথে ১৩৮ ধারা এবং ৪২০ ধারার অধীনে ফৌজদারি অভিযোগও দায়ের করেন, তাহলে এটি দ্বৈত বিচার (double jeopardy) হিসেবে গণ্য হবে?
প্রশ্ন: ১৪- এফ.ডি.আর. কি? এফ.ডি.আর. (Fixed Deposit Receipt) পোস্ট ডেটেড চেক হিসেবে গণ্য হয় কিনা?
এফ.ডি.আর. (Fixed Deposit Receipt) কি
চেক কি
এফ.ডি.আর. কেন পোস্ট ডেটেড চেক হিসেবে গণ্য হয় না?
প্রশ্ন: ১৫- ডিমান্ড ড্রাফট (ডিডি) ও চেকের মধ্যে কি ধরনের পার্থক্য আছে?
চেক ডিমান্ড ড্রাফট (ডিডি) মূল পার্থক্যগুলো
প্রশ্ন: ১৬- ১৩৮ ধারার উদ্দেশ্য ও তাৎপর্য কি?
প্রশ্ন: ১৭- একটি চেক এর বৈধতার সময়সীমা কতদিন?
প্রশ্ন: ১৮- চেকের ৬ মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উক্ত চেক কি পুনরায় বৈধ করা সম্ভব?
প্রশ্ন: ১৯- ১৩৮ ধারার অধীনে অপরাধ গঠিত হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়?
প্রশ্ন: ২০- যদি কেউ ব্লাঙ্ক চেক ইস্যু করেন তাহলে সেই চেক দিয়ে মামলা দায়ের করা যাবে কিনা?
ব্লাঙ্ক চেকের বৈধতা স্বেচ্ছায় চেক হস্তান্তর
প্রশ্ন: ২১- চেকের বয়স নিয়ে বিতর্কের ক্ষেত্রে প্রমাণ সংগ্রহের সঠিক প্রক্রিয়া কী হওয়া উচিত?
চেকের পুরনো হওয়া নিয়ে বিতর্ক
প্রশ্ন: ২২- হোল্ডার ইন ডিউ কোর্স বলতে কি বোঝায়? হোল্ডার ইন ডিউ কোর্স হতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়?
প্রশ্ন: ২৩- অভিযোগকারীর রিভিশন পিটিশন ছাড়াই হাইকোর্ট বিভাগ স্বতঃপ্রণোদিতভাবে (suo moto) জরিমানার পরিমাণ বাড়াতে পারেন কি না?
প্রশ্ন: ২৪- যদি কোনো ব্যক্তি চেক ডিজঅনারের অভিযোগে ফৌজদারি মামলা এড়ানোর জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করে, তাহলে এর ফলাফল কী হবে?
প্রশ্ন: ২৫- কোনো অপরাধের মাধ্যমে হস্তান্তরযোগ্য দলিল অর্জিত হলে উক্ত দলিলের মাধ্যমে টাকা আদায় করা সম্ভব কি?
প্রশ্ন: ২৬- চেক দিলেই কি ধরে নিতে হবে তার বিপরীতে কোনো লেনদেন ছিল? এটা কি স্টপ পেমেন্ট এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে? ধারা ১১৮(ক) কীভাবে কাজ করে?
প্রশ্ন: ২৭- একাউন্ট পেয়ী" ক্রস করা চেক কি হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞার পরিধির মধ্যে পড়ে? এরূপ চেক দিয়ে কি ১৩৮ ধারার মামলা করা যায়?
প্রশ্ন: ২৮- পেমেন্ট স্টপড বাই দ্য ড্রয়ার" লেখা চেক দ্বারা ১৩৮ ধারার মামলা করা যাবে? "পেমেন্ট স্টপড বাই দ্য ড্রয়ার" এর ক্ষেত্রে ধারা ১৩৮ এর অধীনে যে অনুমান তৈরি হয়, তা কি খণ্ডনযোগ্য?
প্রশ্ন: ২৯- আদালত কি শুধুমাত্র চেকের সত্যতা যাচাই করবে নাকি অভিযোগকারীর দাবির ন্যায্যতা এবং রেকর্ডে থাকা প্রমাণের ভিত্তিতে আসামীর আত্মপক্ষ সমর্থনও বিবেচনা করবে?
প্রশ্ন: ৩০- ১৩৮ ধারার অধীনে নোটিশ জারির কতগুলো পদ্ধতি রয়েছে? উপরোক্ত পদ্ধতিগুলো পর্যায়ক্রমে অনুসরণ না করলে আসামির উপর নোটিশ জারি বৈধ হবে?
প্রশ্ন: ৩১-লিগ্যাল নোটিশ এর ৩০ দিন মেয়াদের গণনা কোন দিন থেকে শুরু হয়?
প্রশ্ন: ৩২-লিগ্যাল নোটিশ এর জন্য কি কোনো নির্ধারিত ফরম ব্যবহার করতে্ হবে? একটি লিগ্যাল নোটিশে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে?
প্রশ্ন: ৩৩-ডিমান্ড নোটিশে (demand notice) চেকের অর্থ ছাড়া অন্য কোনো পরিমাণ অর্থ অন্তর্ভুক্ত করা হলে এর ফলাফল কি?
প্রশ্ন: ৩৪-চেকের মামলায় লিগ্যাল নোটিশ পাঠানোর উদ্দেশ্য কি?
প্রশ্ন: ৩৫-কোম্পানি আইন এর ৪৩৪ ধারার অধীনে জারি করা নোটিশ হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ এর ১৩৮ ধারার উদ্দেশ্যে যথেষ্ট কিনা?
প্রশ্ন: ৩৬-যদি নোটিশে উল্লেখ থাকে যে ১৩৮ ধারার পাশাপাশি পুলিশকে জানিয়ে দণ্ডবিধির অধীনেও ব্যবস্থা নেওয়া হবে, তাহলে এই ধরনের নোটিশ বৈধ কিনা?
প্রশ্ন: ৩৭-ডিমান্ড নোটিশ কখন জারি করা হয়েছে বলে গণ্য হবে অথবা 'চলে গেছে, জানা নেই', 'বাড়িতে পাওয়া যায়নি', 'বাড়ি তালাবদ্ধ', 'দোকান বন্ধ' ইত্যাদি অভিব্যক্তির প্রভাব কী?
প্রশ্ন: ৩৮-লিগ্যাল নোটিশ "দাবিহীন" (unclaimed) হিসেবে ফেরত আসার প্রভাব কী?
প্রশ্ন: ৩৯-হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় ড্রয়ারকে নোটিশ পাঠানোর বিধান রয়েছে। যদি নোটিশ ড্রয়ারের সঠিক ঠিকানায় পাঠানো হয়, কিন্তু ড্রয়ারের অনুপস্থিতি বা অন্য কোনো কারণে নোটিশটি "দাবিহীন" হিসেবে ফেরত আসে, তাহলে কী হবে?
প্রশ্ন: ৪০-যদি নোটিশ "দাবিহীন" হিসেবে ফেরত আসে, তাহলে এর জারি করার তারিখ কোনটি বলে গণ্য হবে?
প্রশ্ন: ৪১-যদি প্রাপক (payee) ডিমান্ড নোটিশ জারির আগে মারা যান, তাহলে কী হবে এবং প্রাপকের আইনগত উত্তরাধিকারী ডিমান্ড নোটিশ জারি করতে এবং মামলা পরিচালনা করতে পারবেন কিনা?
প্রশ্ন: ৪২-ডিমান্ড নোটিশ (demand notice) জারির সময়সীমা কতদিন?
প্রশ্ন: ৪৩-১৩৮ বি অনুযায়ী চেক ডিজঅনার সংক্রান্ত তথ্য পাওয়ার পরে নোটিশ প্রেরণ এর পিরিয়ড গণনার সময় কোন দিন থেকে শুরু করতে হবে?
প্রশ্ন: ৪৪-যদি ড্রয়ারের (cheque issuer) উপর লিগ্যাল নোটিশ জারি না করা হয়, তাহলে আদালত কি মামলা আমলে নিতে পারবেন?
প্রশ্ন: ৪৫-রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানোর পর দৈনিক পত্রিকায় পুনরায় সেই নোটিশ প্রকাশ করার প্রয়োজন আছে কিনা?
প্রশ্ন: ৪৬-প্রত্যক্ষ বিলি বা হাতে হাতে নোটিশ জারি করলে সেটা বৈধ হবে কি? এর পদ্ধতি কি? হাতে হাতে নোটিশ জারির সুবিধা-অসুবিধা কি কি?
প্রশ্ন: ৪৭-ফ্যাক্সযোগে নোটিশ জারি করলে উক্ত জারি বৈধ হিসেবে গণ্য হবে?
প্রশ্ন: ৪৮-ই-মেইল এবং টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে লিগ্যাল নোটিশ জারির আইনগত অবস্থান কি?
প্রশ্ন: ৪৯-জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ এর ২৭ ধারা এবং হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ (Negotiable Instruments Act, 1881)-এর ১১৪ ধারার অধীনে, কোনো ব্যক্তিকে নোটিশ পাঠানো হলে, তা যথাযথভাবে জারি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এই পরিস্থিতিতে, একজন আসামী কীভাবে প্রমাণ করতে পারেন যে নোটিশ জারি হয়নি বা তিনি তা পাননি?
প্রশ্ন: ৫০-১৩৮ ধারার অধীনে আসামীর উপর নোটিশ জারি করা কি বাধ্যতামূলক? নোটিশ জারিতে ব্যর্থ হলে আসামী কিভাবে খালাস পেতে পারে?
প্রশ্ন: ৫১-একাধিক চেকের জন্য নোটিশ জারির নিয়ম কি? যদি একজন ব্যক্তি একই সাথে একাধিক চেক ডিজঅনার হওয়ার কারণে নোটিশ দিতে চান, তাহলে প্রতিটি চেকের জন্য আলাদা নোটিশ দিতে হবে কিনা?
প্রশ্ন: ৫২-তামাদির ক্ষেত্রে দিন গণনার নিয়ম কি? দিনের ভগ্নাংশ কি গ্রহণযোগ্য?
প্রশ্ন: ৫৩-নোটিশ প্রেরণের শেষ দিন সরকারি ছুটি হলে তার আইনগত পরিণতি কী?
প্রশ্ন: ৫৪-লিগ্যাল নোটিশ পাওয়ার পর আসামী যদি জবাব দিতে ব্যর্থ হন বা নীরব থাকেন, তাহলে তার আইনগত পরিণতি কী?
প্রশ্ন: ৫৫-একটি আইনি নোটিশে যদি কোনো করণিক ভুল (clerical error) থাকে, তাহলে সেই ভুল সংশোধনের জন্য অথবা সম্পূর্ণ নোটিশটি বাতিল করার জন্য কি দ্বিতীয় একটি নোটিশ জারি করা যায়?
প্রশ্ন: ৫৬-যদি 'দৈনিক সংগ্রাম' এর মতো কোনো পত্রিকায় নোটিশ জারি করা হয়, যা জাতীয়ভাবে বহুল প্রচারিত নয়, তাহলে তা ধারা ১৩৮(১এ)(গ) এর বিধানের লঙ্ঘন হবে কিনা?
প্রশ্ন: ৫৭-১৩৮ ধারার অপরাধ আপোষযোগ্য কিনা?
প্রশ্ন: ৫৮-আদালত কি ১৩৮(১) ধারায় সবসময় চেকের অর্থের তিনগুণ জরিমানা করতে বাধ্য?
প্রশ্ন: ৫৯-যদি চেক দাতার নামে নালিশী ব্যাংক একাউন্ট না থাকে এবং চেকটি যদি ডিজঅনার হয় তাহলে ১৩৮ ধারার মামলা আসামীর বিরুদ্ধে চলে কি না?
প্রশ্ন: ৬০-যদি চেকদাতা চেক ইস্যু, ডিজঅনার এবং নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন, তাহলেই কি অপরাধ প্রমাণিত হয়ে যায়?
প্রশ্ন: ৬১-নালিশী দরখাস্তে নোটিশ প্রাপ্তির তারিখ উল্লেখ না করলে কি নালিশী দরখাস্ত বাতিল হবে এবং আসামী অব্যাহতি পাবেন?
প্রশ্ন: ৬২-হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীনে নালিশী দরখাস্ত কোন আদালতে দায়ের করতে হবে তা নির্ধারণের আইনি প্রক্রিয়া কি?
প্রশ্ন: ৬৩-যদি কোনো আদালতের কোনো মামলা বিচার করার এখতিয়ার না থাকে, তাহলে সেই আদালত কী পদক্ষেপ নিবেন?
প্রশ্ন: ৬৪-ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত চেকের মামলার আমলে গ্রহণ ও বিচার নিষ্পত্তির সময় কোন ধরণের গাইডলাইন মেনে চলবেন?
প্রশ্ন: ৬৫-কগনিজ্যান্স নেওয়ার পর ম্যাজিস্ট্রেট উহা রি-কল করতে পারেন কিনা?