19/06/2026
“জীবনের কিছু মুহূর্ত শুধু ছবিতে নয়, হৃদয়ে চিরদিনের জন্য থেকে যায়।”❤️
হার্ভার্ড ইউনিভার্সিটির সম্মানিত Professor Patton-এর সঙ্গে আমার ছবি তুলছিল আমার মেয়ে ,তোলার সময় তিনি হাসিমুখে বললেন, ‘Two mothers.’ কথাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। এমন একজন সনামধন্য শিক্ষাবিদ ও অসাধারণ মানুষের কাছ থেকে এই আন্তরিক স্বীকৃতি আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। তিনি সবসময় আমার মেয়েকে নিজের সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন ,তাঁর এই আন্তরিকতা, মমতা এবং উৎসাহের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। কিছু মানুষ তাঁদের জ্ঞান দিয়ে নয়, তাঁদের মানবিকতা দিয়েও আজীবন স্মরণীয় হয়ে থাকেন। 🌿💖