17/04/2026
ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪
আইন অনুষদে LLM (Professional) প্রোগ্রামে ভর্তি আবেদন চলমান।
সেশন: Summer Semester-2026 (মে-আগস্ট)
LLM (Professional) আবেদনের যোগ্যতা:
অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (২ বছর) (পাস) থাকতে হবে।
(শুধুমাত্র আইনের শিক্ষার্থীদের জন্য এবং এটা মাস্টার্স প্রোগ্রাম)
প্রোগ্রামের মেয়াদ: স্নাতক/সমমান ডিগ্রিধারীদের জন্য ১ (এক) বছর মেয়াদ এবং ডিগ্রি (পাস) কোর্সধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ২ (দুই) বছর।
আবেদনের নিয়মাবলী: অফিস চলাকালে ১০০০.০০ (এক হাজার) টাকা সোনালী ব্যাংকের জাককানইবি শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অনুষদীয় অফিস হতে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়াও বিকাশ/নগদ একাউন্টে-+8801794092066 আবেদন ফি ১০২০ টাকা পরিশোধ করে ই-মেইল ([email protected]) এর মাধ্যমেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ই-মেইলে আবেদন প্রেরণের জন্য প্রয়োজনীয় যোগাযোগ: মোবাইল-+8801794092066
বিশেষ প্রয়োজনে মোবাইল (শিক্ষক) :
01521108279
01762781216
01758735939
01717749755
01735235168
01921991682
01521474093
আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: ২২ এপ্রিল ২০২৬ খ্রি. পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সময়: ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.
ভর্তি পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
©উভয় প্রোগ্রামের ক্লাসসমূহ ময়মনসিংহ শহরে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
®বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www. jkkniu. edu. bd /