Saifur Rahman Parvez

Saifur Rahman Parvez An ordinary person with some extraordinary goals to achieve in life. Law | E-Com | Digital Marketing

যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন, কাজের জন্য বা শখের বশে! ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২২-২০২৩ রিটার্ন জমা দিন, ...
20/12/2022

যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন, কাজের জন্য বা শখের বশে! ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২২-২০২৩ রিটার্ন জমা দিন, সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, না হলে জরিমানার সমমুখীন হবেন!

ব্যাক্তিগত আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা অনেকেই আয়কর রিটার্ন প্রদানের বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে অনেক প্রকারের বিভ্রান্তিতে থাকি।

বর্তমানে নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন না দিলে আয়কর আইনের 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী সরল সুদ এবং 73A ধারা অনুযায়ী বিলম্ব সুদ ধার্য হয়।

এছাড়াও ৩১ শে ডিসেম্বর এর ভিতর আয়কর রিটার্ন না দিলে আপনার বিনিয়োগ রেয়াত 15% থেকে কমে 7.5% এ চলে আসতে পারে, যা আপনার করদায় অনেক বৃদ্ধি করবে।

তাই জরিমানা এড়িয়ে সঠিক নিয়মে আয়কর রিটার্ন প্রদানে আমরা আপনাদের মান সম্মত সেবা দিয়ে থাকি।

আয়কর রিটার্ন বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীদের তত্ত্বাবধানে আমরা আপনার সকল প্রকার পেপার রেডি সহ যাবতীয় পরামর্শ ও সেবা দিয়ে থাকি।

আয়কর বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে।
হোয়াটসঅ্যাপ করুন - 01631-575476

ব্যাক্তিগত আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আয়কর রিটার্ন প্রস্তুতিতে যে সক...
20/12/2022

ব্যাক্তিগত আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আয়কর রিটার্ন প্রস্তুতিতে যে সকল তথ্য প্রয়োজন:

Personal Information(ব্যাক্তিগত তথ্য):
1) Photocopy of E-TIN Certificate(ই - টি আই এন)
2) Photocopy of NID. (এন আই ডি)
3) 1 Passport size Photo.
4) Bank Statement from 01.07.2021 to 30.06.2022.( ব্যাংক স্টেটমেন্ট- ০১ জুলাই, ২০২১- ৩০ জুন,২০২২)
5) Land/House/Apartment.(ভূমি/ বাড়ী/ ফ্ল্যাট)
6) Car, Furniture, Electronics etc. (গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম)
7) Bank Loan/ Any kind of loan. (যে কোনো ঋণ)
8) Shanchoypatro/DPS/FDR/Insurance. (সঞ্চয়পত্র/ডি পি এস/ এফ ডি আর/ ইন্সুরেন্স - যদি থাকে)
9) Share Market or other investment.(যে কোনো বিনিয়োগ - যদি থাকে)
10)Previous Tax Return copy( সর্বশেষ TAX RETURN কপি)

Employee Information:
1) Salary Certificate
2) Bank Statement from 01.07.2021 to 30.06.2022
3) Provident Fund info
4) Shanchoypatro/DPS/FDR
5) Insurance
6) Share Market investment
7) Previous Tax Return copy

Business Information:
1) Trade License
2) Bank Statement from 01.07.2021 to 30.06.2022
3) Asset & Liability Statement
4) Yearly Purchase & Sales Statement
5) Income Statement
6) TDS information
7) Previous Tax Return Copy

জাতীয় রাজস্ব বোর্ড ব্যাক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বর্ধিত করেছে।
04/12/2022

জাতীয় রাজস্ব বোর্ড ব্যাক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বর্ধিত করেছে।

দলীল নামজারি/খারিজ/মিউটেশন বাতিল করার নিয়ম-“মিস কেইস” সম্পর্কে জানুনঃরাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৫০ ...
12/11/2022

দলীল নামজারি/খারিজ/মিউটেশন বাতিল করার নিয়ম-“মিস কেইস” সম্পর্কে জানুনঃ

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৫০ ধারার ক্ষমতাবলে রাজস্ব অফিসার অর্থাৎ সহকারী কমিশনার (ভূমি) ধারা-১১৬, ১১৭ ও ১৪৩ এর দ্বারা নামজারি/জমাখারিজ/জমাএকত্রিকরণ-এর যে আদেশ দিয়ে থাকেন তা উপযুক্ত প্রমাণাদির সাপেক্ষে রিভিউ বা পুনর্বিবেচনারও অধিকার রাখেন।

উক্ত ১৫০ ধারার আওতায় যে সব কারণে বিবিধ মামলা দায়ের করা হয় সেগুলি হল -

• নামজারি মামলা দায়েরের ফলে জমির মালিকের নামে সৃষ্ট খতিয়ানে কোন প্রকার ভুল হয়ে থাকলে এবং উক্ত ভুল সংশোধনের ক্ষেত্রে অন্য কোন নামজারি মামলার সম্পৃক্ততা থাকলে এক্ষেত্রে মিছ্ বা বিবিধ মামলা দায়েরের আবেদন করতে হয়। উদাহরণসরূপ- কোন নামজারি খতিয়ানে দখল অনুযায়ী খতিয়ান না হয়ে থাকলে, জমির পরিমাণ কম-বেশি হলে ইত্যাদি;

• বিএস খতিয়ানে কোনরূপ করণিক ভুল থাকলে বিবিধ মামলা দায়েরের মাধ্যমে করণিক ভুল সংশোধন করা যায়
• কোন ব্যক্তি কোন জমির মালিকানা লাভ করলে প্রার্থিত জমিতে পূর্বে অপর কোন ব্যক্তি নামজারি করিয়ে থাকলে এবং এই কারণে জমির স্বল্পতা পরিলক্ষিত হলে প্রথমে উক্ত নামজারি খতিয়ান বাতিল বা সংশোধন এবং তারপর নিজ নামে নামজারিকরণের উদ্দেশ্যে প্রথমে বিবিধ মামলা দায়ের করতে হয়।

মিস কেইস দায়েরের পদ্ধতি:
• একটি সাদা কাগজে সহকারী কমিশনার (ভূমি) বরাবর কি ধরণের প্রতিকার পেতে আগ্রহী তা বিস্তারিতভাবে লিখতে হবে। এছাড়া বিবাদীর নাম, বিবাদীর নামে কোন খতিয়ান সৃজিত হয়ে থাকলে তার বিবরণ এবং নিজের স্বত্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিবরণ থাকতে হবে;

• নামজারি আবেদনের মতো ২০/- (বিশ) টাকা কোর্ট ফি এবং ১০/- (দশ) টাকা অনলাইন ফি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;
• আবেদনে উল্লিখিত যুক্তির স্বপক্ষে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করতে হবে।

মিস কেইস দায়েরের জন্য আবেদনের পর অনুসৃত পদ্ধতি:
বিবিধ মামলার আবেদন করার পর সহকারী কমিশনার (ভূমি) অফিস, শুনানী গ্রহণ করা হয়; শুনানী অন্তে আবেদনের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে বিবিধ মামলা দায়ের আদেশ হয় নতুবা আবেদন খারিজ করা হয়; মিস মামলা দায়ের হলে সাধারণত সংশ্লিষ্ট পক্ষদেরকে শুনানীর জন্য নোটিস দেয়া হয় অথবা প্রত্যেক মামলার ধরণ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো...
22/09/2022

বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়। -সংগ্রহীত

জাপানে যুদ্ধের সময় এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং তাকে এই মৃত শিশু...
14/09/2022

জাপানে যুদ্ধের সময় এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং তাকে এই মৃত শিশুটিকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। তিনি জবাব দিলেন: সে ভারী নয়, সে আমার ভাই!

সৈনিক বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল। সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

এটি আমাদের নীতিবাক্য হতে দিন: "সে ভারী নয়, সে আমার ভাই/সে আমার বোন।"

যদি সে পড়ে যায়, তাকে উঠান, ক্লান্ত হলেও তাকে সাহায্য করুন। এবং যদি তার সমর্থন দুর্বল হয়, আর যদি সে ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে নিয়ে যান, কারণ তিনি ভারী নন সে আপনার ভাই/বোন🌹🌹

10/09/2022

‘আমার নেই এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছু নেই, তেমনি আমার আছে এটা নিয়ে অহংকার করারও কিছু নেই। সৃষ্টিকর্তা চাইলে নিতেও সময় লাগে না আবার দিতেও সময় লাগে না।’

হঠাৎ গ্রেপ্তার হলে কি করবেন? কিছু আইনি পরামর্শ জেনে রাখুনঃ১। বিনা ওয়ারেন্ট অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে...
08/09/2022

হঠাৎ গ্রেপ্তার হলে কি করবেন? কিছু আইনি পরামর্শ জেনে রাখুনঃ

১। বিনা ওয়ারেন্ট অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না। (CrPC act 54 ব্যতীত)

২। গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম।

৩। গ্রেফতার করার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের আবাসিক এ আপনাকে হাজির করাতে হবে।

৪। মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না।

৫। আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না।

এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেনঃ

৬। সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ বাক স্বাধীনতার অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত। কিন্তু পুলিশ মামলা দায়ের করে অন্য ধারায়। আপনি পুলিশী হয়রানির শিকার হতে পারেন। যদি আপনি আপনার ফেসবুক পোস্টে-

ক) অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন
খ) ভিত্তিহীন গুরুতর অভিযোগ করেন
গ) চরিত্রহনন করেন।

এই সমস্ত বিষয়গুলি তাই এড়িয়ে চলুন। স্বেচ্ছায় পুলিশের হাতে অস্ত্র তুলে দেবেন না।

৭। স্থানীয় রেপুটেড কোনো ক্রিমিন্যাল ল’ইয়ার, স্থানীয় মানবাধিকার আন্দোলনকর্মী এবং মিডিয়ার ফোন নাম্বার হাতের কাছে রাখুন।

৮। কোনও ব্যক্তি পুলিশি হয়রানির শিকার হচ্ছেন জানতে পারা মাত্র তার পাশে দাঁড়ান। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে খবরটি ছড়িয়ে দিন। মনে রাখবেন, আপনি যদি অন্যের পাশে না দাঁড়ান তাহলে আপনার বিপদে আপনার পাশেও কেউ দাঁড়াবে না।.

আমাদের অনেকেই যখন ১৫ হাজার টাকা বেতন পেতাম, তখনকার অবস্থা আর আজ দেড় লক্ষ টাকা বেতন পেয়েও অবস্থা একই। কারন খরচটা বেড়ে গেছ...
07/09/2022

আমাদের অনেকেই যখন ১৫ হাজার টাকা বেতন পেতাম, তখনকার অবস্থা আর আজ দেড় লক্ষ টাকা বেতন পেয়েও অবস্থা একই। কারন খরচটা বেড়ে গেছে। বেড়েছে পন্য আসক্তি ও পন্য দাসত্ব।

আর বোকা এক শ্রেনীর মানুষ খুব সহজেই এতে পা দিচ্ছেন। যে টাকা আপনার না, ক্রেডিট কার্ডের নামে আপনি সেই টাকা খরচ করছেন।

বিয়ে করবেন? কিস্তিতে মিলছে সব ফারনিচার, হানিমুনে যাবেন? বাকিতে বালি যান। টিকিট বাকিতে কেনেন। একটা ক্যামেরা নিবেন না? কিনেন বাকিতে? কিস্তি তো আছে। অল্প অল্প করে দেবেন।

আমরা প্রথমে সেই ফাদে পা দেই। ধরেন, আপনি ৮০০০০ টাকা বেতন পান৷ ফুটানী মেরে বিয়ে করতে গিয়ে ধার করেছেন তিন লাখ। এবার বালি যাচ্ছেন বাকিতে। মাসে কিস্তি ৭০০০ টাকা মাত্র। বাসায় পাতলা টিভি এনেছেন। ওখানে কিস্তি আর ৫০০০টাকা৷ বাসা ভাড়া দেন ৩০ হাজার। মাসে দুই চারবার বোগো খেয়ে পোস্ট দিয়ে ফুটানী মারেন। কিন্তু টাকা আর শোধ হয় না। কিভাবে টাকা শোধ দিবেন এই নিয়ে সব সময় দুশ্চিন্তা। মন ভালো থাকে না। মেন্টাল শান্তি নাই। সামনে গরম কাল, এসি লাগাতে হবে ঘরে। আপনার মাথায় ঢুকে গেছে এসিই আপনার চোখে ঘুম এনে দিবে।

স্যার, বাকিতে এসি নেন। পরে আস্তে আস্তে শোধ করে দেবেন। বাকি বোঝা আরেকটু বাড়লো। এর মাঝে আপনার বউ প্রেগন্যান্ট। তাকে ডাক্তার দেখাতে হবে। বেতনের টাকা ভাড়া আর কিস্তি দিতে দিতে শেষ। এবার নতুন পরিশরে, কিস্তি আর কার্ড দিয়ে আর কুলাচ্ছে না, এবার ধার করতে হবে।

নিজের ইমেজের ১২টা বাজিয়ে নিলেন ধার। বললেন ২০ দিন পর শোধ দেবেন। কিন্তু ২০ দিনে আপনার আয় বাড়বে কি? নাকি আবার ধার করবেন। ২০ দিন পেরিয়ে ২২ দিন হতে গেল। এবার বন্ধু আপনাকে ফোন দিলো। আপনি ভাবলেন কি মিথ্যা অজুহাত দেয়া যায়। আচ্ছা দিলেন একটা কিছু। আপনার মিথ্যা বলার হাতে খড়ি। আপনি টয়লেটে গেলে বলেন মতিঝিল, আর মতিঝিল গেলে বলেন পীরের বাগ। ঠিক পলাতক আসামীর মতো।

এদিকে আবার এনিভারসারি, ফুটানী মেরে একটা কিছু তো কিনতেই হবে। আগের বন্ধু আর না, এবার চাবো কলিগের কাছে। ওমা, ওয়াইফের ডেলিভারী ডেট আসন্ন। পাচ তারকা মানের হাস পাতালে যেতে হবে। এবার আত্মীয়ের থেকে টাকা ধার করি।

নাহ, এতো টেনশন আর নিতে পারছি না। এবার আপনার বাবার অবসরে যাওয়ার পর যে কয়টা টাকা পেয়েছে তার দিকে নজর। তাই নিয়ে তুমুল ঝগড়া। বাবা শেষ মেশ কিছু টাকা দিলেন।

কিন্তু হায়, আজ আবার পল্টুটার জংমদিন।

আবার ফুটানী মারার চেস্টা, যা নেই তা নিয়ে বড়াই করা ও শো অফের চেস্টা। যে টাকা আপনার না, যে টাকা আপনি কামাই করেন নাই, তাই খরচ করা আবার নতুন করে শুরু।

কি যে ভয়ানক এই সাইকেল, তা কেবল মাত্র এই সাইকেলে যারা পড়েছেন, তারাই জানেন। এতো টাকা আয় করেন, টাকা যায় কই? মনে তো কোন শান্তি নেই, টেনশন।

আমেরিকার মানুষ এখন তিন ট্রিলিয়ন ডলার লোনে ডুবে আছে। বাংলাদেশে যারা শহরে থাকেন, ও সারা বছরের আয় প্রায় ১০ লক্ষ টাকা, তাদের প্রত্যেকের প্রায় ৩-৪ লক্ষ টাকার লোন রয়েছে। এই টাকা কিভাবে শোধ দিবেন, সেই চিন্তা প্রতিনিয়ত আমাদের অসুস্থ করে তুলছে।

অনেক বাবা মা সন্তানের জন্যে কিছু করার তালে ফ্ল্যাট কেনাকে জীবনের লক্ষ্য করে ফেলেন। বাবা মা হিসেবে সন্তানকে ভালো মানুষ করার লক্ষ্য দিতে হবে। আপনি নিজেই যদি তাকে ফ্লাট করে দেন, তাহলে সে আর করবেটা কি? আয় বুঝে খরচ করুন। অপচয় ও ফুটানী ধর্মীয় দিক বিবেচনায়ও নিষিদ্ধ। আপনি কি মনে করেন, আপনার এই জীবন যাপন আজ থেকে ২০০ বছর পর আপনার পরের জেনারেশন মনে রাখবে? তারা কি আপনার মতো নিঃস্ব, কিস্তি জর্জরিত, ঋণগ্রস্থ মানুষকে মনে রাখবে?

বড়শি দিয়ে মাছ যেমন ধরা হয়, নেড়ে চেড়ে আধার খেতে দেয়, গলায় বিধে নিলে আর নিস্তার নাই। খাচার পাখি ভালো খেতে পায়, কিন্তু জীবনটা থাকে বন্দী। তেমনি ঋণ যে করে তারও নিজের উপর আর নিজের কন্ট্রোল থাকে না।

ভালো হয় নিত্য দিন দানের অভ্যাস করুন। যে দান করে তার হাত উপরে থাকে আর যে ঋন করে বা হাত পাতে তার হাত থাকে নিচে।
=========
ধন্যবাদ নাম না জানা লেখক কে...

06/09/2022

আল্লাহ্‌র উপর ভরসা রাখুন, কারণ বান্দা আল্লাহ্‌র প্রতি যেমন-টা ধারণা করে, আল্লাহ্‌ তার সাথে ঠিক তেমনি। আল্লাহ্‌র বেপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। যখন মানুষ আপনাকে লাঞ্ছিত করার চেষ্টা করে তখন যেনে রাখুন যে, সম্মান বা লাঞ্ছনা কোনোটাই তাদের হাতে নেই আর মানুষের কাছে সাহায্য চেয়ে যখন আপনাকে অসম্মানিত হতে হয়। তখন যেনে রাখুন, যে তারা তাদের নিজেদেরই কোনো উপকার বা অপকারের কর্তৃত্ব রাখেনা।

হে আল্লাহ্‌, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বার ও মানুষের দমন পিরন থেকে।
যদি আপনার ঋণের বুঝা অনেক বড় হয়ে থাকে, তাহলে জেনে রাখুন, যে আল্লাহ্‌ আপনার ঋণের চাইতেও বড় এবং সকল কিছুর চাইতেও বড়। যদি আপনার পরিবার নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলে তাহলে জেনে রাখুন। আল্লাহ্‌ আপনাকে শুনছেন, তিনি আপনাকে দেখছেন, আর বলুন হে আল্লাহ্‌ আপনি আমার অবস্থা দেখছেন, আপনি আমার দুর্বলতাও জানেন, আমার প্রয়োজন বুঝেন।

হে আল্লাহ্‌ আমার কোন কৃতকর্মের কারণে, আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ্‌ আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্ট গুলো বলছি। হে আল্লাহ্‌ আমি শুধু মাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমার সকল বিষয়ে একমাত্র আপনার উপরই আস্থা করছি। আপনার কাছেই আত্ম সমার্পণ করছি।

আপনি যদি এইভাবে আল্লাহ্‌র কাছে চান। আল্লাহ্‌ যখন আপনার কষ্ট লাগবের সিদ্ধান্ত দিবেন, তখন আপনার বিপদ থেকে এমন ভাবে মুক্তির পথ বের হয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকির্ন হয়ে আসে, যখন মানুষ আপনাকে পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে। আপনি আল্লাহ্‌র পরে তার উপরেই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে। সেই সময়ে জেনে রাখবেনয, যে আল্লাহ্‌ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হোন। এই পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ হচ্ছে সে যে আল্লাহ্‌র দিকে মুখ ফেরায়। এই পৃথিবীতে সব চেয়ে সুখি মানুষ সে যে আল্লাহ্‌র কাছে তার হৃদয় সমার্পন করে।

জমি কিনবেন, নাকি মামলা কিনবেন?আদালতের বেশির ভাগ মামলা কোন না কোন ভাবে জমি-জমা থেকে উদ্ভব। জমি ক্রয়ের পূর্বে আপনার সাবধান...
04/09/2022

জমি কিনবেন, নাকি মামলা কিনবেন?
আদালতের বেশির ভাগ মামলা কোন না কোন ভাবে জমি-জমা থেকে উদ্ভব। জমি ক্রয়ের পূর্বে আপনার সাবধানতা অবলম্বন ও জমি ক্রয়ের পর আপনার কিছু করনীয় আপনার কষ্টার্জিত আয়ে কেনা সম্পত্তি রক্ষা করতে ও আদালতে জমি-জমা সংক্রান্ত মামলা-মোকদ্দমার সংখ্যা কমাতে পারে।

তাই জমি ক্রয়ের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করুনঃ

সম্পত্তিতে বিক্রেতার সঠিক মালিকানা আছে কিনা ও উক্ত সম্পত্তি বিক্রয়ের বৈধ অধিকার তার আছে কি-না তা যাচাই করুন। বিক্রেতার নিকট থেকে দলিল, খতিয়ান এবং পর্চা নিয়ে পর্যায়ক্রমে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস ও সেটেলমেন্ট অফিসে গিয়ে এগুলোর সঠিকতা যাচাই করুন।

সম্পত্তির সর্বশেষ খতিয়ান দাতার নিজ নামে আছে কিনা কিংবা পূর্ব পুরুষের সম্পত্তি হলে, সম্পত্তির সর্বশেষ খতিয়ান পূর্ব পুরুষের নামে আছে কি-না তা যাচাই করুন। কারন সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৫৩সি ধারা মোতাবেক, কোন ব্যক্তি উত্তরাধিকার ব্যতীত অন্যভাবে সম্পত্তির মালিক হয়ে থাকলে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন তার নিজ নামে সর্বশেষ খতিয়ান না থাকলে, অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকলে, তার নিজ নামে বা পূর্ববর্তী নামে সর্বশেষ খতিয়ান প্রস্তুত করা না থাকলে, কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারবে না, যদি অন্য কোন ভাবে বিক্রয় হয়, তবে তা অবৈধ হবে। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকলে মৃত ব্যক্তির কতজন ওয়ারিশ আছেন, তা ওয়ারিশ সনদ নিয়ে ও বিক্রেতার প্রতিবেশিকে জিজ্ঞাসা করে যাচাই করুন। ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সম্পত্তির বেশি বিক্রয় করছেন কিনা যাচাই করুন।

হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি-না যাচাই করুন। পূর্বেই ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা থাকলে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা বা রশিদটি জাল কিনা তা সংশ্লিষ্ট সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে।

প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি-না, যাচাই করুন। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা সঠিক হবে না।

সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা যাচাই করুন। সরকারী বা খাস সম্পত্তি বিধিবহির্ভূত ভাবে ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।

অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কিনা তা যাচাই করুন। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৫৩বি ধারা অনুযায়ী, বায়নাপত্র বলবত থাকাকালে, বায়নাপত্রের অধীন কোন স্থাবর সম্পত্তি, উক্ত বায়নাপত্র আইনানুগভাবে বাতিল না করে, বায়নাপত্র গ্রহীতা ব্যতীত অন্য কোন পক্ষের নিকট হস্তান্তর করা যাবে না, অন্য কোন ভাবে হস্তান্তর করা হলে তা বাতিল হবে।

৭। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা তা যাচাই করুন। কারন সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৫৩ডি ধারা মোতাবেক, বন্ধক-গ্রহীতার লিখিত সম্মতি ব্যতীত কোন নিবন্ধিত বন্ধকী স্থাবর সম্পত্তি পুনঃবন্ধক বা বিক্রয় করা যায় না, এতৎসত্ত্বেও কোন পুনঃবন্ধক বা বিক্রয় করা হলে তা বাতিল হবে।

নাবালকের সম্পত্তি হলে বৈধ অভিভাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের বিক্রয়ের ক্ষমতা আছে কি-না যাচাই করুন।
হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত কিনা যাচাই করুন।

প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবত অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক কিনা যাচাই করুন।

জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কি-না তা যাচাই করুন। অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয়। অবশ্য বিধি মোতাবেক পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিল করে মূল মালিকের সম্পাদনে দলিল রেজিস্ট্রি করা যাবে।

দলিল লেখার জন্য একজন ভাল দলিল লেখকের সহযোগীতা নিন। রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের পূর্বে দলিলটি ভালভাবে পড়ে নিন। দলিলের গুরুত্বপূর্ণ যায়গাগুলো বার বার পড়ে নিশ্চিত হোন যে, দলিলটি নির্দিষ্ট ফরমেটে আইন ও বিধি অনুযায়ী লেখা হয়েছে।

জমি ক্রয়ের পূর্বেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। মনে রাখবেন, জমি ক্রয়ের পূর্বে আপনার অসাবধানতা বশত আপনি মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন। হারাতে পারেন আপনার কষ্টার্জিত আয়ে কেনা মূল্যবান জমি। তাই ক্রয়ের পূর্বে ভেবে দেখুন, আপনি মামলা কিনবেন, নাকি জমি কিনবেন। কারণ বিজ্ঞ আদালতের বেশির ভাগ মামলা জমা-জমি সংক্রান্ত।

জমি ক্রয়ের পূর্বে আপনার সাবধানতা অবলম্বন ও জমি ক্রয়ের পর আপনার কিছু করনীয় আপনার কষ্টার্জিত আয়ে কেনা সম্পত্তি রক্ষা করতে ও আদালতে জমি-জমা সংক্রান্ত মামলা-মোকদ্দমার সংখ্যা কমাতে পারে।

Address

Mirpur 1
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Saifur Rahman Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saifur Rahman Parvez:

Share