প্রপার্টি সল্যুশন

প্রপার্টি সল্যুশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রপার্টি সল্যুশন, Legal Service, রেজিষ্ট্রেশন কমপ্লেক্স, ৪৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, Dhaka.

প্রপার্টি সল্যুশন: দলিল রেজিস্ট্রেশন, পর্চা, ম্যাপ, নামজারি, তল্লাশি সহ সকল ভূমি-সম্পর্কিত সেবা। নন-জুডিশিয়াল, রেভিনিউ ও আঠালো ষ্ট্যাম্প সরবরাহ করা হয়। বিশ্বস্ততায় আমরা অঙ্গীকারবদ্ধ।

জমি কেনার পূর্বে যেগুলো অবশ্যই জানা প্রয়োজন। Property Solution প্রপার্টি সল্যুশন
27/03/2026

জমি কেনার পূর্বে যেগুলো অবশ্যই জানা প্রয়োজন।
Property Solution
প্রপার্টি সল্যুশন

জমির হিসাবের জন্য, ১ শতাংশ = প্রায় ৪৩৫.৬০ বর্গফুট, ১ কাঠা = ১.৬৫ শতাংশ, এবং ১ বিঘা = ৩৩ শতাংশ বা ২০ কাঠা। জমির পরিমাণ ব...
05/12/2025

জমির হিসাবের জন্য, ১ শতাংশ = প্রায় ৪৩৫.৬০ বর্গফুট, ১ কাঠা = ১.৬৫ শতাংশ, এবং ১ বিঘা = ৩৩ শতাংশ বা ২০ কাঠা। জমির পরিমাণ বের করতে, দৈর্ঘ্য এবং প্রস্থকে প্রথমে ফুট বা ইঞ্চিতে মেপে ক্ষেত্রফল বের করতে হয়, তারপর তাকে ৪৩৫.৬০ দিয়ে ভাগ করলে শতাংশে রূপান্তর হয়।
জমির পরিমাপের একক
১ শতাংশ: প্রায় ৪৩৫.৬০ বর্গফুট, ১০০০ বর্গলিংক, বা ৪৮.৪০ বর্গগজ।
১ কাঠা: ১৬ ছটাক বা ১.৬৫ শতাংশ।
১ বিঘা: ৩৩ শতাংশ বা ২০ কাঠা।
১ একর: ১০০ শতাংশ বা ৩.০৩ বিঘা।

15/06/2025
জানা থাকুক জমিসংক্রান্ত দালিলিক শব্দগুলো:-দলিলপত্র নিয়মিত দেখার যাঁদের অভ্যাস নেই, তাঁরা দলিল ও জমিসংক্রান্ত অনেক শব্দ শ...
17/05/2025

জানা থাকুক জমিসংক্রান্ত দালিলিক শব্দগুলো:-

দলিলপত্র নিয়মিত দেখার যাঁদের অভ্যাস নেই, তাঁরা দলিল ও জমিসংক্রান্ত অনেক শব্দ শুনে ভাবনায় পড়ে যান। কারণ, সেসব শব্দ তাঁরা বোঝেন না। বাংলা দলিল কিংবা চুক্তিপত্রে অনেক শব্দ আছে, যেগুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়। আবার এমন শব্দও আছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় খুব কম ব্যবহার করা হয়। তাই দালিলিক শব্দগুলো অনেকটাই আমাদের অপরিচিত থেকে যায়। দলিলের এসব ভাষার কিছু সংক্ষিপ্ত রূপ এবং তার অর্থ ব্যাখ্যা করেছেন বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক আতিকুর রহমান।

গং
অন্যরা, সমূহ। অমুক [ব্যক্তিনাম] ও অন্যান্য বা তাঁর সহযোগীগণ। যেমন যদি লেখা থাকে আবদুল করিম গং, তাহলে বুঝতে হবে, আবদুল করিমের সঙ্গে আরও অনেকেই আছেন।

মিউটেশন
ইংরেজি মিউটেশন শব্দের বাংলা অর্থ হলো পরিবর্তন। আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থ হলো নামজারি। নামজারি বা নাম খারিজ বলতে নতুন মালিকের নামে জমি রেকর্ড করা বুঝায়। অর্থাৎ পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে মিউটেশন বা নামজারি বলে।

খাজনা
জমি ব্যবহারকারী একটি নির্দিষ্ট সময়ান্তে চুক্তি অনুযায়ী জমির মালিককে মোট যে পরিমাণ অর্থ প্রদান করেন, তাকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে।

জমা
সাধারণ অর্থে ‘জমা’ বলতে সঞ্চিত, রাশীকৃত বোঝায়। কিন্তু ভূমি আইন ও দলিলে এটি ভিন্ন অর্থ বহন করে। যেমন জমা মানে পুঁজি, মোট, খাজনা, রাজস্ব, বার্ষিক কর। আবার ‘জমা ওয়াশিল’-এর অর্থ আয়-ব্যয়ের হিসাব। ‘জমা ওয়াশিল বাকি’ মানে ‘দেয় খাজনা’র কত আদায় বা ‘লভ্য খাজনা’র কত আদায় হয়েছে এবং কত বাকি আছে তার হিসাব। ‘জমা খারিজ’ অর্থ যৌথ খতিয়ানের জমা থেকে কোনো সহমালিক বা অংশীদারের আবেদনক্রমে তাঁর অংশ আলাদা করে যে নতুন জমা ও খতিয়ান সৃষ্টি করা হয়।

খারিজ
সাধারণ অর্থে বাতিল করা হয়েছে এমন। ভূমি আইনে একজনের নাম থেকে অন্যজনের নামে জমির মালিকানা পরিবর্তন করে নেওয়াকে বোঝায়।

তমঃ
তমসুক। আরবি শব্দজাত, যার অর্থ দলিল, ঋণ-স্বীকারপত্র বা খত। অর্থাৎ কর্জগ্রহীতা যে লিখিত পত্র, বিশেষত সরকারি স্ট্যাম্প বা কাগজমূলে কর্জদাতার কাছ থেকে টাকা ধার নেন। বন্ধকি তমসুক মানে হলো বন্ধকনামা বা বন্ধকি বা বন্ধকি খত।

জরিপ
‘ভূমি জরিপ’ বলতে বোঝায় মৌজাভিত্তিক নকশা প্রণয়ন ও ভূমির মালিকানা-সম্পর্কিত ভূমি রেকর্ড, যা খতিয়ান প্রস্তুত কার্যপ্রণালিকে বুঝায়।
সাং
সাকিন, সাকিম। সাকিন বা সাকিম শব্দের অর্থ ঠিকানা, বাসস্থান।

মোং
মোকাম। এর অর্থ আবাস, বাসস্থান হলেও মূলত বাণিজ্য-স্থান বা বিক্রয়কেন্দ্র বোঝাতেই এটি ব্যবহৃত হয়।

কিঃ
দফা, বার, ক্ষেপ এই অর্থেও ব্যবহৃত হয়।

এজমালি/ইজমালি
যৌথ, সংযুক্ত, বহুজনের একত্রে। এজমালি সম্পত্তি বলতে যৌথ মালিকাধীন সম্পত্তিকে বোঝায়।

কিত্তা/ কিতা
আববি ‘ক্বত্বহ’ শব্দজাত। এর অর্থ অংশ, জমির ভাগ, পদ্ধতি।

ছানি
আরবি শব্দ, অর্থ দ্বিতীয়বার। পুনর্বিবেচনার প্রার্থনা।

ছোলেনামা
মীমাংসা, আপোষ/আপস। ছোলেনামা মানে আপস-মীমাংসাপত্র।

নিম
ফারসি শব্দ। এর অর্থ অল্প, অর্ধেক, অধস্তন বা অধীন ইত্যাদি।

মুসাবিদা
খসড়া তৈরি করা। মুসাবিদাকারক মানে যিনি দলিল লেখেন।

হিঃ
হিসাব শব্দের সংক্ষিপ্ত রূপ।

চৌঃ
চৌহদ্দি। অর্থ হচ্ছে চারধারের সীমানা।

তঃ/তপঃ
তফসিল, তহশিল।

মাং/ মাঃ
মারফত। মানে মাধ্যম, অর্থাৎ যাঁর হাত দিয়ে বা মাধ্যমে আদান-প্রদান করা হয়।

সুদিখত
একশ্রেণির বন্ধকি দলিল।

হলফ
সত্য বলার জন্য যে শপথ করা হয়। হলফকারী মানে যিনি সত্যায়ন করেন।

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শতাংশ১ কাঠা = ১৬ ছটাক১ কাঠা = ৩২০ বর্গহাত২০ কাঠা =...
03/01/2024

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।
প্রয়োজনে যোগাযোগ করেন ০১৭১১৫১১২১৯

সিএস, এসএ, আরএস ও সিটি জরীপ।
26/09/2023

সিএস, এসএ, আরএস ও সিটি জরীপ।

সাফ-কবলা দলিল কাকে বলে?
10/06/2022

সাফ-কবলা দলিল কাকে বলে?

09/06/2022

"Property Solution", A Best Land Consultant Firm in Dhaka, Bangladesh.

Address

রেজিষ্ট্রেশন কমপ্লেক্স, ৪৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when প্রপার্টি সল্যুশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রপার্টি সল্যুশন:

Share

Category