ফ্ল্যাট ক্রয়-বিক্রয় ও ভাড়া নেয়ার বা দেয়ার মাধ্যম হিসেবে আপনারা এই গ্রুপটি ব্যবহার করতে পারেন । গ্রুপটা create করার কারন হল আমরা যাতে সহজে ঘরে বা অফিসে বসে ফ্ল্যাট এর ব্যাপারে খবরা খবর জানতে পারি। এতে সময় ও পরিশ্রম বাঁচবে । আপনে নিজে গ্রুপটি ব্যবহার করুন ও অন্যকে ব্যবহার করার সুযোগ করে দিন । তাই আপনার বন্ধুদেরকে যুক্ত করে আপনিই পারেন গ্রুপটাকে সচল রাখতে । সদস্য যত বেশি হবে তত বেশি সাড়া পাওয়া যাবে ।
গ্রুপটিতে পোস্ট দেবার কিছু নিয়ম (ফ্ল্যাট বিক্রয় বা ভাড়া দিতে চাইলে) -
১। ফ্ল্যাট বিক্রয় করার বা ভাড়া দেয়ার ক্ষেত্রে আপনার ফ্ল্যাটের বিবরন বিশেষ করে বেড রুম, ড্রইং রুম , ডাইনিং , বাথ রুম, কিচেন , বারান্দা কয়টি অথবা কত বর্গফুটের ফ্ল্যাট তা উল্লেখ করবেন । তার সাথে কি কি সুযোগ সুবিধা আছে তা উল্লেখ করবেন ।
২। ফ্ল্যাটের দাম বা ভাড়া (বৈদ্যুতিক, বুয়া ও অন্যান্য সহ কিনা ) উল্লেখ করলে ভাল হয় ।
৩। অবশ্যই ফ্ল্যাটের লোকেশন উল্লেখ করবেন । এছাড়া যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস দিতে পারেন ।
৪। পোস্টে কোন Link বা URL ব্যবহার করা যাবে না ।
গ্রুপটিতে পোস্ট দেবার কিছু নিয়ম (ফ্ল্যাট ক্রয় বা ভাড়া নিতে চাইলে ) -
১। আপনি কোন এলাকায় ফ্ল্যাট চান, কি ধরনের ফ্ল্যাট চান তা উল্লেখ করবেন ।
২। ফ্ল্যাটের দাম বা ভাড়া কত টাকা হলে আপনার সুবিধা তা উল্লেখ করবেন ।
৩। এছাড়া যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস দিতে পারেন ।
৪। পোস্টে কোন Link বা URL ব্যবহার করা যাবে না ।
যেহেতু এটি একটি অনলাইন ভিত্তিক গ্রুপ তাই নিজ দায়িত্বে information অন্যকে শেয়ার করুন । গ্রুপের মাধ্যমে ফ্ল্যাট পেয়ে গেলে এবং পরবর্তীতে কোন সমস্যার দায়ভার নিজেকেই বহন করতে হবে। গ্রুপ থেকে কেউ কোনো ভাবে প্রতারণার শিকার হলে এর জন্য এডমিন দায়ী থাকবে না।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও সহযোগিতা কামনা করছি।
এডমিন