বাংলাদেশ

Directions Contact the business

বাংলাদেশ It's an Official page of Bangladesh 2.0. Follow and Enjoy
Inqilab Zindabad 🖐️ Like for this page for Music, Troll or Good Videos!
(1)

ছোটবেলার কথা। তখন ক্লাস নাইনে পড়ি। কুমিল্লা জিলা স্কুলে বায়োলজি পড়াতেন মোহাম্মদ জিয়াউল হক স্যার। আমার বেশ পছন্দের একজন শ...
22/04/2026

ছোটবেলার কথা। তখন ক্লাস নাইনে পড়ি। কুমিল্লা জিলা স্কুলে বায়োলজি পড়াতেন মোহাম্মদ জিয়াউল হক স্যার। আমার বেশ পছন্দের একজন শিক্ষক।

একদিন স্যার ক্লাসে আসলেন। ওইদিন স্যারের টপিক ছিল 'Female reproduction system।'

পড়ানোর এক ফাঁকে স্যার সবাইকে বুঝাচ্ছিলেন 'অমরা' মানে কি।

স্যার শুরু করলেন,

"অমরা হচ্ছে একটি অস্থায়ী টিস্যু যা শুধুমাত্র মায়েদের গর্ভাবস্থায় তৈরি হয়। এটি জরায়ুর দেয়ালের সাথে লেগে থাকে এবং মায়ের শরীর থেকে রক্ত, অক্সিজেন ও পুষ্টি উপাদান নাড়ির মাধ্যমে পেটে থাকা শিশুর কাছে পৌঁছে দেয় ইত্যাদি ইত্যাদি"

বেলা সাড়ে ১২ টায় স্যার তার লেকচার শেষ করলেন। এবার উনি পড়া ধরবেন।

লাস্ট বেঞ্চে বসে আছে রোহান ভাই। স্যার রোহান ভাইয়ের দিকে আঙুল দিয়ে জিজ্ঞেস করলেন,
'এই রোহান দাঁড়া! বল অমরা মানে কি?'

রোহান ভাই ছিলেন সারা ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছাত্র। পড়ার কচুটাও বুঝেন নাই। কিন্তু এখন ক্লাসটা হচ্ছে জিয়া স্যারের, উত্তর তো দিতেই হবে...

তো রোহান ভাই অনেক্ষণ যাবত তার বুদ্ধি খাটাইলেন, তারপর অনেক কনফিডেন্স নিয়ে স্যারকে উত্তর দিলেন,

'স্যার আমড়া হচ্ছে একটি ভিটামিন-সি জাতীয় ফল'

-২০১৯, কুমিল্লা জিলা স্কুল।

Feels like Apple set the tone here 📶• 🍎 Apple — cleaner dual SIM indicators early on• 🤖 Google — moved toward similar ba...
22/04/2026

Feels like Apple set the tone here 📶

• 🍎 Apple — cleaner dual SIM indicators early on
• 🤖 Google — moved toward similar bar-style clarity
• 📱 Samsung — refined icons to match that simpler look

Different styles, but the direction is pretty clear: cleaner, easier-to-read signals.

টেস্ট এবং ওয়ানডে ব্যাটসম্যানের তকমা নিয়ে সারাজীবন কাটিয়ে দিলেন। কিন্ত টি-টোয়েন্টিতে ঠিকঠাকমতো সুযোগ পেলে সেখানেও নিজের প...
22/04/2026

টেস্ট এবং ওয়ানডে ব্যাটসম্যানের তকমা নিয়ে সারাজীবন কাটিয়ে দিলেন। কিন্ত টি-টোয়েন্টিতে ঠিকঠাকমতো সুযোগ পেলে সেখানেও নিজের প্রতিভার প্রমাণ দিতে পারতেন সেটা হয়তো ক্যারিয়ারের শেষ বেলায় এসে প্রমাণ দিচ্ছেন স্মিথ।

অস্ট্রেলিয়ার পাইপলাইনে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা টি-টোয়েন্টিতে স্মিথের থেকেও তুলনামূলক ভালো খেলে। যার কারণে জাতীয় দলে একটু ফ্লপ করলেই সবসময় দল থেকে বাদ পড়েছেন। তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্মিথের বলার মতো তেমন কিছু নেই।

স্মিথ শেষবার ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। দল থেকে বাদ পড়ার আগে পারফরম্যান্স তার পক্ষে কথা বলছিল না। যার ফলে দল থেকে বাদ পড়াটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই।

তবে গত ৫/৬ মাস ধরে স্মিথ টি-টোয়েন্টি ক্রিকেটটা যেভাবে খেলছে তাতে করে জাতীয় দলে হয়তোবা আবারও সুযোগ পাবেন।

সুযোগ পাবেন বললে ভুল হবে, সে তো কয়েকদিন আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন৷ তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি। মিচেল মার্শের ইঞ্জুরির কারণে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছিলেন স্মিথ। স্মিথের জাতীয় দলে ডাক পাবার অন্যতম কারণ ছিল সে বিগ ব্যাশে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিল।

বিগ ব্যাশের সেঞ্চুরির পর এইবার পিএসএলেও সেঞ্চুরি করলো। আজকে ১৬ তম ওভারে যেভাবে টর্নেডো চালিয়ে সেঞ্চুরিটা করেছেন সেটা তাকে পরবর্তীতে অনেক আত্মবিশ্বাস যোগাবে। বিগ ব্যাশে সিক্সার্সের হয়েও যেদিন সেঞ্চুরি করেছিলেন সেদিনও একটা ওভারে এমন টর্নেডো চালিয়েছেন।

স্মিথ এই জেনারেশনের সেরা ব্যাটসম্যানদের একজন। কিন্ত টি-টোয়েন্টিতে সেই ছাপটা সে রাখতে পারেনি। তবে বর্তমানে এই ফরম্যাটে তার প্রত্যাবর্তনটা দেখে ক্রিকেট ফ্যান হিসেবে সত্যিই আমি আনন্দিত।

ভারতের ছোট বাউন্ডারি আর ব্যাটিং স্বর্গের 'রোড' পিচে ৬৮ বলে ১৩৫* রানের ঝোড়ো ইনিংস সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু এরকম  দ...
22/04/2026

ভারতের ছোট বাউন্ডারি আর ব্যাটিং স্বর্গের 'রোড' পিচে ৬৮ বলে ১৩৫* রানের ঝোড়ো ইনিংস সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু এরকম দৃশ্য ৭ বছর আগেই দেখে ফেলেছে বাংলাদেশ..!

মনে আছে! ২০১৯ বিপিএল ফাইনালের কথা? দলের ১৯৯ রানের মধ্যে তামিমের একারই ছিল ১৪১ (৬১ বলে)। অথচ বাকি ৫৯ বলে দলের অন্য সবাই মিলে করেছিলেন মাত্র ৫৮ রান!
---নারিন, রাসেল ও সাকিবের মতো বাঘা বাঘা বোলারদের শাসনের সেই দৃশ্য আজও বিপিএল ইতিহাসের সেরা।

অভিষেক শর্মা রান পেয়েছেন আধুনিক ব্যাটিং-বান্ধব উইকেটে। অন্যদিকে, মিরপুরের সেই স্লো ও কঠিন পিচে ফাইনালে এমন ব্যাটিং ছিল অবিশ্বাস্য সাহসিকতার ফল।

অভিষেক শর্মা অবশ্যই প্রতিভাবান, কিন্তু চাপের মুখে তামিমের সেই অতিমানবীয় ইনিংসটি আমাদের মনে করিয়ে দেয়—বাংলাদেশ ক্রিকেটেও এমন গৌরবময় ইতিহাস আছে যা বিশ্বকে অবাক করার জন্য যথেষ্ট।

স্যালুট আমাদের কিংবদন্তি তামিম ইকবালকে! 🇧🇩❤️

22/04/2026

গুপ্ত

22/04/2026

খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই : তাহরিমা জান্নাত সুরভী

🇧🇩 বাংলাদেশে প্রথমবার  বিকাশ চালু করেছে পেমেন্ট স্পিকার। ডিজিটাল লেনদেনে এলো নতুন বিপ্লব! দেশে প্রথমবারের মতো বিকাশ চালু...
22/04/2026

🇧🇩 বাংলাদেশে প্রথমবার বিকাশ চালু করেছে পেমেন্ট স্পিকার।

ডিজিটাল লেনদেনে এলো নতুন বিপ্লব! দেশে প্রথমবারের মতো বিকাশ চালু করেছে পেমেন্ট স্পিকার, যা ভারতের জনপ্রিয় Paytm Soundbox-এর মতোই কাজ করে। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মার্চেন্ট ও দোকানদারদের জন্য, যাতে লেনদেন আরও সহজ, দ্রুত এবং নির্ভুল হয়।

🔊 কী এই বিকাশ পেমেন্ট স্পিকার?
এটি একটি ভয়েস নোটিফিকেশন ডিভাইস, যেখানে গ্রাহক পেমেন্ট করলেই স্পিকারের মাধ্যমে সঙ্গে সঙ্গে শোনা যাবে টাকার পরিমাণ ও কনফার্মেশন।

✨ মূল ফিচারসমূহ:
✔️ তাত্ক্ষণিক ঘোষণা – পেমেন্ট হওয়া মাত্রই স্পিকারে টাকার পরিমাণ ভেসে উঠবে
✔️ ভয়েস কনফার্মেশন – বারবার ফোন বা SMS চেক করার ঝামেলা নেই
✔️ নির্ভুল লেনদেন – ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষই নিশ্চিত হতে পারবেন
✔️ সহজ ব্যবহার – ছোট, স্মার্ট ও দোকানের কাউন্টারে সহজে বসানো যায়

🚀 কেন এটি গুরুত্বপূর্ণ?
এই প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য একটি গেমচেঞ্জার—ভুল কমাবে, সময় বাঁচাবে এবং লেনদেনকে করবে আরও নিরাপদ ও স্বচ্ছ। অনেকেই বলছেন ২০২৩ সালে চালু করার পর ওভাবে বিকাশ পেমেন্ট স্পিকার নয়ে ব্র্যান্ডিং করেনি।

💡 ডিজিটাল বাংলাদেশ এখন আরও এক ধাপ এগিয়ে!

গুপ্ত " পাথরে লিখো না ক্ষয়ে যাবে,খাম্বায় লিখো রয়ে যাবে।😝
22/04/2026

গুপ্ত " পাথরে লিখো না ক্ষয়ে যাবে,
খাম্বায় লিখো রয়ে যাবে।😝

খাম্বায় খাম্বায় লিখে দেগুপ্ত ছিলাম লন্ডনে।🤭
22/04/2026

খাম্বায় খাম্বায় লিখে দে
গুপ্ত ছিলাম লন্ডনে।🤭

Address

Savar
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ:

Shortcuts

Share

Category