28/09/2022
যখন কোন ব্যক্তির মালিকানাধীন সম্পত্তিতে S.A পর্চায়, R.S পর্চায়, C.S পর্চায় বা B.S পর্চায় যদি জমির দাগ নাম্বার বা জমির অংশ করণিক ভুলবশত প্রিন্ট হয়, তাহলে উক্ত করণিক ভুল সংশোধন করিতে State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৩ ধারা অনুযায়ী AC Land বরাবর একটি দরখাস্ত দায়ের করিতে হয়। উক্ত দরখাস্তের পরিপ্রেক্ষিতে AC Land সাহেব তার অধীনস্থ কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করিয়া তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিবেন, উক্ত তদন্ত প্রতিবেদনের আলোকে AC Land সাহেব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর প্রেরণ করিবেন মতামত প্রদানের জন্য, উক্ত মতামত প্রাপ্তির সাপেক্ষে AC Land সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
তবে ভূমি নকশায় দাগ নাম্বার বা জমির অংশ ঠিক থাকতে হইবে।
Advocate Asaduzzaman (Asad)
Founder of
Law point & Remedy.