Advocate Muhammd Ullah

Advocate Muhammd Ullah Muhammd Ullah is an Advocate and legal Researcher. He has many experiences advising clients in litig

29/07/2025

ভোলায় মজুদ থাকা ৬.৫ লক্ষ কোটি টাকার গ্যাস জাতীয় সম্পদ হিসেবে নিতে রাষ্ট্র আগ্রহী, অথচ ভোলার মানুষের মৌলিক দাবি—মাত্র ১৭ হাজার কোটি টাকার ভোলা-বরিশাল সেতু—সেটা বারবার অবহেলার শিকার। এই সেতু হলে ভোলা ও পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে, শিল্প-বাণিজ্যের প্রসার ঘটবে, লাখো মানুষের জীবনমান উন্নত হবে। অথচ শুধু গ্যাস নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, বিনিময়ে স্থানীয় জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত—এটা চরম বৈষম্য এবং উন্নয়নের নামে একমুখী শোষণ। সম্পদের অংশীদার হলে, উন্নয়নের ভাগীদারও হতে হবে। ভোলার মানুষ আর চুপ থাকবে না—আমরা আমাদের অধিকার চাই, ভোলা-বরিশাল সেতু চাই!

ভোলার গ্যাস নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দলমত নির্বিশেষে এটা আমাদের আপামর ভোলা-জেলার জনগণের দীর্ঘদিনের প্রানের দাব...
27/04/2025

ভোলার গ্যাস নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
দলমত নির্বিশেষে এটা আমাদের আপামর ভোলা-জেলার জনগণের দীর্ঘদিনের প্রানের দাবী-
ভোলার গ্যাস সমগ্র ভোলার বসতবাড়িতে সংযোগ চাই✅ ভোলায় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চাই✅
ভোলা-বরিশাল সেতু স্থাপন করতে হবে।

13/04/2025

ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যক্তি মালিকাধীন সম্পত্তি লিজ কার্যক্রম মহামান্য হাইকোর্ট স্থগিত করেছেন ।

ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ব্যক্তিমালিকাধীন রেকর্ডীয় সম্পত্তি লিজে দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম চ্যালেঞ্জ করে মোঃ মোস্তফা ও আরও কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিমালিকাধীন রেকডীয় সম্পত্তি ১৩৬.৫৪ একর পরিমাণসহ তাহার সংলগ্ন একটি প্রবাহিত নদীকে জলমহাল দেখিয়ে ভোলা জেলার জেলা প্রসাসক মহোদয় বিগত ১৬.০৩.২০২৫ ইং তারিখে একটি ইজারা বিজ্ঞপত্তি প্রকাশ করেন যাহার মেমো নং ০৫.১০.০৯০০.০০৬.১৪.০০২.১৯-৩১৩ উক্ত প্রকাশিত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট পিটিশনার মোঃ মোস্তফা ও আরও কয়েকজন রিট পিটিশন নম্বর ৬০৫৪/২০২৫ দায়ের করেন।

মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি রজিক-আল-জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদি সমন্বয়ে গঠিত একটি ডিভিশন আজ ১৩.০৪.২০২৫ইং বেঞ্চ দাে রিটের শুনানি গ্রহণ করেন (Rule, Stay and Stayus-Que) রুল জারি, স্থগিতাদেশ স্থিতিবস্থায় থাকার আদেশ প্রদান করেন।

রিটকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, “সরকারের কোনো বৈধ অধিকার না থাকা সত্ত্বেও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি লিজে দেওয়ার প্রচেষ্টা ছিল সম্পূর্ণ বেআইনি। হাইকোর্টের আদেশে সেটাই প্রতিফলিত হয়েছে।”। তিনি আরো বলেন, বিগত ১০.১০.২০২২ ইং এবং ১০.১০.২০২৩ইং তারিখে ঘোষিত ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া বন্ধ জলমহাল ইজারা বিজ্ঞপ্তিতে ভেলুমিয়াতে একটি বন্ধ জলমহল দেখানো হয়েছে যাহা আপনার বিগত বিগত ১৫.১০.২০২৪, ০৩.০১.২০২৫ এবং ১০.০৩.২০২৫ ইং সার্কুলারে ১নং কলাম ৭৮ শতাংশ হিসেবে উল্লেখ্য আছে কিন্তুু ভেদুরিয়া এবং ভেলুমিয়া জলমহাল ১৩৪ একর এর কথা কোথায়ও উল্লেখ করা হয়নি।

প্রকাশ থাকে যে, ভোলা জেলার সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের কথিত জলমহাল ইতিপূর্বে বন্ধ কখানো লিজ দেয়া হয় নাই কেননা . বিগত ১০.১০.২০২২ ও ১০.১০.২০২৩ ইং তারিখে ঘোষিত ভেলুমিয়া জলমহল ইজারা বিজ্ঞপ্তিতে পর্যালোচনা করিলে দেখা যায় ভেলুমিয়া একটি জলমহল দেখানো হয়েছে, যা আপনার ১৫.১০.২০২৪, ০৩.০১.২০২৫ এবং ১০.০৩.২০২৫ ইং তারিখের বিজ্ঞপ্তিতে ১নাং করামে ৭৮ শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ( বিগত ১০.১০.২০২২ ও ১০.১০.২০২৩ ইং সাকৃলার সংযুক্ত) কিন্তু বর্তমানে আপনার ঘোষিত ১৩৮ শতাংশ জমির কথিত জলমহাল আদ্যে জলমহাল হিসেবে কখনোই ইজারা প্রদান করা হয় নাই। ভেলুমিয়া ও ভেদুরিয়া জলমহলটি জনগণের রেকর্ডীয় সম্পত্তি হিসেবে এসএস রেকর্ডভুক্ত ও বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত রয়েছে এবং অনেকেই ২০২৫ ইং পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন।

26/02/2025
31/12/2024

#প্যানেল আইনজীবী ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড

Heartiest congratulations to all the newly elevated Additional Judges of the High Court Division of the Supreme Court of...
09/10/2024

Heartiest congratulations to all the newly elevated Additional Judges of the High Court Division of the Supreme Court of Bangladesh

12/09/2024

আলহামদুলিল্লাহ, প্যানেল আইনজীবী হিসেবে “সোনালী ব্যাংক পিএলসি” ”জনতা ব্যাংক পিএলসি” “ " বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড" এ এনলিস্টেট হলাম

যারা সাতার জানেনা তাদের জন্য কতটা ভয়ংকর এই বন্যা সেটা আমরা বুঝবো না।লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়...
22/08/2024

যারা সাতার জানেনা তাদের জন্য কতটা ভয়ংকর এই বন্যা সেটা আমরা বুঝবো না।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন... সবাই বেশি বেশি পরেন।
আল্লাহ নিশ্চয়ই রহম করবেন।

অভিনন্দন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।মান...
10/08/2024

অভিনন্দন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি।
সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।
মাননীয় প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং একাধিক মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। আইন জগতের অন্যতম দিকপাল বিখ্যাত আইনজীবী মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের সুযোগ্য সন্তান তিনি।

Address

Mereba Plaza, Suite No. 9/A, 33 Topkhana Road, Puran Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Muhammd Ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Muhammd Ullah:

Share