Barrister Solaiman Tushar

Barrister Solaiman Tushar Expert on International Human Rights and War Crimes

19/09/2025

বিগত স্বৈরাচারী আমলে‌ মানুষের প্রতি যেসব জুলুম করা হয়েছে আমরা যেন সেসব পরিহার করি। কেউ অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেই। আইন যাতে নিজের হাতে তুলে না নেই। আর যদি কেউ কাউকে ক্ষমা করে দেন সেটা নিশ্চয়ই উত্তর। আমরা যাতে নতুন করে কেউ জুলুম না করি। ক্ষমতা চিরস্থায়ী নয়। একমাত্র মহান আল্লাহ তায়ালা সকল ক্ষমতার মালিক।

30/05/2025

কে ক্ষমতা ছাড়তে চায় যেখানে গাড়ি- বাড়ি আর নারী আছে। আর কে ক্ষমতায় যেতে না চায়? দুনিয়ায় লড়াই চলছে ক্ষমতা ছাড়তে না চাওয়া আর যেতে চাওয়া নিয়েই

09/02/2024

স্ত্রী কখন অর্ধেক দেনমোহর পাবেন ?

যদি দেনমোহরের পরিমাণ নির্ধারিত থাকে এবং স্বামী-স্ত্রীর মধ্যে সহবাসের পূর্বেই বা শারীরিক সম্পর্ক স্থাপনের আগেই যদি তালাক হয়ে যায় সে ক্ষেত্রে স্ত্রী নির্ধারিত দেনমোহরের অর্ধেক পাবেন। যেমন নির্ধারিত দেনমোহরের পরিমাণ চার লাখ টাকা। তাদের মধ্যে সহবাসের পূর্বে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রী অর্ধেক দেনমোহর অর্থাৎ ২ লাখ টাকা দেনমোহর পাবেন। সূত্র: সুরা বাকারা , আয়াত নং - ২৩৭, Md. Hefzur Rahman vs. Shamsun Nahar Begum & another, 51 DLR (AD)(1999) 172. Taibi vs Nathai Sharif (1940)2MLJ345=191IC728

Kind Regards,
Solaiman Tushar
Barrister-at-Law
Advocate, Supreme Court of Bangladesh.

05/02/2024

"ফেরারি প্রেম" কাব্যের মোড়ক উন্মোচন
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা "ফেরারি প্রেম" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়। এসময় বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, বইটির লেখক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট নাঈম সরদার, ব্যারিস্টার মাহদী জামান বনি, নটরডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ব্যারিস্টার আহমেদ আল-রাজী, ব্যারিস্টার আকিব জামিল, কারুবাক প্রকাশনীর প্রকাশক গোলাম কিবরিয়া সাংবাদিক মাহমুদুল ইসলামসহ অনেকে।

26/01/2024

রাফিউল। ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অটোগ্রাফের পর ফটোশেসন। "ফেরারি প্রেম" !

23/01/2024

"শুধুই ভালোবেসেছি"
সোলায়মান তুষার

প্রেম আর আমাকে কষ্ট দেয় না,
কষ্টের সাগরে ভাসতে ভাসতে আমি এখন কষ্টের জামিনদার।
তোমাকে এখন আর দেখতে ইচ্ছে করে না,
তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি আর নেই অবশিষ্ট।
তোমার স্মৃতি আর আমাকে কাঁদায় না,
একজীবনে কাঁদতে কাঁদতে আর অশ্রু ঝরে না।
মান-অভিমান নিয়ে এখন আর ভাবিনা,
ভাবনার শক্তিও ফুরিয়েছি একাকী ভাবতে ভাবতে।
তোমাকে হারানোর চিন্তা আর আমাকে চিন্তিত করে না,
তোমাকে পাওয়ার চিন্তা করিনি কখনো;
শুধু ভালবেসেছি দূরে দূরে থেকে
অধিকারের কথা ভাবিনি কখনো।
শুধুই ভালোবেসেছি
শুধুই ভালোবেসেছি।

14/01/2024

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Solaiman Tushar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barrister Solaiman Tushar:

Share

Category