18/11/2020
পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ ( The family courts ordinance 1985) এর ৫ ধারায় পারিবারিক আদালতের এখতিয়ার (Jurisdiction of Family Courts) রয়েছে।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধানাবলী সাপেক্ষে কোন পারিবারিক আদালতের নিম্নরুপ বিষয়াদির সবগুলির বা যে কোনটির সহিত সম্পকির্ত বা হইতে উদ্ভূত যে কোন মামলা গ্রহণ , বিচার ও নিষ্পত্তি করিবার এখতিয়ার থাকবে।
যেমন -
১) বিবাহ বিচ্ছেদ (Dissolution of marriage)
২) দাম্পত্য অধিকার পুনরুদ্ধার (Restitution of conjugal rights)
৩) দেন-মোহর (Dower)
৪) ভরনপোষণ বা খোরপোষ ( Maintenance)
৫) অভিভাবক্ত এবং শিশু সন্তানদের হেফাজত ( Guardianship and custody of children).