Farha'r Deeni Duniya

Call Directions Contact the business

Farha'r Deeni Duniya শূন‌্য হাতে ফির‌তে হ‌লেও ভা‌বিস না রে আত্ম‌ভোলা,
সব দরজা বন্ধ হ‌লেও জায়নামা‌জের জ‌মিন খোলা!🦋

01/10/2026

🥹🥺🥲

29/09/2026

🤕🤎

28/09/2026

বুঝলেন পাঠক? চারপাশের দুনিয়া দেখে সেই পাখি আর গিরগিটির গল্পটাই আজকে মনে পড়ে গেল।

গল্পটা কি ছিল, জানেন নাকি কেউ?

গল্পটা অনেকটা এমন।

দাউ দাউ করে আগুন জ্বলছে গোটা জঙ্গল জুড়ে। একটা ছোট্ট পাখি তার আরও ছোট্ট ঠোঁটে করে কয় ফোঁটা পানি নিয়ে উড়ে উড়ে যাচ্ছে আগুনের দিকে। বিশালাকার আগুনের ওপর পাখিটা পানি ঢেলে আবার ফিরে আসছে। আবার ফোঁটা করে পানি তুলছে ঠোঁটে। আবার যাচ্ছে আগুনের দিকে।

আর অন্যদিকে ছোট্ট একটা গিরগিটি নিচ থেকে সেই আগুনের দিকে ফুঁ দিয়েই যাচ্ছে। সে চাচ্ছে আগুন আরও জ্বলুক! জ্বলুক জ্বলুক। জ্বলুক।

উপরে পাখি। নিচে গিরগিটি!

হায়রে পাখি! তোমার ঠোঁটে আর কতটুকুই বা পানি ধরে? এই বিশাল আগুন তুমি তোমার ঠোঁট দিয়ে কীভাবে নেভাবে?

পাখি অন্তত এটুকু তো বলতে পারবে যে,
"পুরো আগুন নেভাতে পারি বা না পারি, আমি আমার অংশটুকু তো করলাম।”

আর গিরগিটির কি সমস্যা?

তার সামান্যতম ফুঁ দিয়ে এই দাউ দাউ করে জ্বালানো আগুন আর কতটুকুই বা বাড়বে? তবু সে তার খাসলত অনুযায়ী ফুঁ দিয়েই যাচ্ছে!!

কী অদ্ভুত!

দুনিয়াতেও বোধহয় কিছু গিরগিটি সবসময়ই থেকে যাবে। আগুন যখন জ্বলবে, তারা সবার আগে দৌড়ে আসবে আরও একটু ইন্ধন যোগাতে!

আবার কিছু ছোট্ট পাখিও কিন্তু থাকবে।

তাদের সামর্থ্য খুব বেশি নেই। পুরো পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতাও তাঁদের নেই। কিন্তু তারা নিজের ছোট্ট ঠোঁটটুকুতে যতটুকু পানি ধরে, সেটুকু নিয়েই ছুটবে। এই ছোটাছুটি করতে করতে আগুন নিভুক বা না নিভুক, পাখির নিজের ঠোটটা পরিষ্কার হয়ে যাবে! পাখিটা নিজের পরিশুদ্ধি হয়ে যাবে!

সুবহানআল্লাহ!

কোথাও চাঁদা না পেয়ে কারও অফিস ভাঙচুর হচ্ছে। কোথাও ছোট ছোট শিশুদের টিকাকেন্দ্রে হামলা হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে তাদের ওষুধ, টিকা, সেবাকেন্দ্র।

আবার এইদিকে আমার খুব প্রিয় একজন দ্বীনি বোনের চৌদ্দ মাসের ছোট্ট বাচ্চাটার আগামীকাল ওপেন হার্ট সার্জারি হবে, ইনশাআল্লাহ। এত ছোট্ট একটা বুক। আর এত লম্বা একটা সার্জারি। আপনারা দুআ করে দিবেন বাবুটার জন্য, কেমন?। নিশ্চয়ই আল্লাহ আমাদের সবার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তাই না?

এর মাঝেই আরেক বোন নক দিল। কিছুদিন আগে খুব বৃদ্ধ, অসহায় একজন চাচার ওষুধ কিনে দিতে চেয়েছিলাম। আজ শুনলাম, চাচা আর এই দুনিয়াতে নেই।

এক পাশে আমার আমার ক্লাসের খাতা খোলা। হোমওয়ার্ক শেষ করার চেষ্টা করছি সেই কখন থেকে! হালাকার পাওয়ারপয়েন্ট স্লাইডগুলোও অর্ধেক বানিয়ে বসে আছি।

সব ম

26/09/2026

যতই ব্যস্ততা,পেরেশানি, অসুস্থতা, বিপদ থাকুক,দুরুদ ও ইস্তেগফারের আমল ছাড়বেন না। কমপক্ষে ১ হাজার দুরুদ ও ১ হাজার ইস্তেগফার যেন প্রতিদিনের আমলনামায় যুক্ত হয়!

দুরুদ-ইস্তেগফার কষ্টকে সংকুচিত করে। নিয়ামতকে বর্ধিত করে। আর দুআ দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ায়।


যারা ডেইলি টার্গেট নিয়ে ইস্তেগফার পড়তে চান আপনারা লাতীফা থেকে এমন তাসবিহ কাউন্টার নিয়ে নিবেন। এগুলো হাতে রাখলেও রিমাইন্ডার হিসেবে কাজ করে। অর্ডার করতে ইনবক্স করবেন..

26/09/2026

দরুদের যাত্রা শুরু ২০১৮ সাল থেকে।
________________________

কোন এক আলেমের মুখে শুনেছিলাম, যত বেশি দরুদ পড়বেন তত বেশি মক্কা মদিনা যাওয়া আল্লাহ সহজ করে দিবেন। সেই বিশ্বাস থেকেই দরুদ পড়া শুরু করেছিলাম। আল্লাহ আমাকে আমার চাওয়ার চাইতেও বেশি দিলেন আলহামদুলিল্লাহ।

২০১৮ সালে উমরা করলাম, ২০১৯, ২০২২, ২০২৩ ও ২০২৫ মিলে মোট পাঁচবার আল্লাহ নবীজির রওজা ও কাবার সামনে নিলেন আলহামদুলিল্লাহ।

২০২৩ আর ২০২৫ সালে মসজিদে নববীতে রমাদানে ইতিকাফের ব্যবস্থা করে দিলেন। ২০ বারের অধিক রিয়াজুল জান্নাহ'য় যাওয়ার সুযোগ করে দিলেন।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন সুযোগও করে দিয়েছিলেন, রাসূল ﷺ এর রওজার সামনে একা সালাম দেওয়ার সুযোগ হয়েছে। যখন কোন মানুষই সামনে ছিলো না।

একটা আশা নিয়ে বসে আছি, রাসূল ﷺ এর দিদার যেনো স্বপ্নে হয়। আশা রাখি আল্লাহ আমাকে এটা থেকেও মাহরুম করবেন না ইনশাআল্লহ।

আল্লাহ যেন দুনিয়ার জীবনটা মদিনাতেই কাটানোর ব্যবস্থা করে দেন, কবরের জীবনটা আল্লাহর হাবিবের পাশে জান্নাতুল বাকিতে রাখেন। আর আল্লাহ রব্বুল আ'লামিন, জান্নাতুল ফিরদাউসে নবী করীম ﷺ এর প্রতিবেশী বানিয়ে দেন এই দু'আ করি।

সংগৃহীত

23/09/2026

দুরুদ শরীফের এক অলৌকিক ঘটনা।

আরবের এক যুবক বলেন, আমি একসময় প্রচণ্ড দুঃখ-কষ্ট, বড় পরীক্ষা এবং শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আমার মনে হতো, এই বিপদ থেকে মুক্তি পাওয়া আমার জন্য প্রায় অসম্ভব।
সরকারি চাকরি পাওয়া ছিল আমার জীবনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমি যখন দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারলাম, তখন থেকে আমি প্রচুর পরিমাণে দুরুদ পাঠ করতে শুরু করি।

​প্রতিটি মুহূর্তে, যাতায়াতের সময়, কাজের ফাঁকে এবং ঘুমানোর আগে প্রতিদিন ১০০০ বারেরও বেশি দরুদ পড়তাম। বিশেষ করে জুমুআ'র দিনে আমলটি আরও বাড়িয়ে দিতাম। এভাবে একটানা এক বছর আমি আমলটি চালিয়ে যাই।

আল্লাহ তা'আলা আমার জীবন থেকে সমস্ত দুঃখ, চিন্তা এবং বিপদ দূর করে দিলেন। আর সবচেয়ে অলৌকিক বিষয় হলো, এক মাসেরও কম সময়ের মধ্যে আমি তিনটি সরকারি চাকরির প্রস্তাব পেলাম! আমি নিজেই দ্বিধায় পড়ে গেলাম যে, এই তিনটির মধ্যে কোনটি রেখে কোনটিতে যোগ দিবো।

​আল্লাহর কসম, এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। দুরুদ খুবি পাওয়ারফুল।নিজে আমল না করলে বুঝতে পারবেন না। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো, আল্লাহর ওপর পূর্ণ দৃঢ় বিশ্বাস এবং আস্থা রাখা!
​আপনারা আমাকে দু'আয় স্মরণ রাখবেন এবং আমার পরামর্শ হলো, বেশি বেশি দুরুদ ও ইস্তিগফার পড়ুন।

​আল্লাহর রহমত এবং দুরুদ শরীফের বরকতেই এই অসম্ভব সম্ভব হয়েছে। দুরুদ শরীফ হলো এমন এক গুপ্তধন, যার স্বাদ কেবল আমলকারীরাই পায়। কবি সত্যই বলেছেন,

​"যদি তুমি অভাব, অনটন ও সংকটে থাকো, যদি তোমার সন্ধ্যা কাটে দুঃখে আর সকাল হয় বিপদে; তবে বেশি বেশি দুরুদ পড়ো হাশেমী বংশের সেই মহামানবের ওপর, নিশ্চয়ই আল্লাহ এর উসিলায় তোমার জন্য মুক্তির দুয়ার খুলে দেবেন।"

সূত্র: কিসাসুন ওয়াকিয়্যাতুন ফি ফাযলিস সালাত পেজ; আরবি থেকে অনুদিত।

🫶
23/09/2026

🫶

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 💜✨

অনেক পরিকল্পনা, দু'য়া আর ভালোবাসার পর আলহামদুলিল্লাহ ; শুরু হতে যাচ্ছে আমাদের ৭ দিন ব্যাপী ২য় মিনি কন্টেস্ট!

🌸 অংশগ্রহণের নিয়ম (মাত্র ৩ টি ধাপ)

✅ এই পোস্টে ৫ জন বন্ধুকে মেনশন করুন।
✅ এই পোস্ট টা টাইমলাইনে শেয়ার করুন এবং কমেন্টে স্ক্রিনশট দিন।
✅ পরবর্তী ৭ দিন পেইজে নিয়মিত এক্টিভ থাকুন।

🌿 এক্টিভ থাকার নিয়ম

✨ প্রতিদিনের সব পোস্টগুলোতে রিয়্যাক্ট দিন এবং গঠনমূলক কমেন্ট করুন। (বাধ্যতামূলক)

১ জন একটা কমেন্ট ই করতে পারবেন। সেই বাক্যতে এক বা একাধিক বাক্য কমেন্ট করতে হবে। ( কোনো একটা শব্দ কমেন্ট করলে গ্রহণযোগ্য হবে না। আর রিলসে কমেন্ট করতে হবে বাধ্যতামূলক।)

🎁 হাদিয়া

অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক বা একাধিক বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ী ইন শা আল্লহ আমাদের ২ মাসের Muhasabah Planner হাদিয়া পাবেন। 💜

📦 ডেলিভারি চার্জ: ৫০ টাকা (বিজয়ী বহন করবেন)

• ইনসাইড ঢাকা: Steadfast Courier
• আউটসাইড ঢাকা: Sundarban Courier

আল্লাহ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুন এবং এতে বরকত দান করুন। আমীন। 💜

🎀 তাহলে প্রস্তুত তো?

কমেন্টে লিখুন ~ "আমি প্রস্তুত, ইন শা আল্লাহ!" 💜

াহমা

23/09/2026

তুমি এতো দুরুদ পড়ে কী ফায়দা পেয়েছো?
•
আল্লাহ'র কসম! আল্লাহ'র কসম! আমি নবী ﷺ এর উপর দরুদ পাঠ করে আল্লাহ'র কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত হওয়ার আগেই আল্লাহ'র রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে।
•
শাইখ নাবুলুসী হাফিজাহুল্লাহ




ইসলাম - The Sign of Peace

23/09/2026

মিটিং করতে হবে আল্লাহ সুবহানাহু'তায়ালার সাথে। রাত্রির শেষ প্রহরে, পবিত্র হয়ে, গুনাহের ভারে ঝুঁকে পরা অন্তরটাকে টেনে এনে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। তারপর যা যা প্রয়োজন সব এক এক করে চাইতে হবে। জুতার ফিতা থেকে শুরু করে আলিশান অট্টালিকা পর্যন্ত যা যা লাগবে সব চাইবেন। দুনিয়ার মানুষের কাছে আশা করলে ঠকে যাবেন। আর আল্লাহর কাছে আশা করলে জিতে যাবেন। তাই আল্লাহর সাথে সম্পর্কটা এমনভাবে পাকাপোক্ত করতে হবে যেন একটু মন খারাপ হলেই ছুটে যাওয়া যায় আল্লাহর কাছে। কেঁদেকেটে অন্তরকে শান্ত করে যায়।

23/09/2026

দু’আ কঠিন কিছু না…........ 🤍
রবের সাথে মন খুলে কথা বলুন, নিজের অবস্থার কথা বলুন, কষ্টের কথা বলুন, আশা–ভরসার কথা বলুন।

কখনো চাওয়া চাইতে গিয়ে হাসি চলে আসলে হাসুন। নিজের ভুল স্বীকার করতে গিয়ে চোখ ভিজে গেলে কাঁদুন।
একটা সরল, নিষ্পাপ শিশুর মতো তাঁর কাছে ফিরে যান।

তাঁকে তাঁর সুন্দর নামগুলো ধরে ডাকুন।
শুরু করুন দুরুদ শরীফ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদব দিয়ে।
দেখবেন—তিনি খুশি হয়ে আপনার অনেক অজানা, অচিন্তনীয় বিষয় সহজ করে দিবেন, মাফ করে দিবেন ইনশাআল্লাহ।

দু’আর জন্য বড় বড় শব্দ লাগে না, লাগে খাঁটি নিয়ত আর আন্তরিকতা।
কারণ—মালিক কখনো খালি হাতে ফিরিয়ে দেন না তাঁর বান্দাকে।
:
সংগৃহীত ও পরিমার্জিত

Address

Dhaka, Mirpur
Dhaka
1305

Telephone

+8801890133762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farha'r Deeni Duniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farha'r Deeni Duniya:

Shortcuts

Share

Category