Advocate Mehedi

Advocate Mehedi Advocate

যেই দেশে বিসিএসের মত একটা ফালতু মুখুস্থ বিদ্যা সিস্টেমে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় সেই দেশে এমন দূর্ঘটনা ঘটতেই থাকবে। কার...
23/08/2022

যেই দেশে বিসিএসের মত একটা ফালতু মুখুস্থ বিদ্যা সিস্টেমে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় সেই দেশে এমন দূর্ঘটনা ঘটতেই থাকবে। কারন, এখানে চাকুরী পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা মুখস্থ করে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, পদ্মা সেতুর পিলার কয়টি, কয় বস্তা সিমেন্ট লেগেছে সেতু নির্মাণে এসব আজগুবি প্রশ্নের।

→অথচো তাকে প্রশ্ন করা উচিত ছিলোঃ

🔸 ৫২ টন ওজনের একটি লোড সরাতে কত টন ক্যাপাসিটির ক্রেন ব্যাবহার করতে হবে?

🔹 উক্ত ক্রেনের পিক পয়েন্ট হতে লোড সেগ পয়েন্টের ডিসট্যান্স কত হতে হবে? ক্যালকুলেশন করে দেখান।

→তাকে প্রশ্ন করা উচিত ছিলো,

জনবহুল এলাকায় এ ধরনের ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে কি ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে হবে?

একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে...
21/07/2022

একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবে ছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসিমুখে প্রশ্ন করলেন -এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসল ২৫০ এমএল থেকে ৩০০ এমএল ভেতর । তখন মনোবিজ্ঞানী বললেন এর অরজিনাল ওজন এখানে কোন ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষন ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি, তবে কোন সমস্যা হবে না। যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যাথা অনুভূত হবে। আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষঘাতগ্রস্থ বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোন পরিবর্তন হয় না। কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে।

তিনি আরো বিশদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ, কষ্ট এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মত। যা নিয়ে কিছুক্ষন ভাবলে তেমন কোন কিছু হবে না। কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য বা দিনের পর দিন ধরে রাখি বা মনে রাখি তবে তা আমাদের কোন কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না। এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে।

মনে রাখবেন-
আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সুরা বাকারা : ২৮৬]
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সুরা তালাক : ৭]

২০০০ সাল ঢাকার নয়াবাজার কোরবানির পশুর হাটে এই গরুটির দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা, এতো দামে এই গরু কেউ কিনতে পারেনি।২০২২ ...
09/07/2022

২০০০ সাল ঢাকার নয়াবাজার কোরবানির পশুর হাটে এই গরুটির দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা, এতো দামে এই গরু কেউ কিনতে পারেনি।

২০২২ সালে মাত্র ২২ বছরে ৩০ লাখ টাকা দামের গরুও কোরবানী হয়েছে! তাহলে কি মানুষ এই ২২ বছরে ব্যাপক স্বাবলম্বি? না কি ব্যাপক অর্থনৈতিক উন্নতি ঘটেছে?

আমি বলবো, 'না'। এই ২২ বছরে কিছু মানুষ বিবেক ও সততাকে বিসর্জন দিয়েছে। শিক্ষিতদের মধ্যে বেশি অংশ প্রতারনা করছে, রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গেছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে, অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবনতা বেড়ে গেছে।

২২ বছর আগে মানুষ সৎ ছিলো, তাই দেড় লাখ টাকা দামের গরু কোরবানী দিতে পারেনি, আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে।
সুত্র: (সংগৃহীত)

✅কিভাবে পাবেন আপনার জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র!!☑️১.  #পর্চা বা  #খতিয়ান। ☑️২.  #দলিল। ☑️৩.  #ম্যাপ বা  #নকশা।এই ডকুমেন...
10/06/2022

✅কিভাবে পাবেন আপনার জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র!!
☑️১. #পর্চা বা #খতিয়ান।
☑️২. #দলিল।
☑️৩. #ম্যাপ বা #নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি যা করতে পারবেন না।
❌বিক্রয় হস্তান্তর করতে পারবেন না।
❌ ব্যাংক লোন করতে প্রয়োজনীয় দলিল ব্যাংককে দেখাতে পারবেন না।

সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১.ইউনিয়ন ভূমি অফিস।
২.উপজেলা ভূমি অফিস।
৩.জেলা ডিসি অফিস।
৪.সেটেলমেন্ট অফিস।

➤ #ইউনিয়ন #ভূমি অফিস বা তহশিল অফিস।
ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤ #উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ #নামজারী বা খারিজ বা #মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা #ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।এমনকী জমিজমার মামলার ক্ষেত্রেও এই অফিসের সার্টিফাইড কপি সবথেকে বেশী গ্রহনযোগ্য।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।

❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা #রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।

❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির #মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও #জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূ ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যাপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

গণমাধ্যমের স্বাধীনতা সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬২তম। যা গতবছরের তুলুনায় ১০ধাপ পিছিয়েছে। Source: ...
06/05/2022

গণমাধ্যমের স্বাধীনতা সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬২তম। যা গতবছরের তুলুনায় ১০ধাপ পিছিয়েছে।
Source: https://rsf.org/en/index

Address

Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801720254810

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Mehedi:

Share