ɴs᭄Nusrat࿐ᴶ༻ᴀԋᴀɴ꧂

ɴs᭄Nusrat࿐ᴶ༻ᴀԋᴀɴ꧂ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ɴs᭄Nusrat࿐ᴶ༻ᴀԋᴀɴ꧂, Legal, Mohammad pur, Dhaka.

05/10/2022

ফেসবুক থেকে প্রেম শুরু আমার।
দামি ক্যামেরায় তোলা, এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা!
আমি বারবার বলেছিলাম,আমি বাস্তবে রুপবতী নই। তবুও ছেলেটি বলেছিল,আমি তোমার রুপকে না তোমায় ভালোবাসি!
একদিন আমার রুপের যাচাই করতে ভিডিও কল করে, আমিও ভালবাসে এই জেনে নিঃসন্দেহে কল টা তুলি। কিন্তু দ্বিতীয় বার ওই নম্বরটা থেকে আর কল আসেনি।
আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়!
এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয়না এই কথাটার কতটা সত্যতা আছে?
তোমার মতন প্রেমিক'রাই হয়তো আমাদের বুঝিয়ে দেয়,রুপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সহজ,গুন দিয়ে নয়!
যতোই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাইনা কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়,বিশ্বাস করো অল্প হিংসে হয়! তখন মনে হয় যে এই সমাজে হয়ত সবথেকে রূপের চর্চা টাই বেশি হয়, যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি!
জামাকাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে, দোকানদার টাও প্রকাশ্যে বলে এই রং ফর্সাদের মানায় তুমি বরং অন্যকিছু দেখো!
শাড়ির ফাঁকে, ব্লাউজের ফাঁকে কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখ ভালো লাগেনা!
আবার ফর্সা মেয়েদের পেট,পিঠ দেখে তারাই বলে "ক্রাশ খেয়েছি"!
চাকরির আগে সারারাত ঘুম আসতো না,বহু পরিশ্রমের পর চাকরিটা হলো তবু চোখের নিচের কালো দাগটা ঘুচলো না!
এক আসড়ে আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটা,চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো! তবু আমার দিকে কেউ ঘুরে তাকায়নি সেদিন। যোগ্যতা সেদিনও সৌন্দর্য্যের কাছে হেরে গেছিলো।
হয় হয় কষ্ট হয়,সে আপনারা বুঝবেন না!
আপনারা সৌন্দর্য শুধুই রং'এর ভিত্তিতেই করেন, মনের সুন্দর সাতটা রং কে আপনারা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাচ্ছেন আজও!
আসলে রুপবতী হতে যে শরীরের সব রং'ই যথেষ্ট!

পুনশ্চ: "রূপের কোনো রং হয়না,
রং দিয়ে কেউ রুপবতী হয়না"।

28/09/2022

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ।

আদালত সূত্রে জানা গেছে, তিন লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ এনে আলী রুবেল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী তৌহিদুন নাহারের বিরুদ্ধে ২০২০ সালে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এ মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি বছরের ৩০ জুলাই চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ খান রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী তৌহিদুন নাহারকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রায় ঘোষণার পরপরই আপিল করার শর্তে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। আদালত সে আবেদন মঞ্জুর করে আসামিকে ১ মাসের জামিন দিয়েছেন।

Address

Mohammad Pur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɴs᭄Nusrat࿐ᴶ༻ᴀԋᴀɴ꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category