এডভোকেট মো: নাছির উদ্দিন ভূঁইয়া

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • এডভোকেট মো: নাছির উদ্দিন ভূঁইয়া

এডভোকেট মো: নাছির উদ্দিন ভূঁইয়া ন্যায়সঙ্গত দিকনির্দেশনা � দেওয়ানী (জমি-জমা) ও পারিবারিক সংক্রান্ত সহ ফৌজদারী বিষয়ে আইন উপদেষ্টা।

পারিবারিক সহিংসতা নিজের পারিবারের কোন নারী বা শিশুদের সদস্যের উপর কোন প্রকার শারীরিক, মানসিক, যৌন নির্যাতন করা যাবে না এ...
12/05/2026

পারিবারিক সহিংসতা

নিজের পারিবারের কোন নারী বা শিশুদের সদস্যের উপর কোন প্রকার শারীরিক, মানসিক, যৌন নির্যাতন করা যাবে না এবং আর্থিক ক্ষতিও করা যাবে না। এখানে পারিবারের বলতে রক্ত সম্বন্ধীয় বা বৈবাহিক সম্পর্কীয় কারণে অথবা পালক বা যৌথ পরিবারের সদস্য হবার কারণে প্রতিষ্ঠিত কোন সম্পর্ককে বুঝাবে।

শারীরিক নির্যাতন বলতে এমন কোন কাজ বা আচরণ করাকে বুঝাবে, যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির (এমন কোন শিশু বা নারী যিনি পারিবারিক সম্পর্ক থাকবার কারণে পরিবারের অপর কোন সদস্য দ্বারা পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন বা হচ্ছেন বা সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন) জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে

এবং সংক্ষুব্ধ ব্যক্তিকে অপরাধমূলক কাজ করতে বাধ্য করা বা প্ররোচনা প্রদান করা বা বলপ্রয়োগ করাও এর অন্তর্ভুক্ত হবে। আর মানসিক নির্যাতন বলতে মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন বা এমন কোন উক্তি করা, যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হয়রানি অথবা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ করাকেও মানসিক নির্যাতন বুঝাবে।

যৌন নির্যাতন বলতে যৌন প্রকৃতির এমন আচরণ যার দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির সম্ভ্রম, সম্মান বা সুনামের ক্ষতি হয়। এবং আর্থিক ক্ষতি বলতে আইন বা প্রথা অনুসারে বা কোন আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কতৃর্ক প্রদত্ত আদেশ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল আর্থিক সুযোগ-সুবিধা,

সম্পদ বা সম্পত্তি লাভের অধিকারী তা হতে তাকে বঞ্চিত করা অথবা তার উপর তার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান, সংক্ষুব্ধ ব্যক্তিকে নিত্যব্যবহার্য জিনিসপত্র প্রদান না করা, বিয়ের সময় প্রাপ্ত উপহার বা স্ত্রীধন(হিন্দু আইনে) বা অন্য কোন দান বা উপহার হিসাবে প্রাপ্ত কোন সম্পদ হতে সংক্ষুব্ধ ব্যক্তিকে বঞ্চিত করা বা এর উপর তার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা।

তাছাড়া সংক্ষুব্ধ ব্যক্তির মালিকানাধীন যে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি তার অনুমতি ছাড়া হস্তান্তর করা বা এর উপর তার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান অথবা পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ-সুবিধাদিতে সংক্ষুব্ধ ব্যক্তির ব্যবহার বা ভোগদখলের অধিকার রয়েছে তা হতে তাকে বঞ্চিত করা বা এর উপর তার বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করাও এর অন্তর্ভুক্ত হবে।

কেউ সুরক্ষা আদেশ বা এর কোন শর্ত লঙ্ঘন করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এবং তার জন্য তিনি অনধিক ৬(ছয়) মাস কারাদন্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদন্ড বা ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। এছাড়া আদালত উপযুক্ত মনে করলে কোন অপরাধীকে এসব শাস্তি প্রদান না করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরণের সমাজকল্যাণমূলক কাজে সেবা প্রদানের জন্য আদেশ দিতে পারবেন।

কিন্তু কোন ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে কেউ এই আইনের অধীনে কোন মিথ্যা মামলা করলে তা হলে তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদন্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

এডভোকেট মোঃ নাছির উদ্দিন ভুঁইয়া
জেলা ও দায়রা জজ কোর্ট, ঢাকা

With Adv Nasir Uddin Bhuiyan – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉
11/02/2026

With Adv Nasir Uddin Bhuiyan – I'm on a streak! I've been a top fan for 10 months in a row. 🎉

With সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল   ফ্যান ক্লাব  ঢাকা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
11/02/2026

With সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ফ্যান ক্লাব ঢাকা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

 #অনুমতি_ছাড়া_ব্যক্তিগত_তথ্য_বা_ছবি_ব্যবহার_করলে_আইনি_ব্যবস্থা নেওয়ার সুযোগ বাংলাদেশে রয়েছে। এটি ব্যক্তির গোপনীয়তা (...
26/12/2025

#অনুমতি_ছাড়া_ব্যক্তিগত_তথ্য_বা_ছবি_ব্যবহার_করলে_আইনি_ব্যবস্থা নেওয়ার সুযোগ বাংলাদেশে রয়েছে। এটি ব্যক্তির গোপনীয়তা ( ) এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার ( ) #আইনি #অধিকারের সাথে সম্পর্কিত।

আইনি প্রতিকার চাওয়ার জন্য মূল যে আইন ও ধারাগুলো ব্যবহার করা যেতে পারে, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

পূর্বের #ডিজিটাল_নিরাপত্তা_আইন ( ) পরিবর্তিত হয়ে মূলত " #সাইবার_সুরক্ষা_অধ্যাদেশ_২০২৫" ( ) এসেছে, যা #ডিজিটাল_নিরাপত্তা_আইন_২০১৮-কে #রহিত করেছে এবং এর অধীনে করা বেশিরভাগ মামলা #বাতিল করেছে, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বিতর্কিত ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১) ধারাগুলো বাদ দিয়ে।

এই নতুন অধ্যাদেশটি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে আনা হয়েছে, যেখানে অনলাইন জুয়া, জালিয়াতির জন্য শাস্তির বিধানও রয়েছে।

অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য/ছবি ব্যবহারে আইনি প্রতিকার
প্রধানত দুটি পথে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে -
ফৌজদারি প্রতিকার এবং দেওয়ানি প্রতিকার।

১। #পর্নোগ্রাফি_নিয়ন্ত্রণ_আইন,_২০১২ ( )
যদি প্রকাশিত ছবিটি যৌন সুড়সুড়িমূলক বা অশ্লীল হয়, তবে এই আইন প্রযোজ্য হবে।

ধারা ৮ (১): কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ছবি/ভিডিও বা অন্য কোনো দৃশ্য ধারণ, প্রকাশ বা প্রচার করা।
শাস্তি: এই ধারায় কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা।

২। #দণ্ডবিধি, ১৮৬০ ( )
যদি প্রকাশটি মানহানিকর হয় এবং ডিজিটাল মাধ্যমের বাইরেও এর প্রভাব থাকে।

ধারা ৪৯৯ ও ৫০০/৫০১দ:বি: ( #মানহানি): মানহানিকর বক্তব্য বা ছবি প্রকাশ করে কারো সুনাম ক্ষুণ্ণ করা।
শাস্তি: ধারা ৫০০ অনুসারে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়দণ্ড।

৩। #দেওয়ানি_প্রতিকার ( ):
ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যেতে পারে।

#প্রতিকার: দেওয়ানি আদালতে মামলা করে ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের ফলে সৃষ্ট আর্থিক বা মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ (Compensation) দাবি করা যেতে পারে।

#অস্থায়ী_নিষেধাজ্ঞা ( ): দ্রুত ছবি বা তথ্য সরানোর জন্য আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যেতে পারে (দেওয়ানি কার্যবিধি, আদেশ ৩৯)।

#আপনার_করণীয়:
যদি আপনার ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া ব্যবহার হয়, তবে আপনার পদক্ষেপগুলো এমন হতে পারে:

#প্রমাণ_সংগ্রহ: প্রকাশিত ছবি/তথ্যের স্ক্রিনশট, লিংক এবং প্রকাশের তারিখ ও সময় সংগ্রহ করুন।

#পুলিশকে_অবহিতকরণ: নিকটস্থ থানায় (বিশেষত সাইবার ক্রাইম ইউনিটে) যোগাযোগ করে আইনি সহায়তা নিন।

#মামলা_দায়ের: ফৌজদারি মামলা (DSA এর অধীনে) অথবা দেওয়ানি মামলা (ক্ষতিপূরণের জন্য) দায়ের করুন।
Adv Nasir Uddin Bhuiyan
01847402597

26/12/2025

Address

Dhaka

Telephone

+8801745299734

Website

Alerts

Be the first to know and let us send you an email when এডভোকেট মো: নাছির উদ্দিন ভূঁইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এডভোকেট মো: নাছির উদ্দিন ভূঁইয়া:

Shortcuts

Share

Category